এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০৬ জুলাই ২০১৪ ১১:৩০246810
  • "বৎস অর্পণ,
    নিজের অজ্ঞাতে হাইপারলিঙ্ক বনে যেও না।"

    _________________________________________

    আগাপাশতলা কিচ্ছু বুঝলাম না!
  • sch | ০৬ জুলাই ২০১৪ ১০:৫৩246809
  • দমূদি - কালকে আমার পোস্টটা একবার পড়ে দেখবেন - আমি কোনো উপায়, পদ্ধতি কিছুই বলি নি - শুধু প্রশ্ন রেখেছিলাম। আর হানুদা'র ঠিক ভুল কিছুই আমি বিচার করি নি - আমার মনে হল বক্তব্যটা পড়ে নিজের অবস্থানটা পরিষ্কার করা দরকার - না হলে ব্যাপারটা খুব ইললজিক্যাল লাগছে। সেটুকুই করলাম

    আমি সাধারণতঃ ব্যক্তি বিশেষের নাম করে আক্রমণ করি না - যেনেরাল কমেন্ট করি - সেটা কেউ নিজের গায়ে টেনে নিলে আমি অপারগ- ওটুকু মিনিময়ের অংশ - ফুটবলের অংশ যেমন ফাউল। আপনারা সরাসরি বলেন - আমি ঘুরিয়ে বলি - এই যা
  • sosen | ০৬ জুলাই ২০১৪ ১০:৫২246808
  • দমুদি, আমি দশটা করে এক্সহেল করে তারপর দু মিনিট করে ব্রেক নিয়ে করছি। কিন্তু আমার-ও মনে হয় এইটা সাইনাসের জন্যই। নাকটা ওয়াশ করিয়ে নেব একবার।
  • kumu | ০৬ জুলাই ২০১৪ ১০:৫১246807
  • দ,মেরে ফেলার বিভিন্ন উপায়?না এইসব দেখিনি।তবে আমি পুনের সিকিউরিটি গার্ডটি বা ঐধরণের অপরাধীদের জন্য কঠিনতম শাস্তিই চাইব।
    আপাতত গেলাম।
  • sosen | ০৬ জুলাই ২০১৪ ১০:৫০246806
  • না না, হিংস্রতার ব্যাপার নয়, রাগ তো হয়-ই এই রকম খবরগুলোতে
    কিন্তু "এলিমিনেট" করার বা "শোধরাবার" কোনটার-ই অধিকার আছে কিনা ফেলো মানুষদের, সেইটে আজকাল ভাবি। এককের মত।

    অন আ লাইটার নোট, এগুলো পার্সোনালি নেবার কারণ নেই বোধহয়। কারণ, উদাহরণ হিসেবে রাজনীতি,মানবতাবাদ, খেলা এরকম সব ব্যাপারেই আমি আর ভাগী বিপরীত মেরুর বাসিন্দা, ধুন্ধুমার লেগেই থাকে। তাই বলে পার্সোনালি নিলে তো ভারী মুশকিল হত। :)))))
  • | ০৬ জুলাই ২০১৪ ১০:৪৩246804
  • হ্যাঁ সোসেন, আমারও লাগে, আমি ঐজন্য বাদ দিছি। আমার এমনকি মাথা ঢেকে ভেপার নিলেও কেমন আস্তে আস্তে দুনিয়া লুপ্ত হতে থাকে। এদিকে আমার মাথার পেছনের খুপরিতে কদিন বাদে বাদেই মিউকাস জমে যায় ফলে ভেপার প্রায় নিয়মিতই নেওয়া দরকার।
  • kumu | ০৬ জুলাই ২০১৪ ১০:৪৩246805
  • দিতে
  • kumu | ০৬ জুলাই ২০১৪ ১০:৪১246801
  • আমার তো সুগারের সাথে অ্যাসথামাও আছে।দয়ার শরীর হওয়ার এই বিপদ।সকল রোগকেই জায়গা দিয়ে হয়।
  • san | ০৬ জুলাই ২০১৪ ১০:৪১246802
  • আমার কিন্তু কখনো কপালভাতি করতে গিয়ে dizzy লাগে নি। কয়েক বছর আগে রেগুলার করতাম।
  • | ০৬ জুলাই ২০১৪ ১০:৪১246803
  • আর স্চ যেমন মাঝেমধ্যেই একটা করে লিঙ্ক তুলে এনে একেও কি বাঁচিয়ে রাখা দরকার, ওকেও কি? ইত্যাদি করে তারপর একধরণের ঠান্ডা হিংস্রতার সাথে তাদের মেরে ফেলার বিভিন্ন উপায় বলেন, তাতে হনু খুব কিছু ভুল বলে নি।
    অবশ্য তার সাথে 'মানবতাবাদী
    দের প্রতি কিছু ব্যঙ্গ বিদ্রুপও থাকে।
  • | ০৬ জুলাই ২০১৪ ১০:৩৮246800
  • বৎস অর্পণ,
    নিজের অজ্ঞাতে হাইপারলিঙ্ক বনে যেও না।
  • sosen | ০৬ জুলাই ২০১৪ ১০:৩৬246799
  • কুমুদি, সুগার থাকলে কপালভাতি করতে বারণ করে সম্ভবত। একবার দেখে নিও।
    যারা কপালভাতি করেন, য্যামন কেসিদা, তাঁদের কাছে আমার জিজ্ঞাস্য-আমার কপালভাতি করতে থাকলে খানিক বাদেই খুব dizzy লাগে। ব্রেক নিয়ে নিয়ে করতে হয়। এটা কি শুরুর দিকে নরমাল?
  • sosen | ০৬ জুলাই ২০১৪ ১০:৩৩246798
  • আমি বহুদিন দৃষ্টান্তমূলক মৃত্যুদন্ডের পক্ষে ছিলাম। আজকাল ধীরে ধীরে মনে হয় সত্যিই বোধহয় মৃত্যুদন্ডের স্বপক্ষে কোনো জোরালো যুক্তি নেই, মানুষের অন্ত:স্থ ভায়োলেন্স দিয়ে ভায়োলেন্স বিট করতে চাওয়ার ইচ্ছেকে খানিকটা ইন্ধন যোগানো ছাড়া। কোনো ন্যায় বা উপকার কিছুই বোধহয় হয় না।
    বয়েস বাড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিভঙ্গি বদলে যায় হয়ত।
  • b | ০৬ জুলাই ২০১৪ ১০:৩০246797
  • "একজন যখন ধীরে ধীরে অপরাধ জগতে চলে যাচ্ছে - তখন বুঝতে পারলে তাকে এলিমিনেট করাই বেটার।"

    ভয় করছে। এলিমিনেট কথাটা কেমন যেন।
  • kumu | ০৬ জুলাই ২০১৪ ১০:২৮246796
  • ভাগীদার, দেখছি।
    অভ্যু, কবে থেকেই হাঁটি তো।তাতে আমার ওজন কমে না কিন্তু বাড়েও না।কপালভাতিটা সুবিধে করতে পারি নি।
    মৃত্যুদন্ড সম্পর্কিত আলোচনায় আমি সচকে সমর্থন করি।আগেও লিখেছি।
  • Bhagidaar | ০৬ জুলাই ২০১৪ ১০:২১246795
  • কুমুদি জিমেলটা একবার চেক করবেন।
  • sch | ০৬ জুলাই ২০১৪ ১০:১১246794
  • নাঃ হানুদা মন্তব্য করেছিলেন - তার পরে বেশ কিছু আলোচনা চলেছে - যাতে আপনার বক্তব্য পড়ছিলাম - আর আপনার স্ট্যন্ড নিয়ে আমি কিছু বলিও নি - কল্লোলদা বা সিকি - যাঁরা পরিষ্কার ভাবে এ বিষয়ে বক্তব্য রেখেছেন আগে তাদের কথা বলেছি।

    আমি মনেহয় কোথাও বলি নি যারা মৃত্যুদন্ডে বিশ্বাস করেন না তাদের মাথায় গোবর ভরা বা তারা গবেট। আমি আমার যুক্তিগুলো বলেছি। তাদের যুক্তি তারা যদি দেন - আমারটাও আমার দেওয়ার এক্তিয়ার আছে।

    আর ফার্শ্ট প্যারাটা আপনাকে @ করে লেখা ছিল - বাকিটা জেনেরাল। ওই জন্যেই প্যারা করা তো - আপনি কষ্ট করে উত্তর দিলেন কেন
  • Bhagidaar | ০৬ জুলাই ২০১৪ ১০:০৩246793
  • হানুদার কথার উত্তর আমাকে "@" করে দিলে তো মুশকিল। অতটা লিখতে হলো আমাকে!

    আর কাউকে নিজের বিশ্বাস থেকে না সরানোর চেষ্টার যদি এই নমুনা হয়, না জানি সত্যিকারের চেষ্টা কি প্রকার হবে!
  • sch | ০৬ জুলাই ২০১৪ ১০:০০246792
  • ভাগীদার - আমি কিন্তু কারো ব্যক্তিগত বিশ্বাসকে সরানোর চেষ্টা করি নি। আর কাউকে সরতেও বলি নি -
    প্রথম প্যারাটাতেই তো সেকথা স্বীকার করে নিলাম

    আমি আমার স্ট্যান্ডটা ক্লিয়ার করলাম - সেটাও করা জরুরী ছিল না হয়তো - কাল হানুদা et al অনেক কিছু বললেন বিদ্রূপের সুরে, তাই মনে হল আমারও কিছুটা লেখা উচিত।

    আর কপি পেস্ট করলাম অন্য কারণে - এর আগে রেফারেন্স ছাড়া কথা বলে অনেক সমস্যা হয়েছে, তাই। আমার বিশ্বাসের সাথে কপি পেস্টের যোগ নেই
  • Abhyu | ০৬ জুলাই ২০১৪ ০৯:৫৭246791
  • কিন্তু ডিমের কি খবর? ও মিঠুদি?
  • Abhyu | ০৬ জুলাই ২০১৪ ০৯:৫৬246790
  • আমিও খেলা চলাকালীন একটা পাওয়ার ন্যাপ নিয়েছিলাম।
  • Bhagidaar | ০৬ জুলাই ২০১৪ ০৯:৫৫246789
  • অভ্যু 09:30 তাহলে ঘুমিয়ে পড়ে ভালই করেছি।
  • Bhagidaar | ০৬ জুলাই ২০১৪ ০৯:৫২246788
  • সচ, একটা বেসিক জায়গায় ভুল হচ্ছে। আমি মৃত্যুদন্ড সাপোর্ট করি কিনা এই নিয়ে কোনো আলোচনাই হবার কথা নয়, কারণ আমি কোনদিন আমার স্ট্যান্ড এখানে জানাইনি। কথা হচ্ছিল, বা আমি কথা বললাম প্রথম যখন কেউ একজন যখন নিচের কথাটা বললেন
    name: fk mail: country:

    IP Address : 24.99.128.229 (*) Date:05 Jul 2014 -- 02:10 PM

    এই ধরণের অপরাধিদেরও যারা আজীবন বঁচিয়ে রাখতে চায় তাদের স্ত্রী সন্তান বাবামা প্রিয়জন যদি bomblast এ মারা যেত তারপর কেমন বড় বড় কথা বলে দেখতাম।
    ---------------------------------------------------------------------------------------------------------
    মৃত্যুদন্ড বিরোধিতা একটা স্ট্যান্ড অবশ্যই। তার সঙ্গে আপনি এগ্রি করতে পারেন, দিসেগ্রী ও। কিন্তু ওপরের কথাটা বলা মানে তাদের বিশ্বাস, তাদের স্ট্যান্ড কে অপমান করা। তাই আমি বললাম যে এরম উদাহরণ অনেক আছে।
    রোবু, কল্লোলদা, সিকি ইত্যাদি যারা মৃত্যুদন্ড বিরোধি তারা কিন্তু যেখানে মৃতুদন্দে দন্ডিত অপরাধী পরে আলোয় আসা প্রমানের ফলে নির্দোষ সাব্যস্ত হয়েছে সে খবর কপি পেস্ট করে আপনাকে ডেকে দেখায় না। কারণ এনারা নিজেদের বিশ্বাসে সলিড।
  • sch | ০৬ জুলাই ২০১৪ ০৯:৩১246787
  • @ভাগীদার -
    কালকের আলোচনা দেখছিলাম। আসলে এগুলো একএকটা স্ট্যান্ড বা বলা ভালো বিশ্বাস। হাজার তক্কেও বদলায় না।
    কল্লোলদা, siki এনারা মৃত্যুদন্ডে বিশ্বাসী না - আমি কার্দিনাল অপরাধীদের বাঁচিয়ে রাখায় বিশ্বাসী না, PT 34 বছরের বাইরে বেরোনতে বিশ্বাসী না - এইরকম আর কি

    আর ইয়াসিন ভাটকলের মতো লোকজনকে যাবজ্জীবন রাখাটা ট্যাক্সপেয়ারের পয়সা খরচের সমস্যা না - নিজের সিকিউরিটি বিপন্ন করা। দুটো প্লেন হাইজ্যাক হবে, তিনটে বোম্ব ব্লাস্ট হবে এদের ছাড়ানোর জন্যে। কি প্রয়োজন। আমার বাড়িতে একটা হিংস্র জন্তু ঢুকে কামড়ালো বিনা প্ররোচনায় - আমি তাকে পুষবো কেন, যখন জানি সে সুযোগ পেলে আবার কামড়াবে। মেরে ফেলব তাকে।

    আজ ধরুন ভাটকলকে সারাজীবন একটা অন্ধকার সেলে রেখে - তাকে ধর্মোপদেশ শুনিয়ে এমন অবস্থায় আনা হল যাতে মৃত্যুর মুহুর্তে সে বলল "হ্যাঁ আমি ভুল করেছিলাম - আমার প্রিয় পাকি কুত্তারা আর কোথাও এরকম কোরো না"

    সেটা কে বিশ্বাস করবে - আমি আপনি করব? না এই শুনে সব পাকিস্তানি টেররিস্ট চোখের জলে ভাসবে? বলবে ওর মাথাটা গেছিল। তাহলে এমন একটা কাজ কেন করব যাতে রিস্ক বেশী এবং আউটপুট নিল।

    আর ধর্ষণের সাথে ভাটকলের মতো টেররিস্টদের না গোলানো ভালো - ওটা ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অপরাধ, আর টেররিজম একটা বিশাল সংখ্যক মানুষের বিরুদ্ধে অপরাধ। ভাটকলের কাজে ২৬ জন মারা গেছেন, ১৪১ জন আহত। আর স্বাধীনতার যুদ্ধ ইত্যাদি হলে সেটা যেখানে হচ্ছে সেখানে করতে হয় - মিলিটারির বিরুদ্ধে, সাধারণ, নিরীহ মানুষকে মেরে কোনোদিন স্বাধীনতার যুদ্ধ হয় নি।

    একটা জিনিস দেখুন, এই যে শ্যামল বলে ছেলেটি, সৌরভ চৌধুরী বলে এক ছাত্রকে খুন করেছে, তার প্রোফাইল দেখুন

    "পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯৯৭-৯৮ সালে অপরাধ জগতে হাতেখড়ি বছর ছত্রিশ-সাঁইতিরিশের শ্যামলের। সেই সময় দত্তপুকুর এলাকার দাপুটে দুষ্কৃতী সমরেশ ব্রহ্মের শাগরেদ হয়ে ভয় দেখানো, তোলাবাজির মতো কাজে হাত পাকায় এই যুবক। পরে সমরেশ খুন হয়ে যেতে তার শূন্যস্থানে বসে পড়ে শ্যামল। চোলাইয়ের ভাটি এবং ঠেক চালানো, তোলাবাজি, তোলা না পেলে ব্যবসায়ীদের দোকানে হামলা করা, মহিলাদের বিরক্ত করা-সহ নানা ধরনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মুখ খুলতে না চাওয়া স্থানীয় একাধিক লোকের অভিযোগ, কোমরে দেশি ৯ এমএম পিস্তল ঝুলিয়ে জনা আটেক সঙ্গীকে নিয়ে শ্যামল ঘুরে বেড়াত এলাকায়। ..................

    জেলার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী অবশ্য বলেন, “শ্যামলের বিরুদ্ধে খুব বড় কোনও অভিযোগ কখনই ছিল না। অভিযোগ পেলেই ওকে ধরা হয়েছে। সে সব মামলায় জামিন পেয়ে ও এলাকায় ঢুকে ফের গণ্ডগোল শুরু করেছে।"

    অর্থাৎ সে বারে বারে জেলে যাচ্ছে আর বেরিয়ে আসছে। একে যদি অনেক আগেই এলিমিনেট করা হত তাহলে আজ খুনটা হত না। একজন যখন ধীরে ধীরে অপরাধ জগতে চলে যাচ্ছে - তখন বুঝতে পারলে তাকে এলিমিনেট করাই বেটার।

    আপনাদের যুক্তি মেনে নিচ্ছি - যে কেউ ক্রিমিনাল হয়ে জন্মায় না - পরিস্তিতি আর পরিবেশ তাকে অপরধী করে - ঠিক। কিন্তু কেউ আধবেলা, আধপেটা খেয়ে ২০ কিমি সাইকেল ঠেঙ্গিয়ে মাধ্যমিকে ফার্স্ট ডিভিসান পায়। আর কেউ ওই পরিবেশ থেকে ওয়াগান ব্রেকার হয়। কিন্তু আমাদের সমাজে মানুষের অভাব নেই। - আমি দুঃখিত হব দুজনের জন্যেই - কিন্তু ওয়াগান ব্রেকারটিকে সংশোধনের বদলে আমি ওই কোনো মতে মাধ্যমিক পাশ করা ছাত্রটিকে বেশী সুযোগ দিতে চাইবো।

    কারণ?

    আমার রিসোর্শ সীমিত

    আর সিকি, অক্সিজেনের অধিকার সবার সমান কে বলল? আজ যে শিশুটি জন্মাচ্ছে - তার অধিকার অনেক বেশী আমার থেকে। আমি তো এত দিন বেঁচে থেকে প্রমাণ করে দিয়েছি পৃথিবীতে আমার দ্বারা তেমন কিছু কারো হবে না। কাজেই কোনোদিন যদি অক্সিজেন রেশনিং এর দরকার হয় - আমার থেকে আমি একটি সদ্যজাত শিশুর প্রায়োরিটি বেশী ধরবো।

    বেঁচে থাকাটা জরুরী না - জরুরী হল কি ভাবে বেঁচে আছি। যদি প্রমাণ হয় অন্য অনেকের ক্ষতি করে আমি বেঁচে আছি - সরে যেতে আমার কোনো আপত্তি হবে না। এটাই সব মানুষের বেঁচে থাকা না থাকার অধিকার বিচার করার মাপকাঠি আমার কাছে।
  • Abhyu | ০৬ জুলাই ২০১৪ ০৯:৩০246785
  • বাঃ কুমুদিও হাঁটছেন? আমিও সামনের সপ্তাহ থেকে রোজ অন্তত পাঁচ কিমি হাঁটবো।
  • Abhyu | ০৬ জুলাই ২০১৪ ০৯:৩০246786
  • তা ভাগী, ঐ খেলা নিয়ে আনন্দবাজারের মত - যে ম্যাচটা নির্ধারিত নব্বই মিনিটেই ডাচদের অন্তত হাফডজন গোলে জেতা উচিত ছিল, সেটা রবেন-রবিন-কাউটের অসংখ্য মিস, দু’টো শট পোস্টে লাগা আর বিপক্ষ গোলকিপার নাভাসের তিনটে সেভে শেষমেশ টাইব্রেকে পার হতে হল নেদারল্যান্ডসকে!
  • kumu | ০৬ জুলাই ২০১৪ ০৯:২৯246784
  • হেঁটে এলাম।আকবা---
  • Abhyu | ০৬ জুলাই ২০১৪ ০৯:২৮246783
  • আর বুঝছেনই না-লগিন-করা দ-টি আমি।
  • | ০৬ জুলাই ২০১৪ ০৯:২৭246781
  • *কাল
  • Bhagidaar | ০৬ জুলাই ২০১৪ ০৯:২৭246782
  • আমিও। তারপর উঠে দেখি সব সেশ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত