এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৩ জুলাই ২০১৪ ১৪:০৮250170
  • তবে স্কুলে যেতে শুরু করলে এসব কেটে যায়। অথবা পাড়ার অন্য বাচ্চাকাচ্চার সাথে খেলাধূলা করলে।
  • সায়ন | ২৩ জুলাই ২০১৪ ১৪:০২250169
  • দে'দি সামান্য ভুল বুঝছ। প্রশ্নটা পলিটিক্যাল কারেক্টনেসের নয়। শিশুমনের এই ছোটখাটো সিদ্ধান্তে উপনীত হয়ে যাওয়ার সময় তাদের মনকে ঠিক ধারণা তৈরী করতে শেখাচ্ছি কিনা। খুব সহজ উদাহরণ আমাদের যাবতীয় রূপকথার বই যেখানে সব দৈত্য রাক্ষস-রাক্ষসীরা কালো কুচকুচে এবং ভালো সবাই টুকটুকে ফর্সা। সেই থেকে একটা ডিফল্ট ধারণা জন্মে যাওয়া আর সেটাকে ঠিক রাস্তা দেখানো।

    যাগ্গে, সুহাসিনীকে এই সময়ে বলে রাখি, প্লিজ এটাকে আপনার বক্তব্যের রিয়্যাকশন বলে ভাববেন না।
  • Arpan | ২৩ জুলাই ২০১৪ ১৩:৫৬250168
  • সবসময় বাবা-মাও সবকিছু শেখায় এটাও ভ্রান্ত ধারণা। কার্টুন চ্যানেলে উইচের নীল আইলাইনার থাকলে বাচ্চা নিজে থেকে সেটাই শিখবে, বাপ-মায়ের অজান্তে।

    কখনো দেখেছেন সাদা চামড়ার সুবেশী রাক্ষস বা খোক্কস থাকে বাচ্চাদের রূপকথার বইয়ে ছবিতে?

    সুহাসিনীর সঙ্কট (গুরুতে পোস্ট করার) বেশ বুঝতে পারছি।
  • সে | ২৩ জুলাই ২০১৪ ১৩:৫৪250167
  • সুহাসিনী,
    একটা অনুরোধ করব?
    চড়া সাজগোজ বা টীচারসুলভ সাজগোজ এই ধরণের বায়াসটুকু উড়িয়ে দেবার সময় কিন্তু এই শিশু বয়সেই। চার বছুরের চোখে যদি তা ভয় ধরায়, তবে সে ভয়ের যে কোনো ভিত্তি নেই তা বুঝিয়ে দিন। এই ভয় সহজাত নয়।
    একটা দুঃখের গল্প বলি আপনাকে। এখানে অসংখ্য চোখ বিদ্রুপ ব্যঙ্গ ইত্যাদি থাকা সত্ত্বেও এই খোলা পাতা ছাড়াতো উপায় নেই, তাই সেসব উপেক্ষা করেই লিখছি।
    আমি নিজে ডাইনী ছিলাম। দীর্ঘকাল। সম্ভবতঃ এখনো আছি।
    একটি শিশু আমার সামনে জন্মায়। তখন আমি সবে বিদেশ থেকে ফিরেছি ভারতে। প্যান্ট শার্ট পরতাম। শিশুটি একটু বড়ো হবার পরে আমার পোশাক দেখে ভয় পেত। গায়ের রং দেখে ভয় পেতো। খুব যত্ন আদরে ভালো ভালো সব গান শুনে শুনে, সুন্দর সুন্দর সব ছবি দেখে দেখে, মায়াভরা রূপকথা দেখে সে বড়ো হচ্ছিলো।
    আমায় দেখলেই সে ভয়ে কেঁদে উঠতো। গল্পের ডাইনীর ভয়। কুৎসিতকে ঘৃণা করবার একটা ইন্‌স্টিঙ্কট্‌। তাকে কেউ শিখিয়ে দেয় নি যে এতে ডাইনীর কষ্ট হয়, সে আঘাত পায়। বরং তার মা তখন ডাইনীকে দূরে চলে যেতে বলত। বাচ্চাকে বলত, ঐতো চলে গেছে আর ভয় নেই।
    ফলে ডাইনী আর কাছে আসার সুযোগ পায় নি।
    বাচ্চা মেয়েটিই বড়ো হয়ে স্কুলে গেছে, শুধু সুন্দর আর ভালো জিনিস মানুষ অভিজ্ঞতা সঙ্গে নিয়ে। ডিটেলে যাচ্ছি না। ক্রমশঃ সে বড়ো হয়ে ওঠে। ডাইনী তার খবর পায় না।
    একদিন পেলো। সেই মেয়েটির মা জানালো যে মেয়েটি কেমন যেন হয়ে যাচ্ছে - সেসব ডিটেল বাদ দিচ্ছি। ডাইনী কি কোনোভাবে হেল্প হরতে পারে? ডাইনী যথা সর্বস্ব সম্বল করে হেল্প করেছিলো। খুব একটা ফল হয় নি। বড্ড দেরী হয়ে গেছল।
    এরপরে মেয়েটির বাবা হুট করে মরে গেল। কিন্তু সেই সমস্ত সুন্দর ভালো জিনিস দেখে বড়ো হয়ে ওঠা মেয়েটি তখনো দুনিয়া চিনতে শেখেনি সে তখনো ডাইনীকে ঘৃণা করে। তার সমস্ত খরচের ভার নিলো ডাইনী। দামী ইন্টারন্যাশান্যাল স্কুল ও অনেক আনুষঙ্গিক হাবিজাবি।
    সেই মেয়েটি এরপরে অ্যামেরিকায় চলল ইউনিভার্সিটিতে পড়তে, ফুল স্কলারশিপ নেই। ব্যাচিলর ক্লাসের চার বছরের টিউশন ফি-ই পকেট থেকে দিতে হয় প্রতি বছর তিরিশ হাজারের কিছু বেশি। আনুষঙ্গিক খরচ টিকিট, বই, কাপড়জামা, কম্পিউটার, ফোন, পোশাক আসাক, খাবার, ইত্যাদির কথা নাই বা তুললাম। কে দেবে এ সমস্ত? ডাইনী একাই দেবে। এসমস্ত করা সত্ত্বেও ডাইনী ডাইনীই থেকে যায়।
  • de | ২৩ জুলাই ২০১৪ ১৩:৫১250166
  • বাচ্চাদের এই অ্যাপিয়ারেন্স দেখে রিলেট করাটা খুবই স্বাভাবিক -- বাকিটা তো বাবা-মা অবশ্যই বলে দেবেন। এই ইনোসেন্সটা আর মনে এক-মুখে আর এক নেই বলেই তো ওরা বাচ্চা! পলিটিক্যালি কারেক্টনেস নিশ্চয়ই বাচ্চার থেকে এক্সপেক্ট করি না!
  • সায়ন | ২৩ জুলাই ২০১৪ ১৩:৪৩250165
  • এদিকে শনিবার আমার বাড়ি শিফ্‌ট করার কথা ছিল। এখনও ফোন আসেনি। আরেকটু দেখে ভাবছি নিজেই ফোন করে জিজ্ঞেস করবো।
  • সায়ন | ২৩ জুলাই ২০১৪ ১৩:৪১250164
  • ফ্লাইট ক'টায়? হাতে একটু সময় নিয়ে বেরিও। ফ্লাইট ক্যানসেল করবে না মনে হয়।
  • Suhasini | ২৩ জুলাই ২০১৪ ১৩:৩৮250163
  • আচ্ছা, আমি শুধু ভিবজিওরের কথাই লিখতে চেয়েছিলাম। সঙ্গত কারণে লেবু বেশি তেতো হওয়ার আগে পাততাড়ি গোটাচ্ছি।
  • byaang | ২৩ জুলাই ২০১৪ ১৩:৩৬250162
  • সায়ন আর প্পনকে থ্যাংকু। বনধের ইনফোর জন্য। ব্যাঙাচিদের শনিবারের পরীক্ষা প্রিপোনড হয়ে শুক্কুরবারে হয়ে গেল। এদিকে শনিবারের ফ্লাইটের টিকিট কাটা।
  • সিকি | ২৩ জুলাই ২০১৪ ১৩:৩৫250161
  • বাচ্চাদের রিলেট করার পদ্ধতি ঐ রকমই হয়, তারা অ্যাপিয়ারেন্স থেকেই রিলেট করতে চেষ্টা করে।

    আগে কোথাও লিখেছিলাম, চুরাশি সালে শিখদের গণহত্যা ঘটানোর সময়ে বাড়িতে নেওয়া কাগজে বিভিন্ন ধরণের শিখেদের ছবি, আর রেডিওতে, কাগজে তাদের রেফার করে "উগ্রপন্থী" শব্দটার বহুল ব্যবহার। ছোটবেলার মনে গেঁথে গেছিল, এই রকমের পাগড়ি পরা দাড়িওলা লোক মানেই "উগ্রপন্থী", দুষ্টু লোক। অনেক পরে এই হ্যাংওভারটা কেটেছিল। কলেজ পাস করে যাবার পরে।
  • Suhasini | ২৩ জুলাই ২০১৪ ১৩:৩১250159
  • রাগ করব কেনো? আসল কথা হল গিয়ে তানের কৌতুহল মেটাতে অনেক সময় গুগলের শরণাপন্ন হই। তানও এর আগে অত চড়া সাজগোজ করা টিচার দেখেনি, বিশেষ করে ওভারসাইজড হাড়ের গয়না আমার চোখে যত স্টাইলিশই হোক না কেন, চার বছুরের চোখে হয়ত ভয় ধরিয়েছে। আর সেইভাবেই ছবিতে দেখা উইচের সথে রিলেট করেছে সে।

    আমার পোস্টে চড়া সাজগোজের টিচার (ইন্টারভিউয়ার বলা ভালো বোধ হয়) ছাড়াও ইন্টারভিউ আর অ্যাডমিশন প্রসেস সম্পর্কে কিছু ছিল!

    তানের কথা শুনে তানের মা কি করেছিল বা বলেছিল, সেটা খুব প্রাসঙ্গিক ছিলো না বলে আর উল্লেখ করিনি। আর সত্যিতে একটা নামী (এবং দামী) স্কুলে বাচ্চার ইন্টারভিউয়ারের অত চড়া সাজগোজ তানের বাবা-মার কাছে একটুও প্রত্যাশিত ছিলো না।
  • Arpan | ২৩ জুলাই ২০১৪ ১৩:২৮250158
  • ইয়েস, শনিবার বন্ধ ডেকেছে এখানে।
  • সিকি | ২৩ জুলাই ২০১৪ ১৩:২৭250157
  • আমি স্যানের সঙ্গে আছি।
  • sch | ২৩ জুলাই ২০১৪ ১৩:২৬250156
  • সায়ন এয়াআর পোর্টে যেটা হয় সেটা রেসিয়াল প্রোফাইলিং (যদিও আমার বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা খুবই কম) এখানে বোধহয় উইচ বা রঘু ডাকাত বলে ভাবাটা সেরকম না -
  • | ২৩ জুলাই ২০১৪ ১৩:২৪250153
  • সে'র কনসার্নে আমিও গলা মেলালাম। বাচ্চারা ঠিক ভুল বুঝতে শেখে আশেপাশের পরিবেশ মন্তব্য থেকে। সেখানে পোশাক দেখে মানুষ জাজ করাটা ......

    এই প্রসঙ্গেই মনে পড়ল সদা লিখেছিল কোনও একটা প্রাইভেট ব্যাঙ্কে শনিবারে পায়জামা, টিশার্ট(বোধহয়, নাকি ফতুয়া?) আর চটি ফটফটিয়ে গিয়ে 'তুমি তুমি' শোনা আর চাকরিস্থল ইত্যাদি জান আর পর ব্যবহার বদলে যাওয়া।

    সুহাসিনীকে অনুরোধ এই দিকটা ভেবে দেখতে আর বাচ্চার মনের ভয় যেন পোষকের উপর সাজগোজের ওপরে না হয় এটা দেখতে।
    প্লীজ।
  • | ২৩ জুলাই ২০১৪ ১৩:২৪250154
  • সে'র কনসার্নে আমিও গলা মেলালাম। বাচ্চারা ঠিক ভুল বুঝতে শেখে আশেপাশের পরিবেশ মন্তব্য থেকে। সেখানে পোশাক দেখে মানুষ জাজ করাটা ......

    এই প্রসঙ্গেই মনে পড়ল সদা লিখেছিল কোনও একটা প্রাইভেট ব্যাঙ্কে শনিবারে পায়জামা, টিশার্ট(বোধহয়, নাকি ফতুয়া?) আর চটি ফটফটিয়ে গিয়ে 'তুমি তুমি' শোনা আর চাকরিস্থল ইত্যাদি জান আর পর ব্যবহার বদলে যাওয়া।

    সুহাসিনীকে অনুরোধ এই দিকটা ভেবে দেখতে আর বাচ্চার মনের ভয় যেন পোষকের উপর সাজগোজের ওপরে না হয় এটা দেখতে।
    প্লীজ।
  • san | ২৩ জুলাই ২০১৪ ১৩:২৪250155
  • মিনিময় মিইয়ে যেতে দেবেন না।
  • সায়ন | ২৩ জুলাই ২০১৪ ১৩:১১250152
  • দু'দি, আমাদের দেশে উইচ মানে ডাইনি বলা, সেই সন্দেহে পিটিয়ে মারা, অতটা না হলে নানারকম ডেরোগেটরি কমেন্ট করা - শুধুই কাল্পনিক?
  • সে | ২৩ জুলাই ২০১৪ ১৩:০৯250151
  • পোশাক আসাক দিয়ে রিলেট করে মানুষ চিনে ফেলাটা বড্ড জাজমেন্টাল নয়? শিশু বয়স থেকেই তো আমরা কোনটা ঠিক কোনটা ভুল চিনিয়ে দোবো। পোশাক দেখিয়ে ওয়ান টু ওয়ান ম্যাপুং করে মানুষের অন্তরও চেনাবো?
    আমি নিজে হলে এমনটা করতাম না বরং বাচ্চার মনের ভুলটা ভেঙে দিতাম। বাচ্চা নিজেই সব খুলে বলত তার পেরেন্টকে।
  • Du | ২৩ জুলাই ২০১৪ ১৩:০৭250150
  • উইচে অসুবিধেটা কি? পরী বল আর উইচ সব চরিত্রই কাল্পনিক।
  • সায়ন | ২৩ জুলাই ২০১৪ ১৩:০৪250149
  • sch, বিদেশের বিভিন্ন এয়ারপোর্টে রেসিয়াল প্রফাইলিং হয় যখন, পোষাক-পরিচ্ছদ ইত্যাদির ভিত্তিতে, ভালো লাগে?
  • sch | ২৩ জুলাই ২০১৪ ১২:৫৪250148
  • কোনো লুঙ্গি পড়া কপালে তিলক আঁকা মেল টিচার দেখলে বাচ্চা যদি তাকে রঘু ডাকাত মনে করে তাতেও ঠিক চিনেছেই বলব - নো প্রবলেম
  • সায়ন | ২৩ জুলাই ২০১৪ ১২:৫১250147
  • সে @12:47 PM, এগ্রীড।
    নীল আইলাইনার লাগালেই সে উইচ এটা অতিশয়োক্তি।
    ইনফ্যাক্ট কাউকে উইচ বলাটাই ভুল শোনায় - রূপকথা বাদ দিয়ে।
    তবে সুহাসিনীর বোধহয় বক্তব্য ছিল একটা বাচ্চার মনে কিছু দেখার এফেক্ট বোধহয় অনেক দীর্ঘ হয়। আর স্কুলের পরিবেশে, যেখানে কুচোকাচা নিয়ে কাজ, সেখানে এমন চড়া দাগের মেক-আপ একটু বাড়াবাড়ি।
  • সায়ন | ২৩ জুলাই ২০১৪ ১২:৪৭250145
  • ব্যাংদি, আনকনফার্মড সোর্স অনুযায়ী বন্ধ। এখনও কোনও নিশ্চয়তা নেই।
  • সে | ২৩ জুলাই ২০১৪ ১২:৪৭250146
  • ফ্লুরোসেন্ট ব্লু রঙের আইলাইনার লাগালে তাকে উইচ্‌ বলা হয়?
    তান একদম ঠিক চিনেছে?
    বাচ্চার দুরদর্শিতা আছে - উইচকে উইচ বলে চিনেছে ?

    আমরা পেরেন্টরা ঠিকঠাক জিনিস চেনাচ্ছি তো?
    সুহাসিনী প্লীজ রাগ করবেন না। চিন্তার বিষয় কিন্তু এটা।
  • byaang | ২৩ জুলাই ২০১৪ ১২:৪১250143
  • প্পন বা লুরুর লোকরা কেউ একটু কনফার্ম করবে শনিবার এখানে বন্ধ ডেকেছে কিনা?
  • de | ২৩ জুলাই ২০১৪ ১২:০৯250141
  • সত্যিই তান একদম ঠিক চিনেছে - ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত