এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৮ আগস্ট ২০১৪ ১৩:৫৮253500
  • মন্দিরে ভালো কোয়ালিটির ফ্রি খাবার থাকলে, আমারও একটা গদগদ ভাব এমনিই এসে যায়। ধূপ/ধূনোর গন্ধকে ঘি ভাজার গন্ধ মনে হয়। চোখ বুজে আসে।
  • hu | ১৮ আগস্ট ২০১৪ ১৩:৫৬253499
  • আমার অভিজ্ঞতায় দেখি নাস্তিকের সংখ্যা পিলপিল করে কমে যাচ্ছে। যেসব বন্ধুরা কলেজে হেবি নাস্তিক ছিল তারা দেখি নতুন ফ্ল্যাট দেখাতে নিয়ে গিয়ে লজ্জা লজ্জা মুখ করে বলে এই ঘরটায় একটু ঠাকুর রাখব ভেবেছি। তারপর বিস্মিত চোখ দেখে - তুই এসব বুঝবি না, বাচ্চা হয়ে গেলে মানুষের এসব আসে। !!
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৩:৫৫253498
  • আমি যদি কোনও সাধারন মানুষ হই, একটি বাস ভাড়াই আমার সংসার উপার্জন হয়, তবে বার বার ঠকে সভ্যতার সংকটের থিওরি প্রমাণ করতে যাবো না। সে যারা গুরুতে বসে রেপড হওয়াকে বাসভাড়া পাবার মত ঘট্না বলে ট্রিভিয়ালাইজ করে, সেটি সুপার-ডুপার লাইক করে, তাদের জন্যই থাক!
  • hu | ১৮ আগস্ট ২০১৪ ১৩:৫৩253496
  • কানে রুমাল চাপা দিয়ে নাস্তিকেরা দৌড়োলে সেই কান আর থাকবে? এলসিমদাও যেমন!
  • তাপস | ১৮ আগস্ট ২০১৪ ১৩:৫৩253497
  • আমি তো প্রচুর নির্লজ্জ দেখি চাদ্দিকে l সাহসী নিয়ে বলতে পারব না কারণ এই নির্লজ্জগুলোকে আমি যা দেখি সোশ্যাল সাইটে হেব্বি আওয়াজ দিয়ে বেড়ায়।
  • lcm | ১৮ আগস্ট ২০১৪ ১৩:৫১253495
  • হ্যাঁ, নাস্তিকরা টোন ডাউন করো। ধম্মোকথা শুনলেই এক্কেবারে চোখ বুজে গদগদ হবার যেমন প্রয়োজন নাই, আবার কানে রুমাল চাপা দিয়ে দৌড়োনোরও দরকার নাই। বরং, ধম্মোকথা যদি ফলোড বাই উচ্চ মানের লাড্ডু, বা খিচুরি হয়, তাইলে সেদিকে মনোনিবেশ করো। ফোকাস।
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৩:৫০253494
  • তার কারণটাও তো জানা। কেন বাঙালী আর মুসলিম? কেন জল আর পানি? কেন আকাশ আর আসমান? ভাষা তো ভাগ করেই রেখেছে! ভয় আর লজ্জা পেতে মনে হয় ভালই বাসি আমরা আদতে।
  • Tim | ১৮ আগস্ট ২০১৪ ১৩:৪৯253493
  • না না শুধু এগোলে চলবেনা। তাহলে অবতারেরা বেকার হয়ে যাবে তো। এই বাজারে চাগ্রি গেলে মুশকিল।
  • Du | ১৮ আগস্ট ২০১৪ ১৩:৪৭253491
  • সিকি ১ঃ৪৪ - সুপাল্লাইক
  • সিকি | ১৮ আগস্ট ২০১৪ ১৩:৪৭253492
  • হনু,

    বুঝতে পারছি। বক্তব্যের সাথে একমত। টোন ডাউন করার চেষ্টা করব। :-)
  • তাপস | ১৮ আগস্ট ২০১৪ ১৩:৪৬253489
  • মুসলমানকে বাস ভাড়া না দেওয়ার প্রেক্ষিত আছে ! নিশ্চই আছে !! থাকতেই হবে। জাস্টিফিকেশন থাকেই। সব কাজের। শুধু কোন দৃষ্টিকোণ থেকে সেটা বিচার করা হবে সেটা পাল্টে যায়। টোটাল নিরপেক্ষতা ও সবার প্রতি সব সময়ে বা একই সময়ে এমপ্যাথেটিক হওয়া - এক ধরনের ইউটোপিয়া ব'লেই মনে হয়।
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৩:৪৬253490
  • বাস ভাড়া না পাওয়ার সঙ্গে রেপড হবার তুলনা!!!
  • hu | ১৮ আগস্ট ২০১৪ ১৩:৪৫253488
  • কিছুদিন আগে বাড়ি থেকে ঘুরে এলাম। "বাঙালী নাকি মুসলিম" ফ্রেজটা অনেকবার শুনলাম। যাঁরা বললেন তাঁরা কেউই সে অর্থে সাম্প্রদায়িক নন। নিজের বাড়িতে বিপদে পড়া মুসলিমকে হয়তো আশ্রয়ও দেবেন। ডিডিদা হয়তো বলবেন - এই রকম ভাবে লোকে অনেকদিন ধরেই কথা বলে আসছে। ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাচ্ছিও না। কিন্তু প্রতিটা প্রজন্মই তো আশা করে তারা আগের প্রজন্মের থেকে একটু এগোবে। হিন্দু আমবাঙালীর কাছে এখনও মুসলিমরা বাঙালী হতে পারল না এটা আমার নিজের প্রজন্মের ব্যর্থতা বলেই মনে হয়। লজ্জাও পাই।
  • সিকি | ১৮ আগস্ট ২০১৪ ১৩:৪৪253486
  • এই যেমন হাইফেনের একটা বত্রিশে করা আপাত-নিরীহ বক্তব্যঃ যে বাসভাড়া দেয় নি, তার পূর্বাপর সমস্ত অভিজ্ঞতা কি আমরা জানি?

    এই রকম আপাত-নিরীহ বক্তব্যও আস্তে আস্তে আমরা শোনা অভ্যেস করছি, যে মেয়েটি রেপড হল, সে রেপিস্টকে প্রোভোক করেছিল কিনা, সে রিভিলিং পোশাক পরে ছিল কিনা, সে কি আমরা জানি? এইভাবে একলাইন পড়ে জাজমেন্টাল হতে, কেন জানি না, খারাপই লাগে।
  • Tim | ১৮ আগস্ট ২০১৪ ১৩:৪৪253487
  • গা-ই ধোও, চুল ভিজবেনা (আজ দাদু দেখি ক্ষণে ক্ষণে ডাক দ্যায়)ঃ-)
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৩:৪২253485
  • অ্যাপারেন্টলি সমানাধিকারের সল্যুশন -- আলুচানা। এই পদ্ধতি কাজ করেছে সিকি উল্লিখিত ক্ষেত্রে সিগনিফোক্যান্টলি? তো তার ফল, এই অবিশ্বাস আর প্রতিশোধ! আশ্চর্যের কি আছে?
  • lcm | ১৮ আগস্ট ২০১৪ ১৩:৪১253484
  • ঘৃণার অনেক ফর্ম।
    অন্য ধম্মের মানুষকে প্রতি ঘৃণা, গে/লেসবিয়ানদের প্রতি ঘৃণা, গায়ের রঙ (সাদা/কালো/বাদামি) দেখে ঘৃণা, শিক্ষিত/অশিক্ষিত ঘৃণা, কাগজ দিয়ে শৌচকার্য করার জন্যে ঘৃণা, জল দিয়ে করলেও ঘৃণা, .... আসুন আমরা ঘৃণা/হিংসা বর্জিত সমাজ তৈরী করি।

    হরি হে মাধব,
    স্নান করব না গা ধোব।
  • h | ১৮ আগস্ট ২০১৪ ১৩:৪০253483
  • হ্যাঁ প্যানিকের কিছু নেই। এগ্রিড, কিন্তু আ স্পেড হ্যাজ টু বি কল্ড আ স্পেড। তবে জেনেরালি সিকি, তুই টোন ডাউন করার কথা ভাবতে পারিশ।

    এগ্রিড অন পশ্চিম বংগ, তথাগত রায়, এবার নির্বাচনের আগের টিভি বক্তৃতায় বলছিলেন, পার্টিশনে যারা ঘর ছাড়া হয়েছে, তারা এই ভাবেই অর্গানাইজ্ড হবে ইত্যাদি, অতএব ভিক্টিমহুড বেচার চিরন্তন খেলা চলছে চলবে, পশ্চিম বংগ কে বর্ডার বরাবর আসাম করা টা, এই নব উড়ন্ত কেসরিয়া ডগা সহ ;-) উন্নয়ন উন্নয়ন খেলার সংগে আরমসে চলে যাবে।
  • Tim | ১৮ আগস্ট ২০১৪ ১৩:৩৯253482
  • গুরুতে লাইক বাটন থাকলে ভালো হত।
  • সিকি | ১৮ আগস্ট ২০১৪ ১৩:৩৬253481
  • হনু প্রায় অনেকটাই গুছিয়ে লিখে ফেলেছে, কিন্তু আমাকে বাচ্চা ছেলে বলায় আমি যারপরনাই অপমানিত বোধ করলাম। আমার সমানাধিকার লঙ্ঘিত হল এতে।

    অন আ সিরিয়াস নোট, সমানাধিকার পালিত হচ্ছে তো পশ্চিমবঙ্গ জুড়ে। তোরা বর্ডারের ওপারে হিন্দুদের মেরে, তাদের ঘরবাড়ি মন্দির পুড়িয়ে নিকেশ করছিস মুসলমানের দল, আমরা কেন মুসলমানদের মেরে তাড়াবো না?

    এটাই তো সমানাধিকার। টেকনোক্র্যাসির যুগে।
  • একক | ১৮ আগস্ট ২০১৪ ১৩:৩৪253479
  • ফেসবুক গুরু তে সবাই শান্তভাবে আলোচনা করছেন | দেখে আসতে পারেন | আর কোনো সমস্যা নেই | এত প্যানিকের ও কিছু নেই।
  • h | ১৮ আগস্ট ২০১৪ ১৩:৩৪253480
  • অর্থাৎ এখানে প্রচন্ড রিগ্রেসিভ বক্তব্য কে ভীষণ আহারে মাইনরিটি মনে হলেও, মনে রাখবেন, বাইরের দুনিয়ায় লেপ্ট লিবেরেল গণ আশ্চর্য্য ও মিষ্টি কেঁচো মাত্র। বক্তৃতা দিয়ে যদি যুদ্ধ দাংগা থামানো যেত, তাইলে তো অন্য দুনিয়া হত। অতএব, বাজে রাইট উইং বক্তব্যের প্রতি এই সহানূভূতি সহানুভূতি খেলা টা বন্ধ করুন, তাদের দেখভালের জন্য নরেন্দ্র মোদী আছেন, স্বয়ং।
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৩:৩২253477
  • কিন্তু যে বাসভাড়া দেয় নি, তার পূর্বাপর সব অভিজ্ঞতা কি আমরা জানি? এইভাবে একলাইন পড়ে জাজমেন্টাল হতে, কেন জানি না, খারাপই লাগে।
  • সিকি | ১৮ আগস্ট ২০১৪ ১৩:৩২253478
  • কইছিলাম কি, যেচে গ্যালো গ্যালো রব তুলি নি। আমি সাধারণত নীরবই থাকি এসব ব্যাপারে। ফেসবুকে রিসেন্টলি ধর্ম নিয়ে গাঁটামো প্রচণ্ড বেড়েছে, এই পুরো উইকেন্ড জুড়ে তাই নিয়ে বিস্তর আকচাআকচি হয়েছে, এখনও চলছে। আমি কিছুই লিখি নি তাই নিয়ে। ফুটকি জিগালো ফেসবুকে এমন কেন হচ্ছে, আমি তাই লিখলাম এটাই বাস্তব। তারপরে কথার পিঠে কথা।

    ভয় পাওয়ানো আমার উদ্দেশ্য হলে অনেক ভয়ংকর ভয়ংকর পোস্ট তোমাদের সামনে নিয়ে হাজির করতে পারতাম ফেসবুক থেকে। দৈনিক হালুম হালুম করতে হত। সাধারণত করি না সেসব।

    শুধু অন্যপক্ষ যখন ব্রডকাস্ট মোডে সোশাল ফোরামে জানায় "আমি কী মহান, আমি কী নিপীড়িত", তখন আমিও ব্রডকাস্ট মোডে জানাই "আমি কী ছেকুলার, আমি কী খিস্তিবাজ"। এই আর কি।
  • Tim | ১৮ আগস্ট ২০১৪ ১৩:৩১253475
  • অ্যানেকডোটে আবার ডিডিদার আপত্তি হ্যাজ। কিন্তু আমরা যখন ফ্ল্যাট দেখছিলাম তখন অনেক জায়গায় এজেন্ট বলেছিলো, খুব ভালো এরিয়া আসেপাশে মুসলিম নেই, বিল্ডিং এও কোন মুসলিম নেই।
    আমার স্থির বিশ্বাস দাঙ্গায় মরেটরে গেলে মৃত মুসলিমদের ছেলেমেয়েদের আশ্রয় দিতে তিনি কার্পণ্য করবেন না। ঃ-)
  • h | ১৮ আগস্ট ২০১৪ ১৩:৩১253476
  • একটা জিনিশ মেনে নিতে অসুবিধে নেই, প্রাইভেট স্ফিয়ার এর জাতঘৃণা ইত্যাদি, আর পোলিটিকাল স্পেস বা পাবলিক স্পেস কমানো (যেমন ধরুন মুসলমান দের হাউজিং সোসাইটি তে ফ্ল্যাট ভাড়া না দেওয়ার ব্যবস্থা করা), এ গুলোর প্রত্যেক টার স্তর আছে, প্রতিবাদের তাই স্তর থাকা দরকার। মানে আমি পাড়ার কাকুর উপরে রেগে যাওয়ার আগে, কিস্বর জাহানের হত্যা মামলা র নিশ্পত্তি চাইব। এগ্রিড। কিন্তু একটা কথা বোঝা দরকার, সিকি যে রেগে রেগে যাছে, তার কারণ দুটো। প্রথমতঃ পাব্লিক, সরকারী রিড্রেসাল ক্রমশঃ অসম্ভব হচ্ছে। যারা রেপিস্ট এর এক্ষুনি ফাঁসি চায়, তারা মুজফ্ফর নগর কেস এর এফ আই আর এ মিনিমাম অ্যাকশন চায় না, এটা কদ্দিন সহনীয়। দ্বিতীয়তঃ এই জে প্রাইভেট স্পেসের কন্টিনিউয়াস অমানবিকতা এটা কদ্দিন সিকি সহ্য করবে। চায়ের কাপ আলাদা করা শুরু করে, কাশ্মীরি শাল ওয়ালা কে পাড়ায় না ঢুকতে দেওয়া ইত্যাদি, এই যে প্রায় অস্পৃশ্যতা, অফিশিয়াল সেগ্রিগেশন (আপার থাইড, শব্দ টা ইউজ করলাম না) এটা তো কোথাও গিয়ে মানুষে রাগ করবে। হ্যাঁ গুলোনো উচিত না, কাসভ আর কাশ্মীর শালওয়ালা কে যারা এক করে দেখে, তাদের কে হ্যান্ডল করার পদ্ধতি না, অমিত শাহ, আর পাড়ার জেঠিমা কে এক সংগে দেখা কিন্তু কতদিন, সিকি, সহ্য করবে? সেকুলারিস্ট রা অত্যাচার করেছে, মিশরে, তুরস্কে। প্রগতিবাদী রা অত্যাচার করেছে সোভিয়েত এ, সে ই ইতিহাস ঘাড়ে করার হলে, আমি আপনি করবো, ডিডি দা, বামপন্থী ও দক্ষিন পন্থী লজ্জা খানিকটা বয়সের কারণে বর্তায়, কিন্তু বাচ্চা ছেলে সিকি, কদ্দিন এই আস্চর্য্য অমানবিকতা সহ্য করবে, এরা তো টেকনোক্রাসির কাছে, একটা আরোপিত সমানাধিকার স্বপ্ন দেখতে শিখেছে।

    আর একটা কথা খেয়াল রাখাই ভালো, গুরুচন্ডালি ডাজ নট রিপ্রেজেন্ট দ্য সোসাইটি। দ্য সোসাইটি অ্যান্দ দ্য গভরন্মেন্ট্স আর নট ফুল অফ ডাভ্স।
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৩:২৯253473
  • *অমলকান্তির
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৩:২৯253474
  • সেটা আলাদা ইস্যু। গান নিয়ে আমার কোনও বক্তব্য নাই। সেটা অমলকান্তি ডিপাটমেন।
  • lcm | ১৮ আগস্ট ২০১৪ ১৩:২৭253472
  • আমি ভয় পাই নাই। আমার খুব সাহস। মুর্গি হই, কিন্তু ডিম না, ভীতুর ডিম তো নয়ই।
  • Tim | ১৮ আগস্ট ২০১৪ ১৩:২৬253470
  • গানটা ভালো হতে হবে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত