এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ১১ আগস্ট ২০১৪ ১৬:১০252600
  • এটাও লেখা নেই যে তিনি অনুষ্ঠানে যোগ দিতেই গেছিলেন, আমার দেওয়া লিঙ্কের শেষ লাইন গুলো পড়ার পর সেটা ধরে নিলাম।
  • Kaju | ১১ আগস্ট ২০১৪ ১৫:৫৫252598
  • আর এই যে সিকিস্যার এই তোতাপাখি মার্কা বুলি গুলো এবার বন্ধ করা হোক। লেবু তেতো হয়ে গেছে। সিচুয়েশনটা বুঝে কথা বলো। প্লিজ।
  • Kaju | ১১ আগস্ট ২০১৪ ১৫:৫২252597
  • আর কিছু বলব না-ই ভেবেছিলাম। কিন্তু কেউ কেউ সহজ জিনিস জোর করে না বোঝার ভান করছেন।

    মহিলাটি এক্জন সাধারণ পুলিশকর্মী, নিজের ডিউটি করতেই ওখানে হাজির ছিলেন। তিনি খুব ভালো করে জানেন তার বাইরে একচুল এদিকওদিক হলে চাকরি নিয়ে টানাটানি হবে। তার তিলমাত্র চান্স কি কেউ নেয়? একজন গরীব কনস্টেবল? নিজের কাজের রুলস রেগুলেশন সব জেনেই নিশ্চয়ই ঢুকেছেন। সে অবস্থায় সারুখের কোলে উঠে 'স্বেচ্ছায়' নাচলে যে সেটা খুব একটা উড়িয়ে দেবার মত ব্যাপার হবে না সে কি জানেন না উনি? এখানেই তো বোঝা যায় কতটা 'স্বেচ্ছায়' আর কতটা 'বান্দর' বাবাজির চাপে পড়ে ! এই নিয়ে কোনো এঁড়ে তক্কো হয় কি?
  • kumu | ১১ আগস্ট ২০১৪ ১৫:৪৫252596
  • ঝিকির ২ ২৭ এ সহমত।
    কাজুর সাথেও সহমত।এইসব অনুষ্ঠান আগে থেকে প্ল্যানিত থাকে না?শাহরুখ দায়িত্ব এড়াতে পারেন না।
  • তাপস | ১১ আগস্ট ২০১৪ ১৫:৩৬252595
  • একটা জিনিস জিগ্গেস করার ছিল। ফেবুর কোনো গ্রুপ থেকে এখানে কপি পেস্ট করা কি অনৈতিক/অনুচিত বলে গণ্য? যাঁর পোস্ট তাঁর অগোচরে, কিন্তু পাবলিকলি দেখা যায়। গ্রুপের কথা এই কারণে বললাম, যে সেটা তো খোলা পাতাই একভাবে। তবে মডারেটেড গ্রুপ বলে সেটা পুরো খোলা পাতাও বলা যায় না।
  • তাপস | ১১ আগস্ট ২০১৪ ১৫:০৮252594
  • ওগুলো যথাবিহিত অনুমত্যানুসারে ঘটে থাকে। জওয়ানদের ক্ষেত্রেও উর্দির ইঃ প্রঃ প্রযোজ্য।
  • সিকি | ১১ আগস্ট ২০১৪ ১৪:৫১252593
  • আচ্ছা, এনডিটিভির শো-তে দেখায়, অনেক সময়েই প্রিয়াঙ্কা চোপড়া, ঊর্মিলা মাতন্ডকর এরা আর্মি জওয়ানদের বেস ক্যাম্পে গিয়ে সময় কাটায়, জওয়ানরা ফুল ইউনিফর্মে অন ক্যামেরা বেশ নাচাগানা করে নাইকার সঙ্গে।

    জওয়ানদের জন্য এমন কোনও নিয়ম নেই?
  • jhiki | ১১ আগস্ট ২০১৪ ১৪:২৯252592
  • # নাচা
  • jhiki | ১১ আগস্ট ২০১৪ ১৪:২৭252591
  • আমার দু পয়সাঃ

    অনুষ্ঠানটিতে তরুণীটির উপস্থিতি দু ধরণের হতে পরে-

    ১) কর্তব্যরত পুলিশ হিসেবে; এক্ষেত্রে নাছা কেন ডিউটির বাইরে অন্য যে কোন কাজ করা অন্যায় ও শাস্তিযোগ্য।

    ২) অফিসের অনুষ্ঠানে একজন সাধারণ এমপ্লয়ী হিসেবে (সাধারণতঃ পুলিশ, আর্মি ইত্যাদিদের এইধরণের অনুষ্ঠানরও ড্রেসকোড উর্দিই থাকে)। এক্ষেত্রে তরুণীটি কোন অন্যায় করে নি।
  • ফস | ১১ আগস্ট ২০১৪ ১৪:২৩252590
  • ফস করে জ্বালিয়ে
    দুইহাতে কামিয়ে
    ক্ক্ক্ক্ক নাচিয়ে
    আবাপকে কাঁদিয়ে
  • pi | ১১ আগস্ট ২০১৪ ১৪:২২252588
  • নাঃ যেটা একেবারেই বুঝিনি, সেটাকে খুব ভালোই বুঝেচেন না বল্লেই ভালো হয় ঃ)
  • সিকি | ১১ আগস্ট ২০১৪ ১৪:২২252589
  • এদিকে আমি জাস্ট ভাবছিলাম, কাজু কতক্ষণে সেন্টি খায়। ভাবতে না ভাবতেই ...
  • সিকি | ১১ আগস্ট ২০১৪ ১৪:২১252587
  • আরে হিন্দি বাংলা তামিল তেলুগু সিনেমায় পুলিশ তো আকছার নাচে। ওটা কি বেঞ্চমার্ক নাকি?

    পুলিশ কিন্তু ফুটবল খেলে। জনসংযোগ বাড়ায় ফুটবল খেলার মাধ্যমে। গেলবছর পঁচিশে বৈশাখে বোধ হয় কিছু থানায় রবীন্দ্রজয়ন্তীও উদ্‌যাপনও করা হয়েছিল। এগুলো কি পুলিশের ইউনিফর্ম পরে করা যায়?

    জাস্ট ভেবে দেখুন, জেলখানার মেন গেটের সামনে হারমোনিয়াম বাজিয়ে জেলার সাব গাইছেন, সবারে করি আহ্বান। এসো উৎসুকো চিত্ত, এসো আনোন্দিতো প্রাআণ।
  • Kaju | ১১ আগস্ট ২০১৪ ১৪:২০252586
  • বাজে পিঞ্চ করে কথা না বল্লেই ভালো হয়। আর এখানে বতব্যের চেয়ে কে বলছে টাই দেখা হয় সে তো জনাঅই আছে। খুব ভালোই বুঝেচেন বাধ্য করা না নয়। লিভ ইট। সময় নেই।
  • pi | ১১ আগস্ট ২০১৪ ১৪:১৮252585
  • আহা, তার আগে উর্দিধারীরা কবিতা আউড়ালে প্রোটোকল ভঙ্গ হবে কিনা তার সমাধান হউক। কবিতার ব্যাপারটা নিয়ে কাজু নিশ্চয় ইন্টারেস্টেড হবে ঃ)
  • T | ১১ আগস্ট ২০১৪ ১৪:১৫252583
  • অ্যাই, কার একটা কবিতায় পরেছিলাম না পুলিশটা সিগারেট ধরাচ্চে, (রণজিত দাশ?)। দেখেছেন, কবিরা বেয়াইনি কবিতা লিখছে।
    পুলিশকে কোলে তুলছে বলে অত খ্যাঁচ ম্যাচ করার কি আছে।
  • j | ১১ আগস্ট ২০১৪ ১৪:১৫252584
  • কিন্তু হিন্দী সিনেমায় তো আখছার দেখায় উর্দি পরেই ফস করে জ্বালানো

    এই তো কালই কালিয়া দেখছিলুম, প্রাণ সাহেব ফস করে জ্বালিয়ে দেশলাইটা বচ্চনের গায়ে ফেলল, উর্দি পরেই (দুজনেই)
  • Ekak | ১১ আগস্ট ২০১৪ ১৪:১৩252582
  • কই, মুম্বাই এর কেস টায় তো কিছু হয়নি

  • তাপস | ১১ আগস্ট ২০১৪ ১৪:০৯252581
  • অফ ডিউটিও উর্দি পরে সিগ্রেট খেতে পারে না বোধহয়। উর্দির সম্মান/অবমাননা ইঃ প্রঃ কিছু একটা আছে। জানতে হবে। প্রটোকল হ্যান ত্যান।
  • সিকি | ১১ আগস্ট ২০১৪ ১৪:০৫252580
  • বিষয় - মহিলা পুলুশের শারুক খানের কোলে উঠে নাচতে আপত্তি না করা।

    প্রথমে পুলিশের মডেল কোড অফ কনডাক্ট। না, কোথাও লেখা নেই যে পুলিশ স্টেজে উঠে নাচতে পারবে না বা রবীন্দ্রসঙ্গীত গাইতে পারবে না অন ডিউটি। এমনকি সিগারেট খেতে পারবে না এমন কথাও লেখা নেই। এই যে, হোম মিনিস্ট্রির জারি করা পুলিশের কোড অফ কনডাক্ট।

    http://police.pondicherry.gov.in/MHA%20-%20Model%20Code%20of%20Conduct%20-%20Indian%20Police.pdf

    তবুও আমরা জানি যে অন ডিউটি পুলিশ সিগারেট খেতে পারে না, খেলে সেটা আইনভঙ্গ করা হয়। কী করে জানলাম, জানি না। :)

    এই কচকচির বাইরে, আমার অবজার্ভেশন জানিয়ে যাই -

    ১। পুলিশটিকে খুব মিষ্টি দেখতে। নো ডাউট।
    ২। ঐ পুলিশটিকে আমার পক্ষে কোলে তুলে নিয়ে নাচা সম্ভব হত না। তাই ছবি দেখে হিংসেয় জ্বলছি।
    ৩। বাকি পরে।
  • pi | ১১ আগস্ট ২০১৪ ১৪:০৩252579
  • তো, তিনি তো কোথাও বলেননি, তাঁকে দিয়ে জোর করে নাচ করানো হয়েছে ! তাই এই নিয়ে, লোককে এই নাচতে 'বাধ্য' করা নিয়ে কাজুর আপত্তিটা সত্যিই বোঝা গেলনা।
  • Kaju | ১১ আগস্ট ২০১৪ ১৪:০০252578
  • সম্মতি ছিল কি ছিল না এটা কোথায় বলা হয়েছে? সে এ নিয়ে কিছু বক্তব্য রেখেছে কিনা সেটাই বা কোথায় আছে? সেগুলো পেয়ে গেলে তো আমে দুধে মিশেই গেল, আর ক্ষী !

    নাঃ আমার আর কী প্রব্লেম? আপনারা দেখলাম হাওয়া গরম করে রেখেছেন, আমিও একটু ধুনো দিলাম ! আমি ধুনো দিলে আবার মনসা তো দেখি আমাকেই ছোবলায় !
  • pi | ১১ আগস্ট ২০১৪ ১৩:৫৬252576
  • নাহয় অন্যকে জড়িয়েই নাচলো ! কাজুর কী প্রবলেম ? ঃ)
  • j | ১১ আগস্ট ২০১৪ ১৩:৫৬252577
  • আর দুপক্ষের সম্মতি থাকলে পাঁচ পাবলিকের গা জ্বলছেই বা কেন?

    ক্ক
  • | ১১ আগস্ট ২০১৪ ১৩:৫৩252575
  • যাদের কোলে নিচ্ছে তারা মুখ বুজে কোলে উঠছেই বা কেন? আর পরেও কিছু বলছেই বা না কেন? আর দুপক্ষের সম্মতি থাকলে পাঁচ পাবলিকের গা জ্বলছেই বা কেন?
  • Kaju | ১১ আগস্ট ২০১৪ ১৩:৫০252574
  • তো একা নাচুক না ! অন্যকে জড়ানোর কী দরকার? অনেক তো বয়স হল, এগুলো খেয়াল থাকে না যে এতে তার সমস্যা হতে পারে? ওই মহিলার যদি শাস্তি হয় এরপর, সারুক বাবাজির কি অনুরূপ কোনো শাস্তি হবে নাচতে বাধ্য করার জন্যে? সে-ই তো নাটের গুরু। না হবে না। আর এমন একটা পরিস্থিতি করে দেয়, যে লোকে সিনক্রিয়েট না হতে দেবার খাতিরে নাচতে বাধ্য হয়। নইলে সেবার রাজ্যপালকে অব্দি বগলদাবা করে নাচায় !
  • তাপস | ১১ আগস্ট ২০১৪ ১৩:৪৭252573
  • বাঁদর। , বন্দর হতে যাবে কেন?
  • তাপস | ১১ আগস্ট ২০১৪ ১৩:৪৬252572
  • শারুক একটা ইন্টারভিউতে বলেছিল, আমি বন্দর, বন্দর নাচ দেখানো আর রং তামাশা করে লোককে মজা দেওয়া আমার কাজ।

    হি ইজ ডুইং দ্যাট। অনেস্টলি
  • Kaju | ১১ আগস্ট ২০১৪ ১৩:৪০252571
  • এইখানে আছে পাঁজাকোলার ছবিটা, কিরকম বাধ্য করা হয়েছে নাচতে, সহজেই অনুমান করা যায়। দেখে থাকলে ইগনোর।

    http://www.ndtv.com/video/player/news/controversy-over-shah-rukh-s-dance-with-female-cop/333624

    পুলিশকর্মী কী করতে পরেন, আর কিসের অনুমতি নেই সেই বিচার হলে সারুক্ষানকেও একই কাঠগড়ায় তোলা উচিৎ। কৈফিয়ত দিতে সে-ও বাধ্য এ হেন উটকো আচরণের কারণ দর্শাতে।

    আর 'মুখ্যমন্ত্রী বা পুলিশ পৃথিবীর যে কাউকে চুমু খেলে বা একটা ফাঁকশনে কারো কোলে উঠে নাচলে' আপত্তি কী আপত্তি নয় সেটা দেখাই হচ্ছে না এখানে। দেখা হচ্ছে, বারবার সারুক বাবাজি নিজের খেয়ালখুশি মত একটু বেশীই বাড়াবাড়ি করছেন এবং অন্যকে প্রশ্নের মুখে ফেলে নিজে পার পেয়ে যাচ্ছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত