এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৮ জুলাই ২০১৪ ১৫:৪৬250950
  • এবারে প্পন আসবে হিনী দিতে।
  • তাপস | ২৮ জুলাই ২০১৪ ১৫:৪৫250949
  • মহাকাল না, মহাকলা।
  • Kaju | ২৮ জুলাই ২০১৪ ১৫:৪০250948
  • বাঃ আইডিয়াটা ভালো তো।

    এই যে কাল বয়ে যাচ্ছে, মানে কেউ অতিকায় একটা কলা কপ কপ করে খে' যাচ্ছে, কে খাচ্ছে? না, মহাকাল।

    আবার কারুর হয়ত সময় কাটছে না, কী করে, কলা খে' কালক্ষেপ করতে লাগল। এরম তো অনেকেই করে।
  • san | ২৮ জুলাই ২০১৪ ১৫:৩৯250947
  • হ্যাঁ সেইজন্য নতুন ভাষায় ইয়েস্টার্ডে হল গতকলা ঃ-)
    একই ভাবে চন্দ্রকলা, পরকলা, শশীকলা ইত্যাদি।
    (কাজু এইবারে ক্যালাবে )
  • Abhyu | ২৮ জুলাই ২০১৪ ১৫:৩৭250945
  • তার মানে কাল আর কলা আইসোমর্ফিক।
  • Kaju | ২৮ জুলাই ২০১৪ ১৫:৩৭250946
  • আরে ধুর ! বলছি, সাধু ভাষায় যাহা কল্য, চলিতে তা কলা?
  • Kaju | ২৮ জুলাই ২০১৪ ১৫:৩৬250942
  • এ কী ! সাধু ভাষায় যাহা কল্য, চলিতে তা কাল?
  • Abhyu | ২৮ জুলাই ২০১৪ ১৫:৩৬250943
  • মর্ত্যমান কল্য দিয়ে কল্যবর্ত করলে এসকলাসি পায়।
  • san | ২৮ জুলাই ২০১৪ ১৫:৩৬250944
  • উহা এখন পরিমর্তমান।
  • তাপস | ২৮ জুলাই ২০১৪ ১৫:৩৪250940
  • না কিছু না - থাক
  • Abhyu | ২৮ জুলাই ২০১৪ ১৫:৩৪250941
  • সাধুভাষাঃ মর্ত্যমান কল্য
    চলিতভাষাঃ মর্তমান কলা
  • Kaju | ২৮ জুলাই ২০১৪ ১৫:৩৩250939
  • কী ফের?
  • তাপস | ২৮ জুলাই ২০১৪ ১৫:৩২250938
  • কাজু ফের
  • Abhyu | ২৮ জুলাই ২০১৪ ১৫:৩১250937
  • স্যান, এখন marto দেখবি :)
  • Kaju | ২৮ জুলাই ২০১৪ ১৫:৩০250936
  • মর্তমান কলার বর্তমান বানান কী? উহাও কি পরিবর্তমান?
  • san | ২৮ জুলাই ২০১৪ ১৫:২৫250935
  • বানান বদলেছে শিওর ? কখনও মর্ত দেখিনি।
  • সিকি | ২৮ জুলাই ২০১৪ ১৫:২৩250934
  • তাপস,

    অভ্রতে খণ্ড ৎ লেখে এইভাবে - t``

    বাকিরা - ঠিক। মর্ত্য তৎসম শব্দ। এখন বানান বদলালেও অরিজিনাল বানানে যফলা আছে।
  • Abhyu | ২৮ জুলাই ২০১৪ ১৫:২১250933
  • এ অনন্ত চরাচরে স্বর্গ মর্ত্য ছেয়ে
    সবচেয়ে পুরাতন কথা
    সবচেয়ে গভীর ক্রন্দন
    যেতে নাহি দিব

    (এটা অবশ্য মন থেকে লিখলাম য-ফলা দিয়ে :)
  • তাপস | ২৮ জুলাই ২০১৪ ১৫:২০250932
  • তাহলে
    মৃত + ষ্ণ্য = মর্ত্য
    অমৃত + ষ্ণ্য = অমর্ত্য
  • Abhyu | ২৮ জুলাই ২০১৪ ১৫:১৯250931
  • এখানেও

    রাত্রির যে একটা রূপ আছে, তাহাকে পৃথিবীর গাছ-পালা, পাহাড়-পর্বত, জল-মাটি, বন-জঙ্গল প্রভৃতি জাতীয় দৃশ্যমান বস্তু হইতে পৃথক করিয়া, একান্ত করিয়া দেখা যায়, ইহা যেন আজ এই প্রথম চোখে পড়িল। চাহিয়া দেখি, অন্তহীন কালো আকাশতলে পৃথিবীজোড়া আসন করিয়া গভীর রাত্রি নিমীলিতচক্ষে ধ্যানে বসিয়াছে, আর সমস্ত বিশ্বচরাচর মুখ বুজিয়া নিশ্বাস রুদ্ধ করিয়া অত্যন্ত সাবধানে স্তব্ধ হইয়া সেই অটল শান্তি রক্ষা করিতেছে। হঠাৎ চোখের উপরে যেন সৌন্দর্যের তরঙ্গ খেলিয়া গেল। মনে হইল, কোন্‌ মিথ্যাবাদী প্রচার করিয়াছে—আলোরই রূপ, আঁধারের রূপ নাই? এতবড় ফাঁকি মানুষে কেমন করিয়া নীরবে মানিয়া লইয়াছে! এই যে আকাশ-বাতাস স্বর্গ-মর্ত্য পরিব্যাপ্ত করিয়া দৃষ্টির অন্তরে-বাহিরে আঁধারের প্লাবন বহিয়া যাইতেছে, মরি! মরি! এমন অপরূপ রূপের প্রস্রবণ আর কবে দেখিয়াছি! এ ব্রহ্মাণ্ডে যাহা যত গভীর, যত অচিন্ত্য, যত সীমাহীন—তাহা ত ততই অন্ধকার। অগাধ বারিধি মসীকৃষ্ণ; অগম্য গহন অরণ্যানী ভীষণ আঁধার; সর্বলোকাশ্রয়, আলোর আলো। গতির গতি, জীবনের জীবন, সকল সৌন্দর্যের প্রাণপুরুষও মানুষের চোখে নিবিড় আঁধার! কিন্তু সে কি রূপের অভাবে? যাহাকে বুঝি না, জানি না, যাহার অন্তরে প্রবেশের পথ দেখি না―তাহাই তত অন্ধকার! মৃত্যু তাই মানুষের চোখে এত কালো, তাই তার পরলোকের পথ এমন দুস্তর আঁধারে মগ্ন। তাই রাধার দু-চক্ষু ভরিয়া যে-রূপ প্রেমের বন্যায় জগৎ ভাসাইয়া দিল, তাহাও ঘনশ্যাম!
  • kiki | ২৮ জুলাই ২০১৪ ১৫:১৭250930
  • https://www.facebook.com/photo.php?v=10152542917645758&saved

    ঋভু বোলেরো বাজালো, বেচারি সেমি ফাইনাল এ ফার্স্ট ছিলো, ফাইনালে সেকন্ড রানার্সাপ হয়ে মুষড়ে/মুষরে পরেছে।
  • Abhyu | ২৮ জুলাই ২০১৪ ১৫:১৬250928
  • য-ফলা থাকে তো, আজকাল দেয় না সেটা আলাদা কথা।

    তাই তো কপাটে লাগাইয়া খিল
    স্বর্গে মর্ত্যে খুঁজিতেছি মিল,
    আনমনা যদি হই এক তিল
    অমনি সর্বনাশ
    http://www.rabindra-rachanabali.nltr.org/node/11593

    বা

    হয় যেন মর্ত্যের বন্ধন ক্ষয়,
    বিরাট বিশ্ব বাহু মেলি লয়,
    পায় অন্তরে নির্ভয় পরিচয়
    মহা অজানার।
    http://www.rabindra-rachanabali.nltr.org/node/13738
  • তাপস | ২৮ জুলাই ২০১৪ ১৫:১৬250929
  • মর্ত্য [ martya] বি. 1 পৃথিবী, মরজগত্, ইহলোক ('স্বর্গ হতে মর্তভূমি করেছি বিহার': রবীন্দ্র); 2 মানুষ। ☐বিণ. মরণশীল, নশ্বর; পার্থিব (মর্ত্যজীবন)। [সং. √ মৃ + ত, য]। ̃ .ধাম, ̃ .ভূমি, ̃ .লোক বি. পৃথিবী। ̃ .লীলা বি. মানবজীবনের কার্যকলাপ।
    মর্ত্য [martya] মর্ত -র বানানভেদ।
  • san | ২৮ জুলাই ২০১৪ ১৫:০৮250927
  • আরে কেউ ডিকশনারি চেকায়ও না, বলেও না।
    কোলকাতার লোকে মাইরি অ্যাতো অলস, ক্ষি বলব !
  • san | ২৮ জুলাই ২০১৪ ১৪:৫৯250926
  • মর্ত্য বানানে য-ফলা থাকেনা ? স্বর্গমর্ত্য বানান এইটা নয় ?
    অবশ্য মর্তমান এ থাকেনা :-D
  • Kaju | ২৮ জুলাই ২০১৪ ১৪:৫৪250925
  • দেখুন এটা সেটা ট্রাই করে। টিকি কোট _ সব লাগিয়ে দেখুন।
  • তাপস | ২৮ জুলাই ২০১৪ ১৪:৪৩250924
  • ইহা হয় গুরু লে আউট। কিন্তু অভ্র কী কহে?
  • Kaju | ২৮ জুলাই ২০১৪ ১৪:৪০250923
  • কৃৎ = kRi`t
  • তাপস | ২৮ জুলাই ২০১৪ ১৪:৩৪250921
  • কৃত্ (খণ্ড ত কই?) প্রত্যয় না? কৃত্য?
  • Kaju | ২৮ জুলাই ২০১৪ ১৪:৩৪250922
  • বলল? মরেছে নিয়ে কি ভুল করলাম না কি...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত