এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ০৭ জুলাই ২০১৪ ২২:১৯247171
  • ইদিকে চাপরাশ থেকে নায়ক নায়িকাকে বাদ্দিলে দারুণ লাগে আমার। আর ফলসা রঙ্গের শাড়ি---কেউ কিনে দিলো না, ইস্স
  • Blank | ০৭ জুলাই ২০১৪ ২২:১৮247169
  • উনি শিকাগো বেসড। এমনিতে একটি পুরনো বিটল নিয়ে ঘোরেন। মাঝে মাঝে নেভারনেভারের দরজা খুলে তাই দিয়েও যাতায়াত করেন।
    একটা ভয়ানক হেলফায়ার ক্রিয়েট করার পর থেকে বাম হাতের আঙুল গুলো সামান্য অকেজো হয়ে গেছে। আপাত হোয়াইট কোর্ট ভাম্পায়ারদের দুটো বিগ ফ্যামিলির মধ্যে ঝামেলায় উনি ফেসে আছেন।
  • aranya | ০৭ জুলাই ২০১৪ ২২:১৬247167
  • চাপরাশ ভাল লেগেছিল
  • Abhyu | ০৭ জুলাই ২০১৪ ২২:১৬247168
  • আমার কাছে বড়, তারপর ছোটো, তারপর আবার বড়ো সব রকম আনন্দমেলাই আছে। এমনকি শুকতারা আর কিশোর জ্ঞান বিজ্ঞানও। কেউ চাইলেই ....
  • সিকি | ০৭ জুলাই ২০১৪ ২২:০৭247165
  • জংলা পাতার চিঠি আমিও পেয়েছিলাম। :)
  • | ০৭ জুলাই ২০১৪ ২২:০৭247166
  • আপনাদের শুভেচ্ছা কোনো কাজের না। পক্ষীমাতা হইতে পারলাম না।ডিমটা একইরকম স্বচ্ছ রয়ে গেলো- এখন ছোট পিমড়ে ঘোরাফেরা করছেঃ((
  • aranya | ০৭ জুলাই ২০১৪ ২২:০৬247164
  • /\, বুঝলাম, থ্যাংকস।
  • Atoz | ০৭ জুলাই ২০১৪ ২২:০৩247163
  • এই ব্ল্যাংক, ঐ ভ্যাম্পায়ার আর উইজার্ডদের গোয়েন্দা ভদ্রলোক কেমন? থাকেন কোথায়? চলেন ফেরেন কী করে? উড়ে?
  • Atoz | ০৭ জুলাই ২০১৪ ২১:৫৯247162
  • খুব সুন্দর একটা কল্পবিজ্ঞান সংখ্যা বেরিয়েছিল একবার, খুব সম্ভব ১৯৮৬ সালের কোনো মাসে, সেই ইসুতেই সেই ক্যাপ্টেন মিলিন্দ এর গল্প ছিল, পাইলট রাওয়ের গল্প ছিল, আরো কত ভালো ভালো গল্প যে ছিল!
  • /\ | ০৭ জুলাই ২০১৪ ২১:৫৮247161
  • অরন্যদা, স্ক্যানার কল্পে চাঁদা আপাতত নেওয়া হচ্ছে না, শুধু প্রতিশ্রুতি নেওয়া হচ্ছে। সেটা যে কেউ মেলেও জানাতে পারেন। স্ক্যানারের ফান্ড টা সোভিয়েত বইয়ের ফান্ডের সাথে যাতে না মিলে যায় তাই জন্যে এটা করা। (সোভিয়েত বই কল্পে ফান্ড ব্লগে দেওয়া মেল আইডিতে মেল করে দেওয়া যায়।) আর যদি আদৌ সেই পরিমাণ টাকা না ওঠে, তবে কিছু লোকের থেকে কিছু টাকা চাঁদা নিয়ে অনন্তকাল বসে থাকার তো মানে হয় না। তাই, প্রতিশ্রুত চাঁদা ঐ ৫০০০০ এর কাছাকাছি গেলে তখন তা আদায় করার পন্থা ভাবা যাবে। তখন আবার ডেডিকেটেড স্ক্যান করার ও প্রসেস করার লোকের রিপোজিটরি রাখতে হবে। মানে অনেক বেশি দায়িত্ব ও কাজ পড়ে যাবে। তাই আপাতত শুধু প্রতিশ্রুতি সংগ্রহ করছি, চাঁদা নয়। ঃ-)

    সংগ্রাহকদের মধ্যে এক একজনের কাছে স্বাধীনতার পরের থেকে প্রায় সমস্ত শুকতারা রয়েছে। কিশোর ভারতী, কিশোর মন, কিশোর জ্ঞান বিজ্ঞান, দেব সাহিত্য কুটিরের পুজাবার্ষিকি, দেব সাহিত্য কুটিরের অনুবাদ সিরিজ (সুধীন্দ্রনাথ রাহা, ইত্যাদিদের), গাদা কমিকস যা কবে যে বেরিয়েছিল তাই স্মৃতিনিষ্ক্রান্ত, গাদা পত্রিকার পাতা থেকে সংগ্রহ করা আঁকা, ইলাস্ট্রেশন বিমল দেব, তুষার চ্যাটার্জি, প্রতুল বাবু ইত্যাদিদের, হারিয়ে যাওয়া এই সমস্ত ছোটোবেলা জমানো হচ্ছে, ডিজিটাইজেশনের জন্যেই, অনেকের সংগ্রহে। আপাতত
    এইখানে একটা অনুবাদ সিরিজ
    http://bengalitreasuretrove.blogspot.in/

    আর এইখানে একটা পুজাবার্ষিকি (দেসাকু) ১ম পর্ব আছে।
    http://galporchhabi.blogspot.in/

    এগুলো যারা করছেন পুরো নিজেদের উৎসাহে, ভালোবাসায়, যে যেমন পারছেন, যাকে বলে ভলান্টারিজম। কিন্তু সামগ্রিক এই ভল্যুমের কাজ করতে হলে অনেক বেশি অর্গানাইজড ভাবে সবার সাথে কো-অর্ডিনেট করে করতে হবে। এই বিভিন্ন ব্লগার আর রিলিজারদের আবার নানাবিধ ইগো ও সমস্যা, প্যাখনা, দাবি দাওয়া ইকুয়েশন। যা হয় আর কি। ফলে আদৌ কাজটা ঠিকঠাক করতে প্রচুর লেবার দিতে হবে। তাই স্ক্যানারটা আদৌ না কেনা হলেই মঙ্গল। ঃ-)
  • | ০৭ জুলাই ২০১৪ ২১:৫৭247160
  • মজা হল সরু আর ছোট্ট করে দেবার পর বেশ কিছুদিন দাম বাড়ায় নি। পরে যখন ওতেও দাম বাড়াতে শুরু করে, তখন লোকে খুব সমালোচনা শুরু করে। কেউ কেউ বন্ধ করেও দিচ্ছিল।
  • Atoz | ০৭ জুলাই ২০১৪ ২১:৫৬247159
  • আসলে এক্সপ্যানশন(দামে) আর কন্ট্র্যাকশন(আকারে) হয়েছিল। ঃ-)
  • Blank | ০৭ জুলাই ২০১৪ ২১:৫৪247158
  • এতো কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন হলো।
  • | ০৭ জুলাই ২০১৪ ২১:৫২247157
  • এঃ বাচ্চা ব্ল্যাঙ্কি, কিস্যুই জানিস না। আমেলা প্রথমে বড় ছিল, তারপরে সমানে দাম বাড়ায়, পরে একবার দাম না বাড়িয়ে সরু আর ছোট্ট করে দেয়। সেটা চলে অনেকদিন। পরে আবার বড় হয়ে যায়।
  • | ০৭ জুলাই ২০১৪ ২১:৫১247155
  • হ্যাঁ বেণুবীণা, অরুণাচল, নবপত্রিকা, উত্তরায়ণ, শারদীয়া, অরূপরতন, ইন্দ্রনীল, পুরবী, তপোবন, উদয়ন, বোধন, দেব সাহিত্য কুটীরের এই পুজাবার্ষিকীগুলো পড়েছি তো বটেই, গপ্পো লিখে তাদের অমর করেও দিয়েছি।
  • সায়ন | ০৭ জুলাই ২০১৪ ২১:৫১247156
  • ঋজুদা রুদ্র ভালো লাগত। চানঘরে গান নিয়ে একদিন সেই পুরনো দিনের পাতায় পাতার পর পাতা লেখা হয়েছিল। জংলা পাতায় চিঠির উত্তরও পেয়েছিল অনেকে ওনার থেকে - এমনটাও জানা গেছিল। যেদিন প্রথম 'চাপরাশ' পড়লাম, সেদিন থেকে আর দু'চক্ষে দেখতে পারি না ওনাকে। ওনার লেখার চাইতে বরং ঋতু গুহে'র গান ভালো।
  • Blank | ০৭ জুলাই ২০১৪ ২১:৪৯247154
  • আনন্দমেলা প্রথমে ছিল ছোট সোরু মতন বই। অনেক পরে চ্যাপ্টা বড় হয়।
  • Atoz | ০৭ জুলাই ২০১৪ ২১:৪৭247153
  • ন হন্যতে সিনেমাটা দেখতে গিয়ে দেখি সেটা একেবারেই অন্য গল্পের থেকে নেওয়া। সেই ন্যাকা ফেরেম ফিরিত গেরেম গিরিত এর গপ্পোটা না।
    তবে লা নুই বেঙ্গলি এর ভিত্তিতে একটা সিনেমা হয়েছে দেখলাম, সৌমিত্র শাবানা এঁরা অভিনয় করেছেন, বেশ ভালো সিনেমা।
  • Atoz | ০৭ জুলাই ২০১৪ ২১:৪৩247152
  • ওহ্হ্হ, টইগুলো যা জমেছে, একেবারে চিকন্দির পাতক্ষীর!!!! আনন্দে পড়া যাচ্ছে। জয় হো জয় হোক আপনাদের। ঃ-)
  • san | ০৭ জুলাই ২০১৪ ২১:৪২247150
  • ঃ-))))
  • | ০৭ জুলাই ২০১৪ ২১:৪২247151
  • ইশশ 'ঋভুর শ্রাবণ' সেই অসহ্য ন্যকাষষ্ঠী গপ্পোটা! :-(
  • সায়ন | ০৭ জুলাই ২০১৪ ২১:৪১247149
  • এখানে কেউ 'বেণুবীণা' বা 'অরুণাচল' পড়েননি? এক গ্রীষ্মের ছুটির দুপুর মামাবাড়ির এক তোরঙ্গ খুলে সেই গুপ্তধনের সন্ধান পেয়েছিলাম।
  • T | ০৭ জুলাই ২০১৪ ২১:৪০247148
  • অ, আজ তো সোমবার। হ্যাঁ, ঠিক। কালকে রাতে।
  • সায়ন | ০৭ জুলাই ২০১৪ ২১:৩৯247147
  • স্যান্দি নির্ভীক ও ডাকাবুকো তাই যেচে হাতে অস্ত্র তুলে দিতে চাইছি না।
  • sosen | ০৭ জুলাই ২০১৪ ২১:৩৬247145
  • মিঠুদি থেঙ্কু :)
    নামের টই তুলতে হবে? কয়জোড়া নাম চাই?
  • রোবু | ০৭ জুলাই ২০১৪ ২১:৩৬247146
  • স্যান্দি বাদ গেল কেন? ও সান্দা?
  • | ০৭ জুলাই ২০১৪ ২১:৩২247144
  • আনন্দমেলা শারদীয়া থেকে মাসিক বেরোন শুরু করার পর থেকে শুকতারা আস্তে আস্তে মলিন হতে হতে গ্রাহকসংখ্যা কমতে কমতে মানও পড়তে পড়তে পিছিয়ে পড়তে থাকে।
    কিশোর ভারতী অনেকদিন ফাইট দিয়েছিল।

    আনন্দমেলা মাসিক বেরোতে শুরু করে ৭৫ থেকে যদ্দুর মনে পড়ছে। প্রথম ধারাবাহিক কিকিরার 'কাপালিকরা এখনও আছে'। আমি ৭৮ পর্যন্ত শুকতারা রেখেছি, তারপর থেকে আনন্দমেলা।

    আর একটা ভাল পত্রিকা ছিল সিক্সটিজে। 'শিশু ভারতী'। আমি এটাস্রেফ ছোটমামার বাঁধানো কালেকশান পড়েছি।
  • সায়ন | ০৭ জুলাই ২০১৪ ২১:২৮247143
  • শকারবিরোধীমামুর জন্য -

  • aranya | ০৭ জুলাই ২০১৪ ২১:২৬247142
  • @/\, তোমাদের টাকা পাঠানো-র পদ্ধতি কি কোন টই-তে দেওয়া আছে?
  • | ০৭ জুলাই ২০১৪ ২১:২৫247141
  • আরে হজবজ, আপনার গায়ে হঠাৎ 'বলদা' লাগল কেন?

    'মাল', 'নুলো' 'রামছাগল' এইগুলো কাকে বলেছেন সেইটে একটু পোস্কাআর করে বলুন দিকি।

    অক্ষকে তো মোষ বলেছেন। কাকে কাকে যেন শুয়োরের বাচ্চাও বলেছেন। তা সেইটে কাকে কাকে বলেছেন সেটাও একটু পোস্কার করে বলুন দিকি।

    তা বেশ।

    যাগ্গে আজকে আপনাকে আর সময় দেওয়া যাবে না। এরপরে যে খেউড় করবেন সেইটে আবার পরে দেখা যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত