এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ১৬ জুলাই ২০১৪ ২৩:২৪249450
  • হ্যাঁ, এটাই এখন হেডলাইন।
  • cm | ১৬ জুলাই ২০১৪ ২৩:০৭249447
  • বন্ধ হল হাওড়ার শালিমার পেন্টস।
  • cm | ১৬ জুলাই ২০১৪ ২৩:০৫249446
  • শুনলাম গত বছর ঢাকা থেকে নাকি একটা ভাল অভিধান বের হয়েছে কিন্তু তা যোগাড় করা যয় কিরূপে কেউ জানেন?
    কেসি বলেছিলেন আন্তর্জালেই কোথাও দেখেছেন।
  • | ১৬ জুলাই ২০১৪ ২২:৫৩249445
  • শুনুন, এখন সেই খাতা দেখতে মহাগোলমাল। কানে যা শোনে তাই লেখা যাবে না কেন এই নিয়ে প্রথমে অসন্তোষ,তারপর তর্ক এবং শেষে অশ্রুমোচন- চলছে।
  • সিকি | ১৬ জুলাই ২০১৪ ২২:৩৮249443
  • অভ্যু নিজে ভুজ বানান লিখেছে ভূজ। সে আবার বানান শেখাচ্ছে। হুঁঃ।
  • kc | ১৬ জুলাই ২০১৪ ২২:৩৮249444
  • অভ্যু আজকে কার তবলা শুনবে?
  • kumu | ১৬ জুলাই ২০১৪ ২২:৩৭249442
  • আহা অভ্যু বকব ক্যানো।দাও না যত খুশি অংক।
    এজেড, এটাই।eternal sunshineইত্যাদি।থাংকু।
  • kc | ১৬ জুলাই ২০১৪ ২২:৩৪249441
  • আশিস। এটাই বানাম।
  • Abhyu | ১৬ জুলাই ২০১৪ ২২:২৫249440
  • মিঠুদি, আমাদের বর্ণপরিচয়ে ঠিক এইটা ছিল।
    এটুজি, না কুমুদি বকবেন।
  • Atoz | ১৬ জুলাই ২০১৪ ২২:২৩249439
  • ভালো ভালো ধাঁধা আর অঙ্ক দাও না গো অভ্যু।
  • Atoz | ১৬ জুলাই ২০১৪ ২২:২২249438
  • কী??? তস্কর নমস্কার পুরস্কৃত? মানে তস্করকে নমস্কার করে পুরস্কার দিচ্ছে????
    ঃ-)
  • Abhyu | ১৬ জুলাই ২০১৪ ২২:১৯249437
  • লেখাও
    শুষ্ক পরিষ্কার আবিষ্কৃত
    তস্কর নমস্কার পুরস্কৃত

    আর স্নেহাশিস না স্নেহাশীষ কোনটা ঠিক বানান?
  • | ১৬ জুলাই ২০১৪ ২১:৪৫249436
  • আজ সকাল থেকে বাড়িতে ধুন্ধুমার কান্ড। বাংলা লেখা চলছে। বাবা, দাদু সবাই স-শ-ষ র গেরোতে পড়ে হাঁসফাস করছে।একটা করে নাম লেখা হচ্ছে আর অন্তরাত্মা ফচকলিয়ে যাচ্ছেঃ(
  • Abhyu | ১৬ জুলাই ২০১৪ ২১:১৭249435
  • কদুদার থেকে লম্বা ইয়াব্বড় হাতওলা দামী কেউ।
  • lcm | ১৬ জুলাই ২০১৪ ২১:১০249434
  • বোঝো! তাহলে শালপ্রাংশু মহাভুজ - মানে কি দাঁড়াল ?
  • Abhyu | ১৬ জুলাই ২০১৪ ২১:০৮249432
  • প্র+অংশু ইয়ানি অংশু চ্যাটার্জ্জীর থেকে লম্বা।
  • Abhyu | ১৬ জুলাই ২০১৪ ২১:০৮249433
  • প্রাংশু মানে বড়, লম্বা ইত্যাদি। অর্থাৎ কচি শালগাছ না।
  • Abhyu | ১৬ জুলাই ২০১৪ ২১:০৫249431
  • শাল গাছের মত। অর্থাৎ এই বাজারে বেশ দামী।
  • lcm | ১৬ জুলাই ২০১৪ ২১:০২249430
  • শালপ্রাংশু - মানে কী?
  • Atoz | ১৬ জুলাই ২০১৪ ২১:০০249429
  • থোড়াই শাল্প্রাংশু মহাভুজ লাগে শিলনোড়ায় কিছু বাটতে, দিব্যি বাটা যায় হাল্কাফুল্কা হলেও। ঃ-)
  • Abhyu | ১৬ জুলাই ২০১৪ ২০:৫৮249428
  • কেউ কি খ্যাল করল? এটুজি টুক করে নিজেকে শালপ্রাংশু মহাভূজা বলে নিল।
  • Atoz | ১৬ জুলাই ২০১৪ ২০:৫৭249427
  • কুমুদি, আমাদের বঙ্কিমের একটা উপন্যাসে(মৃণালিনী) এরকম একটা সাইড স্টোরি আছে, তবে খুব অল্প আছে, একজন লোক পড়লো তো পড়লো তার বৌয়ের প্রেমে পড়লো, জানতো না যে ওটা ওর বৌ, বহুকাল আগে ঐ মেয়ের সঙ্গে ওর বিয়ে হয়েছিল, তারপরে সেই মেয়েকে নিয়ে ওর বাবামা পালায় আর মেয়েকে বিধবাবেশে সাজিয়ে রাখে, কারণ কীসব গ্রহের ফের ছিল নাকি।
    যতবার মৃনালিনী পড়ি ততবার আমার প্রশ্ন জাগে, লোকটা নিজের বৌকে চিনতে পারলো না কেন? এত ঘন্টা ধরে মন্ত্র পড়ে বিয়ে, তখন এতক্ষণ ধরে দেখেও চিনে রাখতে পারলো না? নাকি সেই মেয়ে খুব বদলে গেছিল চেহারায়?
  • Atoz | ১৬ জুলাই ২০১৪ ২০:৪৮249426
  • গুগুল্কাকুকে জিগিয়ে একটা নাম পেলাম ইটার্নাল সানশাইন অব দি স্পটলেস মাইন্ড- সেখানে মেমোরি ইরেজ করার ব্যাপার আছে, তবে দুইজনেই ইরেজ করিয়েছিল।
    আমি এখনো সিনেমাটা দেখিনি।
  • kumu | ১৬ জুলাই ২০১৪ ২০:৪৬249425
  • বছর দশেক আগের ছবি।
  • Atoz | ১৬ জুলাই ২০১৪ ২০:৪২249424
  • না কুমুদি, দেখিনি ঐ সিনেমা, মিস করে গেছি মনে হয়। পরে পেলে দেখে নেবো।
  • Atoz | ১৬ জুলাই ২০১৪ ২০:৪১249423
  • তবে শিলনোড়ার আলাদা চার্ম ছিল। কত শুকিয়ে রাখা পাকা কুল বেটেছি এককালে, সঙ্গে কাঁচা লংকা বেটেছি, এগুলো দিয়ে একরকম ইন্স্ট্যান্ট আচার বানানো হতো। ঃ-)
  • kumu | ১৬ জুলাই ২০১৪ ২০:৪০249422
  • কল্পবিজ্ঞানের ছবি।মাথায় সেন্সর লাগিয়ে বা ঐরকম কোন উপায়ে মুছে ফেলতে চাইছিল।
  • Atoz | ১৬ জুলাই ২০১৪ ২০:৩৯249421
  • হ্যাঁ কাজু, এখন তো সব মিক্সি এসে গ্যাছে ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত