এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১১ আগস্ট ২০১৪ ১৩:৩৭252570
  • আমি হনুর কথাটাই জিগাতে যাচ্ছিলাম। উর্দি পরে ঘুষ খেলে শাস্তি হয়? যদ্দুর মনে পড়ছে কাগজে মাঝেমধ্যেই খুচখাচ কেস আসে দিনদুপুরে পুলিশ ঘুষ খাবার।

    আর আবাপ'র টোনটা টিপিক্যাল সেক্ষোপোষী জনতার হুঙ্কারের মত।

    টইএর পাতা একশো তো সেই কবেই হল। দ্রি ভাটে এসে বলে গেলেন তো।

    আর আমি এখন যে গ্রামটিতে আছি, সেখানে ফোটন কিছুতেই লাগে না ---- যদিই আপনারা খুবই বেয়াকুল হয়ে পড়েন, তাই জানিয়ে গেলাম।
  • de | ১১ আগস্ট ২০১৪ ১৩:৩৫252569
  • কাগজে ছবি দেখলাম শুধু, মেয়েটিকে ভারী মিষ্টি দেখতে -
  • pi | ১১ আগস্ট ২০১৪ ১৩:৩৩252568
  • হানুদার পোস্টে একটা প্রবল ক দিয়ে গেলাম। অর্থাৎ আমার আপত্তি এবং অনাপত্তিসমূহও অনুরূপ।
  • তাপস | ১১ আগস্ট ২০১৪ ১৩:২৭252566
  • আজকের প্রেক্ষিতে দেখলে আপত্তি হত না, কিন্তু ওই unbecoming of an এমপ্লয়ী দিয়ে যে কোনো কিছু আটকানো যায়। সিগ্রেট ফোঁকা কিম্বা স্টেজে নাচা। এখানে এখন যেটা চলছে, সিম্পিল চাদ্দিগিরি। সে নিয়ে সন্দেহ নেই। একে মৈলা, তায় উর্দি পরে নাচছে, আবার শারুখের সঙ্গে, সিনেমার ড্রিম সিকয়েন্সেও মেলা ভার। সেক্সুয়াল জেলাসি টপটপ করে ঝরে পড়ছে।
    আবার ধরুন, কোর্ট। কোর্টে যে কলার ছাড়া শার্ট বা পাঞ্জাবি পরে ঢোকা যায় না, কোথাও লেখা নেই বোধহয়। কিন্তু সেটা নাকি ডেকোরাম বিরোধী। অর্চনা দি র কেস চলাকালীন, সৌমেনদার এক ভাইকে বের করে দেওয়া হল। সে টি শার্ট পরে এসেছিল। লতিকা দির এক কলিগকে একদিন বের করে দিল, ভদ্রমহিলা কপালের উপর সানগ্লাস তুলে রেখেছিলেন বলে।

    বলতে চাইছি, এই ব্যাপারগুলো এইরকম ভাবে, অলিখিত কানুন দিয়ে চলে। এই আর কী !
  • h | ১১ আগস্ট ২০১৪ ১৩:২৭252567
  • নিজ হনুমুখে জানিয়ে গেলাম, মুখ্যমন্ত্রী বা পুলিশ পৃথিবীর যে কাউকে চুমু খেলে বা একটা ফাঁকশনে কারো কোলে উঠে নাচলে আমার অন্তত আপত্তি নাই, এটা জানিয়ে গেলাম। কারণ আমি দেখছি, আপনেরা উদগ্রীব ;-)

    এদিকে জামা পরে বা না পরে ঘুষ খেলে বা গরীব মানুষ কে বা নির্দোষ মানুষ কে পেটালে বা চমকালে প্রচুর আপত্তি।

    জানিয়ে গেলাম, জাস্ট ইন কেস ....
  • pi | ১১ আগস্ট ২০১৪ ১৩:১৭252565
  • কোড নিয়ে কিছু জানতে পারলাম।গুরুর এক নীপা এই পোস্টগুলো দেখে জানালেন। তাঁর কথা অনুযায়ী, সার্ভিস কোডে তিনটি কথা বলা আছে,
    1. to maintain absolute integrity
    2. to maintain absolute devotion to duty
    and
    3. not to commit any act that is unbecoming of an employee.

    এবার এই পয়েন্টটা তো তর্কসাপেক্ষ, যে কোনটা 'unbecoming' আর কোনটা না। সেইভাবে দেখতে গেলে উর্দি পরে গান গাওয়াও, স্টেজে বলে না, নিজে নিজে এমনি গান গাওয়া কি কবিতার লাইন আউড়ানোও অনুচিত হতে পারে। কিন্তু উর্দি পরে রবীন্দ্রসঙ্গীত গাওয়া বা কবিতা আবৃত্তি হলে কি এটা আদৌ ইস্যু হত ? মোটেও হতনা। ডিডিদার কথাটাই বলতে যাচ্ছিলাম। আপত্তি অন্য জায়গাতে। কাজুর পোস্ট থেকে আপত্তির সেই কারণটা অনেকটা স্পষ্ট। আবাপ র লেখাতেও সেই গন্ধই।
  • Kaju | ১১ আগস্ট ২০১৪ ১৩:০৬252564
  • পুলিশ রুলে অপরাধ হবে আর সারুক্ষান যে অসভ্যতাটা করল, প্রায়ই করে থাকে, তার কিছু হবে না? শুধু কি নেচেছে, মহিলা পুলিশকর্মীকে আবার পাঁজাকোলা করে তুলে, কাল তো ছবিও দেখলাম। কেকেআরের সেই আগের বারের বিজয়োৎসবে মব্যা-র টাকে হামি টামি খে' একেবারে...এসবে প্রোটোকলে আটকায় না?
  • তাপস | ১১ আগস্ট ২০১৪ ১২:৪৮252563
  • কোড অফ কন্ডাক্ট এর বাইরে। সেটা না মেনে চললে বে আইনি হয় কিনা, সেটা এ ক্ষেত্রে কী হয়, সেটা আমি ঠিক জানি না। তবে পুলিস রুলে সম্ভবত অপরাধ হবে।
  • de | ১১ আগস্ট ২০১৪ ১২:৪৫252562
  • কুমুদি - মেয়ে মাঝে মাঝেই জিজ্ঞেস করছে - কুমুদি আর লিখেছেন কিছু? (কুমুদিই বলচে তোমায়!) লিখলেই কিন্তু পড়াবে!
  • de | ১১ আগস্ট ২০১৪ ১২:৪৩252561
  • কিন্তু ট্রাফিক পুলিশ বা এমনিপুলিশকে রাস্তায় দাঁড়িয়ে সিগু খেতে দেখেছি তো! সেটা বেআইনী?

    উর্দি বিতর্কে ডিডিদার সঙ্গে একমত - নাচ না হয়ে গান বা কবিতা হলে এতো বিতর্ক হোতো না!
  • তাপস | ১১ আগস্ট ২০১৪ ১২:৩৮252560
  • আমনারা ছেলেমানুষ। জানার কথা নয়। কোড আছে। বেশ কিছু বছর আগে খবর কাগজে একটা ছবি বেরিয়েছিল, বিদায়ী পুলিশ কমিশনার নয়া কমিশনারকে উর্দি পরে সিগারেটে আগুন দিয়ে দিচ্ছেন। সে নিয়ে বাওয়াল হয়েছিল।
  • সিকি | ১১ আগস্ট ২০১৪ ১১:৩৫252559
  • এদিকে টইয়ের পাতা এই এতদিনে একশো ছুঁল। এই উপলক্ষ্যে কি মামু পার্টি দেবে না?
  • dd | ১১ আগস্ট ২০১৪ ১১:১৯252558
  • আজকাল তো গোড়ালী অবদি পাঞ্জাবী থাকে। তার সাথে এক জোড়া বাহারী মোজা পল্লেই যথেষ্ট। পাজামা টাজামার দরকার নেই।
  • kumu | ১১ আগস্ট ২০১৪ ১১:১৭252557
  • আর অলকে এমনি কুসুম দেবেন।ডীডিদার কথা শুনে ডিমের্কিসুম না।
  • kumu | ১১ আগস্ট ২০১৪ ১১:১৫252556
  • ইউনিফর্ম পরে কেবল ডিউটিই সঙ্গত।

    গান গাইতে হলে বা কবিতা পত্তে হলে লম্বা পাঞ্জাবী পরেন।ফরিদা সৌরাংশুর ছবি দ্রষ্টব্য।
    মহিলারা ব্রততীর মত ডিজাইনার শাড়ি পরেন।
  • - | ১১ আগস্ট ২০১৪ ১০:৫৯252555
  • হলি না বলি। বলিউডি।
    তবে ঠিকই, সঙ্গীতা-কবিতার পাশে, নাচ বেপারটা ক্যামন ইয়ে মতও। আপত্তি করলে কেউ, পাল্টা আপত্তির যুক্তি পাইনে ত্যামন!
  • dd | ১১ আগস্ট ২০১৪ ১০:৫০252554
  • প্রবলেম হচ্ছে নাচে। তায় হলিউডী নাচে।

    যেমতি ধরুন গান। ইউনিফর্ম পরে রবীন্দ্র সংগীত বা নজরুল গীতি গাইলে সবাই আহ্লাদে কেঁদে ফেলবে। সুকান্তো বা জয় গোঁসাই আবৃত্তি কল্লেও তাই। কোথাও কারুর কোনো আপত্তি থাকবে না। বরোম প্রসংশা হবে।

    কিন্তু নাচানাচিতে ভারী ছ্যাবলাত্ব থাকে। ইউনিফর্ম পরে একেবারে স্ট্রিকট্লি বারন।

    নাচের কোনো গ্রেভিটি নাই। কিন্তু গান বা আবৃত্তির প্রচুর আছে। সংস্কৃতির এই এক চোখামীটিকে ও নজরে রাখবেন আপনেরা।
  • Abhyu | ১১ আগস্ট ২০১৪ ১০:২৫252553
  • "২০০৩ সালে মুর্শিদাবাদে টলিউডের এক নায়িকার সঙ্গে উর্দি পরে নাচায় সাসপেন্ড হতে হয়েছিল এক সাব-ইনস্পেক্টরকে।"
    ইনি তো পুরুষই। মহিলা বলেই প্রবলেম বলে তো মনে হয় না।
  • sm | ১১ আগস্ট ২০১৪ ১০:০৪252552
  • আমার মনে হয় মহিলা পুলিশ বলেই সমিস্যে। এটা কোনো পুরুষ কন্স্তেবেল নাচলে, নিউস হত না বা রিপোর্ট এ বেরোত পুলিশ কর্মীরা সক্রিয় ভাবে অংশগ্রহণ করে আনন্দ পেয়েছেন। তবে, কেমন বিসদৃশ্য লেগেছে।
  • Bhagidaar | ১১ আগস্ট ২০১৪ ০৯:৫৫252551
  • এ ধরনের কোড মনে হয় অনেক দেশেই আছে। এই সেদিন এবিসির একটা টিভি শো তে দেখলাম এক মহিলা পুলিশ, রেস্টুরেন্ট-এ গিয়ে ড্রিঙ্কস অর্ডার করার আগে উর্দি খুলে সিভিলিয়ান পোশাক পরলেন।
  • Pi | ১১ আগস্ট ২০১৪ ০৯:৫০252550
  • আমি তো এধরণের কোড থেকে থাকলে তা তুলে দেবার পক্ষে ঃ)
  • Abhyu | ১১ আগস্ট ২০১৪ ০৯:৪৬252549
  • আর অবভিয়াসলি, এই সব জিনিস কমানোর জন্যে উঁচুতলার লোকেদের (পুলিশমন্ত্রী, পুলিশ কমিশনার এঁদের) এই বিষয়ে সিরিয়াস হতে হবে, শুধু একজন কনস্টেবলের দোষ দেখার পক্ষপাতী নই আমি।
  • Pi | ১১ আগস্ট ২০১৪ ০৯:৩৩252547
  • শিওর নই। আর আবাপ র পুরো রিপোর্টের ধরণ ও ভাল লাগেনি আর এতা এত বড় ইস্যু বলেও মনে হয়নি
  • Abhyu | ১১ আগস্ট ২০১৪ ০৮:৫৬252546
  • "বছর দুয়েক আগে জলপাইগুড়ির টাউন হলে উর্দি পরে নেচে শো-কজের মুখে পড়তে হয়েছিল এক মহিলা পুলিশকর্মীকে। ২০০৩ সালে মুর্শিদাবাদে টলিউডের এক নায়িকার সঙ্গে উর্দি পরে নাচায় সাসপেন্ড হতে হয়েছিল এক সাব-ইনস্পেক্টরকে।"

    সুতরাং কোড যে আছে সেটা মনে হয়। তবে লিং দিতে পারব না।
  • Abhyu | ১১ আগস্ট ২০১৪ ০৮:৫৪252545
  • সেটা আমি জানি না। তবে সে কোড্টা যে আছে তা মনে হয়, সাধারণ বুদ্ধিতে।
  • Pi | ১১ আগস্ট ২০১৪ ০৮:৪৮252544
  • এটা আগেই পড়েছি। উর্দি পরে নাচা যাবে না এই কোডটা কোথায়?
  • Abhyu | ১১ আগস্ট ২০১৪ ০৮:৩৬252543
  • পাই, পুলিশ/মহিলা/বলিউড কোনোটাই সমস্যা না। উর্দি পরে নাচাটা সম্ভবতঃ চলে না।
    http://www.anandabazar.com/calcutta/police-department-furious-of-dance-with-shahrukh-1.58459

    উর্দির অপমানে ক্ষোভ লালবাজারের অন্দরেও

    উর্দি পরিহিত এক পুলিশকর্মীর এমন নাচের দৃশ্য দেখে প্রাক্তন ও বর্তমান পুলিশকর্তাদের অনেকেই বলছেন, এই ঘটনা উর্দির অপমান। এতে শাস্তির বিধানও আছে।

    বছর দুয়েক আগে জলপাইগুড়ির টাউন হলে উর্দি পরে নেচে শো-কজের মুখে পড়তে হয়েছিল এক মহিলা পুলিশকর্মীকে। ২০০৩ সালে মুর্শিদাবাদে টলিউডের এক নায়িকার সঙ্গে উর্দি পরে নাচায় সাসপেন্ড হতে হয়েছিল এক সাব-ইনস্পেক্টরকে। ... উর্দির এই অসম্মান মানতে পারছেন না কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়। তাঁর প্রতিক্রিয়া, “ছবিটা দেখে খারাপ লেগেছে। উর্দি-টুপি পরে থাকা মানেই কর্তব্যরত থাকা। তখন ডিউটি ছাড়া অন্য কিছু করা যায় না।’’

    কিন্তু কলকাতা পুলিশেরই একাংশ বলছেন, উর্দি পরে কী করা যায় এবং কী করা যায় না সবই পুলিশি আচরণবিধিতে স্পষ্ট করে লেখা রয়েছে। সাধারণত পুলিশের উর্দি পরে কোনও সামাজিক অনুষ্ঠান, পানশালা, রেসের মাঠে যাওয়া যায় না। এমনকী, উর্দি পরে সিগারেট খাওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে।

    সিপিএম সাংসদ মহম্মদ সেলিম অভিযোগ করছেন, “যে কোনও দেশেই উর্দির কিছু ‘কোড’ থাকে। কিন্তু তৃণমূলের জমানায় বিনোদন এত বড় একটা শিল্প যে, নিয়ম-নীতি-আদর্শ কোনও কিছুর পরোয়া নেই!” রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের মন্তব্য, “এই সরকারটাই খেলা-মেলা-মোচ্ছবের সরকার। ‘ইউনিফর্ম সার্ভিস’ কী, সে সম্পর্কে এদের কোনও ধারণা আছে বলে মনে হয় না।”

    প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মতে, উর্দি পরে নাচগানে প্রশ্রয় দিয়ে মুখ্যমন্ত্রী সংবিধানের অবমাননা করেছেন।
  • Abhyu | ১১ আগস্ট ২০১৪ ০৮:৩০252542
  • প্রস্রাব বানানটা মনে রাখা এমন কি কঠিন? উষ্ণ প্রস্রবণ মনে রাখলেই তো হয়।
  • - | ১১ আগস্ট ২০১৪ ০৮:২৮252541
  • উর্দি পরে ভরতনাট্টম এমং কি রবীন্দ্রনৃত্যও বেশ কঠিন। মণিপুরী চলেব্ল ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত