এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | ০৯ জুলাই ২০১৪ ২৩:৫৬247740
  • তাই হোক। আর্জেন্টিনা হোক কচ্ছপ, আর সায়ন হোক খরগোশ।
  • সায়ন | ০৯ জুলাই ২০১৪ ২৩:৫৩247739
  • ভাবছি ঘন্টাখানেক একটা পাওয়ার ন্যাপ দিয়ে উঠি। ফাইন্যালে জার্মানি-হল্যান্ড ছাড়াও আজ আর্জেন্টিনার হার দেখতে চাই।
  • সায়ন | ০৯ জুলাই ২০১৪ ২৩:৪৫247738
  • খ্যাক খ্যাক @ 11:05 PM
    কত জ্ঞানগর্ভ বিশ্লেষণই পড়বো :-D
  • dri | ০৯ জুলাই ২০১৪ ২৩:৪৩247737
  • অ্যাঃ, আমি তো যখনই দেখি রবেন অপোনেন্ট পেনাল্টি বক্সের ডানদিকে দুজন ডিফেন্ডারের সাথে চুকিৎকিৎ খেলছে। মাঠজুড়ে খেলে বটে শ্নাইডার। এই প্লেয়ারটাকে আমি ভয় পাই। একে না আটকাতে পারলে আজ আর হল না। রবেনকেও ভয় পাই। যদি হুমড়ি খায়।
  • kc | ০৯ জুলাই ২০১৪ ২৩:৩৭247736
  • রবেন হল টোটাল ফুটবলার। পুরো মাঠ জুড়ে খেলে। রুড গুলিটের পরে এত দমওলা প্লেয়ার দেখিনি। মাঠের সবখানে পাওয়া যায়। আজকে রবেনের দিন।
  • dri | ০৯ জুলাই ২০১৪ ২৩:৩৫247735
  • আগেরবার জার্মানী আর্জেন্টিনাকে ৪-০ হারিয়ে পরের ম্যাচে স্পেনের কাছে ০-১ এ হেরে বিদায় নিয়েছিল। এবারে কি …?
  • Arpan | ০৯ জুলাই ২০১৪ ২৩:২৬247734
  • এটা সেই নাসার মাধ্যাকর্ষণ বিরোধী পেন আবিষ্কারের মত হয়ে গেল। যেখানে এগ্রিকালচারিস্ট রাশিয়ানরা পেন্সিল দিয়ে মহাশূন্যে কাজ চালিয়েছিল। ঃ)

    এই দেখুন নিজের গোলের দিকে তাকিয়ে কেমন গোল করতে হয়ঃ

  • dri | ০৯ জুলাই ২০১৪ ২৩:২৫247733
  • গোলটি সুন্দরতম কিনা বলতে পারব না। তবে রেকর্ডিংটি ধুরতম। ভালো করে কিছুই দেখতে পেলাম না।
  • aranya | ০৯ জুলাই ২০১৪ ২৩:২২247731
  • ফেরত আসছিল তো, পৃথিমী ঘুরে হাঁপিয়ে গেছিল বলে ট্র্যাজেক্টরি-র হাইট একটু লো যাচ্ছিল, তাই আগেরো-র মাথায় লাগল। তারপর ইতিহাস
  • Ishan | ০৯ জুলাই ২০১৪ ২৩:২২247732
  • আরে ওই খানেই তো মেসির ম্যাজিক। আরেকটু জোরে মারলেই নিজের গোলে ঢুকে যেত। কিন্তু গেলনা। ভাবলেই গায়ে কাঁটা দেয়।

    ঠিকাছে আপনারা ম্যাজিক দেখুন, আমি খেয়ে পরে বাঁচতে যাই।
  • Arpan | ০৯ জুলাই ২০১৪ ২৩:২০247729
  • অর্থাৎ ইনি একজন বড় শিল্পী তাই তো? ঃ)

  • | ০৯ জুলাই ২০১৪ ২৩:২০247730
  • কিন্তু .... কিন্তু পিত্থিমি গোল হলে বলটা যেখান থেকে শুরু করেছিল সেইখানেই ফেরত আসা উচিত ছিল না?
  • Ishan | ০৯ জুলাই ২০১৪ ২৩:১৯247727
  • আরেকজনের নাম জানি। দিই মারিয়া। নামের কলঙ্ক। কাউকেই সে মারিয়া দিতে পারে নি। নিজেই নাকি মার খেয়ে মাঠের বইরে। খ্যা খ্যা।

    মেসিকে অবশ্য এ দোষ দিতে পারবেন না। আজই দেখবেন, তিনি নামের মর্যাদা রেখেছেন। এই জন্যই উনি গ্রেট প্লেয়ার।
  • dri | ০৯ জুলাই ২০১৪ ২৩:১৯247728
  • উঁ উঁ, একটা সিম্পল ডজ দিয়ে দুম করে একটা শট মেরে গোল করে দিলেন, ওরকম কৃষিজীবি শিল্পী হলে চলবে না।

    ডজ দিন, আবার ডজ দিন। একবার ডানদিক, একবার বাঁদিক। বলটাকে একবার পায়ের চারপাশ দিয়ে ঘুরিয়ে আনুন। এইবার ঘুরে যান সম্পুর্ণ উল্টোদিকে। ততক্ষণে আপনাকে ঘিরে ধরেছে তিনজন ডিফেন্ডার। কিন্তু ভুলেও আপনি কাউকে পাস দেবেন না। তবেই আপনি বড় শিল্পী।
  • Arpan | ০৯ জুলাই ২০১৪ ২৩:১৮247726
  • হুঁ, হুঁ, ঈশান হল ক্লোসেট শকারপ্রেমী।

    বাতিগোলকেও চেনে।
  • lcm | ০৯ জুলাই ২০১৪ ২৩:১৭247725
  • বাপ্রে! মেসি বাদে আর্জেন্টিনার অন্য প্লেয়ারদের নাম ঈশান জানে। ঈশান বড়ো হইয়া ফুটবল বিশ্লেষক হইব।
  • Ishan | ০৯ জুলাই ২০১৪ ২৩:১৫247724
  • আপনারা মনোনিবেশ করেন না। ঘুরে বল পড়েছিল আগেরোর মাথায়। সেখান থেকে গোল। মেসি পিছন দিয়ে গোল করেন না, প্রাচীর অরণ্য প্রবাদ।
  • Ishan | ০৯ জুলাই ২০১৪ ২৩:১৪247722
  • উফ কী ভালো লিখলাম। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ।
  • lcm | ০৯ জুলাই ২০১৪ ২৩:১৪247723
  • ঈশানের মেসি ম্যাজিকটা টা এক গোলক ধাঁধা - গোলক/পিথিবি ঘুরে সেই শট যখন পেছ্নের গোলে এলো, তখন কি উল্টো দিক দিয়ে গোলে ঢুকল বল?
  • Arpan | ০৯ জুলাই ২০১৪ ২৩:১৩247721
  • ডজের উল্টো মানে ট্যাকটিকাল ফাউল? নাহ, হাওয়া গরম করতে হলে এক্স্ট্রিমে বক্তব্য রাখতেই হবে।

    গ্যারেথ বেলের এই গোলটা ডজের ড-ও নেই। কিন্তু এটা কি সুন্দরতম গোলগুলির মধ্যে একটা নয়?

  • lcm | ০৯ জুলাই ২০১৪ ২৩:১২247718
  • যা কইসস, আম্রিকানদের দ্যাখ গিয়া, ঐ পোত্তুগালরে গোল মারল - পেট দিয়া গোল দিল।
  • Ishan | ০৯ জুলাই ২০১৪ ২৩:১২247719
  • কিন্তু এখানেই মেসি ম্যাজিক শেষ না। এরপর যা হল, সে ইতিহাস। ফুটবল দুনিয়া দুভাগ হয়ে গেল। এটা গোল, না কর্নার? ব্লাটার বললেন রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। বিপক্ষ বলল, ব্লাটার ভোটের জন্য পাশ কাটাচ্ছেন। মারাদোনা বললেন, রেফারি না হাতি সব আসলে ব্রাজিলের লেজুড়বৃত্তি। পরে মেসিকে জিজ্ঞাসা করা হল, এটা কি গোল না গোল নয়?

    মেসি উত্তর দিলেন, পৃথিবী গোল।
  • Abhyu | ০৯ জুলাই ২০১৪ ২৩:১২247720
  • গোল দিতে না পারলে চলবে না। সে হাতে করে দিলেও হবে।
  • lcm | ০৯ জুলাই ২০১৪ ২৩:০৯247717
  • ড্রিবল কইর‌্যা, বলের ওপর দিয়া পা ঘুড়াইয়া ক্যারদানি দেখায়, গোল তো দিতা পারে না। যত্তো সব কায়দা।
  • Ishan | ০৯ জুলাই ২০১৪ ২৩:০৮247715
  • ফাস প্রাইজ প্পন। বাকি সবাই সান্ত্বনা পুরষ্কার। :-)
  • dri | ০৯ জুলাই ২০১৪ ২৩:০৮247716
  • শিল্পী কমলা বলতে ইয়োহান ক্রুয়েফ।
  • Ishan | ০৯ জুলাই ২০১৪ ২৩:০৭247711
  • একবার কী হল শুনুন। মেসি নিজের দলের পেনাল্টি বক্সের সামনে। নিজের গোলের দিকে মুখ করে। হঠাৎ পায়ে এল বল। বিপক্ষের চারজন স্ট্রাইকার অন্যের গোলের সামনে দাঁড়িয়ে গোল দেবে কি, ভয়ের চোটে হঠাৎ সবাই ডিফেন্ডার হয়ে গেল।

    মেসির নিতম্বের পিছনে চার চার জন বাঘা স্ট্রাইকার (বিপক্ষের), সামনে নিজের গোল, ঘাড় ঘোরানোর উপায় নেই। সারা মাঠ জুড়ে রুদ্ধশ্বাস উত্তেজনা, কী হয় কী হয় ভাব। নিজের গোলিকে পাস দিয়ে দিলেও হত, কিন্তু তাহলে আর মেসি কি?

    স্টেডিয়াম জুড়ে পিন পড়লেও শোনা যাবে। সবাই অপেক্ষায়। এখনই দশটা প্লেয়ারকে কাটিয়ে একটা সোলো রান, তারপরেই.... কিন্তু মেসি ওসব করলেন না, ওসব মারাদোনারা করত, আগের প্রজন্মের বুড়ো হাবড়ারা। মেসি চারদিকে তাকিয়ে একটা জোরে নিশ্বাস নিলেন, তারপর নিজের গোলের দিকে সজোরে মারলেন। দুম করে।

    গোটা মাঠ জুড়ে হাহাকার। এ কি হল এ কি হল। নাঃ গোল হলনা, নিজের গোলের ছ ইঞ্চি উপর দিয়ে বেরিয়ে গেল বল। তারপর গ্যালারি টপকে বাইরে। গ্যালারিতে হট্টগোল, কমেন্ট্রি বক্সে হতভম্ব ভাব, এ কি হল, এ কি হল? রেফারিও বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে।

    প্রায় তিরিশ সেকেন্ড পরে বোঝা গেল ব্যাপারটা।সবই মেসির চাল। বল এত জোরে মারা হয়েছে, যে, গোটা পৃথিবী প্রদক্ষিণ করে এসে সোজা পড়ল বিপক্ষের গোলের সামনে দাঁড়ানো আগেরোর মাথায়। মাথা ছোঁয়াতেও হলনা। ঠক করে লাগল, তারপর দুম করে গোল।

    এই হল মেসি ম্যাজিক।
  • lcm | ০৯ জুলাই ২০১৪ ২৩:০৭247712
  • রোবু ঠিক কইসে, ওট উল্টো হইব।
    কিন্তু ফুটবলে সেই এক আইডিয়া, লাতিন আমেরিকা শিল্পো, যেন ইউরোপ/আফ্রিকার প্লেয়াররা ড্রিবল করতে জানে না।
  • Arpan | ০৯ জুলাই ২০১৪ ২৩:০৭247713
  • ""লাতিন আমেরিকা মানেই শিল্প আর ইওরোপ মানেই কৃষি! " - উল্টো হবে না?"

    না না, ঠিকই আছে। শিল্প মানে এখানে আর্ট আর কৃষি মানে মাটি কোপানো পড়তে হবে!
  • aranya | ০৯ জুলাই ২০১৪ ২৩:০৭247714
  • নাঃ, রবেন একটু আধটু ড্রিবল করতে পারে। অনেকেই পারে না।
    ডাইভ-গুলো এট্টু কম মারলে পারত, কি আর করা যাবে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত