এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Pi | ১১ আগস্ট ২০১৪ ০৮:২৪252540
  • নাকি বলিউডি ডান্স বলে সমস্যা?
  • Pi | ১১ আগস্ট ২০১৪ ০৮:২০252538
  • পুলিশ নাচলে এত কী সমস্যা? নাকি মহিলা পুলিশ নেচেছে বলে?
  • Pi | ১১ আগস্ট ২০১৪ ০৮:২০252539
  • পুলিশ নাচলে এত কী সমস্যা? নাকি মহিলা পুলিশ নেচেছে বলে?
  • Abhyu | ১১ আগস্ট ২০১৪ ০৮:১৮252537
  • সত্যি মাইরি ৩৫০+ লোক নিয়ে আবার একটা দুর্ঘটনা হলেই হয়েছিল। তাও আবার এমিরেটসে। ভাবাই যায় না।
  • Bhagidaar | ১১ আগস্ট ২০১৪ ০৮:১৪252536
  • সোসেন বস্টনে যে কলিগের বাড়ি আছে, সেই মহিলার বাবা মা ওই ফ্লাইটে ছিলেন। আগুন লাগায় রানওয়ে ইভ্যাকুয়েট করে দিয়েছিল। তাই ওই আশেপাশের সময়ের সব ফ্লাইট ক্যানসেল। বস্টনের কাছাকাছি হয়েছে বলে বড় দুর্ঘটনা হয়নি।
  • Abhyu | ১১ আগস্ট ২০১৪ ০৭:৩০252534
  • অ্যাঁ অ্যাঁ অ্যাঁ শেষে এমিরেটস?
  • Bhagidaar | ১১ আগস্ট ২০১৪ ০৭:২৭252533
  • পুরোপুরি ঠিকঠাক জানা নেই, কিন্তু এমিরেটস এর একটা ফ্লাইট নাকি বস্টন আসার সময় রাস্তায় (আকাশে) প্লেনে আগুন লেগেছিল। সেই নিয়েই অশান্তি।
  • Abhyu | ১১ আগস্ট ২০১৪ ০৭:১১252532
  • না না কুমুদি, পেলেনওয়ালাদের মরণ হলে সাধারণতঃ অনেক লোকের ধাক্কা। সে না হওয়াই ভালো।
  • kumu | ১১ আগস্ট ২০১৪ ০৭:০৪252531
  • আহা।এদ্দিন বাদে দুজনের দেখাতে আবার ১ দিন দেরী!!
    অনামুখো পেলেনওলাদের মরণ হয় না--
  • aka | ১১ আগস্ট ২০১৪ ০৬:৫৪252530
  • সবুরে মেওয়া ফলে। ঃ))
  • Abhyu | ১১ আগস্ট ২০১৪ ০৬:৫৩252529
  • আহাহা দুঃখের কথা। কেন ক্যানসেল হল?
  • Bhagidaar | ১১ আগস্ট ২০১৪ ০৬:৩২252528
  • সোসেনের ফ্লাইট ক্যানসেল হয়ে গেছে, সোসেন একদিন পর আসবে।
  • - | ১১ আগস্ট ২০১৪ ০৪:০৫252527
  • আখরোট, ভালো না? কিন্তু ক্যানো? আ দিয়ে আছেন আমাদের আতোজ স্বয়ং ... ওয়েট, ওয়েট আতোজ আবার আ দিয়ে নাম চাইছেন? কনগ্র্যা দিতি হবে না কি?
  • Atoz | ১১ আগস্ট ২০১৪ ০৩:১১252526
  • অথবা
    আদা-কাঁচকলা ঃ-)
  • Atoz | ১১ আগস্ট ২০১৪ ০৩:১০252525
  • অভ্যু, ঃ-)
  • Abhyu | ১১ আগস্ট ২০১৪ ০৩:০২252524
  • কাহিনির ভালো নাম হবে আগাপাশতলা
  • Atoz | ১১ আগস্ট ২০১৪ ০২:৫৯252523
  • আসলে ঠিক মানুষের নাম না, সম্ভাব্য কাহিনির নাম।
    ঃ-)
  • Abhyu | ১১ আগস্ট ২০১৪ ০২:৩৪252521
  • নামের টই আছে তো, আতজ। তবু কয়েকটা জমকালো শব্দ দিচ্ছি, আমি কিনা ভালো লোক।

    আরভমান, আকৃষ্যমাণ, আখেটক, আঞ্জুমান, আত্মবন্ধু, আম্বীক্ষিকী, আপিঙ্গল, আব্রহ্মস্তম্ব, আয়ুষ্মান, আম্লিকা, আর্জব, আসঞ্জন, আস্কন্দিত, আহিবিনী

    আর এর কোনোটাই পছন্দ না হলে, আখাম্বা।
  • Abhyu | ১১ আগস্ট ২০১৪ ০১:৫৩252520
  • আহরিমান
  • Atoz | ১১ আগস্ট ২০১৪ ০১:৫০252519
  • আ দিয়ে আরম্ভ এরকম ভালো ভালো নাম দিন তো প্লীজ, বেশ কঠিন কঠিন তৎসম টাইপ হলে(সঙ্গে বাংলা অর্থও দেবেন) বেশি ভালো। থ্যাংকু দেওয়া রইলো।
    ঃ-)
  • Atoz | ১১ আগস্ট ২০১৪ ০১:৪৭252518
  • ব্যাংদির ফোটো কই? কেউ প্লীজ লুরুভাটের টইতে ব্যাংদির ছবি দিন।
  • Atoz | ১১ আগস্ট ২০১৪ ০১:৪৬252517
  • টই যে বিষয়েই খোলা হোক না কেন, শেষপর্যন্ত সবই তিনোসিপুনকুমাকু হয়ে যায়। ঃ-)
    সব পথ শেষে মিলে গেল এসে তোমারই দুখানি নয়নে-
    ঃ-) ঃ-) ঃ-)
    ঠাকুর এরেই কইতেন যত মত তত পথ।
  • Abhyu | ১১ আগস্ট ২০১৪ ০১:৪৫252516
  • ব্যাঙদি রিভুর হিস্ট্রি টীচার আর কোনো দুষ্টুমি করেছে?
    আর তোমার শরীরেরই বা কি খবর?
  • - | ১১ আগস্ট ২০১৪ ০১:৪০252515
  • ধর্ম না প্রেম/ভালোবাসা -- কোন বিষয়ে গুরুতে সংখ্যক বেশী টই আছে? গুনে দেখতে কুঁড়েমি লাগছে। কোনও ভালো লোক যদি ...
  • Abhyu | ১১ আগস্ট ২০১৪ ০১:৩৪252514
  • আমি কিনা ভালো লোক --

    সাদা কলাই ডাল (আমি তাওয়াতে ড্রাই রোস্ট করে স্টোর করি) মিক্সিতে গুঁড়ো করে নিলাম, তাতে একটু নুন, হিং, কালোজিরে আর সাদা জিরে মেশালাম। অল্প গরমজল দিয়ে পেস্ট বানিয়ে আধঘন্টা রেখে দিলাম।
    একটা প্লেটে বড়ি দিয়ে মাইক্রো ওয়েভে আড়াই মিনিট মত রাখলাম।

    ঠান্ডা হলে, তুলে ভেজে পালং শাকের চচ্চড়ি তে দিয়ে দিলাম

    ...

    কেসিদা বলেছেন বড়ির মশলা হল হিং, মৌরি আর রাঁধুনি।
  • Abhyu | ১১ আগস্ট ২০১৪ ০১:৩৩252513
  • ব্যাঙদি লোক চিনল না এখনো। আমাকে বললেই বলে দিতাম স্যান বড়ির রেসিপি তিন নং সর্ষের টইতে তুলেছিল।
  • kumu | ১১ আগস্ট ২০১৪ ০০:৩১252512
  • ব্যাংএর জন্য
    ডাল মিক্সিতে গুঁড়ো করে নুন,হিং, সাদা ও কালোজিরে,একটু লংকাগুঁড়ো মিশিয়ে অল্প গরম জলে পেস্ট বানাও আধ ঘন্টা মত রেখেদাও।
    একটা প্লেটে অল্প তেল মাখিয়ে বড়ি দাও। ৫-১০ মিনিট মাইক্রো করো ফুল পাওয়ারে।এই সময়টা নিজের মাইক্রোতে দেখে নিতে হবে।
  • h | ১০ আগস্ট ২০১৪ ২৩:৩০252511
  • ক - 'তোমায় ক্যালানোর জন্যো কোন সময় টা বেস্ট?' এই সিভিলিটি রঘু ডাকাত এর পরে পরে দেখিনি।
    খ - কাচের বদলে বিয়ার পেয়ে কত অনন্দ হওয়ার কথা, অথচ কোনো উচ্ছ্বাস সেরকম দেখলাম না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত