এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | ০৭ জুলাই ২০১৪ ২০:৩৮247108
  • ব্যাং, প্লিজ দাও।
  • byaang | ০৭ জুলাই ২০১৪ ২০:৩৮247109
  • সিরিয়াসলি বলছি, সোমনাথ দায়িত্ব নিলে আমার কেনা আনন্দমেলাগুলো আমি স্ক্যান করতে দিতে পারি।
  • kk | ০৭ জুলাই ২০১৪ ২০:৩৮247110
  • সংগঠক আর তার বন্ধুদের উদ্যোগে পুরনো আনন্দমেলা পড়তে পাচ্ছি, যেগুলো জীবনে আর কোনদিন দেখবনা ভেবেছিলাম! এর জন্য এক কোটি ধন্যবাদ। ওখানেও জানিয়েছি। এখানেও জানিয়ে গেলাম।
  • সিকি | ০৭ জুলাই ২০১৪ ২০:৩৪247106
  • এই ফাঁকে উদাসীনভাবে জানিয়ে যাই আমার কাছে পূজাবার্ষিকী আনন্দমেলা ১৯৮৩, ইয়ানি কি ১৩৯০ সালেরটি হার্ড কপি রয়েছে। মলাটটা খালি নেই, বাকি সমস্ত ইনট্যাক্ট। এতে আছে -

    আশ্চর্জন্তু - সত্যজিৎ রায়
    সেই গাড়ির খোঁজে - সমরেশ বসু
    খালি জাহাজের রহস্য - সুনীল গঙ্গোপাধ্যায়
    ঋভুর শ্রাবণ - বুদ্ধদেব গুহ
    ভূতুড়ে ঘড়ি - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
    দুঃসাহসী দুই বুড়ো - শৈলেন ঘোষ

    মুহাহাহাহাহাহা।
  • aranya | ০৭ জুলাই ২০১৪ ২০:৩৪247107
  • 'হাইস্পিড A3 স্ক্যানার'-এর দাম কত?
  • kumu | ০৭ জুলাই ২০১৪ ২০:৩০247103
  • বইটার বাঁধাই কেমন?স্ক্যানের ধকল নিতে পারবে?
  • /\ | ০৭ জুলাই ২০১৪ ২০:৩০247104
  • একটা উপায় খুব সহজ। পিন খুলে পাতা আলাদা করে নিয়ে শিটফেড স্ক্যানারে চাপিয়ে দেওয়া। হয়ে গেলে, বাঁধিয়ে নেওয়া।
  • byaang | ০৭ জুলাই ২০১৪ ২০:৩০247105
  • অ্যাঁ মিঠু!!! সত্যি???? তোমাকে আর ঈশানকে অনেক অভিনন্দন।
  • byaang | ০৭ জুলাই ২০১৪ ২০:২৭247101
  • পিনাকী আমাকে আর খচালেই কিন্তু এই ভরা হাটে তোর হাঁড়ি ভেঙে দোবো। খুব সাবধান।
  • kumu | ০৭ জুলাই ২০১৪ ২০:২৭247102
  • কাজের কথা হোক।সিকিকে কিভাবে তাড়া দিতে হবে?
    ফোনে/মেলে/এসেমেসে/বাড়ী গিয়ে??
  • pinaki | ০৭ জুলাই ২০১৪ ২০:২৬247100
  • মিঠুদিকেও।
  • pinaki | ০৭ জুলাই ২০১৪ ২০:২৫247099
  • ব্যাংকে অনেক শুভেচ্ছা। লুরুর জনতা নিত্যনতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। আগেই দেখেছি। আবারো অভিনন্দন।
  • | ০৭ জুলাই ২০১৪ ২০:২৩247097
  • আরে, রোসবো কেন? আমার তো এখন ঝুড়ি ঝুড়ি অভিনন্দন দরকার আর শুভেচ্ছা;)
  • সিকি | ০৭ জুলাই ২০১৪ ২০:২৩247098
  • ঠিকঠাক স্ক্যান করার পরে হার্ড কপি আর নেবার মত অবস্থায় থাকবে না। মুহাহাহাহহা।
  • | ০৭ জুলাই ২০১৪ ২০:২২247096
  • সোসেন,এই পড়লাম।খুব ভালো লাগলো।
  • byaang | ০৭ জুলাই ২০১৪ ২০:২১247095
  • আর আরেকটা কথা মিঠিকে বলে যাই, এক মাঘে শীত যায় না। অভিনন্দন জানাতে আমিও জানি। রোসো।
  • byaang | ০৭ জুলাই ২০১৪ ২০:১৯247094
  • অভ্যু কী করে যে ভাবল সিকি স্ক্যান করবে সেটাই আমি ভেবে পাচ্ছি না! আমি বরং প্রস্তাব দিচ্ছি যে ঐ ছেলেটি যে সংগঠকের বন্ধু (নামটা জানি, কিন্তু ইচ্ছে করেই লিখছি না) সবাই মিলে তার পাশে দাঁড়ানো যাক, সে স্ক্যান করুক, আপলোডাক, তারপরে আমার কাছে আসুক হার্ড কপি।
  • সিকি | ০৭ জুলাই ২০১৪ ২০:১৭247093
  • আমার স্ক্যানারটা অবশ্য বেশ পুরনো, আর কম্পুটার টেবিলটাও তিনখানা ল্যাপটপ আর গাবদা স্ক্যানারে ঘিজিমিজি হয়ে আছে। স্ক্যনের জন্য ডকুমেন্ট চাপালে ল্যাপটপ সরাবার জায়গা থাকে না।

    আজকাল কত ভালো ভালো স্ক্যানার বেরিয়েছে, ওয়্যারলেস স্ক্যানার, এইটা বেচে একটা কিনতে পারলেও হত, আরামসে বিছানায় স্ক্যানার নিয়ে বসে স্ক্যান করতাম, এই একটানা চেয়ারে বসে থাকার কষ্ট নিতে হত না।
  • সিকি | ০৭ জুলাই ২০১৪ ২০:১৪247092
  • :) পেছনে একজনকে কন্টিনিউয়াসলি লেগে থাকতে হবে। আমি মাঝেমধ্যে ঘোরাবো, আজ সময় নেই, কাল পারছি না, তাতে বিরক্ত না হয়ে একই টোনে ঘ্যানঘ্যান করে যেতে হবে, তা হলে ঠিক নেমে যাবে।

    :)
  • /\ | ০৭ জুলাই ২০১৪ ২০:১০247091
  • সিকি স্ক্যান করবে? পুজোসংখ্যা আনন্দমেলা? ঃ-)
    এক একটা বইতে কত পাতা থাকে এপিঠ ওপিঠ করে মনে আছে তো? সব সিঙ্গল পেজ হিসেবে করবে? ঃ-)
    শুভেচ্ছা।

    এই জিনিসগুলো র জন্যেই আমি এই প্রজেক্টে হাত দিই নি। হাইস্পিড A3 স্ক্যানার না হলে এ হল গাদা বন্দুক নিয়ে যুদ্ধে যাওয়া। ছোটো বাচ্চারা ফুর্তিতে করে ফেলে, রেপুটেশন পাবে, লাইক পাবে থ্যাংস পাবে বলে, রিলিজার ট্যাগ পাবে, ভি আই পি জোনে এনট্রি পাবে - এসব তাদের কাছে বিশাল ইনিশিয়েটিভ। আমাদের কি আর সে বয়স আছে হে? ভেবে দেখো।

    আর স্ক্যানারের ভয় দেখিয়ো না ব্যাং দিকে, ক্যানন 110 Lide, A4 মাত্র ৩০০০ টাকা দাম, যা দিয়ে এই বাংলা বাজারের ই-বুক দুনিয়ার সব লোক স্ক্যানাচ্ছে। মিনিটে ২ পাতা স্ক্যান হয়। মানে ৪০০ পাতার একটা আনন্দমেলা একটানা করতে সাড়ে তিন ঘন্টা। ব্যাং দি ভালোবেসে একটা স্ক্যানার কিনে নিতেই পারে। বিভিন্ন সাইটের সব বইপ্রেমী মানুষ তখন ব্যাংদিকে একডাকে চিনবে, ধন্য ধন্য করবে। ইত্যাদি প্রভৃতি। ভবিষ্যতের শিভুদের জন্য একটা যুগান্তকারী অবদান রেখে যাবে। হুম।

    আমি অবশ্য কলকাতাতেই আছি। যেই ই নিক, আমার কাছে গচ্ছিত রাখতে পারো। আমার লোভ নেই, কারণ আনন্দমেলা প্রথম সংখ্যা থেকে সব কার কার কাছে কোথায় কোথায় আছে, আমার ডেটাবেস এ রয়েছে। স্ক্যানের খাটুনির ভয়ে ও দিকে মাড়াচ্ছি না। আর সত্যি বলতে পড়ার সময় ও হবে না।

    গুরুর তরফে একটা কলকাতায় ঘর নিয়ে স্ক্যানার নিয়ে লোক ভাড়া করে একটা ইবুক বানাবার পরিকল্পনা হয়েছিল না একদা? তার কি খবর?
  • | ০৭ জুলাই ২০১৪ ২০:০৪247090
  • ব্যাং এর ছানাপোনা হবে? বাঃ খুবই আনন্দের খবর। দুজনকেই অভিনন্দ্নঃ)
  • Atoz | ০৭ জুলাই ২০১৪ ২০:০২247088
  • অভ্যু, নাম ঠামের লিস্ট তবে রেডি করো ব্যাংদির জন্য। কিছু যখন বলছে না--- মৌনম সম্মতিলক্ষ্মণম। ঃ-),
  • Atoz | ০৭ জুলাই ২০১৪ ১৯:৫৯247087
  • ওহ স্যান স্যান স্যান, থ্যাংকু থ্যাংকু থ্যাংকু। ঃ-)
  • সিকি | ০৭ জুলাই ২০১৪ ১৯:৫৩247086
  • :-P
  • sosen | ০৭ জুলাই ২০১৪ ১৯:৫০247085
  • সিকির বয়েস তো কাল-ই সায়ন কমিয়ে দিয়েছিল :P
  • পরকীয়া নিয়ে মতামত | ০৭ জুলাই ২০১৪ ১৯:৩৯247084
  • সিকি | ০৭ জুলাই ২০১৪ ১৯:২৯247083
  • শুধু "জেগে ওঠো" - আলাদা করেঃ

    https://drive.google.com/file/d/0B1zfDexmf8lzVEdELXhKZVhoTUU/edit?usp=sharing

    পড়তে পড়তে চোখ ঝাপসা হয়ে আসছে। কী বলে যে আপলোডারকে ধন্যবদ দেব, জানি না। এক ধাক্কায় বয়েসটা অনেক অনেক কমে গেছে মনে হচ্ছে।
  • সিকি | ০৭ জুলাই ২০১৪ ১৯:২০247082
  • এই বছরের শারদীয়া আনন্দমেলা বেরোলঃ

  • homosexuality acceptance | ০৭ জুলাই ২০১৪ ১৯:১৯247081
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত