এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ২৭ জুলাই ২০১৪ ১৪:০১250830
  • সে পর্যবেক্ষণই হলো। সবারই যদি একই পর্যবেক্ষণ, সেক্ষেত্রে উনিও একই পর্যবেক্ষণ করেছেন।
  • san | ২৭ জুলাই ২০১৪ ১৪:০০250829
  • মানুষ বিবর্তিত না হলে আর সামাজিক বিবর্তন হল কিকরে ? কারা করল ? এলিয়েন ?
  • Arpan | ২৭ জুলাই ২০১৪ ১৩:৫৮250828
  • আর এটাকে থিওরিও বলা যায় কী? এতো খুব সাধারণ পর্যবেক্ষণ। খেঁদি-বুঁচি-অবন্তিকা-শ্রেয়্সী সবার বাবামাই এ নিয়ে বিশাল রকমের কনসার্নড।
  • Arpan | ২৭ জুলাই ২০১৪ ১৩:৫৫250827
  • আরে ওনার ওপর রাগ না। লেখার বক্তব্যের সমালোচনা। ঃ)
  • sosen | ২৭ জুলাই ২০১৪ ১৩:৫৩250826
  • সামাজিক বিবর্তনের সঙ্গে সঙ্গে টেনে মানুষকেও বিবর্তিত করা যায়না এটাই যা মুশকিল। সেক্ষেত্রে কিছু মানুষকে পিছনে ফেলে আসতে হবে, যারা আলটিমেটলি সোশ্যালি অকওয়ার্ড কিংবা চ্যালেঞ্জড। দুটো বিবর্তনের গতি এক-ই নাও হতে পারে। না বলেই মনে হয়।
    কিন্তু, যদি নবনীতার দ্বিতীয় থিওরি মেনেই নিচ্ছ, তবে ওনার উপর অত রাগ করছ কেন? ;-)

    এক্ষেত্রে হয়ত প্রাসঙ্গিক নয়, কিন্তু রূপকথা ও উপকথায় ক্ষমতার চিত্রায়ণ নিয়ে নবনীতার মত কাজ এদেশে খুব কম লোকের আছে।
  • Ekak | ২৭ জুলাই ২০১৪ ১৩:৪৮250824
  • টি
    ওটা ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতেই বলা। এনিমেশন-কার্টুন ঘিরে যে ভার্চুয়াল জগত এটাই ভবিষ্যতের জগত। শব্দ -চিন্তা-কল্পনা-উপলব্ধি এই চেইন টা ব্রেক করে যাচ্ছে। সরাসরি দৃশ্য-শ্রাব্য জগতে শিশুকে পৌছে দেওয়া হচ্ছে। কথা থেকে রূপ এটা থাকছেনা আর। আমি অবসি সব কিছু বলতে টিভি সিরিয়াল বলছিনা বাচ্চাদের জন্যে। উনি যে জগত তাকে প্রতিদ্বন্দী ঠাউরেছেন সেটার কথাই বলছি।

    রুপকথা বলুন না উপকথা যা বাচ্চাদের শোনানো হয় তা এলো কিভাবে ? শিশুকে সব কথা বলা যায়না আর পাঁচজনের ভাষায়। এটাই বেসিক হার্ডল ছিল। শিশু বাইরে শব্দ হলে জিগায় ওটা কি ? বাড়ির কেও বেরিয়ে গিয়ে আর না ফিরলে প্রশ্ন করে। হাজার হাজার প্রশ্ন যার উত্তর দিতে বাইরের কঠিন বাস্তব জগত কে ক্যাপসুলে ভরে মিষ্টি আবরণ দিয়ে ম্যাজিক দিয়ে তার কাছে পরিবেশন। এই প্রয়োজন টাই কি আর থাকছে ? থাকছেনা। দু-কামরার ঘরে বাপ-মায়ের সমস্ত কথা, ফোন এ আলোচনা সব সব কিছুশুনে বড় হচ্ছে সে। শিশুর আলাদা ভাষা আস্তে আস্তে মুছে যাচ্ছে এবং আর সেরকম কিছু থাকবেও না। যতই যে হাহুতাশ করুন বাচ্চারা আর গল্পের বই পড়বেনা। অডিও বুক শুনবে বা ভিডিও তে দেখতে চাইবে। তাহলে ক্যাপসুল টার কি হবে ? ভেতর টা তো তেতো ! তাই এনিমেশন। শুধু এনিমেশন দিলেই হবেনা। কাল সে গল্পে পড়ত জাদুকর জাদু করে। আজ সে সামনে দেখছে। হওয়াত ইউ সী ইস হওয়াত ইউ গেট :) এটাই মন্ত্র। তাই জাদু শেখাবার ইস্কুল। তাই মাগল হওয়া বাজে উইজার্ড হওয়া ভালো। দৌড়াও দৌড়াও। হওয়াত ইউ সী ইস হওয়াত ইউ গেট। খুব সুন্দরভাবে এগোচ্ছে সব কিছু। আমি তো কোনো সমস্যা দেখছিনা। বরং জগতটা যত ভার্চুয়াল হবে তত সুবিধে হবে কন্ট্রোল করা। টিউন করা। এপিসোড এপিসোড বদলে যাবে হিরো র মানসিকতা। সেউ এডভান্স হচ্ছে। এটা এযুগের বিশাল প্রাপ্তি। আগে র শব্দে লেখা রূপকথায় এটা হতনা।
    হ্যা, এবার অনেক আজে বাজে বিটকেল কোয়ালিটির এনিমেশন বা কার্টুন ইত্যাদি আসছে বা চাইল্ড ফিকশন মুভি যা পাতে দেবার যোগ্য নয়। সে প্রডাকশন বেশি হলে খারাপ জিনিস ও হবে। বই ও কি সব ভালো নাকি না তা বিনিপয়সায় পাওয়া যায় :)
  • Arpan | ২৭ জুলাই ২০১৪ ১৩:৪৮250825
  • আর হ্যাঁ, ব্যপারটা একটা সামাজিক বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এতে লাভ ক্ষতি কী হবে সেটা বলার মত জায়গায় কেউ নেই এখনো। ঠিক।
  • Arpan | ২৭ জুলাই ২০১৪ ১৩:৪৬250823
  • সাহচর্য বনাম সম্পর্ক। ব্যপারটা এইদিকে গড়াচ্ছে কি? ঠিকঠাক সাহচর্য পেলে সম্পর্ক গুরুত্বপূর্ণ হবে কেন?

    আর আমাদের দেশে এখনো পথশিশুদের মধ্যে আটকে থাকলেও বাইরের দেশে কমুনিটি বেসড স্টোরিটেলিং সার্ভিসের কনসেপ্ট তো খুব নতুন কিছু না।
  • Arpan | ২৭ জুলাই ২০১৪ ১৩:৪২250821
  • বাংলা বনাম বিদেশী রূপকথা নিয়ে আমি তো কোন বক্তব্য রাখিনি!
  • sosen | ২৭ জুলাই ২০১৪ ১৩:৪২250822
  • আর একটা দেখার দিক হলো, আমরা মূলত ওনার কথাটা মেনে নিচ্ছি। মেনে নিয়ে কগনিশন অন্যভাবে(তোমার প্রস্তাবানুযায়ী পেইড সার্ভিসের মাধ্যমে ) প্রোভাইড করছি। কিন্তু করছি। এবং সেই করাটা দিয়ে ওনার দ্বিতীয় থিওরিকে আসলে মেনে নিচ্ছি। সেক্ষেত্রেই আমি প্রশ্নটা রাখলাম-পেইড সার্ভিস দিয়ে সম্পর্ককে রিপ্লেস করা কতটা সম্ভব? একই পরিমাণ ও একই কোয়ালিটির কগনিটিভ এবিলিটি আউটপুট হিসেবে আসবে এটা কি আমরা জানি?
  • Arpan | ২৭ জুলাই ২০১৪ ১৩:৩৯250820
  • হারিয়ে যাওয়াটা সমস্যা। নিঃসন্দেহে।

    কিন্তু এটা একা বাংলার সমস্যার না। আশার কথা সেটাই।
  • sosen | ২৭ জুলাই ২০১৪ ১৩:৩৭250819
  • এবার যেমন একক বলছেন, হারিয়ে যাওয়াটা আদৌ সমস্যা হবে না, মানুষছানা নিজেকে adapt করিয়ে নেবে, যন্ত্রসভ্যতার সঙ্গে মানুষকে বদলে যেতেই হবে। (যদ্দুর বুঝেছি)। অর্থাত স্পর্শ, গন্ধ, এসোসিয়েশন ইত্যাদি বাচ্চার কাছে অল্টারড ফর্মে পৌঁছলে অসুবিধা নেই। আমি বলছি মানুষ যে এতটা প্লাস্টিক, সেটা আমরা এখনো জানিনা। না-ও হতে পারে, সব মানুষ একরকম প্লাস্টিক হবে না।
  • | ২৭ জুলাই ২০১৪ ১৩:৩৫250818
  • ওহো সোসেন বলে দিয়েছে
  • | ২৭ জুলাই ২০১৪ ১৩:৩৪250817
  • যাহ অর্পণও মিশিয়ে ফেলেছে
  • sosen | ২৭ জুলাই ২০১৪ ১৩:৩২250816
  • আহ, অর্পণকে আবার গোড়া থেকে বলতে হবে।
    নবনীতা দুটো ইস্যু জড়িয়ে কিছু একটা লেখার চেষ্টা করেছেন। গোদা লেখাটা দাঁড়ায়নি, সে কথা যাক। একটা ইস্যু হলো : ছোটরা বাংলা রূপকথা জানছেনা, বিদেশী রূপকথা পড়ছে। এই ইস্যুটা নিয়ে কিছু বলার নেই। দ্বিতীয় হলো: ছোটবেলায় সম্পর্কিত মানুষজনের কাছে গল্প শোনার যে বহুমাত্রিক জগত ছিল সেটা হারিয়ে যাচ্ছে। দুটোই হা-হুতাশ। তা দ্বিতীয় টা নিয়েই আমরা কথা বলছি। এই হারিয়ে যাওয়াটা আদৌ সমস্যা কি না? সেইটা নিয়ে প্রশ্নচিহ্ন আছে।
  • T | ২৭ জুলাই ২০১৪ ১৩:২৮250815
  • একককে আবার জিগাই...আগামীদিন সম্পর্কে এই ধারণা গুলোর পিছনের স্ট্রাকচার খানা কি? জাস্ট এক্সট্রাপোলেশন?
  • Ekak | ২৭ জুলাই ২০১৪ ১৩:২৫250814
  • সার্ভিস থেকে সম্পর্ক কে আলাদা করাই তো আগামীদিনের চ্যালেঞ্জ :)
  • sosen | ২৭ জুলাই ২০১৪ ১৩:২৩250813
  • এরকম কাজ সম্ভবত কোলকাতায় বেশ কিছু হয়। যদিও পথশিশু বা ইন্স্টিটিউশনের বাচ্চাদের জন্য। কিন্তু আমাদের ঘরের শিশুদের? যারা পেইড সার্ভিস আর সম্পর্কের পার্থক্য খুব দ্রুত বোঝে? তাদের ক্ষেত্রে ঐ কগনিশনের কমতি থেকে যাবে বলেই মনে করি।
  • Ekak | ২৭ জুলাই ২০১৪ ১৩:২২250811
  • প্পন দেখেছ সেইন্ট জনস এ একটা হেল্প কাউন্টার খোলা হয়েছে যেখানে রিতায়ার্দ মানুষজন সবাইকে সাহায্য করছেন দিব্যি হাসি ঠাট্টার মেজাজে। ভাল্লাগলো দেখে।
  • T | ২৭ জুলাই ২০১৪ ১৩:২২250812
  • যেকোনো অ্যানিমেশন আর ঠাকুরমার ঝুলি টাইপের মধ্যে বেশ বড়সড় একটা ডিফারেন্স আছে। একদম ছোটোদের মনে হয় অ্যানিমেশন দেখতে দেওয়াই উচিত নয়। ওসব ধেড়েদের জন্য। আর ইদানীংকার অ্যানিমেনশনের কোয়ালিটি খুব পুওর, চরম যত্নের অভাব। যেকোন প্রকারে সেটাকে বিক্রী করাই উদ্দেশ্য। ফলে ব্যাবসায়ী বললে ঠিকই আছে।
  • Arpan | ২৭ জুলাই ২০১৪ ১৩:১৭250810
  • আরে নববীতাদেবী দাগিয়েছেন। ওই লেখাটাতেই আছে। অ্যানিমেশন যারা তৈরি করে তারা মিডিয়াব্যবসায়ী, আর যারা ঠাকুমার ঝুলি বই ছেপে বার করেছিলেন তারা ব্যবসায়ী না, সমাজবন্ধু ছিলেন! ঃ)
  • T | ২৭ জুলাই ২০১৪ ১৩:১৬250809
  • "সব কিছুই যে সেই অরূপকথা র দিকে যাওয়ার পথ" --- একক এই পরিণতি সম্পর্কে অ্যাত শিওর হচ্ছে কি করে?
  • Arpan | ২৭ জুলাই ২০১৪ ১৩:১৫250807
  • সমস্যা বলে মেনে নিতে কে প্রশ্নচিহ্ন লাগাল? কিছুই বুঝলাম না এ জায়গাটা।

    ক্রেশ তো একমাত্র সমাধান নয়, একটা সামগ্রিক ভাবনার একটা ছোট অংশ মাত্র। সে যদি বলা হয় মাতৃদুগ্ধের বিকল্প নেই, তো, সত্যিই নেই, তাই বলে কি বিকল্প বাজারে নেই নাকি সেগুলো কাজ করে না?
  • Ekak | ২৭ জুলাই ২০১৪ ১৩:১৫250808
  • প্পন
    ওসব দাগিয়ে দেওয়ার ভয় কল্লে কিস্যু করা যাবেনা। যাই করো লোকে দাগাবেই :)
  • Ekak | ২৭ জুলাই ২০১৪ ১৩:১৩250806
  • @সোসেন

    লিনিয়েজ এর সমস্যা টা আমি ভেবেছি। হ্যা এটা ঠিক যে অনেকেই নিজের নাতি -পুতি না হলে কাছে টানেন না। কাজেই খুব বেশি মানুষ উত্সাহী পাওয়া যাবে না। কিন্তু এটাই ভিডিও কনফারেন্স বেসড সিস্টেম এর সুবিধে যে একজন গল্পদাদু বা গল্পদিদিমা একসঙ্গে অনেক নাতি-পুতি কে সময় দিতে পারবেন।

    আরেকটা ব্যাপার হচ্ছে, আমি দেখেছি মোটামুটি ৬৫ বছর বয়েস থেকে বার মানুষ রা খিন্চ্রে যেতে শুরু করেন। আসলে শরীর দেয়না। তখন বাচ্চারা চেন্চামিচি করলেও অভিযোগ করেন বা নিঝুম নিশুতি কোনো গেটেদ হাউসিন্গে গিয়ে ফ্ল্যাট নিয়ে থাকেন। এদের হিসেবে ধরছিনা।
    এর ঠিক আগের এজ টা মানে রিটায়ার হয়ে গেছে এদিকে কি করি কি করি ছেলে টা বলছে ফ্ল্যাট না কিনে ফ্যামিলি প্ল্যানিং করবেনা, মেয়ে বলছে উচ্চশিক্ষা শেষ না করে কোনো সীন নেই এদিকে জামাই হলদিয়া তো মেয়ে হনলুলু ঠিক এই সময় টায় রিতায়ার্দ নারী-পুরুষের মনে দ্বিতীয় বার বাত্সল্যরসের হেব্বি সঞ্চার হয়। খয়াল করে দেখবেন ওই সময় ওনারা পাশের বাড়ির ঘুন্তু ফুচি তকাই মকাই দের নিয়ে হেব্বি মাতেন।

    দিস পার্টিকুলার এজ গ্রুপ ক্যান প্লে দ্য রোল অফ কেয়ার প্রভায়দার্স। সকলে অবশ্যই নয়।
  • Arpan | ২৭ জুলাই ২০১৪ ১৩:১২250805
  • অবশ্য এরকম ভাবনাচিন্তা করা লোককেও মিডিয়াব্যবসায়ী বলে দাগিয়ে দেওয়া হবে না তা নিয়ে নিশ্চিন্ত নই।
  • Arpan | ২৭ জুলাই ২০১৪ ১৩:১১250804
  • বয়স্ক মানুষেরা করবেন কারণ তাদের কাছে অর্থমূল্যের বিনিময়ে পরিষেবা কেনা হবে। শিশুরা যদি ক্রেশে থাকতে পারে অচেনা কেয়ারটেকারের কাছে, সেখানে চাট্টি অচেনা দাদু/দিদা এসে গল্প শুনিয়ে গেলে সেটা গ্রহণযোগ্য হবে না বলা যায় কী করে? ব্যপারটা এইরকম কনভেনশনাল না হয়ে ক্লাউডেও হতে পারে। (সুগত মিত্রের ইন্টারর ইন্টারভিউতে পড়লাম উনি এ নিয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছেন)

    ইংল্যান্ডে তো সরকার থেকে বাচ্চাদের জন্য এরকম লোক মাইনে দিয়ে রাখা হয়, যারা হপ্তায় বাড়ি এসে ঘন্টা দুয়েকের জন্য বাচ্চার সাথে খেলে যাবে। আমার মেয়ে প্রথম দু হপ্তা সিঁটিয়ে থাকলেও তার পরে দিব্যি বন্ধুত্ব হয়ে গেছিল।
  • sosen | ২৭ জুলাই ২০১৪ ১৩:০৫250803
  • এটাকে সমস্যা বলে যদি মেনে নেওয়া হয়( সেখানেই প্রশ্নচিহ্ন আছে) ক্রেশ দিয়ে সেই সমস্যার সমাধা হয় বলে অর্পণ নিশ্চিত?
  • Ekak | ২৭ জুলাই ২০১৪ ১৩:০৩250802
  • মামু একটা থিওরি তুলে ধরেছে। নবনীতা শুধু এই লেখায় নয় আগেও যেটা করেছেন সেটা হাহুতাশ। ঠিক কোনো থিওরি বলা যায়না সেটাকে। তাই প্রশ্ন আসেই।

    আমার অবশ্য একটা খটকা আছে। নবনীতা ভীষণ ওয়েল রেড শুধু না সারা পৃথিবীর বিশ্ব বিদ্যালয চষে বেড়ানো মানুষ। কাজেই রূপকথা র জগতে বর্তমান চিন্তাভাবনা নিয়ে খবর রাখেননা এটা মেনে নেওয়া মুশকিল। আর ওই যে লিখেছেন " পরে আসবে অরূপকথা " ঐটা মারাত্মক। দিস্তোপিক ভার্শনিং নিয়ে যথেষ্ট ফার সাইট না থাকলে অমন সহজে ও কথা বলা যায়না। কিন্তু ওই আর কী। এর পরেই লিখলেন " এখন চলছে কুরুপকথা "। এইখানেই বুঝলুম এনাকে নৈকট্য বিকারে ধরেছে। স্ট্রাকচার তাকে এত কাছ থেকে দেখছেন যে সব কিছুই যে সেই অরূপকথা র দিকে যাওয়ার পথ এই বিবর্তন এর নৈর্বক্তিক জায়গাটা এটেইন করতে পারছেন না। ফলতঃ বাকি লেখাটা হাহুতাশ হয়ে রয়ে যায়। কেজানে, বাংলা কাগজের জন্যে লিখবেন বলে এরকম আলগা বাঁধুনি তে লেখেন না কী জানিনা। আমি ওনার কেজো প্রবন্ধ পড়েছি। কয়ায়ত আ নোটেদ স্কলার।
  • Arpan | ২৭ জুলাই ২০১৪ ১২:৫৯250801
  • প্রথমত, এই লেখা বা হা-হুতাশ উনি বহুবার বহুজায়গায় করেছেন, ছাপার অক্ষরে, কাজেই পৌনপুনিকতাকে বয়সের ধর্ম বলে মেনে নিলেও একটা সমালোচনার জায়গার থেকেই যায়। দ্বিতীয়ত, ওনাকে ক্রেশ খুলতে বলা হয়নি, কিন্তু সমস্যার গভীরে উনি ঢুকতে পারছেন না এই সমালোচনা তো অত্যন্ত প্রাসঙ্গিক। (যদি সেরকম মনে হয়)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত