এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৪ আগস্ট ২০১৪ ১৯:৪৩251850
  • আমি আলুনিউট্রাল। বিরিয়ানিতে আলু চাইঃ)
  • | ০৪ আগস্ট ২০১৪ ১৯:৪২251849
  • এইটা আমারও প্রশ্ন, গাছে অজস্র লংকা ফলে আছে। কোনোদিনও খায় না।
    আর কিছু দিতে ইচ্ছে করে না কারণ ঐ ক্ষতিকর মুশকোকে আমি মনেহয় পছন্দই করিঃ(
  • pipi | ০৪ আগস্ট ২০১৪ ১৯:৩৫251848
  • আমার বিরিয়ানিতে আলু তেমন পোষায় না। অথচ আমি ভীষনই আলুপ্রিয়াঃ-)
  • pipi | ০৪ আগস্ট ২০১৪ ১৯:৩৩251845
  • শেয়ালের হিসু শুধু হরিং প্রতিরোধী তাই নয়, খগ্গোশরাও পালায়।
  • | ০৪ আগস্ট ২০১৪ ১৯:৩৩251846
  • ডিম তো অপশনাল।আলু ছাড়া বিরিয়ানি!! গলা দিয়ে নামবে না,
  • pipi | ০৪ আগস্ট ২০১৪ ১৯:৩৩251847
  • অ মামী, বাজারে স্কুইরেল রিপ্যালেন্ট পাওয়া যায় তো। টেরাই মেরে দেখোই না একবার। আর কিছু না হলে হট পেপার স্প্রে। ওঁয়ারা নাকি ঝালের ঝাঁঝ একদম সহ্য করতে পারে না। গন্ধ পেলেই পালান। বিশ্বাস না হয় নেট ফোরামে জিগিয়ে দেখ - অনেকেই পেপার স্প্রে, টাবাস্কো এইসব ব্যবহার করে।
  • | ০৪ আগস্ট ২০১৪ ১৯:২৯251844
  • দময়ন্তী,হাঃহাঃ সেই শেয়ালের হিসু তো মিতাদি স্পেশ্যাল;)হরিং পালায়।
    ফুলগাছের জন্যে ঠিক আছে।সব্জিগাছে দিলে খাওয়া যাবে নাঃ(
  • Kaju | ০৪ আগস্ট ২০১৪ ১৯:২০251840
  • সিকিস্যারকে সিক্সিয়ার !!
    পছুন্দো হইল?
  • Arpan | ০৪ আগস্ট ২০১৪ ১৯:২০251841
  • কলকাতার বিরিয়ানিতে ডিম থাকে না। আলু না, ডিমই স্পয়েলার।
  • Kaju | ০৪ আগস্ট ২০১৪ ১৯:২০251842
  • আরে সিক্সিয়ার আমার কাছেও একটা আধুলি পড়ে আছে ! অন্য আরেকটা ছিল, পাচ্ছি না।
  • Arpan | ০৪ আগস্ট ২০১৪ ১৯:১৯251839
  • চিন্তা কোরো না। ওনার শত্তুরদের খবর দিয়েছেন বাহারি ফল চেখে আসার জন্য।
  • | ০৪ আগস্ট ২০১৪ ১৯:১৮251837
  • আচ্ছা মিঠু তুমিও জেরিক্যান নিয়ে গিয়ে শেয়ালের হিসু কিনে এনে টবের চারপাশে ছড়িয়ে রাখতে পার। সেই বোজো বলেছিল না, শেয়ালের হিসুতে কাঠবেড়ালি আসে না? নাকি সেটা হরিঙের জন্য প্রযোজ্য?
  • cm | ০৪ আগস্ট ২০১৪ ১৯:১৮251838
  • নাঃ বিরিয়ানির খবরে বলতেই হচ্ছে ৩৪ বছরের অপশাসনে বাঙালির সাংষ্কৃতিক দৈন্যতা চরম সীমায় নইলে ঐ একটুকরো আলু আর ডিম দিয়ে বিরিয়ানির জাত বিচার। ঐ দুটৈতো স্পয়লার।
  • | ০৪ আগস্ট ২০১৪ ১৯:১৬251836
  • পটল না হাতি! এই দশমিনিট আগে উনি ঘুরে গেলেন তো!! কেবল ন্যাজ দুলিয়ে জল খেয়ে চলে গেলেন।
  • T | ০৪ আগস্ট ২০১৪ ১৯:০৮251835
  • :), ax বোধহয় পাতার নিচে রিড মোর এ ক্লিক করেননি।
  • সিকি | ০৪ আগস্ট ২০১৪ ১৯:০৬251834
  • আমার মানিব্যাগে অনেকদিন ধরে একটা পঞ্চাশ পয়সা পড়ে আছে। দিল্লির শেষ আধুলি হিসেবে টিকিয়ে রেখেছি।

    দিল্লিতে আস্তে আস্তে এক টাকার কয়েনও দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে। মিনিমাম দুটাকা।
  • Arpan | ০৪ আগস্ট ২০১৪ ১৯:০৪251833
  • আর পেনশনার্স প্যারাডাইজ সাধে বলেছি? সোংবার আপিস ছুটি হয়ে গেছে, তাও রাস্তাঘাটে ভিড় যানজট কিছুই নাই। সার সার ব্যাদড়া ট্যাক্সি আমাতে চাপুন আমাতে চাপুন বলে হাঁকাহাকি কচ্ছে। ট্রাফিক সিগন্যালে হা হা করে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে। বৃষ্টিশ্রান্ত শেষ বিকেলে ফুরফুরে হাওয়ায় বুলেভার্ডের দুপাশের তরুরাজি উলুতপুলুত কচ্ছে। ট্যাক্সিওলা ঠিক বাড়ির সামনে ঘ্যাঁচ করে ব্রেক কষে খুচরো পয়সায় হিসেব মিটিয়ে বাকিটা আপনার পকেটে গুঁজে দিচ্ছে।

    ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না।
  • Arpan | ০৪ আগস্ট ২০১৪ ১৮:৫৬251831
  • এই যে আম্মো এসে গেছি।

    কলকাতার বিরিয়ানিই সেরা। সেরার সেরা। অক্ষদার সাথে আমি একমত।

    আর কিছু মতামত লাগবে?
  • সিকি | ০৪ আগস্ট ২০১৪ ১৮:৫৬251832
  • হুঁ, আজ কিশোরকুমারেরও জন্মদিন।
  • pipi | ০৪ আগস্ট ২০১৪ ১৮:৫৪251830
  • সক্কলকে থেঙ্কুমেঙ্কু! মনে রাখবেন সব ক্ষণজন্মা মহাপুরুষগণ আজকেই ধরাধামে আবির্ভূত হয়েছেন। এই যেমন আমি, নেতাই আর কিশোরদা। হমম...

    মামী, মনে হয় আসামী আধখানা করলাতেই পটল তুলেছেন। না হলেও, ও পথ আর ভুলেও মাড়াবেন বলে মনে হচ্ছে না। নো টেনশন।
  • a x | ০৪ আগস্ট ২০১৪ ১৮:৫১251829
  • মুহাহাহা! আবার কলকাতা শ্রেষ্ঠ! দিল্লির এবার লুকিয়ে পড়া উচিৎ। লুরু তো যাকে বলে ইস নট ইভেন অন দ্য ম্যাপ!

    পুরো ল্যান্ড স্লাইড ভিক্টরি!

    http://sundaytimesnews.com/news/268
  • ঊমেশ | ০৪ আগস্ট ২০১৪ ১৭:৪৩251828
  • লাস্ট দুবছর এমনি বাড়িতে পড়েছিল। তার আগে ঠিক ছিল।

    দেখছি খবর নিয়ে কি এরর দিচ্ছে।
  • ঊমেশ | ০৪ আগস্ট ২০১৪ ১৭:৪০251827
  • @হনু :-))
  • Blank | ০৪ আগস্ট ২০১৪ ১৭:৩৯251826
  • কি এরর দিচ্ছে বলতে হবে। যদি আনলকড হয় আর সিম নট ফাউন্ড দেখায় তো চাপ আছে। সিমের স্লট খানি গেছে। একটু পরিষ্কার করে দেখা যেতে পারে। নইলে সার্ভিস সেন্টার।
  • ঊমেশ | ০৪ আগস্ট ২০১৪ ১৭:৩৬251825
  • আমার মনে হচ্ছে আমি সার্ভিস প্রোভাইডার কে দিয়ে আনলকড করিয়েছিলাম।

    তবুও দুটো সমাধান-ই দিয়ে দাও (লকড, আনলকড)
  • Blank | ০৪ আগস্ট ২০১৪ ১৭:২৮251824
  • আইফোন টা আনলকড ছিল?
  • | ০৪ আগস্ট ২০১৪ ১৭:২৭251823
  • জেলব্রেক
  • Blank | ০৪ আগস্ট ২০১৪ ১৭:২৬251822
  • নেতাইকেও হ্যাবাড্ডে। নেতাই আর পিপি কি এক ই মানুষ?
  • | ০৪ আগস্ট ২০১৪ ১৭:২৫251821
  • রাগ কই? চিন্তা তো। অন্য দুটো যদি আধখাওয়া করে পালায়ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত