এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ০৭ আগস্ট ২০১৪ ২১:৫৯252240
  • সিবির লেখা কী হল?
  • - | ০৭ আগস্ট ২০১৪ ২১:৪৬252239
  • এল্সিএম, একতলা না মনে হয়। তিন তলা আর দুটো বিল্ডিং একসঙ্গে জোড়া ...
    ঠিকই, বলেছেন। হাইডপার্কে থাকা কালীন, বিল্ডিঙ্গের পিছনে নয় (যেটা টিপিক্যাল হিন্দু মন্দির গুলি সাবআর্বে হবার জন্য জায়গা বেশী পায় বলে করতে পারে), বেদান্ত সোসাইটির বেসমেন্টে বেশ বড় "শিবানন্দ হল" ছিল যেখানে বিশেষ দিনে প্রসাদের (ফ্রী) ব্যবস্থা ছিল।
    নিশ্চয়ই ওদের বুকস্টোর দেখেছেন, ঠিক তার পাশ দিয়েই ছিল খাবার ঘরে যাবার সিঁড়ি।
  • | ০৭ আগস্ট ২০১৪ ২১:৩৩252238
  • ঠিক আছে।
  • aranya | ০৭ আগস্ট ২০১৪ ২১:২৫252237
  • যখন ইচ্ছে কলাতে পার। কাজের দিনে আপিস টাইমের পরে, ধর সন্ধে ৭-টার পর হলে বেটার। আর শনি, রবি যে কোন সময়
  • | ০৭ আগস্ট ২০১৪ ২১:২০252236
  • অরণ্যদা তোমাকে এই হপ্তান্তে ফোন করলে কখন করবো?
  • Ekak | ০৭ আগস্ট ২০১৪ ২১:১৬252233
  • আগুন তো শুনছি ফাইন আর্টস এও ছড়িয়েছে !
  • aranya | ০৭ আগস্ট ২০১৪ ২১:১৬252234
  • হুম, আমার মন-ও কিঞ্চিৎ কু গাইছে।
    সিবি, এক্ষুনি লিখুন
  • aranya | ০৭ আগস্ট ২০১৪ ২১:১৪252232
  • জেবনে বোর হয়ে এবার নাটকে নামব ভাবচি, সুদীপ্ত-দাকে বললাম অডিশন দেব ( সুদীপ্ত ভৌমিক-কে আমাদের অঞ্চলের শেষ্ঠ নাট্যকার/পরিচালক বলা যায়)
  • cb | ০৭ আগস্ট ২০১৪ ২১:১৩252231
  • চোখের সামনে অ্যাকাডেমির স্টেজ পুড়তে দেখলাম।

    একটা নাটকের টই ছিল না? লিখব সেখানে
  • | ০৭ আগস্ট ২০১৪ ২১:১২252230
  • অরণ্যদা, সেইঃ) তবে কেউ এলে খুব ভালো লাগে যাহোক।
  • | ০৭ আগস্ট ২০১৪ ২১:০৯252229
  • হয়তো উপযুক্ত দেখভালের অভাবেই আগুন লেগেছে- কিন্তু পাপী মন কেউ যে ওদের 'শিক্ষা'(টাইট) দেওয়ার জন্যে ইচ্ছে করে কিছু করেছে কিনা 'কু' গাইছেঃ(
  • aranya | ০৭ আগস্ট ২০১৪ ২১:০৪252228
  • শিশির বাবুর-ও এমন ইচ্ছে ছেল - জাতীয় নাট্যমঞ্চ। গ্রেট মেন থিংক অ্যালাইক ইঃ
  • Ishan | ০৭ আগস্ট ২০১৪ ২১:০২252227
  • ইয়ার্কি মারলাম, কিন্তু এটা আমার সত্যিকারের ইচ্ছে। একটা ছোট্টো অডিটোরিয়াম হবে। মাইক টাইক থাকবেনা। মাঝে মাঝে গান-বাজনা হবে, মাঝে মাঝে নাটক।
  • Ishan | ০৭ আগস্ট ২০১৪ ২১:০১252226
  • চাঁদা তুলে একটা থ্যাটার হল হোক। ছোট্টো মতো। আমাকে মাঝে মাঝে স্টেজে উঠতে দিলে আম্মো চাঁদা দেব।
  • তাপস | ০৭ আগস্ট ২০১৪ ২০:৫৯252225
  • এক টিকিটে দুটো নাটক ছিল। কৌশিক আর সুমনের। কন্সপিরেসি থিওরির মত শোনাবে, তবে আমার আশংকা, এই কারণে ওদের একাডেমি দেওয়া বন্ধ করা হবে। আমার থিওরি ভুল প্রমাণিত হোক। প্লিজ।
  • aranya | ০৭ আগস্ট ২০১৪ ২০:৫৮252224
  • ভাল আছি, ম, কুশল জিগানোর জন্য থ্যাঙ্কু। দাদা & পরিবার এসেছিল দু সপ্তার জন্য, তাদের নিয়ে টই টই করছিলাম - গুরু করার সময় না পাওয়ায় রীতিমত ড্রাগ উইথড্রয়াল সিনড্রম হচ্চিল
  • তাপস | ০৭ আগস্ট ২০১৪ ২০:৫৭252223
  • একজন আলোকশিল্পী অসুস্থ বলে জানতে পেরেছি। দর্শকরা কেউ হতাহত হননি।
  • aranya | ০৭ আগস্ট ২০১৪ ২০:৫৫252222
  • তাপস একটু আপডেট দিও, সম্ভব হলে, আশা করি অভিনেতা, দর্শক সবাই ঠিক আছে।
    সুমন-কে রাজ্য সরকার একাডেমি-তে শো করতে দিচ্ছে, এটা অবশ্য আনন্দের কথা। কি নাটক ছিল?
  • Ishan | ০৭ আগস্ট ২০১৪ ২০:৫৪252220
  • ওদিকে কিউব নিয়ে আপনারা জানেন কি। হাত দিয়ে, পা দিয়ে, এক হাতে, জলের নিচে, কতরকমের রেকর্ড আছে জানলে চোখ গোলগোল হয়ে যেত। এবং এসবের ভিডিওতেই শেষ নয়, এর পরে ছিল কিউব আনবক্সিং। সেটা কী নিশ্চয়ই জানেন না। একটা লোক নতুন ধরণের একটা কিউব অর্ডার করেছে। বাড়িতে এসে বাক্স পৌঁছেছে। তারপর দশ মিনিট ধরে সে সেই বাক্স খুলল, একটা একটা করে নতুন জিনিস বেরিয়ে এল, পুরোটা সে ভিডিও করে ইউটিউবে আপলোড করেছে। যেন লিভিংস্টোনের নতুন মহাদেশ আবিষ্কার। এই ভিডিও হল "খুব ইন্টারেস্টিং"। দেখতে না চাইলে মুন্ডুটা ধরে রাখা হবে, যাতে আপনি কম্পু স্ক্রিন থেকে চোখ সরাতে না পারেন।
  • lcm | ০৭ আগস্ট ২০১৪ ২০:৫৪252221
  • হাইফেন,
    হ্যাঁ, বেদান্ত সোসাইটি বা বিবেকানন্দ টেম্প্‌ল এমন কিছু বোধহয়। শিকাগোরটা ছিল (১৯৯৪) একতলা বাড়ি, বাইরে লেখা না থাকলে বোঝা মুশকিল যে ওটা রামকৃষ্ণ মিশন বা বেদান্ত সোসাইটির আপিস।
    খাওয়ার তেমন ব্যবস্থা দেখি নি, জেনারেলি মন্দিরগুলোতে পিছনের দিকে দর্শনার্থীদের জন্যে খাওয়ার জায়্গা থাকে, তেমন কিছু।
  • | ০৭ আগস্ট ২০১৪ ২০:৫২252219
  • অরণ্যদা ভালো আছো তো? অনেক দিন বাদে দেখলাম।
  • | ০৭ আগস্ট ২০১৪ ২০:৫১252218
  • আগুন লেগেছে! সবাই সুস্থ আছে তো??
  • Ishan | ০৭ আগস্ট ২০১৪ ২০:৫০252216
  • সেই তানসেনের পর সুমন মুখো। আমি ছিলাম না, থাকলে বাইশে শ্রাবণে বিষ্টি নামিয়ে দিতাম।
  • | ০৭ আগস্ট ২০১৪ ২০:৫০252217
  • হ্যাঁ কুমুঃ) ই টিভি বাংলা।
    আর ঐ শুক্তো ব্যাটাই অপোন্নাসেন আর কল্যাণ রায়ের দীর্ঘ দাম্পত্যজীবন ধরে রাখার মূলে। কালকের এইসময়ে সেরমি লিখেছেঃ)
  • aranya | ০৭ আগস্ট ২০১৪ ২০:৪৮252215
  • ধোনি ব্যাটিং-টা ভাল করে
  • তাপস | ০৭ আগস্ট ২০১৪ ২০:৪৭252214
  • একাডেমি তে সুমন মুখোর নাটকের শো চলাকালীন আগুন লেগেছে।
  • - | ০৭ আগস্ট ২০১৪ ২০:৪২252213
  • এল্সিএমকে ২৫২০০ পাতায় কি যেন জিজ্ঞাসা করেছিলাম!
  • kumu | ০৭ আগস্ট ২০১৪ ২০:৩৯252212
  • বাংলা সিরিয়াল??আমি কি ঠিক পড়লাম?
  • | ০৭ আগস্ট ২০১৪ ২০:৩৭252211
  • বাংলা সিরিয়ালের পর নাসার চ্যানেল। প্রজেক্ট মেডলি। যাবতীয় আগ্রহ মঙ্গল অভিযান ঘিরে আবর্তিত হচ্ছে- মাঝে মাঝে বুড়ি ছোঁয়া করে কার্টুন নেটোয়ার্ক। সেখানে আবার আজকেই টম অন জেরি ব্লাস্ট টু মার্স- ফলে এক প্রোগ্রাম রেকর্ড হচ্ছে,অন্যটা লাইভ!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত