এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ১৮ আগস্ট ২০১৪ ১৩:২৬253471
  • ডিডিদার পোস্টটা পড়ে ভালোই লাগার কথা। কিন্তু তার আগেই সিকির কথায় কুতুহলী হয়ে ফেবুতে গিয়ে মুসলমান পরিচয়ের জন্য বাস ভাড়া না পাওয়ার খবরটা পড়ে এলাম। তাই যতটা আশা জাগা উচিত ছিল জাগছে না। এমন করে ভাবতে ভালো লাগছে যদিও।
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৩:২৩253469
  • ডিডি ১টা২০ ঃ-))
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৩:২০253466
  • উৎসব প্রিয় বলতে আর কিছু না এই একটু পালায়্পার্বণে চেঁচিয়ে মেচিয়ে ভগবানকে ডাকা এই, রং সং সেজে সদলে বেরোনো এইসব আরকি। তা সে সকাল-সন্ধে মাইক্রোফোনে চীৎকার করে প্রতিদিনই আরেকদলও ভগমানকেই ডাকাডাকি করে। তলোয়ারের খেলা দেখাতে দেখাতে শোকের মিছিলও করে। তো?
    নাস্তিকদের কোনও পবলেম নেই। যার কাছে ভগমান নাইই, তার সামনে কে জুহিকে নিয়ে গান গাইল আর কে কালীকে নিয়ে, কি আসে যায়?
  • dd | ১৮ আগস্ট ২০১৪ ১৩:২০253467
  • মাইনর থিওরীটা দিয়ে যাই।

    আর চট জলদি প্রত্যুত্তরও দিতে পারবো নি। এই একটু পরেই নাকে মুখে একটু গুঁজে সেন্নাই রওনা হবো। লজিং হাউসে পৌছুতে পৌছুতে সেই ই রাত দশটা।

    সুতরাং রেগে গ্যালেও কোনো লাভ নেই। মিনিময় হতে আরো চব্বিশ ঘন্টা- মিনিম্মাম। ইফ অ্যাট অল।

    মাইনর থিওরী হচ্ছে এই সিকি সুলভ গ্যালো গ্যালো রব (সবাই চাড্ডী হো গিয়া)'র মধ্যে আমি একটা "আমায় দেখুন, আমি ক্ষী সেক্ষুলার" - এইটা শুনতে পাই। পাড়া প্রতিবেশী,সতীর্থ .... সারাক্ষনই সবাই কি গড় গড়িয়ে চাড্ডী হয়ে যাচ্ছে। কতো যে অ্যানেকডট শুনলেম। একই কথা। আমি একা কুম্ভো - লড়ে যাচ্ছি।

    এগুনো খারাব তো নয়ই। বরম ভিটামিনের মতনই ভালো। কিন্তু আমার ফেক লাগে। যেমতি মালালার টইতে দেখি পড়তে হয় তালিবান ক্ষী মানবিক খুনী।

    কোনটা অ্যাকশন আর কোনটা রিয়াকশন - সেটা জানি না। কিন্তু যদ্দিন এই গুচতে আছি (এদানীং নয়,এদানীং নয়) তখন থেকেই রেকারিংএর মতম এই একতরফা"আমি ভয় পাচ্ছি, আপনেদের ও ভয় পাওয়াচ্ছি"..... এটাও আমার কাছে জমে না।

    ব্যাস।
  • h | ১৮ আগস্ট ২০১৪ ১৩:২০253468
  • ডিডি দা, এই অপূর্ব ভারতীয়ত্ত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য মুসলমানেরা আমেরিকা যেন যান, এই প্রার্থনা করি, ওখানে গিয়ে তার পরে বিশ্ব হিন্দু পরিষদ জায়েন করলেও বলতে পারবো, পরের ছেলে পরমাননন্দ ইত্যাদি ;-)
  • Tim | ১৮ আগস্ট ২০১৪ ১৩:১৮253465
  • এলসিএম দা ঃ-))
  • সিকি | ১৮ আগস্ট ২০১৪ ১৩:১৭253464
  • লসাগুদা :-)
  • lcm | ১৮ আগস্ট ২০১৪ ১৩:১৬253461
  • না না, ভয় নাই। কিছু হোবে না। তবে নাস্তিকদের নিয়ে ভয় হচ্ছে ইদানিং। নাস্তিকরা একটু অধৈর্য্য হয়ে উঠছেন। নাস্তিকদের সহিষ্ণুতা প্র্যাকটিস করতে হবে। ধর্মপ্রাণ মানুষরা একটু মাইক বাজাবেন, গান-বাজনা, ধম্মোকথা আলোচনা করবেন - ওনাদেরকে একটু স্পেস দিতে হবে, ওনারাও তো মানুষ, একই দেশের নাগরিক।
  • সিকি | ১৮ আগস্ট ২০১৪ ১৩:১৬253462
  • ডিডিদার থিওরিই যেন সত্যি হয়। পড়লেও ভালো লাগে। মুখে খিস্তি করেও সামাজিক জীবনে অ্যাক্সেপটেন্স দেখি নি বলেই হয় তো একটু একটু করে পেসিমিস্টিক হয়ে যাচ্ছি। সর্বত্র ডিনায়ালই দেখছি, একদম চোখের সামনে।
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৩:১৬253463
  • শতাব্দির পর শতাব্দি শুধুই ভালো থেকে ভালো হবে? নইলে ভয় পেতে হবে? কে জানে উল্টোটা হলেই তো শ্রীভগবান আসেন! আর গ্লানির্ভবতি-তে স্বয়ং ভগমান এলে ভয় পাবো ক্যানো?
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৩:১২253460
  • নীল আলো, ডিডি!
  • dd | ১৮ আগস্ট ২০১৪ ১৩:০৭253459
  • সেরমই তো হবার কথা,সিকি স্যার।

    তেঁতুলেরা অখাদ্য, জাঠেরা নিতান্তো জাঠ, বাঙালীরা অলস। ফ্রেঞ্চরা ফরাসী।আমরা সবাই তো এ ভাবেই চিন্তা করি।

    সেটা ভালো না। ঠিক না। পোলিটিক্যালি করেক্ট নয়। ব্যাস,এই পর্যন্ত্য।

    অ্যাট দ্য সেম টাইম আমি লোককে ব্র্যান্ডও করি না। যে স্বল্পো পরিচিতো মহিলা কোনো ভুমিকা ছাড়াই,এমন কি আমাকে ভালো ভাবে চেনেন ও না, বিনা ক্লেশে বলে গ্যালেন "আমাদের উচিৎ পাচটা পাচটা করে মুসলমান মারা", উনি ই বিনা দ্বিধায় উনার মুসলমান প্রতিবেশিনী অসুস্থ হলে তারা নাবালক ছেলে পুলেকে নিজের বাড়ীতে একমাস সাহ্লাদে রেখে দ্যান।

    একটু গদগদে শোনায়, তাও ও বলি,ওটাই ভারতীয়ত্ব। এ টুকুতে ফেইথ না থাকলে কবই তো আম্রিগা চলে যেতেম।
  • hu | ১৮ আগস্ট ২০১৪ ১৩:০৬253458
  • বিগত শতাব্দীর থেকে এই শতাব্দী ভালো হবে এটাই তো স্বাভাবিক। বিগত দশকের এই দশক সংকীর্ণ হয়ে গেলে তাই ভয় লাগে।
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৩:০৫253457
  • সিকির লেটেস্ট পোস্টের আগেই আমি লিখে ফেলেছিলাম।
    কিন্তু সে তো আমরাও করছি। চাড্ডি ইত্যাদি বলে উৎসব প্রিয় গোটা কমিউনিটিকেই দাগিয়ে দিচ্ছি, না?
  • lcm | ১৮ আগস্ট ২০১৪ ১৩:০৩253456
  • ইন্ডিয়া এখন তো ভালো।
    বিগত শতাব্দীর প্রথামার্ধে খুব খারাপ ছ্যালো, হিন্দু-মুসলমানে সে কি খুনোখুনি মারপিট রে ভাই, দেশ ভাগই হয়ে গেল।
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৩:০২253455
  • এই অদ্ভুত কন্সপিরেসী থিওরি বোঝা মুশকিলও! সর্বত্রই তো মানুষ মোটামুটি একই রকম। হিন্দুগুলো সব চাড্ডি বদমাশ হয়ে থাকলে, একই জলেহাওয়ায় মুসলিমরা কি করে আলাদা হবে? বা উল্টোটা?
    সব সিপিএম বদ আর একই মাটিতে সব তিনো ভালো বা উল্টোটা, জগতে এমন কখনও হয়? মাস স্কেলে?
    খারাপ যখন, তখন দুপক্ষই উনিশ-বিশ; ভালোতেও ভগমানের একই নিয়ম।
    (একটা ঃ-) দিয়ে যাই, অক্ষের লগে এস্পেসাল!)
  • hu | ১৮ আগস্ট ২০১৪ ১২:৫৮253454
  • লিং দরকার নেই ডিডিদা। থিয়োরী থাকলে তাই দ্যান। একটু নিঃশ্বাস নিয়ে বাঁচি। ফেবুর গুরুচণ্ডালীতে নাহয় আকচাআকচি হয়েই থাকে। কাল একটা রান্নার গ্রুপে পর্যন্ত দেখি হিন্দু ধর্ম কত ভালো আর ভারতের মনিষীরা সব্বাই কেমন বড় বড় হিন্দু তাই নিয়ে পোস্ট পড়েছে। সেই লিস্টে মনু থেকে অনিল কাপুর কারোর নাম বাদ পড়েনি। দিনকাল বড়ই খারাপ লাগে!
  • সিকি | ১৮ আগস্ট ২০১৪ ১২:৫২253453
  • :)

    -,

    এরকম কথা বোধ হয় আমি বলি নি। খারাপ লোক আছে তো। সর্বত্র আছে। কিন্তু খারাপ লোকের খারাপ কাজকে কমিউনিটির নামে দাগিয়ে দেবার প্রচেষ্টা চলছে অ্যাক্টিভলি। বলা হচ্ছে কমিউনিটিটাই খচ্চর। আমার আপত্তি ঐখানে।
  • dd | ১৮ আগস্ট ২০১৪ ১২:৪৭253452
  • হ্যাঁ। গুচর ফেসবুকে রানার পোস্ট পড়ে ভীষণ মন খারাব হয়ে গেসলো। ভেরী স্যাড।

    তবে সিকির সাথে একমত হলেম না। এক তো আমি এক ভারোতব্যাপী কনস্প্রেসী থিওরীতে বিশ্বেস করি না। মানে ঐ আস্তে আস্তে সইয়ে দিচ্চে এই থিওরী। লেখাই বাহুল্য সিলি একটাও লিং,/তথ্য দেয়নি। "আজকাল" "আগে" এইসবের টাইম্লাইনও দ্যায় নি। দেবার কথাও ছ্যালো না। ওটা একটা "গাট ফিলিং"। সে ঠিক আছে।

    কিন্তু আমি মনিষিতে বিশ্বেস করি। সিরিয়াসলি করি। "ওটাই করা উচিৎ" বলে করি না। কিরম একটা ধাতের মধ্যে রয়েছে। ওল্ড মংক রামের মতন।

    আর ভাবতে ইসসে করে পচ্চিম বংগো আর ইউ পি - এগুলো এক্ষেপশন। এবিষয়ে আমার গুরুতর থিওরী আছে, কিন্তু সাপোর্টিং লিং নেই।
  • Tim | ১৮ আগস্ট ২০১৪ ১২:৪৩253451
  • হামভি একমত নেহি হ্যায়। হানুদা টিপিকাল পাহাড়ি স্যান্নাল টাইপের, সবই ভালো দেখে। একি আজকের কথা? সেই কবে লেখা হয়েচেঃ হানুর চোখে তো সকলি শোভন ইত্যাদি। সুতরাং শোভন না হয়ে নবীন বা বিমল হলেও হানুদার আফত্তি নাই।
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১২:৪১253450
  • পুরোটাই বাইরে থেকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিশ্বাস করান হচ্ছে? ঘটনা আদৌ তেমন না? আদতে সবাই ভালো, শুধু শুধুই মানুষকে ভুল বোঝানো হচ্ছে?
  • সিকি | ১৮ আগস্ট ২০১৪ ১২:২৫253449
  • আমি খুব একটা একমত নই। এই চাড্ডিওলাদের দল গেমটা খেলছে এখন অন্য রাস্তায়। অল্প অল্প করে মনে হচ্ছে গেমটা ধরতে পারছি, কিন্তু কিছু বলার নেই। কিছু করার নেই। সাপের বিষ একসাথে অনেকটা শরীরে গেলে মৃত্যু অবধারিত, কিন্তু অল্প অল্প করে নিলে শরীর সেটা সইয়ে নেয়, তেমনভাবে রিয়্যাক্ট করে না।

    কম্যুনাল টেনশন জিনিসটা আস্তে আস্তে ভারতের জীবনযাত্রায় আস্তে আস্তে সইয়ে নেওয়া হচ্ছে। কে জানে, এটাও অ্যাপকোর বানানো স্ট্র্যাটেজি কিনা। আগে বড় বড় কম্যুনাল ভায়োলেন্স হত, ভারতের ইতিহাসে সেগুলো মাইলস্টোন হয়ে রয়েছে। চুরাশি - শিখ জেনোসাইড। বিরানব্বই - বাবরি মসজিদ। দুহাজার দুই - গুজরাত। আট বছর, দশ বছরের ব্যবধানে বড় লেভেলের ম্যাসাকার, সারা দেশ শেকন হয়ে যায়, লোকে নড়েচড়ে বসে, পণ্ডিতেরা বই লিখে ফেলেন। এখন চাড্ডিরাজ উত্থানের অঙ্গে সঙ্গে প্রতিটা মানুষকে আস্তে আস্তে সইয়ে নিতে বাধ্য করা হচ্ছে সেই অভিজ্ঞতাগুলোর সঙ্গে, দৈনন্দিন। প্রতি মাসে ছুটকো ছাটকা কম্যুনাল রায়টের খবর উঠে আসছে খবরের কাগজের পাতায়। মুজফফরনগর, সাহারানপুর, পুণে, হায়দ্রাবাদ। পশ্চিমবঙ্গেও বেশ কিছু স্মল স্কেলে রায়ট ঘটে গেছে, যেগুলো মেনস্ট্রিম মিডিয়ায় প্রকাশিত হয় নি। প্রতি মাসে, প্রতি সপ্তাহে এই জিনিস পড়তে পড়তে মানুষের সেন্স নাম্ব হয়ে আসে, মানুষ তেমনভাবে আর রিয়্যাক্ট করে না তৃতীয় কি চতুর্থ ঘটনার রিপোর্ট পড়ে। এই নাম্ব করিয়ে দেওয়ার প্রসেসটাই চলছে এখন।

    লোকে খাচ্ছে। নাম্ব হবার একটা স্টেজে মানুষ বিশ্বাস করতে শুরু করে, সত্যিই "ওরা খারাপ"। বিশ্বাস করার যথেষ্ট কারণ হাতের কাছেই মজুত করে রাখা হয়। লিখেছিলাম, কয়েক মাস আগেই মালদা শহর থেকে ঘুরে এসে, লোকে কী পরিমাণ মুসলমান বিদ্বেষী হয়ে রয়েছে, একটা ছুতো পেলে মুসলমানদের গুষ্টির পিন্ডি উদ্ধার করে ছেড়ে দিচ্ছে ঘরোয়া জমায়েতে। এই গুরুতেই নিয়মিত লেখা একজন কাল ফেসবুকে পোস্ট দিয়েছে, আত্মীয়ের বিয়ের জন্য বাস বুক করতে গেছিল, বাসওলা বাস দিতে চায় নি, ও মুসলমান বলে, অম্লানবদনে বলেছে "মুসলমানরা খচ্চর হয়, ওদের বাস দেবো না।"

    বহরমপুরের ঘটনা। কয়েক শতক ধরে যে শহরে হিন্দু মুসলমান পাশাপাশি বাস করে এসেছে, বিরানব্বই বা দুহাজার দুইয়ের দাঙ্গা যেখানকার মানুষের মনে কম্যুনালিজমের বিষ ঢোকাতে পারে নি, সেখানকার ঘটনা।

    তৈরি হোন। রেগুলার এইসব খবর পড়তে থাকুন, এটাই স্বাভাবিক বলে মানতে শিখুন। ঘরের সামনের রাস্তা দিয়ে ভিএইচপির মিছিল তো সামান্য ব্যাপার, এর পরে পাড়ার মাঠে আরেসেসের ক্যাম্প তৈরি হতে দেখুন। এগুলো আস্তে আস্তে পার্ট অফ লাইফ হয়ে যাবে। রামরাজ্য প্রতিষ্ঠা হতে চলেছে কিনা।
  • dd | ১৮ আগস্ট ২০১৪ ১১:৫৮253448
  • আমি না এই ব্যাপারে শ্রী হানুর সাথে একমত। বেসিকালি আশাবাদী। উনি একদা কয়েছিলেন "আরে ধ্যার মশাই। ইন্ডিয়াতে ১২০ মিলিয়ন মনিষ্যি। দুম দাম একটা কিসু ঢ্যামনা কমুনাল হয়ে গ্যালেই হোলো?" (পসিবলি হুবহু ১০০% সঠিক কোট হোলো নি)

    আম্মো সেরম ভাবি।

    মাদার ইন্ডিয়ার একটা প্রচন্ডো ইয়ে আছে। মানে যাকে বলে সাধারন কমোন সেন্স। ধাঁ করে কিসুটা হবে না।

    ঐ বিশ্ব হিন্দু পরিষদ গোছের। ম্যাংগালোরে হয়েছিলো। মুথালিক। আর সকলেই জানেন কর্ণাটকে সুদুই তামোসিক লোকের বসবাস। তারা মার্কেজ পড়ে না,লবারুণ পড়ে না, কপালে ফোঁটাকাটে,ভেজু। স্রেপ হাসি পায়।

    তো উনারা মুথালিককে টন টন গুলাবী চাড্ডী পাঠিয়েই থেমে থাকেন্নি, পরন্তু ভোটে বিজেপিকে নাস্তানাবুদ করে দ্যান- সুদু ম্যাংগালোরে,যেটি একডা বিজেপির দুর্গ ছ্যালো। তাই মুথালিককে বিজেপি পার্টীতে ঢুকিয়েও দুর করে দেয় ও অদ্যাপি কাছে ঘেঁষতে দ্যায় না।

    কমরেড, এখান থেকে শিক্ষা লিন।
  • de | ১৮ আগস্ট ২০১৪ ১১:৩৭253447
  • ছোটাইদি কদ্দিন ধরে বড্ড হা -হুতাশ করছো - তোমার লেখা পড়তে বড্ড ভালোবাসি - লেখার মায়ায় ডুবতেও - অতো দুক্কু কোরোনি!
  • de | ১৮ আগস্ট ২০১৪ ১১:৩৩253446
  • http://www.anandabazar.com/district/2.915/%E0%A6%AD%E0%A6%95-%E0%A6%A4%E0%A6%A6-%E0%A6%B0-%E0%A6%A6-%E0%A6%AA%E0%A6%9F-%E0%A6%85%E0%A6%A4-%E0%A6%B7-%E0%A6%A0-%E0%A6%A8-%E0%A6%A4-%E0%A6%AF%E0%A6%AF-%E0%A6%A4-%E0%A6%B0-%E0%A6%B0-1.60360
    এইরকম কি আগেও হোতো? যে ছেলেটার ছবি দিয়েছে - খুবই ছোট লাগছে দেখে।

    বম্বে হাইকোর্ট অর্ডার দিয়েছিলো গোবিন্দাদের বয়স আঠেরোর ওপরে হতে হবে আর দহি-হান্ডির হাইট ২০ ফুটের মধ্যে রাখতে হবে। তাতে রাশি-রাশি গোবিন্দা মন্ডল সুপ্রীম-কোর্টে গিয়ে হিন্দু সেন্টিমেন্টে আঘাত পড়ছে বলে অভিযোগ করে এই দুটো অর্ডারকেই নালিফাই করে এসেছে। ফলস্বরূপ গুচ্ছ-গুচ্ছ বাইকবাহিত, লড়ি,টেম্পো, বাস বাহিত গোবিন্দায় গিজগিজ করছে আজকে - রাস্তায় রাস্তায় সব কনস্ট্রাকশনের ক্রেনের মাথায় দহি-হান্ডি - কোথাও প্রাইজ মানি দেড় লাখ, কোথাও বা দু লাখ। আজও কতগুলো গরীব ছেলেপিলে সারাজীবনের জন্য পঙ্গু হবে!

    আফিমে ছেয়ে গেলো দেশটা --
  • lcm | ১৮ আগস্ট ২০১৪ ১১:৩১253445
  • হরি হে মাধব
  • phutki | ১৮ আগস্ট ২০১৪ ১১:২৩253444
  • তা বটে। তিরিশোর্ধ্ব জীবনে আমি আমার বাড়ির সামনে দিয়ে এই একমাসে ইস্কন, বিশ্ব হিন্দু পরিষদের মিছিল দেখে ফেললাম। তাহলে আমরা কি নেই হয়ে যাবো? যাদের এসব দেখলে দমবন্ধ হয়ে যায় তারা কি আর নেই? কি সব্বোনাশ। মেয়েটা কি দেখবে তবে বড় হয়ে?
  • সিকি | ১৮ আগস্ট ২০১৪ ১১:১৭253443
  • বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে পশ্চিম এবং পূব বাংলায়, এরাই বাস্তব। এরাই মেজরিটি। হু-হু করে সংখ্যায় বাড়ছে, অনলাইনে এবং অফলাইনে।

    পশ্চিমবঙ্গের রুরাল এবং ডিপ্রাইভড এলাকায় আরেসেস দ্রুত জমি গেইন করছে, জানো কি?
  • Du | ১৮ আগস্ট ২০১৪ ১১:০৬253442
  • আহাহা ছোটাই, দুঃখ পেয়ো নি --চলে গিয়েছিলাম।

    ছেলে এখন মস্ত বড়, ছোটাই। খেলা, ম্যান ইউ নিয়ে মাতামাতি সবই চলছে। পুজোর পরে সাতদিনের জন্য স্কুলের হয়ে খেলতে ভিলাই যাবে -- আমরা না করেছিলাম - টেন ক্লাস বলে -- তাতে সে আমাদেরকেই বুঝিয়ে দিল যে শুধু পড়াশোনা নিয়ে সে থাকতে পারবে না --আর সেটা নাকি স্বাস্থ্যকরও নয় ঃ)
    আরেক পছন্দ হয়েছে গান - হিন্দী গান ইনক্লুডেড। সেইসঙ্গে আমাকে ট্র্যান্সলেটর হয়ে প্রেম থেকে দেশাত্মবোধ হয়ে ধর্ম সব্ব ব্যাপারে অনুবাদ করে দিতে হয়। সেও ছিল - কিন্তু বিধি জ্বালাইলের মানে বলতে হলে একটু টু মাচ হয়ে গেল ঃ(
  • phutki | ১৮ আগস্ট ২০১৪ ১১:০০253441
  • ওটা বাস্তব? মানে ওটাই বাস্তব??!!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত