এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৮ আগস্ট ২০১৪ ১৪:১৯253527
  • b যা কইল, গুরদোয়ারায় থাকা খাওয়ার ব্যবস্থা ভালো, আর খাবারেও কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। এমনিতেই পাঞ্জাবিদের ক্যুইজিন তো যাকে বলে।
  • সিকি | ১৮ আগস্ট ২০১৪ ১৪:১৯253528
  • হু আর তিমি মনে হয় বেকারই তক্কো করে যাচ্ছিস। টোন ডাউন কর, টোন ডাউন কর।

    অ্যাকচুয়েলি হাইফেনের এই আপাত-নিরীহ লজিকসমূহ আমার অপরিচিত নয়। গত বছর পর্যন্ত সযত্নে কাউন্টার করতাম এইসব লজিক। তোর বক্তব্যকে জাস্ট একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিয়ে নিরীহমুখে একটা করে প্রশ্ন করবে।

    অনেক লিখেছি। লিখতে চাইলে এখনও অনেক অনেক কিছু লেখা যায়। কিন্তু না, টোন ডাউন করা অভ্যেস করছি। হাতে কিছু গোনাগুন্তি মুক্তো আছে, সব জায়গায় ছড়িয়ে কীই বা হবে। আকবা ইঃ।
  • de | ১৮ আগস্ট ২০১৪ ১৪:১৯253529
  • মাইকই চাই না -ভজন কি আজান!
  • hu | ১৮ আগস্ট ২০১৪ ১৪:১৯253530
  • কি সুন্দর লোকে গোদা গোদা করে লিখে দিলেও চোখ বুজে থাকা প্রেফার করে। পরিস্কার লেখা আছে কলেজের বন্ধুর কথা। তাও পড়তে হবে "স্কুল লেভেলে, অ্যাডাল্ট হওয়ার আগে'। হবেই। কোন ব্যাতিক্রম নেই।
  • Tim | ১৮ আগস্ট ২০১৪ ১৪:১৮253526
  • দে দি, ভগমানের পেসাদে হাগু লাগলে অপবিত্র হয় কিনা জিগ্যেস করোনি তো? কোরোনা কিন্তু খবদ্দার। পেটের মদ্যে হলেও। ;-)
  • lcm | ১৮ আগস্ট ২০১৪ ১৪:১৭253522
  • কেনো, পানি বললে বাঙালি হবে না ক্যানো। টেবিল/চেয়ার/কাপ/পেনসিল বললে যদি বাঙালিয়ানা বজায় থাকে তো তাইলে পানি/জল/বারি/সলিল বললেও থাকবে। ভগবান বললেও হবে, আল্লা বললেও হবে। ভাষা ইস ফ্রি ফ্লোটিং, ইভলভিং একটা ব্যাপার।
  • Tim | ১৮ আগস্ট ২০১৪ ১৪:১৭253523
  • নাহ সবাই চাইল্ড প্রডিজি ছিলোনা, বেশিরভাগই আঠেরোর পরেই কলেজ ইউনিতে পড়েছে। এর মধ্যে ত্রিশোর্দ্ধ ঘোঁতোনও আছে, এফ ওয়াই আই।
  • একক | ১৮ আগস্ট ২০১৪ ১৪:১৭253524
  • ফেসবুকে একটা টিপিকাল ব্যাপার হয়েছে।

    প্রথমত ফেসবুক গুরু কমিউনিটি টা ইন্ক্লুসিভিস্ট লাইনে চলে মোটের ওপর। যে যা খুশি লিখুন বলুন তার মধ্যে দিয়ে দুই বাংলার মানুষের একটা কমন ডিসকাশন ফোরাম গড়ে উঠুক। এটা করতে গিয়ে যা হয়েছে তা হলো দুই বাংলার রাজনৈতিক এবং কমিউনাল টেনশন পুরোটা এর ঘাড়ে এসে পরেছে। সেটা কতটা টেনশন তা যাঁরা ওখানে রেগুলার সকলেই জানেন।
    এই টেনশনের চরিত্র কারা ?
    একদল লোক যারা এপারে বসে লাফাচ্ছে যে মুসলমানেরা তাদের সব কেড়ে নিল। মমতা অবধি মুসলমান তোষণ করছে ইত্যাদি ইত্যাদি। এটা তো পলিটিকালি ক্রিয়েতেদ প্যানিক। সবাই জানেন। সরকার বদলের পর এদের লাফালাফি আরও বেড়েছে। এই কালকেই কলকাতায় ৬ হাজার লোক নিয়ে হিন্দু সংহতি ইসরায়েলের পক্ষে মিছিল করলো। এদিকে গ্রামে বিজেপি ৬২০০০ মুসলিম কে জয়েন করিয়েছে ভোটের পর। কমপ্লিট ফ্রাস্ত্রেতেদ হয়ে এই গোষ্টির লোকরা ইন্টারনেট এ মুসলিম দেখলেই কামড়াতে যান।

    একদল যারা বাংলাদেশি ফান্ডামেন্টালিস্ট এবং ইন্টারনেট এ হিন্দু দেখলেই ভয়ঙ্কর ভাবে আক্রমন করে। বাংলাদেশের রাজনীতি নিয়ে নতুন কিছু বলার নেই। আমি আওয়ামীলীগ -জামাতি কমিউনিটি গুলোর ও মেম্বার। এই মুহুর্তে ওখানে একটি কারখানার শ্রমিক দের জল বন্ধ করে অত্যাচার চলছে। কিন্তু রাজনৈতিক ফোরামে গেলে দেখবেন সব ঝগড়া শুধু ওই ধর্ম -ছাগু - এরশাদের কটা বউ - মুজিব আদৌ রাষ্ট্রপতি না একনায়ক এই সব।

    একদল যারা নিজেদের এথেইস্ট বলতে ভালবাসেন এবং অন্য ধর্ম কে খোঁচানো টা একটিভিস্ম বলে মনে করেন। টু বি নটেড এনারা কখনই ধর্মের খারাপ দিক - প্যাত্রিয়ার্কি -অপ্রেশন এগুলো নিয়ে বলেন না। কোনো সমস্যার ভেতরে ঢোকার ইচ্ছেও নেই। ধর্মের "চরিত্র " গুলোকে টেনে তাই নিয়ে বিচিত্র ছবি দেওয়া -খিল্লি করা এদের টাইম পাস। কোনো "আইডিয়া " কে এটাক করেন না। আ কমপ্লিট বানচ অফ ফিলসফিকালি ইল্লিতারেত মর্ডার্ন প্রগ্রেসিভ্স। এই বিষয়ে দুই বাংলা এক।

    ..... এগুলো দেখলে একটা বাচ্চাও বুঝবে যে পুরো প্রসেস টা একজায়গায় এক। তা হলো প্রতিদিনকার শোষণ থেকে রাজনীতি থেকে সরিয়ে এনে ধর্ম -মিথলজি-ডিভাইন অপ্রেশন এই ইগো লেভেলে সবাইকে আটকে রাখা যাতে লোকজন গোলেমালে মেতে থাকে। এই লোকগুলো ২৪ ঘন্টা নিজেদের মধ্যে কামরাকামরি করে। কোনো যুক্তি -তর্ক হয়না। যে কোনো জাস্ট যেকোনো থ্রেড কিছুক্ষণের মধ্যে ধর্মীয় মারামারির রূপ নেয়।

    কাজেই একটু শান্তি আনতে হয়েছে। এ নিয়ে সত্যি প্যানিক করার কিছু নেই। তবে স্টাডি করার আছে। এন্ড অফ দ্য ডে এরা নিরীহ মানুষ। আর যা বললেন আরকি ডিডি দা আফটার অল বাঙালি তো :)
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৪:১৭253525
  • কিন্তু শুধু বাবা তারকনাথের ভজন শুনলে কানে আঙুলদিতে ইচ্ছে করে কিন্তু আজান শুনলে নয়, এটি অন্তত আমার কাছে সেকুলারিজম না।
  • de | ১৮ আগস্ট ২০১৪ ১৪:১৫253521
  • টিম, ভাত-মাছ খেয়ে উঠে লাড্ডু খাচ্চি শুনলেও দিতনা - আমার কাছে তো সুইট ডিশ - ওর কাছে তো ভগবানের প্রসাদে মছলি টাচ হয়ে গেলো - সে পেটের মধ্যে হলেও! ঃ)
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৪:১৪253520
  • স্কুলের লেভেলে, মানে অ্যাডাল্ট হবার আগে?
    ছোট্টো ঘোতোন যেমন খাবার টেবিলে বসে প্রেয়ার করত, মানে তখন ধর্মপ্রাণ ছিল, এখন করে না, মানে নাস্তিক হয়ে গেছে, ত্যামন?
  • hu | ১৮ আগস্ট ২০১৪ ১৪:১৩253519
  • আরে! অন্য লোকে তার ঘরে ঠাকুর রাখলে আমি উদ্বিগ্ন হওয়ার কে? আর লুচি খাওয়ালে তো কথাই নেই। চন্দন বাটা থেকে আল্পনা দেওয়া সব করে দিয়ে আসতে পারি। বক্তব্য ছিল - নাস্তিকেরা এখনও এত সংখ্যাগুরু হয়নি যে বাবা তারকনাথের ভজন শুনলে কানে আঙুল দিয়ে পালানোর সাহস দেখাবে।
  • lcm | ১৮ আগস্ট ২০১৪ ১৪:১২253518
  • অনেকদিন আগে এদেশে আমার এক কলিগ ছিলেন এক পাকিস্তানি ভদ্রলোক। আমাদের দুজনের টিম, আমার বস তিনি। তো লাঞ্চে যাব, আপিসের অন্য কয়েকজন মুসলিম কলিগ তারা রমজানের মাস বলে লাঞ্চে যান না।
    মনজার আমাকে বললেন চলো লাঞ্চ করে আসি। বেরিয়ে জিগ্গেস করলাম, তুমি রমজান পালন করো না। বলল - হ্যাঁ, করি তো, সন্ধের পর, দিনের বেলা পালন করি না।
    আহা, কি গুরুদেব লোক ছিলেন। ধম্মে এমন ফোকাস ওয়ালা মানুষ বেশী দেখা যায় না।
  • Tim | ১৮ আগস্ট ২০১৪ ১৪:১১253514
  • দে দি, মাঝের ঝোল দিয়ে লাড্ডু মেখে খেতে বারন করেছে। নাস্তিকগুলো যা, ওদের বিশ্বাস নেই।
  • b | ১৮ আগস্ট ২০১৪ ১৪:১১253515
  • এল সি এম কে ক। একবার টরন্টোর গুরুদ্বারায় তিন ইন্টু দুই ছ বেলা খাওয়া, ফ্রী বেড ও বাথরুম, আহাহাহা।
    শুধু সারাক্ষণ রুমালে মাথা চাপা দিয়ে রাখতে হত, বিড়ি সিগারেট শেভিং ইত্যাদি সখৎ মানা, আর সকাল বেলায় গান শুনতে হতঃ
    দসো সতনাম সতনাম সতনাম জী/ ওয়াহে গুরু ওয়াহে গুরু ওয়াহে গুরু জী।
    আর সেখানে ঢুকলেই একটা বিরাট বড়ো ফোটো, অমর শহীদ জার্নেল সিং ভিন্দ্রনওয়ালের, হাতে স্টেনগান নিয়ে কটমট করে তাকিয়ে আছেন।

    এই দু একটা খুচখাচ বাদ দিলে মন্দ ছিলাম না। গুরুঘরে হিন্দু মুসলিম সবাই স্বাগত। আর শেষদিন, চলে আসবো, হাতে লাড্ডু, বরফি, মিল্ক কেকের যে প্যাকেট-টা ধরিয়ে দিয়েছিলো, তা আর কি বলব।
    তে হি নো দিবসা।
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৪:১১253516
  • উল্টোটার কথা তো হচ্ছেনা। একজন বাসভাড়া দিয়ে খাওয়া মানুষকে কীবোর্ডে বসে জাজ করছি আমর, শুরু শেষ না জেনে। এই ভাবটিই ভালো লাগছে না। এইটুকুই, দু।
  • de | ১৮ আগস্ট ২০১৪ ১৪:১১253517
  • শুধু ঠাকুর ঘর? আজকাল যারেই জিগাই বাস্তু, নিউমারোলজি, ফেং শুই -ইঃ না দেখেশুনে ঘর্দোর কেনেনা! বিলিভারে ভরে যাচ্ছে দিকবিদিক!

    হাইফেনকে - ভাষার বিভাজন খারাপ কি? পানি ইঃ কে আলাদা ডায়ালেক্ট ভেবে নিলেই সমস্যা মিটে যায়।
  • Tim | ১৮ আগস্ট ২০১৪ ১৪:০৯253513
  • সুখাদ্যের বিভাজন হয়না- এই কথাটায় ক দিলাম।

    - মনে হয় না পড়েই লিখলেন। বলা হয়েছে কলেজ স্কুলের নাস্তিক বন্ধুদের কথা। জেনেরিক স্টেটমেন্ট দেওয়া হয়েছে কই?
  • lcm | ১৮ আগস্ট ২০১৪ ১৪:০৭253509
  • ঘরে ঠাকুর রাখলে হু এত উদ্বিগ্ন কেনো। রবি ঠাকুর বা মোনালি ঠাকুর হলে তো এত চিন্তা করতে না। আর ওসব ঠাকুরের নামে লুচি ভোগ কোথাই দেখি নি। ফোকাস অন নুচি। দেখবে সব ঠাকুর তখন সমান।
  • Du | ১৮ আগস্ট ২০১৪ ১৪:০৭253510
  • - উল্টোটা আপনার সাথে হলে কি ভাবতেন? না কি হিন্দু সম্প্রদায়ের কেউ কাউকে ঠকায় না তাই সেরকম হবার কোন চান্সই নেই?
  • de | ১৮ আগস্ট ২০১৪ ১৪:০৭253511
  • তা ঠিক! সব ধম্মেরই ওই খাবা-দাবা গুলোই যা ভালো! পুরীর প্রসাদ, হাজি আলির ফিরনি,কাবাব, তিরুপতির লাড্ডু, অমৃতসরের হালুয়া - খালি বৌদ্ধধর্মটাই কেমন একটু শুকনো মতো!

    আমার আপিসের কলিগরা মাঝেমাঝেই পেসাদ দেয় - গজা, লাড্ডু, হালুয়া - দেবার আগে সতর্ক করে - মছলি-মাটনকে সাথ মত খানা - আমি অবিশ্যি আমিষ লাঞ্চ করে উঠে দিব্বি মেরে দি'!
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৪:০৭253512
  • এলসিএম ২টা৪, সেইটেই তো বলচি!
  • তাপস | ১৮ আগস্ট ২০১৪ ১৪:০৬253507
  • চিত্কার করলে অসুবিধে হয়। সে যে ধর্মের বা রাজনীতির উপাসকি করুক।
    কাল নার্সিং হোম যেতে হয়েছিল। একবালপুরে। কী ঘটা করে আলাদা ঘরে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হচ্ছে ! শুনে এলাম (শোনা কথাই) আজ opd বন্ধ থাকবে।
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৪:০৬253508
  • বাড়িতে ঠাকুর ঘর না রাখলেই সে নাস্তিক? বহু ব্রাহ্ম বাড়িতে আলাদা উপাসনাস্থল থাকে না। তাঁরা সব নাস্তিক?
  • lcm | ১৮ আগস্ট ২০১৪ ১৪:০৪253506
  • মাইক কি শুধু ভগোমানের --- মাইক তিনোমুলের, সিপিএমের, বিজেপির, ধোনির, ব্রেজিলের, সলমন খানের, গাজার, ইস্রায়েলের, দাদ-হাজা মলমের... - মাইক সবার।
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৪:০৩253505
  • কিন্তু সেই অনুভূতির জগতে নাস্তিকের প্রবেশাধিকার নাই ঃ-)
  • lcm | ১৮ আগস্ট ২০১৪ ১৪:০২253504
  • সুখাদ্যর মধ্যে কোনো ঘৃণা নাই, ভেজ/ননভেজ শ্রেণীবৈষম্য নাই নাই - ইহা এক পরম অনুভূতি হে সিকি।
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৪:০১253503
  • না এলসিএম, টোনডাউন করতে হবে কেন? সক্কলেই একসঙ্গে মাইক্রোফোন নিয়ে ভগমান বা না-ভগমানকে সকাল বিকাল চেঁচিয়ে মেচিয়ে ডাকতে আরম্ভ করলেই মজা! চীৎকারে সব লজ্জা-ভয় একসঙ্গে উবে যাবে! সত্যিই তো, নির্লজ্জ হতে কার না সাধ যায়? তবে হ্যাঁ, ফোকাসটা জরুরী ঃ-)
  • lcm | ১৮ আগস্ট ২০১৪ ১৪:০০253501
  • রমজানের মাসটার শেষে মুসলিমরা দারুণ সব খাওয়া দাওয়ার আয়োজন করে, আহারের সে কি বাহার রে ভাই।
    খাওয়াই তো আসল ধম্মো।
    পহলে ভোজন, বাদ মে ভজন।
  • সিকি | ১৮ আগস্ট ২০১৪ ১৪:০০253502
  • নন ভেজ তো আর পাওয়া যাবে না। তবে সেই ভালো কোয়ালিটির খাবার লইয়া আমি কী করিব? যদি মাছ-চিকেন-মাটন না-ই পাওয়া গেল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত