এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সায়ন | ০৬ জুলাই ২০১৪ ১৩:৩৫246842
  • বাপ্‌স!
  • Arpan | ০৬ জুলাই ২০১৪ ১৩:৩৪246839
  • এনাকে ছাড়া ফাইনালে দেখার বিশেষ কিছু ছিলও না।

  • সায়ন | ০৬ জুলাই ২০১৪ ১৩:৩২246837
  • ওনাদের ফাইন্যালটা দেখা হল না কাল :(
    শারাপোভার ভগবানকে নিয়ে করা কমেন্ট থেকে ওয়ান লাইনারগুলো ভালো নামছে :)
  • sosen | ০৬ জুলাই ২০১৪ ১৩:৩২246838
  • রোবুর ঠিকানাটা মেল করে দিস, আমি পাঠিয়ে দেব। আমি তো আবার একটু পরিযায়ী হব কিনা
  • Bhagidaar | ০৬ জুলাই ২০১৪ ১৩:৩০246836
  • আমি খুব আশা করেছিলাম বুশার্ড জিতবে।
  • Arpan | ০৬ জুলাই ২০১৪ ১৩:২৭246834
  • হ্যাঁ।

    কিন্তু কাল থেকে বাউজার্ডকে দেখার পর থেকে চরম ফিদা হয়ে আছি।
  • Bhagidaar | ০৬ জুলাই ২০১৪ ১৩:২৭246835
  • সাড়ে চারটে তে, নাকি?
    অপ্পন কি আজ জোকার সাপোর্টার?
  • Arpan | ০৬ জুলাই ২০১৪ ১৩:২৫246831
  • অমন বললে সিজারের ফাউলটাতেও গোলিকে লাল কার্ড খেতে দেখেছি।
  • সায়ন | ০৬ জুলাই ২০১৪ ১৩:২৫246832
  • আপনেরা বড্ড গোল করেন। শান্তিতে হাইলাইট দেখার উপায়টুকু নেই।
    বিটিডাব্লু, ফেডেক্স-জোকার কটা থেকে আজ?
  • robu | ০৬ জুলাই ২০১৪ ১৩:২৫246833
  • ইন্ডির জার্সি ধরে থাকা থেকে কোস্টার ফার্স্ট হাফে একটা পেনাল্টি হয়। অবশ্য কোস্টা রিকার জুনিয়র এরও ডাবল ইয়েলো হয়ে রেড হয়ে যায়।
  • | ০৬ জুলাই ২০১৪ ১৩:২১246829
  • রোবুর বোধহয় এখনও গুপ্ত মশাইয়ের বইটা নেওয়ার সময় হয় নি, তাই না? :3
  • Arpan | ০৬ জুলাই ২০১৪ ১৩:২১246830
  • না না, দুটো লাতিন আমেরিকান আর দুটো ইওরোপিয়ান টিমে লাস্ট ফোরে। এর থেকে ভালো ব্যালান্স আর কীই বা হতে পারত।

    ২০১০-এর ওয়ার্ল্ড কাপ চরম ম্যাড়মেড়ে ছিল। একটা চ্যাম্পিয়ন টিম সব ম্যাচে ১ টা করে গোল করে দিয়ে তারপরে পাস, পাস আর পাস। কী অনন্ত বোরিং।
  • robu | ০৬ জুলাই ২০১৪ ১৩:১৯246828
  • হ্যা, জার্মান দের নিয়ে এই শন্কা টা আমি অনেক আগেই প্রকাশ করেছিলাম। আর লামকে মিডফিল্ডে দেখাটা পুরো আইসোর।
  • kc | ০৬ জুলাই ২০১৪ ১৩:১৬246826
  • এবার ভাল খেলা হলই না। একদম ম্যাড়মেড়ে বিশ্বকাপ হল।

    স্চ, সুগার না থাকলে মাঝে মইধ্যে একটু চকোলেট খাও। আর একটু হুস্কিল।
  • Arpan | ০৬ জুলাই ২০১৪ ১৩:১৬246827
  • আর কাল ইন্ডিকে তুলে নেবার পরে ডাচ টিমের ডিফেন্স দুটো ডিপ ডিফেন্ডারে গিয়ে দাঁড়ায়। বলাই বাহুল্য, ওই সময়েই কোস্টা রিকা জেনু দুটো সুযোগ পেয়েছিল। কনভার্ট করতে পারলে ফেয়ারি টেল হত।

    যারা কোস্টারিকাকে সমালোচনা করছেন তারা এই দিকটা ভেবে দেখতে পারেন। এই স্ট্র্যাটেজি না নিলে নির্ধারিত সময়ের আগেই হারত।
  • cm | ০৬ জুলাই ২০১৪ ১৩:১২246824
  • "এইটা ঠিক হজম হল না। যাগ্গে।"

    বুঝলেন না, ওরা জন্মগতভাবে শয়তান। আমি কিন্তু ভগোমান।
  • Arpan | ০৬ জুলাই ২০১৪ ১৩:১২246825
  • জার্মানির মধ্যে টিকিটাকার মিশ্রণ ঢুকে গিয়ে ঘেঁটে আছে। দেখতেও বাজে লাগছে।

    গুয়ার্দিওলা একটু জুভেন্তাস বা মিলানের দায়িত্ব নিতে পারে তো। পরের বার থেকে চোখের একটু আরাম হয়। ;-)
  • robu | ০৬ জুলাই ২০১৪ ১৩:০৭246823
  • ডাচরা না জিতলে বহুত না ইন্সাফি হত। যদিও ওরা জিতুক চাইছিলাম না।
    এই ডাচ টিমটাকে আমার ভলো লাগেনা, রবেন দেয়ঙ্গ দের জন্য।
    ছোটোবেলায় ডাচরা আমার প্রিয় ইউরোপিয়ান দল ছিল। ২০০৫ কনফেড কাপের পর সে জায়গা নেয় জার্মানি। কিন্তু এবারে জার্মানদেরও ভালো লাগ্লো না।
    এই কাপে পাচটা ম্যাচ ভালো খেলা কোনো টিম নেই এমনকি। সাড়ে ৪ টে ম্যাচ ভালো খেলেছে শুধু কলম্বিয়া।
  • robu | ০৬ জুলাই ২০১৪ ১২:৫৮246821
  • আর জর্জ বুশ বা নরেন্দ্র মোদিদের কে আলোয় আনবে?
    ঃ-)
  • Arpan | ০৬ জুলাই ২০১৪ ১২:৫৮246822
  • আর কোস্টা রিকা ১২০ মিনিটের পরে সেলিব্রেট করা শুরু করে দিয়েছিল। মনে হয় ওতেই ওদের ফোকাস নড়ে যায়।

    এটা অভিজ্ঞতার অভাবের জন্যই হল। নইলে হল্যান্ডের চাপ ছিল।
  • Arpan | ০৬ জুলাই ২০১৪ ১২:৫৬246820
  • "শেষে প্রোডাকশান লাইন বন্ধ হয়ে যাবে - শ্যামলরা ভালো ভাবে বাঁচতে চাইবে - আলোর রাস্তা খুঁজবে।"

    এইটা ঠিক হজম হল না। যাগ্গে।
  • sch | ০৬ জুলাই ২০১৪ ১২:৫৩246819
  • KC -দা আপনার যুক্তিতে আকাশ চোপড়ার ব্যাট আর প্যাডের মধ্যে যতটা ফাঁক থাকত - তার চেয়েও বেশী ফাঁক

    "কাউকে পছন্দ না হলে বা অসহ্য মনে হলে তার থেকে দূরে থাক বা তা তাকে তোমার থেকে দূরে সরিয়ে রাখো।"

    - ইয়াসিন ভাটকলের বোমায় যে ২৬ জন মারা গেল তারা কেউ ওর কাছে আসতে চায় নি, যে মেয়েটি ধর্ষিতা হয় সে-ও কিন্তু ধর্ষকদের থেকে দূরেই থাকতে চায়। কেউ যখন মারা যায় - তার তো বটেই, তার মা বাবা, দাদা, দিদি, ভাই বোন - সকলের অক্সিজেন কেড়ে নেয় সেই ঘাতক। এবার বাকিটা তো স্যার নিউটনের তৃতীয় সূত্র, - যে আমার ...

    Arpan, "আর শ্যামলকে এলিমিনেট করলে আরেকটা শান্তনু বা দেবাশিস সেখানে বসে পড়বে না সেটা কী করে নিশ্চিত করা যাবে?"

    একদম ঠিক। তাকেও এলিমিনেট করতে হবে - তার পরের জনকেও। এটা তো ওয়ান টাইম না - কন্টিনিউয়াস প্রসেস। শেষে প্রোডাকশান লাইন বন্ধ হয়ে যাবে - শ্যামলরা ভালো ভাবে বাঁচতে চাইবে - আলোর রাস্তা খুঁজবে। এইটুকুই।
  • robu | ০৬ জুলাই ২০১৪ ১২:৪৪246818
  • হ্যা হ্যা ঃ-)
    কালকে লিখবো লিখবো করেও লেখা হয়নি, আমার মনে হয় ক্রুল এর পেনাল্টি সেভ করার রেকর্ডের চেয়েও ভ্যান গাল এই কাজটা পুরো কোস্টা রিকার প্লেয়ারদের চাপে রাখার ট্যাক্টিক্স ছিল। কোন প্লেয়ারের আর তখন মাথায় থাকে, যে এদের সেকেন্ড গোল কিপারের পেনাল্টি সেভ এর রেকর্ড তত ভাল না, যতই স্পেস্যালিস্ট হিসেবে নামাক।
  • Arpan | ০৬ জুলাই ২০১৪ ১২:৩৭246817
  • কলতলার কাগজ লিখেছেঃ

    অতিরিক্ত সময়ের শেষ মিনিটে (১১৯) কোচ লুই ফান গল নিয়মিত গোলকিপার সিলেসেনকে বসিয়ে নিউকাসল ইউনাইটেডে খেলা টিম ক্রুলকে নামান (তার একটু আগেই নামিয়েছিলেন পেনাল্টি কিক মারিয়ে হিসাবে বিখ্যাত হুন্টেলারকে-ও)। যাঁর নাকি ইংলিশ প্রিমিয়ার লিগে কুড়িটা পেনাল্টি কিক বাঁচানোর নজির আছে।

    http://www.anandabazar.com/eimuhurte/%E0%A6%AB-%E0%A6%B0-%E0%A6%AB-%E0%A6%A8-%E0%A6%97%E0%A6%B2-%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%97%E0%A6%9C-%E0%A6%B8-%E0%A6%A4-%E0%A6%B0-%E0%A6%B8-%E0%A6%AE-%E0%A6%AB-%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%B2-%E0%A6%A8-%E0%A6%A6-%E0%A6%B0%E0%A6%B2-%E0%A6%AF-%E0%A6%A8-%E0%A6%A1%E0%A6%B8-1.47830

    ঘটনা হল প্রিমিয়ার লিগে ক্রুল এর আগে কুড়িটার মধ্যে মাত্র দুটো শট সেভ করতে পেরেছিল। কাল যারা খেলা দেখেছিল তারা সবাই টিভিতে শুনেছে। এই প্রতিবেদন যারা লেখে তারা একটু দুপুরে ভালো করে ঘুমিয়ে নেয় না কেন!
  • robu | ০৬ জুলাই ২০১৪ ১২:২১246816
  • আবাপ রবিবাসরীয়তে ইরাক ২০১০ বলে একটা ভালো লেখা বেরিয়েছে।
  • kc | ০৬ জুলাই ২০১৪ ১২:০৯246815
  • সোসেন আমার তো কপালভাতি করতে dizzy লাগেনা। অবশ্য আমি খুবই কম সময় করি। পনেরো থেকে কুড়ি মিনিট। সাইনাসের ট্রাবল আমারও ছিল, খুবই কষ্ট দিত। তারপর থেকে সকালবেলায় নাসাপান শুরু করি। বছর দশেক হল করছি। ভালো আছি।

    বৎস স্চ, দুনিয়ার অক্সিজেনে সবারই সমান অধিকার আছে। কাউকে পছন্দ না হলে বা অসহ্য মনে হলে তার থেকে দূরে থাক বা তা তাকে তোমার থেকে দূরে সরিয়ে রাখো। তার অক্সিজেন কেড়ে নেবার কথা ভেবোনা। অক্সিজেনের তুমি একজন ব্যবহারকারী মাত্র। অক্সিজেনের মালিক তুমি নও। ঃ-))
  • cm | ০৬ জুলাই ২০১৪ ১২:০৬246814
  • "নানান মতামত থেকে মনের ভেতরটা সম্পর্কে অল্প অল্প ধারণা মেলে"

    না না অ্যাসারশন নয় হাইপোথেসিস মাত্র।
  • Arpan | ০৬ জুলাই ২০১৪ ১১:৫২246813
  • ওকে। বুঝলাম।
  • | ০৬ জুলাই ২০১৪ ১১:৫০246812
  • অর্পণ, সূত্র বিশ্বকাপের টই।
  • Arpan | ০৬ জুলাই ২০১৪ ১১:৩৪246811
  • "পরে সমরেশ খুন হয়ে যেতে তার শূন্যস্থানে বসে পড়ে শ্যামল।"

    আর শ্যামলকে এলিমিনেট করলে আরেকটা শান্তনু বা দেবাশিস সেখানে বসে পড়বে না সেটা কী করে নিশ্চিত করা যাবে?

    যাগ্গে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত