এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৩ জুলাই ২০১৪ ১২:০৭250140
  • রুস্তমকে অ্যারেস্ট করেছে। এনডিটিভিতে বলছে।
  • sch | ২৩ জুলাই ২০১৪ ১১:৫২250139
  • বাচ্চার দুরদর্শিতা আছে - উইচকে উইচ বলে চিনেছে - এখান থেকেই অনেকটা আদর করে দিলাম - অনেক বড়ো হোক
  • Suhasini | ২৩ জুলাই ২০১৪ ১১:২৮250138
  • মারাথাহাল্লি ভিবজিওর হাই নিয়ে আমার দু'পয়্সাঃ

    ২০১২ এ আমরা তানকে নিয়ে গিয়েছিলাম স্কুলটা দেখার জন্য। অ্যাডমিন স্টাফ শুরু থেকে বোর করে গেল ৩০০০০ টাকা নিয়ে এসেছি কিনা সিট ব্লক করার জন্য। আমি বললাম, ইন্টারভিউ নেবে না? সেদিন স্কুলে পেরেন্ট-টিচার মিটিং, রিসেপশন ভিড়ে ভিড়াক্কার। তা অ্যাডমিন স্টাফ বলল, ঠিক আছে, এখনই নিচ্ছি। বলে সে ওই মেলার মধ্যে বসেই নাম ধাম জিগ্গেস করা শুরু করল, এদিকে ছেলে তখন দাদা দিদিদের থেকে চোখ সরাতে মোটেই রাজি নয়। বাধ্য হয়ে অমি বললাম, চলো, আমরা বরং কোনও ঘরে বসে কথা বলি।

    এই ফাঁকে মহিলার একটু বর্ণনা দিই। বছর ২৫-২৬ বয়্স, নীল শাড়ি, সঙ্গে ফ্লুরোসেন্ট ব্লু রঙের আইলাইনার, গলায় সাদা রঙের হাড়ের ট্রাইবাল গয়না। স্কুলে আসার জন্য বেশ একটু চড়া সাজ মনে হচ্ছিল বটে, কিন্তু তখন আমার সেলফ ডিনাইয়ালও কাজ করছিল।

    সে যাই হোক, রিসেপশনের লাগোয়া একটা ছোট্ট চেম্বারে নিয়ে যাওয়া হল আমাদের। সেখানে কাগজ, ফাইল এসব কেজো জিনিসে ভরা। এতক্ষণে তানের দিকে নজর পড়াতে দেখি, সে ঘাড় গুঁজে বসে আছে, এক মুহুর্তের জন্য মাথা তুলতে দেখি চোখ ভর্তি ভয়। এর পর সে আর মাথা তুললো না, কোনও প্রশ্নের জবাব দেওয়া দূরে থাক! ইন্টারভিউয়ার জানালেন, বাচ্চা নর্মাল নয়, অ্যাডমিশনের জন্য সাইকায়াট্রিস্টের ছাড়পত্র চাই। কিন্তু চলে আসার সময় আবার ৩০০০০ টাকার কথা তুলতে ভুললেন না!

    ফেরার পথে তান কিছুতেই বলল না, কেন ওইরকম করল। শুধু ভয় ভয় চোখ নিয়ে চুপ করে বসে রইল। সেদিন সন্ধ্যেবেলাতেই আমরা ডাক্তারের কাছে গেলাম সাইকায়াট্রিস্টের রেফারেন্স নিতে। ডাক্তার ঘটনা শুনে খুবই অবাক, কারণ উনি তানের ব্যবহারে কোনও অস্বাভাবিকত্ব দেখেননি। আমরা আরও ঘেঁটে গিয়ে বাড়ি এলাম। সেদিন রাতে ঘুমোনোর সময় তান আমায় জানালো, নতুন স্কুলের আন্টি টিচার হতেই পারে না - কারণ ও চোখের উপরে ব্লু কালার লাগিয়েছিলো। আসলে ও হচ্ছে উইচ, হ্যানসেল-গ্রেটেলের গল্প শোনার পর টান যখন উইচ মানে জিগ্গেস করেছিল, মা তখন ল্যাপটপে উইচের ছবি দেখিয়েছিল। সেই ছবিতে তান দেখেছিল, উইচরা চোখের উপরে ব্লু কালার লাগায়!

    আমাদের দিক থেকে ভিবজিওর হাইয়ের গল্প এখানেই শেষ। কিন্তু তার পরেও আমরা ফোন পেয়েছি স্কুল থেকে। তানকে তারা আরও একটা সুযোগ দিতে রাজি আছে, আর ৩০০০০ টাকা দিয়ে সিট এই মুহুর্তে ব্লক করে না রাখলে পরে আর এই সুযোগ আসবে না!
  • de | ২৩ জুলাই ২০১৪ ১০:৪৮250136
  • কর্ণাটকের সি এমের ঝুঁটি ধরে কেউ নেড়ে দাও!
  • Arpan | ২৩ জুলাই ২০১৪ ১০:২৫250135
  • এই যে আজ আবার লিখেছে।

    http://www.ndtv.com/article/south/man-who-allegedly-raped-child-in-bangalore-school-two-years-ago-is-out-on-the-streets-563245?pfrom=home-lateststories

    গত শনিবারের প্রোটেস্ট মার্চে এবিভিপির প্রচুর অ্যাকটিভিস্টকে ঢুকিয়ে বিজেপি মিছিল হাইজ্যাক করার তালে ছিল। এমনকী সিটিং এমএলএ অব্দি র‌্যালিতে যোগদান করতে চেয়েছিলেন। তাকে সবিনয়ে না বলে দেবার পরেই বিজেপির ফ্ল্যাগ, ব্যানার সব গুটিয়ে নেওয়া হয়।
  • সিকি | ২৩ জুলাই ২০১৪ ০৯:৪৯250134
  • আনন্দবাজার খুলছে না?
  • byaang | ২৩ জুলাই ২০১৪ ০৮:২৩250133
  • ঠিক এইই ভয়টাই পোড় খাওয়া বাবামারা পান যে এরপরে বাচ্চার ঘাড়ে সব দোষ চাপানো হবে, তারপর বাবা মার ব্যাকগ্রাউন্ড চেক এবং আরো অনেক কিছু নিয়ে টানাটানি।

    বাবামা ভয় পেয়ে কুঁকড়ে যাওয়া শিশুটিকে সামলাবে না মিডিয়া ডেকে অভিযোগ খন্ডাবে!
  • সে | ২৩ জুলাই ২০১৪ ০৪:৩৬250130
  • a x | ২৩ জুলাই ২০১৪ ০৪:০১250128
  • লগইন করে লিখবে, কিন্তু অন্য লোকে তো ঐ আইডি থেকে কে লিখছে জানবেনা, বা স্কুল ও জানবেনা।

    যেমন ধরুন এইটা - http://www.greatschools.org/texas/houston/3539-West-University-Elementary-School/?tab=reviews

    প্রথম রিভিউ —Submitted by a parent

    রিভিউ লিখতে গেলে রেজিস্টার করতে হবে ইত্যাদি, কিন্তু সেই ইনফো অন্য কেউ তো আর পাচ্ছেনা। এই রিভিউতে জল একেবারেই স্কুলের দিকে যাচ্ছেনা।
  • Ekak | ২৩ জুলাই ২০১৪ ০২:১৯250127
  • এনোনিমাস থাকলে গ্রেড দিতে পারবেনা। ধরুন গ্রেড দিয়ে লগআউট করে এনোনিমাস হয়ে কিছু লিখবে, তাই তো ? কে পাত্তা দেবে এনোনিমাসের কথা ? ওতে আরো লোকে ভাববে যে ম্যালায়ন করার জন্যে আজেবাজে লিখছে। এনোনিমাসের কোনো দাম নেই। বরং স্কুল যদি একটা বিজ্ঞপ্তি দেয় যে লোকে বেনামে দুর্নাম করে যাচ্ছে নাম প্রকাশের সত্সাহস নেই ইত্যাদি তাহলেই পুরো জল স্কুলের দিকে।
  • a x | ২৩ জুলাই ২০১৪ ০২:০৯250126
  • আরে কি অদ্ভুত নাম জানিয়ে তো লিখছেনা, তাতেও না লেখার কী আছে!
  • pipi | ২৩ জুলাই ২০১৪ ০১:০১250125
  • ভাল লাগে না। বড্ড অস্থির লাগে এই খবরগুলো পড়লে।
  • Arpan | ২৩ জুলাই ২০১৪ ০০:২৭250124
  • সেই ডিপিএসে এখনো কাতারে কাতারে বাচ্চা যায়।
  • Arpan | ২৩ জুলাই ২০১৪ ০০:২৫250123
  • এই খবরটা ইন্টারন্যাশনাল মিডিয়ায় ছড়িয়ে গেছে তাই প্রশাসন লোকদেখানো কিছু একটা করছে। দু বছর আগে বছর সাতেকের একটি মেয়ে ডিপিএস হোয়াইটফিল্ডে প্লাম্বারের দ্বারা রেপড হয়, তার মা কিছুতেই কিছু করতে পারেননি, মিডিয়া এই ঘটনাটা হাইলাইট করেনি বলে। ভদ্রমহিলা শনিবারের মার্চে এসেছিলেন, এনডিটিভি ইন্টারভিউ নিয়েছিল।
  • Arpan | ২৩ জুলাই ২০১৪ ০০:২১250122
  • কনজিউমার রিভিউর সাইট দেশে কব্বে থেকে আছে। ভারতীয় বাপ-মায়েরা সেখানে সন্তান মোলেস্টেড হয় লিখবে অক্ষদা এমনটা ভাবল কী করে? বড়জোর লেখে টিচার গায়ে হাত তোলে, কিন্তু সে ক্রিশ্চান কম্যুনিটির হওয়ায় কিছুই করা যায় না!
  • সে | ২৩ জুলাই ২০১৪ ০০:২০250121
  • "Ekak Date:22 Jul 2014 -- 10:27 PM
    ...মনে হয়না ইন্ডিয়ান বাবা-মা এরা বাচ্চা এবিউস্দ হওয়ার ঘটনা সাইটে রিপোর্ট করবে। নিজেরাই বাচ্চার অভিযোগ বিশ্বাস করেন না অনেকে। ..."

    ভুল।
    বাচ্চার অভিযোগ বিশ্বাস করেন, কিন্তু সেটা পাবলিক জানুক সেটায় ভয় পান। কারণটাও পরিষ্কার - ভিক্টিমকেই সারাজীবন সামাজিক লজ্জা বইতে হয়।
  • Arpan | ২৩ জুলাই ২০১৪ ০০:১৮250120
  • লোকটা আগে ডিনস একাডেমি থেকে সাসপেন্ড হয়ে ভিবজিওরে জয়েন করে। কোন বিজিসি হয়না, মানে হওয়ার দরকার আছে বলে এতদিন কেউ পাত্তাই দিত না।

    দুটো স্কুলই আমার বাড়ির দেড় কিলোমিটার রেডিয়াসের মধ্যে।

    এই শনিবার আবার মার্চ হবার কথা আছে কি? তালে আবার যাবো।
  • সে | ২৩ জুলাই ২০১৪ ০০:১২250119
  • http://www.anandabazar.com/eimuhurte/%E0%A6%B0-%E0%A6%A6-%E0%A6%B0%E0%A6%A8-%E0%A6%B2-%E0%A6%B0-%E0%A6%AC-%E0%A6%B0-%E0%A6%A6-%E0%A6%A7-%E0%A6%A7%E0%A6%B0-%E0%A6%B7%E0%A6%A3-%E0%A6%AE-%E0%A6%AE%E0%A6%B2-%E0%A6%B0-%E0%A6%B0-%E0%A7%9F-%E0%A7%A9%E0%A7%A6-%E0%A6%9C-%E0%A6%B2-%E0%A6%87-1.52815

    রুদ্রনীলের বিরুদ্ধে ধর্ষণ-মামলার রায় ৩০ জুলাই
    অভিনেতা রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে আনা ধর্ষণের মামলার রায় ঘোষিত হবে আগামী ৩০ জুলাই। ২০০৩ সালে তাঁর বিরুদ্ধে ওই অভিযোগ এনেছিলেন টালিগঞ্জের এক অভিনেত্রী।
    গত ১১ জুলাই আলিপুর আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক গৌরসুন্দর বন্দ্যোপাধ্যায়ের এজলাসে ওই মামলার শুনানি শেষ হয়। মঙ্গলবার এই মামলার রায় ঘোষণার কথা ছিস। আদালত সূত্রে খবর, ওই বিচারক অন্য কাজে ব্যস্ত থাকায় আগামী ওই দিন রায় ঘোষণা করা হবে। রুদ্রনীল যদিও এ দিন একই আদালতের যষ্ঠ ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক প্রশান্তকুমার শীলের এজলাসে হাজিরা দেন।
    আদালত সূত্রের খবর, টালিগঞ্জের এক অভিনেত্রী অভিযোগ করেন, ২০০৩ সালে রুদ্রনীল তাঁকে ধর্ষণ করেছেন। এর পর রিজেন্ট পার্ক থানায় তিনি অভিযোগ জানাতে গেলে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। পরে ২০০৫ সালে আলিপুর আদালতের নির্দেশে রুদ্রনীলের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে পুলিশ।
  • pipi | ২২ জুলাই ২০১৪ ২৩:৩৫250118
  • লী ম'র কল্পবিজ্ঞান কে দিচ্ছে? আমাকেও দেওয়া হোকঃ-)
  • Atoz | ২২ জুলাই ২০১৪ ২৩:২৯250117
  • আরো আছে তো লী ম এর কল্পবিজ্ঞান, একটা গল্প আছে "সিঁড়ি", আরেকটা গল্প আছে "চক্রান্ত", আরো বেশ কিছু আছে।
  • a x | ২২ জুলাই ২০১৪ ২৩:১৫250115
  • একক, অ্যানোনিমাসলি লিখবে তো লোকে।
  • sch | ২২ জুলাই ২০১৪ ২৩:১৫250116
  • আমি জানি না KC -দা আপনি মোহিত রায়ের কি কি লেখা পড়েছেন - আমার কিন্তু বেশ লাগে পড়তে - আসলে বাংলায় লেখেন তো - আর আমার ইংরেজী জ্ঞান এতো কম যে আমি বাংলা পড়তেই ভালোবাসি
  • kumu | ২২ জুলাই ২০১৪ ২৩:০৪250114
  • ব্যাংএর পোস্টগুলো পড়ে কী লিখব জাস্ট জানি না।
    কেসি সচ, আমি কিন্তু খুব আগ্রহ নিয়ে পড়ি আপনাদের আলোচনা।অনেকটাই বুঝিনা তাও পড়ি।
  • kc | ২২ জুলাই ২০১৪ ২২:৫০250113
  • স্চ, সবাই আগ্রহী হবে এ কেমন কথা? অ্যাঁ?

    ঠিকঠাক ভাবে ডিজাইন করতে হবে। পাইপ সাইজ একটু কম করেই নাহয় ধরলে, তাতে যদি একদিন এরিয়া ফ্লাডেড হয় তো হল। আর কী?

    আর ম্যানহোলের জায়গায় বিল্ডিং নাই ফেললে, তাতে কি অসুবিধে?

    পুনর্বাসন নিয়ে রাজনীতি তো হবেই, চাহিদার চাইতে অ্যাভেলেবিলিটি কম যে!!

    যাই এসব হল স্বপ্ন, পেরাইভেট স্বপ্ন। একই কোয়ালিফিকেশন আর হ্যানত্যান হওয়া স্বত্ত্বেও আমরা চান্স পাইনা, খপরের কাগজে। পেয়ে যায় মোহিত রায়। কারণ একটাই, আমরা ল্যালা। আমাদের জন্য আছে গুর্চর ভাটপাতা। সেখেনেই ছাপাই আমাদের স্বপ্ন। তাই অফলাইনে এই আলোচনা চালানো গেলেও আমরা এখেনেই চালাব।

    জয় ল্যালাবাজির জয়।
  • sch | ২২ জুলাই ২০১৪ ২২:২৮250112
  • name: kc mail: country:

    IP Address : 198.70.61.86 (*) Date:22 Jul 2014 -- 07:44 PM

    স্চ, আমার ওই সাড়ে আট কিলোমিটার জমির উপর হেব্বি লোভ আছে। ওখানে প্রিইঁজিনিয়ার্ড স্ট্রাকচার দিয়ে তিনতলা বাড়ি বানিয়ে অনেক কটা বস্তি তুলে আনা যায়।

    -----------------------------------------------------------------------------------------------------------------------
    আমি আর আপনি ছাড়া এই বিষয়ে আর কেউ আগ্রহী নয়, অফলাইনেও করা যেত - তবুও এখানেই বলি -

    ১) নালার সমস্ত ফ্লো নিতে যে সাইজের পাইপ লাগবে, মেন্টেনান্সের জন্য যে সাইজের ম্যানহোল লাগবে সেসব বাদ দিয়ে ওই প্রি ইঞ্জিনিয়ার্ড স্ট্রাকচার বসাতে হবে।

    ২) ডেক স্ল্যাবের তলা থেকে নালার পাড় অব্দি ১০ মি কিয়ার স্পেস আছে - আপনি শিওর?

    ৩)এই পুনর্বাসন নিয়ে একটা মজার গপ্প বলি - একটা প্রজেক্টে টালিগঞ্জ - পঞ্চান্নগ্রাম অঞ্চলের খালের ধারের লোকেদের পুনর্বাসন দেওয়া হয়েছিল VAMBAY প্রকল্পে তৈরী পাকা বাড়িতে - তারা অনেকেই সেগুলি সাব লেট করে অরিজিনাল জায়গায় চলে গেছেন - পলিটিশিয়ানদের মদত সহ।

    ৪) সম্ভবতঃ সিকিউরিটির কারণে ডেক স্লাবের অতো কাছে বাড়ী আলাও করবে না।

    আইডিয়া চমৎকার - কোনোদিন কেউ করলে - দু চোখ ভরে দেখব
  • Ekak | ২২ জুলাই ২০১৪ ২২:২৭250111
  • মনে হয়না ইন্ডিয়ান বাবা-মা এরা বাচ্চা এবিউস্দ হওয়ার ঘটনা সাইটে রিপোর্ট করবে। নিজেরাই বাচ্চার অভিযোগ বিশ্বাস করেন না অনেকে। একটা জিনিস খেয়াল রাখুন যে মাইন্ড সেট বিন্দুমাত্র পাল্টায়নি শুধু সময় পাল্টেছে। ওরকম সাইট চলবে কি আদৌ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত