এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নেতাই | ০৮ জুলাই ২০১৪ ১৭:২১247320
  • এই যে বুলেট ট্রেন
  • একক | ০৮ জুলাই ২০১৪ ১৭:১৭247319
  • ইয়ার্কি না। হিন্দুত্ববাদী রা মোবাইল এপ, মাল্টিমিডিয়া এসবের দিকে বিশালভাবে ঝুঁকছে। জাস্ট চলতি কনসেপ্টকে একটু হিন্দু মোড়ক দিলেই হলো। ধরুন একটা এপ "নো ইউওর ডেট "। এবার পার্টনার ম্যাচিং এপ হুদহুদ আছে কিন্তু সদ্য আলাপ করা পার্টনারের জন্মের দিন খন জানার আগেই গুজ্জু বা তামিল ব্রাহ্মণ মেয়েরা প্রেমে পরে গেলে কত চাপ। ডেট এপ এ জাস্ট পুরো নাম তা দিলেই পদবি ধরে কোন জাত, মস্ত প্রবাবলি কি গোত্র। বিয়েতে ক্যাচাল হতে পারে কিনা বলে দেবে। সেকেন্ড ডেটে যাওয়ার আগে নিশ্চিত। কত রিসোর্স বাঁচবে বলুন !
  • তাপস | ০৮ জুলাই ২০১৪ ১৭:১০247318
  • কিছু পৈসা লুটে লেওয়ার হাই টাইম। 'অবোধ ভগবানের কেলোর কীর্তি। ভগবান যদি অবোধ হতেন, তাহলে কেমন ছড়াতেন ? আসুন, প্রত্যক্ষ করুন। '
  • একক | ০৮ জুলাই ২০১৪ ১৭:০৭247316
  • ভগবানের কেসটা ডেভেলপ চলছে। এখন একদম অবোধ স্টেজে আছে।
  • san | ০৮ জুলাই ২০১৪ ১৭:০৭247317
  • আরে রোবু আমি জানি। মানে আমার আছে। অন্য একজন কিনবে তাকে কনভিন্স করাতে পার্ছি না ক্ষি অশান্তি।
  • kumu | ০৮ জুলাই ২০১৪ ১৭:০৫247314
  • প্রতিটি কবিতার জন্য আলাদা টই!!!!!
  • তাপস | ০৮ জুলাই ২০১৪ ১৭:০৫247315
  • আর সেই ভগবানের কেসটার কী হল? আমি নাম লেখালাম
  • একক | ০৮ জুলাই ২০১৪ ১৭:০৪247312
  • কিছু হিন্দু মোবাইল এপ নাবাতে হবে। ঠিকঠাক মন্ত্রোচ্চারণ, লগ্ন, লক্ষণ, শুভকাজে গমন এসব। আরেকটা এপ মাথায় এসছে। এমপ্লয়ী ম্যাচ বাই হিন্দু থিওরি। সিভি থেকে জন্ম তারিখ-সময় নিয়ে জাতকের লগ্ন-রাশি বিচার করে ওই কাজ বা পদের জন্যে সে কত টা কম্প্যাটিবল এসব দেখবে। নরমাল যা প্রসেস থাকে সিলেকশনের সেটা তো থাকছেই। তার সঙ্গে এটা। বেশ একটা সনাতন ভারতীয় সিলেকশন পদ্ধতি।
  • kindle | ০৮ জুলাই ২০১৪ ১৭:০৪247313
  • অন্ধকারে জ্বলে।
  • রোবু | ০৮ জুলাই ২০১৪ ১৭:০২247310
  • আর, আমি বানতলা যাব কেন, আমি এখন সেক্টভ তে।
  • Abhyu | ০৮ জুলাই ২০১৪ ১৭:০২247311
  • কদিন আগে অরণ্যদা আট এর দলের খবর চাইছিল না? আজ আনন্দবাজারে বেরিয়েছে
  • রোবু | ০৮ জুলাই ২০১৪ ১৭:০১247308
  • পেপার-হোয়াইট ছাড়া অন্ধকারে পড়া যাবে না।
  • Arpan | ০৮ জুলাই ২০১৪ ১৭:০১247309
  • অভ্যু তালে দুই ফাইনালিস্ট দেশের এয়ারপোর্টে পায়ের ধুলো দিয়ে এল, অ্যাঁ?
  • তাপস | ০৮ জুলাই ২০১৪ ১৬:৫৯247307
  • কিন্তু বিজেপি ওই গটাপে যাবে কেন? সব কটা ঝামেলার জায়গায় তো বটেই, এমনকী কল্যাণের কনসটিটুএনসিতেও ভাজপা যথেষ্ট ভালো করছে। তিনুদের জাস্ট হুড়ো দিচ্ছে। হুড়ো যে পার্লামেন্টেও দেবে, এবং তিনুদের লুম্পেন্সি যে ওই রাস্তাতেই আটকাবে, তার আওয়াজ দিয়ে রাখল।
  • Abhyu | ০৮ জুলাই ২০১৪ ১৬:৫৮247306
  • পেপার ওয়েট কিনবি? আরেকটু শস্তায় পাবি কোনো স্টেশনারি দোকানে। নেড়েচেড়েও দেখতে দেবে।
  • san | ০৮ জুলাই ২০১৪ ১৬:৫৪247305
  • ফটাফট বলুন দেখি কোলকাতায় কোন স্টোর এ কিন্ডল নেড়েঘেঁটে দেখা যায় ? একজনকে আমি পেপারওয়াইটটা কিনতে বলছি আর সে এমনি কিন্ডল কিনবে বলে দাবি কচ্ছে। ক্ষি মুশকিল।
  • Abhyu | ০৮ জুলাই ২০১৪ ১৬:৫৩247304
  • সুগত সেনের ঐ থিওরি ভালো, কিন্তু তাতে শিক্ষার উন্নতি হয় বলে মানতে পারলাম না। টেড টকে উনি নিজেই বলেছেন (অবশ্য গঠনমূলক ভাবে) যে বাচ্চারা ইণ্টারনেট থেকে নিজেই জানতে পারে জেনেটিক কোডে গন্ডগোল হলে নিউরোলজিকাল প্রবলেম হয় (বা ঐ রকম কিছু একটা কঠিন বাক্য)। কিন্তু তাতে তারা কিছু "শেখে" বলে আমার মনে হয় না। আমেরিকায় এখন প্রত্যেকটা বাচ্চার নিজের আইপ্যাড থাকে। ওভারঅল শিক্ষাক্ষেত্রে কিছু বিরাট উন্নতি হয়েছে বলে শুনিনি।
  • x | ০৮ জুলাই ২০১৪ ১৬:৪৬247303
  • টেস্ট
  • j | ০৮ জুলাই ২০১৪ ১৬:৪৩247302
  • অনাকাঙ্খিত তো বটেই, ভাবছিলাম পাপোষ, বামনগাছি হ্ত্যাকান্ড থেকে নজর ঘোরাবার জন্য তিনোরা গটাপে যেতে দ্বিধা করবে না
  • তাপস | ০৮ জুলাই ২০১৪ ১৬:৩৫247300
  • অনাকাঙ্খিত। নাহলে আবার পেইড ব্যাক, ওন কয়েন - এইসব বলে জাস্টিফাই করার চেষ্টা চলবে। অবিশ্যি শুওরের খোঁয়ার ভেবে নিলে আর অসুবিধে থাকে না।
  • j | ০৮ জুলাই ২০১৪ ১৬:৩৫247301
  • দুই ফুলের গটাপের চিত্রনাট্যও হতে পারে
  • j | ০৮ জুলাই ২০১৪ ১৬:৩২247299
  • বিষে বিষক্ষয় হবে কি ?
  • তাপস | ০৮ জুলাই ২০১৪ ১৬:২৪247297
  • কল্যাণ ব্যানার্জি পার্লামেন্ট থেকে দৌড়ে বেরিয়ে গেছে। কী হয়েছে কেউ জানেন? তৃনমূলের লোকজন বলছে, কোনো এক মাতাল এমপি নাকি কল্যাণকে হুমকি দিয়েছে। জ্জিও প্পাগ্লা
  • Kaju | ০৮ জুলাই ২০১৪ ১৬:১৮247296
  • দেখি সেরম হলে... তবে ব্যাথা-ট্যথা নেই, চুলকোচ্ছেও না, অথচ ফুলে বেঁকে আছে।
  • তাপস | ০৮ জুলাই ২০১৪ ১৬:১৬247295
  • এই কেসগুলো ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো। এমন ইনফেকশন হয়ে যায় একেক সময়ে যে কহতব্য নয়। আর এইরকম কেস হলে, তত্ক্ষনাত হলুদ/চুন/লবণ এগুলো (কেসভেদে) কাজে দেয়।
  • aka | ০৮ জুলাই ২০১৪ ১৬:১৪247294
  • আর দাদা বলব কি আসলে জ্বলে আছে। এমন দিনে ট্রাভেল এবং একটি অফিসে বসের কাছাকাছি গিয়ে বসতে হবে। আজ ও কাল।
  • Kaju | ০৮ জুলাই ২০১৪ ১৬:১২247292
  • হ্যাঁ সেটজিন-ই। আসলে ওষুধে অনেক সময় অ্যালার্জি হয়, তাতে ঠিক আছে। এটা পোকা কামড়ানো কেস তো, তাই ভাবছি হবে কিনা। দেখি রাতে খেয়ে নিতেই হবে মনে হচ্ছে। কাল রাত্তিরে বাড়ি ফিরে হয়েছে, এতক্ষণেও পুরো কমল না।
  • pinaki | ০৮ জুলাই ২০১৪ ১৬:১২247293
  • আর্জেন্টিনা আগের দিন অন্য ম্যাচগুলোর তুলনায় অনেক ভালো খেলেছে। কিন্তু দিমারিয়া না থাকায় আর কোনো আশা দেখছি না। হল্যান্ডও কোস্টারিকার সাথে বেশ ভালো খেলেছে। রবেন-স্নাইডার-পার্সির উল্টোদিকে আর্জেন্টিনা ডিফেন্স আর মেসি-হিগুয়েন-ল্যাভেজির উল্টোদিকে হল্যান্ড ডিফেন্স - এদুটোকে তুলনা করে নেদুদের এগিয়ে রাখতে হচ্ছে। সাথে রবেনের ডাইভিং এবিলিটিকে মাথায় রাখতে হবে।
  • তাপস | ০৮ জুলাই ২০১৪ ১৬:০৯247291
  • সেটজিন টাইপের কিছু দিছে। ঠিকই আছে তো ! আমি তো এমনি প্রেসক্রিপশন ছাড়া কিনি। কাজ হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত