এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ০৯ জুলাই ২০১৪ ০০:৫৬247380
  • একজ্যাক্ট্লি। এক্ষেলে ব্রেজিলকে রেখেছি। কিন্তু মন চাইছে জার্মানি।
  • | ০৯ জুলাই ২০১৪ ০০:৫০247379
  • বুক ঢিপঢিপ করছে। মন যা বলছে, মাথা তা বলছে নাঃ(
  • সিকি | ০৮ জুলাই ২০১৪ ২৩:০০247377
  • অপ্টিমাস প্রাইমের কাছেও আমার একই প্রশ্ন।
  • সায়ন | ০৮ জুলাই ২০১৪ ২৩:০০247378
  • আমার বন্ধুর শি জু (Shih Tzu) পুষ্যি (হোয়েন শী'জ নট হোম) -

  • /\ | ০৮ জুলাই ২০১৪ ২২:৩৪247376
  • কোনো জিনিস কেউ গুগুলডকে শেয়ার করলে সেই ডকের লিং পোস্ট না করে মেলাইডি কেন চাওয়া হয় কেউ জানে?
  • byaang | ০৮ জুলাই ২০১৪ ২২:২৫247375
  • আমি আজকের মত ছুটি নিলাম। কাল আপনাদের লিং পাঠিয়ে দেব। ঠিকাছে?
  • byaang | ০৮ জুলাই ২০১৪ ২২:১৪247374
  • না হয় এই ছুতোতেই আপনার থেকে একটা মেইল পাওয়ার সৌভাগ্য হত এই অধমের!

    আজ আমাকে ব্যাঙাচির ইতিহাসের দিদিমণি গার্জেনকল করেছিল। তারপর থেকেই মেজাজ খিঁচড়ে আছে। আর সেই হতচ্ছাড়াটার কোনো হেলদোল নেই, ঘড়িতে অ্যালার্ম দিচ্ছে দেড়টায় উঠে খেলা দেখবে বলে। ঃ(
  • Arpan | ০৮ জুলাই ২০১৪ ২২:১১247373
  • সজনে ডাঁটার কী দাম হয়েছে! তিনটে ডাঁটার দাম চায় কুড়ি টাকা।
  • সিকি | ০৮ জুলাই ২০১৪ ২২:০৪247372
  • আমার মেল আইডি নিশ্চয়ই দেবার দরকার নেই। কিন্তু আলাদা করে দেবার কথা কি বলতে হবে?
  • byaang | ০৮ জুলাই ২০১৪ ২১:৪৫247371
  • কুমুদি, দমু, মিঠু, অভ্যু,

    বাচ্চারা ভালো আছে। বিপদ কেটে গেছে। তবে পুরোপুরি সুস্থ হতে আরো কিছুদিন সময় লাগবে।

    জামাই আর নীপা মানে যিনি মিলি ও কবিরাজমশাই গল্পটা পড়তে চেয়েছিলেন, তাদের জন্য চৈতালী গুগলডকে শেয়ার করেছে। আমাকে যদি জামাই আর নীপা ইমেল আইডি দেয় বা আমাকে মেইল করে তাহলে লিং দিয়ে দেব।
  • | ০৮ জুলাই ২০১৪ ২০:৫৮247370
  • সর্ষের তেলে ভাজবেন ? কেন? সাদা তেলেই স্বাস্থ্যকর বড়াভাজা রান্না কত্তে হয়। পোস্টম্যান কি স্যাফোলায় ভাজুন।
  • | ০৮ জুলাই ২০১৪ ২০:৫৬247369
  • সজনে ডাঁটা আমাদের বাড়িতে কালোজিরে ফোড়ন আর সর্ষে বাটা দিয়ে করে তো।সবার থালার পাশে বিরাট স্তূপ জমে ওঠেঃ)
    সামনের সপ্তাহে চচ্চড়ি করতে হবে- সব দানা এখনো পুরুষ্টু হয় নিঃ)
  • sosen | ০৮ জুলাই ২০১৪ ২০:৪০247367
  • এক-ই রেসিপিতে ডাঁটাপোস্ত হবে, শুধু কালোজিরে ফোড়ন পড়বে না।
  • সায়ন | ০৮ জুলাই ২০১৪ ২০:৪০247368
  • "এগুলো এখানে থাক" :)))
  • sosen | ০৮ জুলাই ২০১৪ ২০:৩৯247366
  • এটা এমনি সিম্পল তো। কাটোয়ার ডাঁটা দিয়ে করে কিনা ঠিক জানিনা। সজনে ডাঁটা দিয়ে করে জানি।
    লম্বা লম্বা করে ডাঁটা কাটতে হবে, আর (চাইলে ) লম্বা করে আলু। তেলে আলাদা আলাদা করে আলু আর ডাঁটা দুটোই হালকা নেড়ে নাও, নুন মেখে। তুলে রাখো। ওই তেলেই কালোজিরে, চেরা কাঁচালংকা দিয়ে দাও। কালোজিরে ফুটলে ওতে ওই ডাঁটা+আলু দিয়ে দাও, আর সর্ষে বাটা, শুকনো লংকার গুড়ো, আর হলুদ দিয়ে দাও। বেশি আঁচে ৫ মিনিট কষিয়ে ওতে এক কাপ জল ঢেলে আঁচ কমিয়ে চাপা দিয়ে দাও। সেদ্ধ হয়ে এলে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নাও।
    অনেকে সর্ষে-পোস্ত বাটাও দ্যায়। ৩ ভাগ সর্ষে এক ভাগ পোস্ত।
  • cm | ০৮ জুলাই ২০১৪ ২০:৩৮247365
  • আর সেমির আগে সবাই এক্ষেল ঠিক ঠাক চালু রাখবেন।
  • san | ০৮ জুলাই ২০১৪ ২০:৩৫247364
  • ডাঁটাপোস্ত। কদ্দিন ডাঁটাপোস্ত খাইনি।
  • একক | ০৮ জুলাই ২০১৪ ২০:৩২247363
  • শুধু তাল ফেলবেননা। সঙ্গে সর্ষের তেল দেবেন। তাল ভাজতে পচ্চুর তেল খচ্চা হয় :(
  • Blank | ০৮ জুলাই ২০১৪ ২০:৩০247361
  • ডাটা রান্না করার আগে ব্যাকাপ নিতে ভুলবেন না।
  • | ০৮ জুলাই ২০১৪ ২০:৩০247362
  • এককের মাথায় একদিন আমি তাল ফেলবো:X
  • | ০৮ জুলাই ২০১৪ ২০:২৯247358
  • দাও। দাও।সর্ষে দিয়ে চচ্চড়ি।
  • | ০৮ জুলাই ২০১৪ ২০:২৯247359
  • সোসেন, আগে পোস্ট করে তারপরে তো তোমার রেসিপি দেখলামঃ)
  • sosen | ০৮ জুলাই ২০১৪ ২০:২৯247360
  • সর্ষে দিয়েও করে। তবে সেটা তো চচ্চড়ি নয়। ডাঁটাসর্ষে। সেটা চাই?
  • | ০৮ জুলাই ২০১৪ ২০:২৭247357
  • সিএম,মাছ দিয়ে লাল শাকও খুব ভালো হয়।চমৎকারীশাকের নাম শুনিনি।

    সোসেন, একমাত্র উপকরণ হিসেবে ডাঁটা দিয়ে কি কিছু করা যায়? মা বা অন্যকেউ সর্ষে দিয়ে একটা কিছু করতো বলে মনে হচ্ছে। হয়তো ভুলই মনে হচ্ছে। জানি নাঃ(
  • সায়ন | ০৮ জুলাই ২০১৪ ২০:২৬247356
  • বেলজিয়াম ভার্সাস ইউএসএ'এর হাইলাইট দেখছি। এক্সট্রা টাইমে ভালো খেলা হয়েছে তো।
    ইউএস একটা ইনস্পায়ার্ড টিম মনে হল। আশা করি পরেরবার এরা আরও এগোতে পারবে।
  • sosen | ০৮ জুলাই ২০১৪ ২০:২৪247355
  • এই তো দিলাম রেসিপি, মিঠুদি!
  • | ০৮ জুলাই ২০১৪ ২০:২৩247354
  • হে ভগবান!!!!!!!!!!!!!!!!!!! এরা রেসিপির বদলে ডাঁটাচর্চা শুরু করে দিলোঃXXXXX
  • sosen | ০৮ জুলাই ২০১৪ ২০:২২247353
  • ডাঁটা যদি খুব মোটা হয় তাহলে টুকরো করে কেটে, ভাপিয়ে রাখো।
    সর্ষের তেলে শুকনোলংকা পাঁচফোড়ন ফোড়ন দাও, এবার ডুমো ডুমো করে কাটা আলু, কুমড়ো, বেগুন, ঝিঙে( সবগুলোই দিতে হবে তা নয়, আলু ছাড়া বাকিগুলো অপশনাল), কাঁঠালবিচি থাকলে তাই, এসব দিয়ে দাও, হলুদ, নুন মিষ্টি দিয়ে ভাজা ভাজা করো, এবার ডাঁটা দিয়ে দাও, একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখো।। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নাও। নামানোর আগে জিরে-মৌরি-ধনে ভাজা গুড়ো ছড়িয়ে নামালে ভালো হবে, অভাবে না দিলেও চলবে।
    আমিষ চাইলে এতে চিংড়ি মাছ ভাজা দিও, মিষ্টি বেশি চাইলে একটু নারকেল কোরা।
  • cm | ০৮ জুলাই ২০১৪ ২০:২০247352
  • আমাদের ওখানে একরকম শাক হয় আমরা বলি চমৎকারী শাক, আপনারা শুনেছেন এ নাম?
  • cm | ০৮ জুলাই ২০১৪ ২০:১৯247351
  • লাল শাকের ডাঁটা দিয়ে মাছ দিয়ে ভালো হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত