এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৪ জুলাই ২০১৪ ১১:২৮248910
  • দ থাকলে জীবনে আমার শান্তি নেই। :-(

    হ্যাঁ, আমি টেঁপিই মিন করেছিলাম।

    ইয়ে, বুঁচি কাকে যেন বলা হয়?
  • | ১৪ জুলাই ২০১৪ ১১:২২248909
  • হুঁ আমার মতে অরিজিনাল হেডার আইপি সহই মেলটা সাইবার হ্যরাসমেন্টে রেফার করা উচিৎ। আর নাম বোঝা গেলে, এখানে প্রকাশ করাও ভাল।
  • j | ১৪ জুলাই ২০১৪ ১১:২০248908
  • সায়ন - এইসব বেনামা মেল : ইগনোর মাডি
  • j | ১৪ জুলাই ২০১৪ ১১:১৯248907
  • তাও আবার পার্সোনাল মেলে !

    হিলারিয়াস
  • robu | ১৪ জুলাই ২০১৪ ১১:১৮248906
  • অন্ততঃ ভুল বোঝাবুঝি এড়াতে, মেলটা কে করেছে বোঝা গেলে বলে ফ্যালো।
  • sp | ১৪ জুলাই ২০১৪ ১১:১৩248904
  • গতকালের ম্যাচ চলাকালীন উত্তেজনা এবং তার আফ্টার এফেক্ট টা একটু পার্সোনাল লেভেল এ চলে গিয়েছিল ... তা বলে মেঘের আড়াল থেকে তীর চালানোটা একটু বাড়াবাড়ি
  • Bhagidaar | ১৪ জুলাই ২০১৪ ১১:১৩248905
  • আমারও তাই মনে হচ্ছে! প্রথমে আমিও ঘাবড়ে গেছিলাম।
  • | ১৪ জুলাই ২০১৪ ১১:১১248903
  • সিকিবেথে নির্ঘাৎ 'বুঁচি' আর 'টেঁপী'তে গুলাইয়াছে :-D
  • Bhagidaar | ১৪ জুলাই ২০১৪ ১১:০৯248902
  • সক্কালবেলা সোসেনের সঙ্গে গুছিয়ে একপিস ঝগড়া কল্লাম ;)
  • সায়ন | ১৪ জুলাই ২০১৪ ১০:৫৩248901
  • আমি আমার কোনও পোস্টকেই জাস্টিফাই করবো না। ফুটবল বিষয়ে এবং অন্যত্র ডাইভার্জ করে আমার দিকে যা যা কমেন্ট, টন্ট ইত্যাদি এসেছে, আমি সেই সবের খাতা খুলেও বসবো না। একটা পাবলিক ফোরামে পাবলিকদের থেকে ফ্লাইং কমেন্ট পেয়ে আরেকজন পাবলিক হয়ে প্রত্যুত্তর দিয়েছি, ব্যাপারটা এখানেই শেষ না করে এক বা একাধিকজন যদি মনে করেন এটা বিভিন্নরকমভাবে কন্টিন্যু করবেন সেটা আপনাদের ব্যাপার। ব্যক্তি আক্রমণ নিয়ে এখনও কিছু লিখিনি তবে আজ সকালে ইমেলে বেনামে কয়েকটি মণিমুক্তভরা মেল পেয়ে বেশ মজা লাগছে। অন্য করে আর কারও নাম নিলাম না, মেলের অরিজিন্যাল হেডার ও আইপি তো বাদই দিলাম।

    রাইট। ইট মাইট বি টাইম।
  • Bhagidaar | ১৪ জুলাই ২০১৪ ১০:৫১248899
  • পেয়েছি কুমুদি। খুব ভালো লাগলো কিন্তু উত্তর দেওয়া হয়নি। দিল্লি কখনো গেলে দেখা হবে আশা করি।
  • a x | ১৪ জুলাই ২০১৪ ১০:৫১248900
  • বাবা নবযুগের ওপিয়াম কেন বলা হয় আপনাদের পোস্টগুলো পড়ে বেশ বোঝা যায়।
  • Bhagidaar | ১৪ জুলাই ২০১৪ ১০:৪৯248898
  • না লৌকিকতার চাপে পড়ে বুঁচি ছাড়াও কারু কারু কাছে আত্মপরিচয় দিতে হয়েছে বৈকি!
    তবে কিনা আমি হলাম পথের কাঁটার সেই সাইক্লিস্ট-এর মতো, ল্যাম্পপোস্টে হাত রেখে দাঁড়ালে আমার মেইল আইডি পাওয়া যাবে ;)
  • a x | ১৪ জুলাই ২০১৪ ১০:৪৩248897
  • অ্যাঁ! বুঁচি এখনই এইসব ক্ল্যান্ডেস্টাইন ব্যপার স্যাপার করে বেড়াচ্ছে? আমি টেরই পেলাম না?
  • সিকি | ১৪ জুলাই ২০১৪ ১০:৪২248896
  • কিন্তু ভাগীদারকে মেলও করা যায়? :-O

    আমার কেমন ধারণা হয়ে গেছিল ভাগীদার চলমান অশরীরি টাইপের কেউ, তার ছবি দেখা যায় না, আসল নাম জানা যায় না, মেল টেল করা তো অনেক দূরের ব্যাপার, কেবল বুঁচিই তার আসল নামধামঠিকানা সব জানে, ডায়ানা পামারের মত, মানে টোটাল রহস্যরোমাঞ্চ মিলিয়ে একটা প্যাকেজ ভাগীদার। তাকে মেলও করা যায়, আর নন আইটি হয়েও পটাশম্যাম তাকে মেল করতে পারেন???

    আমি স্তব্ধবাক, বিস্ময়াহত।
  • সিকি | ১৪ জুলাই ২০১৪ ১০:৩৯248894
  • ভাগী, না। খেলা আমার ডোমেন নয়। যে কোনও জমায়েতে খেলা নিয়ে আলোচনা শুরু হলে ক্যামন ভেবলে যাই তাই।
  • kumu | ১৪ জুলাই ২০১৪ ১০:৩৯248895
  • ভাগীদার,মেল পেয়েছিলে?
  • সিকি | ১৪ জুলাই ২০১৪ ১০:৩৮248893
  • বছর তিনেক ফুটবল খেলেছিলাম। কেলাস ফোর ফাইভ সিক্স। মূলত গোলকীপার ছিলাম। বল নিয়ে কাদামাঠে ছোটাছুটি লাথালাথি, আদপেই পোষায় নি। :/
  • Bhagidaar | ১৪ জুলাই ২০১৪ ১০:৩৭248892
  • সিকি কি কোনো খেলাই দেখেনা?
  • b | ১৪ জুলাই ২০১৪ ১০:৩৬248891
  • সিকিকে একটা ফুটবল প্রেসেন্ট করা হোক। কেমন দেখতে, খায় না মাখে, গড়িয়ে যায় না ড্রপ খায় এসব দেখুক। তারপরে আস্তে আস্তে ট্রেনিং দিয়ে বিশ্বকাপের উপযুক্ত করা যাবে'খন।
  • dc | ১৪ জুলাই ২০১৪ ১০:৩০248890
  • কাল রাতে ফাইনাল ম্যাচ দেখব ভেবেছিলাম। একজনের থেকে খোঁজ করে জানলাম খেলাগুলো নাকি রাত দেড়টা থেকে শুরু হয়! তাও রাত্তির সাড়ে বারোটা অবধি জেগেছিলাম, তারপর এমন ঘুম পেল যে কাটিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম।

    তবে আজ তো দেখছি পুরো খেলাটায় মোটে একটা গোল হয়েছে! ভাগ্যিস দেখিনি বাবা! এর আগের একটা খেলায় ৭টা গোল হলো, বার খেয়ে ভাবলাম ফাইনালে আরো বেশী গোল হলে দেখতে মজা লাগবে। ভাগ্যিস রাত জাগিনি!
  • সিকি | ১৪ জুলাই ২০১৪ ১০:২৬248889
  • আহা। ও তো টপিক ঘোরানোর জন্যে। একমাস ধরে একটানা শকার শকার, আমি শালা দাঁতই ফোটাতে পারি না, এদিকে পেট ফেঁপে যায় ...
  • | ১৪ জুলাই ২০১৪ ১০:১৮248888
  • তা বটে! শুধু ভাটের পাতায় কেঁদে কেঁদে ফেরে। ;-)
  • সিকি | ১৪ জুলাই ২০১৪ ১০:১৭248887
  • ঠাণ্ডা গরম এক্সট্রিম মাত্রায় সইয়ে সইয়েই তো শরীলের স্ট্রেংথ বাড়ে। অমন পুতুপুতু এসি মার্কা আবহাওয়ায় শরীর আলসে হয়ে যায়। দিল্লিবাসীগণ অনেক শক্তপোক্ত, শূন্য থেকে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড, যে কোনও তাপমাত্রা হেলায় হজম করে নেয়। :)

    দিল্লি ব্যাক টু বিজনেস। সকাল থেকে কড়া রোদ, কেবল গরমটা একটু কম।
  • | ১৪ জুলাই ২০১৪ ১০:১২248886
  • আমিও ছিলাম জার্মান সমর্থক। পিপি আর সুষেণের মত মিউট মোডে। ঠিক পুরো মিউট নয়, গুরুতে মিউট। ফেবুতে মিউট নয়। :-D

    জার্মান সমর্থক হয়েও সায়নের 3:12 বেশ অনাকাঙ্খিত ও অবাঞ্ছিত লাগল। ইন ফ্যাক্ট সারারাতের অনেক প্রতিক্রিয়াই বেশ ইসে টাইপ।

    যাগ্গে, এদিকে পুণেতে রাতে এমন ঠান্ডা পড়ে যে পায়ে কম্বল চাপা দিয়ে খেলা দেখতে হয়! বেচারা দিল্লীবাসীগণ, এই পুড়ে যাচ্ছে, এই ডুবে যাচ্ছে! আহাগো, জেবনে কুনো ব্যালান্স নাই।
  • j | ১৪ জুলাই ২০১৪ ০৯:৪৯248885
  • চলছে চলবে

    এই বাজারে নীল-সাদা ডাউন হয়েছে, আফটারশক তো হইবই ;-)
  • সিকি | ১৪ জুলাই ২০১৪ ০৯:৪৫248884
  • আরও একটা দিন বোধ হয় হাহাকার উল্লাস এবং ফিশবোন অ্যানালিসিস চলবে। :)
  • dd | ১৪ জুলাই ২০১৪ ০৯:২৬248883
  • শকার সেষ? না কি এ খনো আফটার শক চলবে ?
  • pipi | ১৪ জুলাই ২০১৪ ০৪:৪০248882
  • মোট কথা শ্যুট আউটে যায় নি - দ্যাটস অল।
  • pipi | ১৪ জুলাই ২০১৪ ০৪:৩৯248881
  • এই ওয়ার্ল্ড কাপের যা ট্রেণ্ড দেখলাম তাতে ১২০ মিনিটকেই আমি স্ট্রেট সেট ধরেছি আগাগোড়াঃ-)
    বাট ইয়েস, টেকনিক্যালি য়ু আর রাইটঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত