এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০১ আগস্ট ২০১৪ ১০:৪৪251580
  • প্যারিস এয়ারপোর্র্টে মাত্র ১৫ মিনিট ওয়াইফাই। ট্পাত কোরে গুরুতে এক্টা পোস্ত।
  • byaang | ০১ আগস্ট ২০১৪ ১০:৪৩251579
  • হায় হায় গো। আমি যদি আজ টি -য়ের প্লেনে থাকতুম, ওর সব পাওনাগন্ডা মিটিয়ে দিতুম। বেচারা গান্ধী অ্যাদ্দিন ধরে বিনাদোষে গাল খায় আমার থেকে।
  • | ০১ আগস্ট ২০১৪ ১০:৩৯251578
  • অ সেই ফ্রান্স? তা বাছা নিরাপদে নেমে একটা খপর দিও।
  • T | ০১ আগস্ট ২০১৪ ১০:৩৮251577
  • আমি ঘন্টা খানেক বাদে প্লেনে উথ্বো। কেউ জিগায় না তাও বোলে গেলুম।
  • byaang | ০১ আগস্ট ২০১৪ ১০:২৩251576
  • সীটের উপরে মানে সীটের উপরে যেখানে লাগেজ রাখার জায়্গা, সেখানে।
  • byaang | ০১ আগস্ট ২০১৪ ১০:২১251575
  • ডিডিদা একটা গেসও ঠিকঠাক করতে পারে না।
  • byaang | ০১ আগস্ট ২০১৪ ১০:২০251574
  • আর ব্যাদড়া লোকটার সীট ছিল ৮সি সে তার ল্যাপটপের ব্যাগ, মুড়ির ধামা আর ফুচকার প্যাকেট রেখেছে ৯ডি, ৯ই, ৯এফ এর মাথার উপরের জায়গায়। এদিকে আমার ৯ই আর ৯ এফ আমি আমার ল্যাপটপের ব্যাগ রাখার জায়্গা পাই নে।

    তো খাবার জিনিস অপচয় করতে নেই বলে আমি ফুচক্যার প্যাকেট আর মুড়ির বোঁচকার উপর আমার ল্যাপটপের ব্যাগ না রেখে তার ল্যাপটপের ব্যাগটি তুলে তার নীচে অমার ল্যাপটপের ব্যাগটি রাখছিলাম। যাতে তার ল্যাপটপের উপর ভার না পড়ে। ওমা! ব্যাদড়াকে বোধহয় তখন তার শনি ডাকছিল। সে আমাকে বলল "ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মাই ব্যাগ"। ব্যাস, আমি তাকে খ্যারখ্যারিয়ে জিগিয়েছি তাহলে আমি আমার ব্যাগ কোথায় রাখব। লোকটা বলল, লম্বা প্লেন আছে খুঁজে দেখুন কোথায় জায়গা পাওয়া যায়। আমিও তখন শুনিয়ে দিয়েছি যে ওর ওরকম বিশাল কোল যখন আছে ওর কোলেই আমার ব্যাগ চাপাই। চোখের সামনে অতটা খালি জায়গা থাকতে আবার খুঁজে মরি কেন। সে তখন আমাকে বলছিল তার সঙ্গে আমি যেন পোলাইটলি কথা বলি, তবেই সে আমাকে আমার ব্যাগ রাখার জায়্গা দেবে। তখন এয়ারহোস্টেস এসে তাড়াতাড়ি লোকটাকে কীসব বোঝাতে আরম্ভ করল। আর লোকটা এম্নি ব্যাদড়া যে এয়ারহোস্টেসের সঙ্গেও হাতপা ছুঁড়ে তর্ক করতে আরম্ভ করল। তখন আমি শিকার হাতছাড়া হয়ে যাওয়ার ক্ষোভে বাংলায় বল্লুম "এরকম হাড়্জ্বালানে লোককে বাইরে ছেড়ে দিয়ে এর ঘরের লোকরা এখন কতটা শান্তিতে আছে, আন্দাজ করতে পারছি। হাড়জ্বালানে আপদ একটা।" লোকটা বাঙালী ছিল না মনে হয়, কারণ সে কথা শুনে ঘাড় ঘুরিয়ে চোখমুখ কুঁচকে বোঝার চেষ্টা করছিল আমি তাকে কী গাল দিলাম। কিন্তু ততক্ষণে আমি সানন্দা পড়তে আরম্ভ করে দিয়েছি। আর এয়ারহোস্টেসও ব্যাদড়ার ল্যাপির ব্যাগ সরিয়ে নিয়ে আমার ল্যাপির ব্যাগ আমার সীটের উপরে রেখে দিয়েছে।
  • | ০১ আগস্ট ২০১৪ ১০:১১251572
  • অভ্যু কি পেলেন থেকে নামল? সুষেণ কি পেলেনে উঠল?
  • kumu | ০১ আগস্ট ২০১৪ ১০:০১251571
  • ব্যাঙ বেশ করেছ।
    সোসেন দুগ্গা দুগ্গা চিদ্ধিদাতা গণেশ।এইটা আমার ছেলেরা বলত,ঠাকুমার শুনে শুনে।
  • byaang | ০১ আগস্ট ২০১৪ ০৯:৫৮251570
  • কুমুদি, কোলকাতার সিকিউরিটি চেকের সময় তারা শুধু একটা মেশিন চালু রাখল স্ক্যান করার জন্য, দিয়ে লাইনটা লম্বা করে তিন চার পাক লম্বা লাইন করল। তো আমি জিগালাম বাকি বেল্ট আর মেশিনগুলো চালু রাখতে কী ক্ষতি? তারা বলল "স্যারকে জিগান এই কোশ্নো"। স্যারকে জিগিয়ে জানলাম আমার নাকি এইসব প্রশ্ন করার এক্তিয়ার নাই। তখন বল্লুম "ঠিকাছে, প্রশ্ন করব না, তবে কয়েকটা কথা বলব।" বলে ঐসব কথা বল্লুম।
  • dd | ০১ আগস্ট ২০১৪ ০৯:৫৬251569
  • আমি জানি।

    ব্যাদড়া লোকটির ল্যাপটপে গুলাপী সুতো দিয়ে লেখা ছিলো "যাও পাখী বলো তারে"। উটির কলার স্কীম বেঙের পসন্দো হয় নি। রীতিমতন শাসিয়ে দিয়েছে যে হয় আকাশী নীল নয় বেগনে - এ ভিন্ন অন্য কোনো কলার যেনো ইউজ না হয়।

    কলকাতায় সিকিউরিটির লোকটি খামোখা দাঁত বার করে " গুট মন্নিং ম্যাম "। ক্ষী আস্পদ্দা। লোকটি ভালো করে দাঁত মাজে নি তায় তখন বেলা বারোটা। মানে ইংরাজীতেও ভুল। ব্যাস। বেঙের আর মেজাজ ঠিক থাকে ?

    টেকসীর লোকটি আগাগোড়া মাথা নীচু করে ছিলো। কথাই কয় নি। তবে বেশ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলো। কিন্তু বেঙ তাতে রাগে নি।
  • Bhagidaar | ০১ আগস্ট ২০১৪ ০৯:৫৩251568
  • সোসেনের দ্বিতীয় ফ্লাইটটা আর আধঘন্টা বাদে ছাড়বে।
    বলে দুবাই-তে যেদিকে তাকাই শুধু "কে তুমি ভাইটি পরে সাদা নাইটি"
  • kumu | ০১ আগস্ট ২০১৪ ০৯:২৮251567
  • আহা তা কেন? কী করল /করেনি ক্লকাতার সিকিওরিটি?
  • byaang | ০১ আগস্ট ২০১৪ ০৯:২৪251566
  • কেউ আমার প্লেন যাত্রার খবর নেয় না। এমনকি প্লেনে উঠে আমি যে একটা ব্যাদড়া লোকের সঙ্গে ঝগড়া কল্লুম ল্যাপটপের ব্যাগ রাখা নিয়ে, তারপর তাকে হাড়জ্বালানে বলে গাল দিলুম, তার আগে কোলকাতা এয়ারপোর্টের সিকিউরিটি চেকের সময় অফিসার গুলোকে ক্যাঁটক্যাঁট করে কথা শোনালাম, কুঁড়েশিরোমণি বল্লুম, সেসব কথাও কেউ জানতে চায় না। ঃ(
  • kumu | ০১ আগস্ট ২০১৪ ০৯:১৭251565
  • অভ্যু প্লেনযাত্রা শেষ??
  • | ০১ আগস্ট ২০১৪ ০৯:০৯251564
  • জন কেরি ছ'ফুট চার ইঞ্চি;)
  • Abhyu | ০১ আগস্ট ২০১৪ ০৯:০২251563
  • Abhyu | ০১ আগস্ট ২০১৪ ০৮:৫৯251562

  • কেরী বেশ লম্বা না?
  • | ০১ আগস্ট ২০১৪ ০৮:৩২251561
  • শিবাংশু দাকে জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা। অনেক লিখুন আর সামনের দিনগুলো খুব আনন্দে কাটানঃ)
  • byaang | ০১ আগস্ট ২০১৪ ০৭:৫১251560
  • আচ্ছা থ্যাংকিউ।

    নেতাই দিল্লিতেই আছে তো? নাকি আবার জামবাটিভর্তি পায়েস খেতে গেছে?
  • সিকি | ০১ আগস্ট ২০১৪ ০৭:৪৮251559
  • না না, পিপিরানী আর নেত্যখোকা চৌঠা আগস্ট। আপাতত উইকেন্ডে আর কেউ জন্মাচ্ছে না।
  • byaang | ০১ আগস্ট ২০১৪ ০৭:৪৭251558
  • সিকি আমাকে একটু বলে দে প্লিজ যে আমি কার কার বাড্ডে মিসিয়েছি। ইন্দো ডাক্তারের বাড্ডের পরে বাকি গুলো মিসিয়েছি। কিন্তু সেই বাড্ডেগুলো কাদের?
    আজ বোধ হয় পিপিরাণী আর নেত্যখোকার জম্মোদিন। কন্ফার্ম করে দে (না ছড়িয়ে)।
  • byaang | ০১ আগস্ট ২০১৪ ০৭:৪৩251557
  • ওমা, অক্ষর আবার খুব দুঃখিত হওয়ার কী হল! এমন কি রেডিটের লেখাটা দেখেও একই কথা মনে হচ্ছে যে ২৮জনই মারা গেছে।
  • সিকি | ০১ আগস্ট ২০১৪ ০৭:৪১251556
  • কাল সায়ন্তনী পুততুন্ডুরও জন্মদিন ছিল। সে ভাটে অবিশ্যি আসে না, তবু হ্যাবাড্ডি বলে রাখা যায়।
  • Ishan | ০১ আগস্ট ২০১৪ ০৩:১৩251555
  • শিবাংশুদার জন্মদিন নাকি? এবার বইমেলার সময় লম্বা ছুটি পাওনা হোক। :-)
  • a x | ০১ আগস্ট ২০১৪ ০২:৫৭251554
  • ব্যাং ঠিক বলেছ। আমি ভুল, খুবই দুঃখিত। গার্জিয়ানের আর্টিকলটা (http://www.theguardian.com/world/2014/jul/31/greek-court-acquits-farmers-shot-strawberry-pickers?CMP=twt_gu) পড়ে ধরে নিয়েছিলাম ২৮ জনই মারা গেছে। মানে "farmers who shot 28.... admitted shooting 28 Bangladeshi strawberry pickers" এগুলো পড়ে। আরো ভালো করে দেখা উচিৎ ছিল।
  • Atoz | ০১ আগস্ট ২০১৪ ০২:২৬251553
  • আমিও। বিলম্বিত শুভেচ্ছা, শিবাংশুদা।
    মান্ডুর সেই রূপমতীর গল্পের মতন আরেকটা লেখা লিখুন।
  • byaang | ০১ আগস্ট ২০১৪ ০২:১৫251552
  • শিবাংশুদার জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা আজ জানালুম।
  • byaang | ০১ আগস্ট ২০১৪ ০২:১৪251551
  • অক্ষ, বাড়ি ফেরার সময় তোমার পোস্ট পড়ছিলাম। ভালৈ ধাক্কা দিচ্ছিল পোস্টটা।

    গ্রীসের বাংলাদেশি স্ট্রবেরি পিকারদের গুলি করে ছাড় পেয়ে যাওয়ার ঘটনাটা জানতাম না। তোমার পোস্ট পড়ে জানলাম। ইন ফ্যাক্ট গ্রীসে অত বাংলাদেশি শ্রমিক কাজ করতে যায় সেটাই জানতাম না। তো সার্চ করতে গিয়ে দেখলাম এদের অবস্থা মিডল ইস্টের থেকে গ্রীসে কিছুমাত্র আলাদা নয়। অবর্ণনীয় দুরবস্থায় এইসব ওয়ার্কারদের বাস করতে হয় এবং কাজ করতে হয়।

    কিন্তু একটা খটকা। যতগুলো লিংক পেলাম গুগল সার্চের প্রথম পাতায়, প্রায় সবগুলোতেই দেখলাম, যে ২৮ জনকে গুলি করা হয় আর তার মধ্যে চারজন ক্রিটিকালি ইনজিওরড হয়। কিন্তু ২৮জন মারা গেছে এটা খুঁজে পেলাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত