এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১২ আগস্ট ২০১৪ ১৩:৪৬252750
  • 'Satyajit Ray: Vision Of Cinema'. এই বইটা আউট অফ প্রিন্ট। কলকাতার কোনো সেকন্ড হ্যান্ড বই এর দোকানে আছে কিনা কেও খোঁজ দিতে পারবেন ? খুব দরকার।
  • Kaju | ১২ আগস্ট ২০১৪ ১৩:২৪252749
  • কিন্তু আমি তো খালি নবারুণের টইতে ঢুকেছি, অন্য কোথাও তো ঢুকিনি !
  • kumu | ১২ আগস্ট ২০১৪ ১৩:২১252748
  • দ,এখানে আলোচনা করেছিলে?
  • dd | ১২ আগস্ট ২০১৪ ১৩:০২252747
  • থই থই করে টই
    দ পারে না ঢুকিতে
    দর্শনে কি বা লাভ?
    কাজ সারো উঁকিতে
  • kumu | ১২ আগস্ট ২০১৪ ১৩:০০252746
  • লিং ঠিক্করে নিও।
  • kumu | ১২ আগস্ট ২০১৪ ১২:৫৯252745
  • southasiaarchive.com/Content/sarf.120160
    ছোটাই এইটা দেখেছ?
  • | ১২ আগস্ট ২০১৪ ১২:৫৩252744
  • এই মন্দিরা পত্রিকা সম্বন্ধে আমার খুব ভুল না হলে, থীমা থেকে বেরোন একটা বইতে ডিটেইলস আছে। বইটায় মেয়েদের লেখালেখি, পত্রিকা বের করা ইত্যাদি নিয়ে ছিল। বইটার নাম এখন কিছুতেই মনে পড়ছে না আর সে বই পুণেতে আছে। রবিবারের আগে পাব না। :-((((

    মিঠু কি বলতে পারবে নামটা? আমি আর মিঠু প্রায় একইসময় বইটা কিনে পড়ে কিছু আলোচনাও করেছিলাম বলে মনে হচ্ছে।
  • | ১২ আগস্ট ২০১৪ ১২:৪৯252743
  • উফ! টইগুলো ক্কি অসহ্য হয়ে গেছে। জাস্ট ঢোকা যাচ্ছে না।
  • kumu | ১২ আগস্ট ২০১৪ ১২:৪৩252742
  • কমলা দাশগুপ্ত আমাদের আত্মীয় হতেন। ইনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন।বীনা দাসকে অস্ত্র সরবরাহ করেছিলেন।
    ছোটাইকে ধন্যবাদ।অনেক গ্রীস্মের দুপুরে লুকিয়ে ভয়ে ভয়ে পড়া মন্দিরাগুলো চোখে ভাসছে।
  • kumu | ১২ আগস্ট ২০১৪ ১২:৩৬252740
  • সময় কম তাই ছোটাইকে সংক্ষেপে-

    মন্দিরা পত্রিকা আমাদের বাড়ীতে অনেক ছিল গোছা করা।আমার বাবা অনেক লিখেছ্র্ন ওখানে।কিন্তু কলকাতায় ফোনিয়ে জানলাম সেসব আর নেই।তবে ছোটাই তো পত্রিকা চায় না পত্রিকার ইতিহাস চায়।
    তার জন্য লাইব্রেরী যেতে হবে।আমি কালীবাড়ী লাইব্রেরী তে খুঁজে দেখব।কলকাতায় কোন উৎসাহী মাথাঠাণ্ডা অল্পবয়েসী ছেলে/মেয়ে পেলে তাকে সরস্বতী প্রেস বা ন্যাশনাল লাইব্রেরীতে পাঠানো যায়।
  • Kaju | ১২ আগস্ট ২০১৪ ১২:৩৬252741
  • ইন্দ্রানীদি এখন নেই আর না?
  • pi | ১২ আগস্ট ২০১৪ ১১:১৯252739
  • ঠিক আছে। খোঁজ পেলে জানাচ্ছি।
  • i | ১২ আগস্ট ২০১৪ ১১:১৮252738
  • হ্যাঁ পাই, নিশ্চৈ।
  • pi | ১২ আগস্ট ২০১৪ ১১:১৬252737
  • ছোটাইদি, ফেসবুকে কিছু গ্রুপে জিগেশ করতে পারি ?
  • kabya | ১২ আগস্ট ২০১৪ ১১:০৮252736
  • আচ্ছা গুরু র কেউ কি নিউজিল্যান্ড এ থাকেন? বা ওখানে থাকা সম্পর্কে একটু জানাতে পারবেন? একটু দরকার ছিলো।
    আমার ই মেল হলো
    : [email protected]
    অথবা এখানে জানালেও হবে।

    আগাম ধন্যাবাদ।
  • i | ১২ আগস্ট ২০১৪ ১১:০৪252735
  • মা চলে যাওয়ার পরে বাবাকে বলেছিলাম আত্মজীবনী লেখা শুরু করতে। এর আগে কিছু লেখালেখি করেছে বাবা-সে সব নিজস্ব ক্ষেত্রে। এই ধরনের লেখা এই প্রথম। লেখা হয়েও গেছে কিন্তু মাঝে মাঝে কিছু কিছু মনে পড়ছে, সে সব আবার লিখছে। বরিশালের গ্রামের ক্লাবে কিছু পত্রিকা পড়ত বাবারা-তার মধ্যে মন্দিরা ছিল। বিশদ মনে পড়ছে না।আমি ইন্টারনেট ঘেঁটে কিছু পেলাম( বেশিরভাগই মন্দিরা বেদী), সেটুকু পাঠিয়েছি। বাকিটুকুর জন্য সহায়তা চাইছি।
  • de | ১২ আগস্ট ২০১৪ ১১:০৩252734
  • দেখলাম ছোটাইদি -
    কেউ নিশ্চয়ই লিখবেন।
  • i | ১২ আগস্ট ২০১৪ ১০:৫৮252733
  • পুজাবার্ষিকী নয় গো। সরস্বতী প্রেসের বহু প্রাচীন পত্রিকা। একসময় কমলা দাসগুপ্ত সম্পাদক ছিলেন।ঐ পত্রিকার বিশদ চাই।আজ সকালেই পোস্টালাম।
  • lcm | ১২ আগস্ট ২০১৪ ১০:৫৭252731
  • হা হা, নুডল বিরিয়ানি উইথ চিকেন পাউডার।
  • de | ১২ আগস্ট ২০১৪ ১০:৫৭252732
  • পূজাবার্ষিকী মন্দিরা? কার কাছে আছে?
  • i | ১২ আগস্ট ২০১৪ ১০:৫৫252730
  • আমার 'মন্দিরা' সংক্রান্ত পোস্ট টা একটু খেয়াল রাখবেন। খুব জরুরী দরকার।
  • dd | ১২ আগস্ট ২০১৪ ১০:৫৩252728
  • ইলাইচ,দাচ্চিনি আর লবংগে ভরপুর বিশুদ্ধ চাইনীজ নুডুল ও খেয়েছি সেন্নাইতে। চিকেন নুডুল অর্ডার দিলে ঐ রকম সুগন্ধী নুডুল পেলাম তাতে বিন্দুমাত্রো চিকেন নেই। জিগাইতে কইলো ওরা নাকি চিকেন গুঁড়ো করে মিশিয়ে দেয়।

    তাই টেস্ট পেলেও চোখে দ্যাখা যায় না।

    সত্তি।
  • i | ১২ আগস্ট ২০১৪ ১০:৫৩252729
  • আহা সে নয় বরফি হোলো মিষ্টিমুখের জন্য। কিন্তু ডালের কি হবে? ফিলটার করে ঐ চিনি জল বের করে, তিনবার নুন জলে রিন্জ করে নিয়ে ঐ সেদ্ধ ডাল দিয়েই সিংহ হৃদয় ডাল বানিয়ে ফেলা যায় না? এই ডাউনস্ট্রীম প্রসেসিং এর ব্যাপারে কুমুদিদি কি বলেন?
  • lcm | ১২ আগস্ট ২০১৪ ১০:৫১252727
  • সেকালে এসব CMBT ফিটি এসব ছিল না বোধহয়। দূরপাল্লার বাস ঐ পারিস কর্নার থেকে ছাড়ত।
  • সিকি | ১২ আগস্ট ২০১৪ ১০:৪৬252726
  • আহা, সিএমবিটি। আসল নাম হচ্ছে চেন্নাই মফসসল বাস টার্মিনাস। কিন্তু সেখান থেকে মূলত কিছু সরকারি বাস আর ভলভো ছাড়ে। এই সিএমবিটির উল্টোদিকে কিছু আগ্রাসী হোটেল, ঠেলাভ্যান এইসব পেরিয়ে একটা সুবিশাল ভাগাড় আছে। সমস্ত প্রাইভেট রেডবাস মার্কা দূরপাল্লার বাস সেই ভাগাড় থেকে ছাড়ে। স্লিপার কোচ, বসে থাকা কোচ, সব বাসে চেপে দেখে নিয়েছি। :)
  • lcm | ১২ আগস্ট ২০১৪ ১০:৪৩252725
  • প্রকান্ড রসুন দেওয়া চাউমিন খাইসিলাম মাদরাজে আন্না সালাইতে '৯১ সালে, ফার্স্ট গরসেই রসুনের কোয়াখান পড়সিল মুখে - ওফ্‌, সে কি গন্ধো রে ভাই। অনেক খুঁজে পেতে চাউমিন দোকান বের করসিলাম, তারপর ঠিক করলাম, মাদ্রাজি চাউমিন আর নয়। তরপর থেকে শুধু কাঁচালংকা বাটা আর নারেকেল কোরা দিয়া মাখো মাখো চিকেন কারি - ঐ উথামার গান্ধী রোডের কাসে।
  • bong kim | ১২ আগস্ট ২০১৪ ১০:৪২252724
  • হীরক ছাড়া অন্য টই এ তিনো সিপু এলেই অমন টই আরো খোলা হবে, সাবধান।
  • de | ১২ আগস্ট ২০১৪ ১০:৩৯252723
  • একটা টইতে এখন বিপ-বিপ-বিপ দেখাচ্চে! ওই টইয়ের ধারপাশ দিয়েও যাবোনা!
  • de | ১২ আগস্ট ২০১৪ ১০:৩৮252721
  • কিন্তু হাফকেজি চিনি কি ভেবে দিলে?
  • de | ১২ আগস্ট ২০১৪ ১০:৩৮252722
  • আরেকটু ডাল দিয়ে দাও বা ওই যে লিখলাম রোস্টেড ব্যাসন!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত