এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ১১ জুলাই ২০১৪ ২৩:৩৪248310
  • দেখেছ, এতোজ খামোখা আমায় কনফুজ কর্ল। আমি আর কিছু চিনি না চিনি, বেনারসী আর তাঁতের শাড়ি - এই দুটো ভালই চিনি। বল্লে হবে।
  • Atoz | ১১ জুলাই ২০১৪ ২৩:৩৩248309
  • আহা, যাহা লাল ও জড়িদার তাহাই বেনারসী। বুঝলে না স্যান, কেন্দ্রগতম নির্বিশেষং। ঃ-)
  • san | ১১ জুলাই ২০১৪ ২৩:৩১248306
  • ওটা বেনারসী ? ঃ-(
  • Atoz | ১১ জুলাই ২০১৪ ২৩:৩১248307
  • খুব সুন্দর শাড়ী, যেমন রঙ তেমন ডিজাইন।
  • T | ১১ জুলাই ২০১৪ ২৩:৩১248308
  • ওঃ, যা তা তো। প্রচুর প্রচুর কনগ্র্যা।
  • sosen | ১১ জুলাই ২০১৪ ২৩:৩০248304
  • ঐটে লাল গরদ। বেশ আনকমন শাড়ি
  • Blank | ১১ জুলাই ২০১৪ ২৩:৩০248305
  • সোসেন্দির জন্য নামকরনের টই টা কেউ তুলে দিন
  • Atoz | ১১ জুলাই ২০১৪ ২৩:২৮248302
  • বেনারসীটাও খুবই চমৎকার, সোসেন। ঃ-)
  • T | ১১ জুলাই ২০১৪ ২৩:২৮248303
  • সেরা বাঙালী নাকি!
  • Atoz | ১১ জুলাই ২০১৪ ২৩:২৭248300
  • আমিও দিলাম সোসেন। ঃ-)
  • T | ১১ জুলাই ২০১৪ ২৩:২৭248301
  • সোসেনদি কিসের জন্য কনগ্র্যা পাচ্চে? আমিও দিয়ে দিলুম।
  • aranya | ১১ জুলাই ২০১৪ ২৩:২৬248299
  • সোসেন-কি আবার কোন অ্যাওয়ার্ড পেল?
  • aranya | ১১ জুলাই ২০১৪ ২৩:২৪248297
  • Loch Lomond, হ্যাঁ, স্কটল্যান্ড-টা একবার ঘুরে এলে হয়
  • sosen | ১১ জুলাই ২০১৪ ২৩:২৪248298
  • কত দেরী করে কন্গ্র্যা দিস তোরা, আজকালকার ছেলেপুলেরা মোটে পাংচুয়াল না। যা: নেব না
  • sosen | ১১ জুলাই ২০১৪ ২৩:২৩248296
  • খুব বেশি বোর হলে বিড়ালছানা পুষুন, তাদের গামলায় রাখুন, ঘুমিয়ে পড়লে গামলাটা নেড়ে চেড়ে ভূমিকম্প করে তাদের ঘুম ভাঙিয়ে দিন।
    [রেসিপি মতন শোনাচ্ছে তো ?]
  • blank | ১১ জুলাই ২০১৪ ২৩:২২248294
  • সোসেন্দি কনগ্র্যা।
  • Ishan | ১১ জুলাই ২০১৪ ২৩:২২248295
  • আমি একমাত্র বোর হই এরোপ্লেনে। তখন আমি হিন্দি সিনেমা দেখি। এবার দেশে যাবার সময় গুরগাঁওয়ের গুন্ডামি বিষয়ক একটা সিনেমা দেখলাম। আর একটা ফাইটিং চিত্র, বিষয় ভুলে গেছি। পুত্র আদেশ করেছিল টম অ্যান্ড জেরি দেখতে হবে, কেমন লেগেচে প্রশ্ন করবে নাকি, সেই ভয়ে শেষ পাতে আধঘন্টা কার্টুন। দেখতে দেখতেই হাই উঠল, ঘুমিয়ে পড়লাম। বরফের জন্য এবার প্লেনে টানা চব্বিশ ঘন্টা মতো বসে ছিলাম।
  • Atoz | ১১ জুলাই ২০১৪ ২৩:২০248292
  • আহ, সেই মহাকাব্যপ্রতিম কাহিনিটা যদি কুমুদিকে বলা যেত! কিন্তু স্বপ্নের ভিতরে বিশা আ আ ল কাহিনি দেখে ফেল্লেও কেন জানি সেটা জেগে উঠে আর খুঁজে পাওয়া যায় না, খালি টুকরো টুকরো কিছু ঝিলমিলে চূড়ো মনে থাকে, মনে হয় গোটা জিনিসটা কুয়াশায় বা জলে ডুবে আছে, শুধু কয়েকটা চূড়ো একটু একটু দেখা যাচ্ছে। ঃ-)
  • T | ১১ জুলাই ২০১৪ ২৩:২০248293
  • অরণ্যদার জন্য,
  • aranya | ১১ জুলাই ২০১৪ ২৩:১৭248290
  • গুরুতে এসে বোর হচ্চি বলে ঘ্যান ঘ্যান করলেও উবগার হয়, অলরেডি ফিলিং বেটার :-)
  • Atoz | ১১ জুলাই ২০১৪ ২৩:১৭248291
  • লড়াই লড়াই লড়াই চাই। লড়াই করে বাঁচতে চাই।
    লড়াই করে বাঁচুন। কোনো বোর টোর লাগার কোনো চান্স নেই। ঃ-)
  • sosen | ১১ জুলাই ২০১৪ ২৩:১৪248289
  • বোর লাগালে ঘুমিয়ে পড়ুন। ট্রায়েড এন্ড tested। যখন অন্যেরা জেগে, প্রেফারেবলি তখন ঘুমিয়ে কাদা হয়ে যাবেন।
    সকালে ঘুম থেকে উঠে বোর লাগলে, পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে পাশের ঘুমন্ত লোকজনের পেটে খোঁচা দিন, কাগজ কিম্বা কাপড় সরু করে পাকিয়ে নাকের ও কানের ভিতর পর্যায়ক্রমে সুড়সুড়ি দিন।
    কিছুক্ষণ বাদেই প্রবল ঝামেলা লেগে যাবে, আর বোর লাগবে না।

    এই পোস্টটা একজনকে দেখিয়ে দেবেন তো কেউ।
  • aranya | ১১ জুলাই ২০১৪ ২৩:০৭248288
  • মোটিভেটর ম, থ্যাংকু :-)
  • | ১১ জুলাই ২০১৪ ২৩:০৫248286
  • অরণ্যদা, খুব ছোট ছোট জিনিসের মধ্যেও অনেক আনন্দ লুকিয়ে থাকে। পার্কে গিয়ে গাছের তলায় শুয়ে ঘাসের দিকে তাকিয়ে দেখো কখনো। একটা আলাদা জীব্নচক্র চলছে সেখানেঃ) বই পড়ো পার্কে বসে- মুখ তুলে দেখো, স্লাইড কি সুইং এর চারপাশে তোমার, ছেলেমেয়েদের ছোটবেলার টুকরো টুকরো ছবি দেখতে পাবে। ট্রেইলে হেঁটে যাও, অল্প হাওয়া, আলোর ঝিলিমিলি, গাছের গন্ধ। নানা রকমের ফুল,ফল পাতা। নীল আকাশ- কত যে ভালোলাগার টুকরো ছড়িয়ে আছে। শুধু একটু চোখ মেলে তাকালেই আর অতটা বোর লাগবে নাঃ)
  • aranya | ১১ জুলাই ২০১৪ ২৩:০৫248287
  • অ্যাটাক বল না, এট্টু খেলাধুলো করেচে, তা করুক
    ফ্যাতাড়ু-দের আমরা পছন্দ করি
  • Ishan | ১১ জুলাই ২০১৪ ২২:৫৯248285
  • ও কিছু না, বাচ্চারা ফ্যাতাড়ু অ্যাটাক করেছিল। :-)
  • aranya | ১১ জুলাই ২০১৪ ২২:৫৫248284
  • বেশ মজাদার অনেক পোস্ট পড়েচে
  • sosen | ১১ জুলাই ২০১৪ ২২:৫৩248283
  • একটু পিছতে গে' দেখি গুরু সেলিব্রিটিতে থৈ থৈ করছে। মানে মানে সরে পড়ি।
  • aranya | ১১ জুলাই ২০১৪ ২২:৪৭248282
  • এদিকে আমি বোরড টু ডেথ হয়ে যাচ্চি। সাধের শকার কদিন জেবন কিছু আনন্দ এনেছিল, রোব্বারের পর তাও ভ্যানিশ
  • aranya | ১১ জুলাই ২০১৪ ২২:৪৩248281
  • অ্যাডভেঞ্চারাস বাচ্চা গুলো লাদাখ যাওয়ার প্ল্যন করে - কি থ্রিলিং লাইফ সবার
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত