এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • - | ০৪ জুলাই ২০১৪ ২০:৫৭246180
  • আজকের ডুডলটা খুবই সুন্দর
  • Abhyu | ০৪ জুলাই ২০১৪ ২০:৪৭246179
  • আজ জার্মানি হারলে খুশি হব।
    আর মিঠুদি, ল্যাম্বকাবাব করবে তো?
  • | ০৪ জুলাই ২০১৪ ২০:৪৩246178
  • শেষ যুদ্ধ শুরু আজ কমরেড- একই দিনে দুটো খেলা। সকালে পাড়ার প্রভাতফেরিটা মিস হতে যাচ্ছে। বারোটা থেকে মেলা শুরু।বাচ্চাদের নেত্যগীত,হুটোপুটি,ছাগল-লামা নিয়ে আদিখ্যেতা,লম্ফঝম্প সবই মায়া- খেলা শেষ হলে মেলায় যাবোঃ)
  • সিকি | ০৪ জুলাই ২০১৪ ২০:২৯246177
  • আমাদের সময়ে একটা জোক চলত, একটু বিলো দ্য বেল্ট যদিও - সত্যজিৎ রায়ের জীবনের একমাত্র ফ্লপ প্রোডাকশনের নাম সন্দীপ রায়।
  • Abhyu | ০৪ জুলাই ২০১৪ ২০:১৫246176
  • আর এইটা কেউ ভেবে দেখেছেন - " বাপ নে দিয়া হোগা মিউজিক।" কার সম্বন্ধে প্রযোজ্য? সন্দীপ রায়।
  • Abhyu | ০৪ জুলাই ২০১৪ ২০:১৩246175
  • আট এর দল

    http://en.wikipedia.org/wiki/Mandrake_the_Magician

    8 is an old and very powerful crime organization originating in medieval times. They are known to often incorporate the number 8 in their crimes or leave the number 8 as a mark. They are organized like an octopus with eight arms (headquarters) spread all over the world, and one head (the mysterious leader Octon, only shown as a menacing image on a computer screen). Over the years, Mandrake destroys their headquarters one by one. In one of the stories the Octon of 8 is revealed as Cobra; but the name later referred to an artificial intelligence wielded by Ming the Merciless in the television series Defenders of the Earth.
  • | ০৪ জুলাই ২০১৪ ২০:০৮246173
  • ওহোহো আজ তো ফোর্থ জুলাই, ভুলেই গেছিলাম। ঐজন্য মিঠুর এত মেলাটেলা খাওয়াদাওয়ার পরিকল্পনা
  • Abhyu | ০৪ জুলাই ২০১৪ ২০:০৮246174
  • সাঙ্ঘাতিক। বাচ্চাগুলো ভাল হয়ে উঠুক তাড়াতাড়ি।

    (আজ তো ব্যাংদির লাঞ্চ হয় নি নিশ্চয়, মিটিঙের মাঝখানে বেরিয়ে এসেছে, ওরা কি আর খাবার রেখেছিল ব্যাঙদির জন্যে?)
  • | ০৪ জুলাই ২০১৪ ১৯:৫০246172
  • বাপরে!!!
    বাচ্চাগুলো তাড়াতাড়ি ভাল হয়ে যাক, আবার খেলতে শুরু করুক।
  • nina | ০৪ জুলাই ২০১৪ ১৯:৩৮246170
  • সেরে উঠুক বাচ্চারা তাড়াতাড়ি
  • T | ০৪ জুলাই ২০১৪ ১৮:৫৪246169
  • ইস্‌, কী ভয়ংকর। অবশ্যই বাচ্চা গুলো দ্রুত সেরে উঠুক।
  • byaang | ০৪ জুলাই ২০১৪ ১৮:৪৩246168
  • হ্যাঁ মিঠু। তাই যেন হয়।
  • | ০৪ জুলাই ২০১৪ ১৮:৩৩246167
  • বাচ্চাগুলো জলদি ভালো হয়ে যাক।
  • byaang | ০৪ জুলাই ২০১৪ ১৮:২১246166
  • সেটাই কুমুদি। খুব করে চাইছি বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। মনখারাপ আর ভয় মিলিয়ে কেমন জানি একটা হয়ে আছি।
  • kumu | ০৪ জুলাই ২০১৪ ১৭:৫৯246165
  • ওঃ কী ভীষণ।বাচ্চারা যেন সুস্থ হয়ে ওঠে তাড়াতাড়ি।
  • byaang | ০৪ জুলাই ২০১৪ ১৭:৫১246164
  • আজ দুপুর দুটো র পর ফুর ফুর করে সিটি বাজিয়ে এসেমেস ঢুকল মোবাইল ফোনে। সাইলেন্ট করতে গিয়ে মেসেজে চোখ পড়ল। "Reach the school ASAP" প্রথমেই সারা শরীর বেয়ে ভয়ের স্রোত বয়ে গেল একটা। তারপর লোকজনের থেকে ক্ষমা চেয়ে ঘরের বাইরে এসে যিনি মেসেজটি পাঠিয়েছেন সেই ছেলেটির (ব্যাঙাচির বন্ধুর) মাকে ফোন করলুম। তিনি বললেন তিনি খবর পেয়েছেন তার পাড়ার এক মহিলার থেকে স্কুলে একটা একটা কিছু হয়েছে। তিনি বিশেষ ডিটেল জানেন না, তিনিও যাচ্ছেন স্কুলে। আর যতজন মায়ের নম্বর ওনার কাছে ছিল সবাইকে খবর দিয়ে দিয়েছেন।
    এরপরে স্কুল অফিসে ফোন করে শুধু অনন্ত বিজি টোন পেলাম। যেখানে ছিলাম সেখান থেকে কী করে যে ইস্কুল পৌঁছলাম তা আর এখন মনে নেই।

    স্কুলে গিয়ে দেখি খুব ভিড়। ততক্ষণে কাউকে কিছু জিজ্ঞাসা করার মতন সাহসও নেই। তবে ইউনিফর্ম পড়া ছেলেদের বেরোতে দেখে সেরকম কিছু হয় নি ভেবে একটু ভরসা পেলাম। কিছুটা এগোতেই ব্যাঙাচির এক বন্ধুর সঙ্গে দেখা। সে দেখাল স্কুলের দ্বিতীয় বড় মাঠটার উপর পড়ে আছে বিশাল বড় একটা গাছ। তারপর সে জানাল আজ দুপুরে বিশাল আওয়াজ করে ব্যাঙাচিদের ব্লকের সামনেই যে সবচেয়ে উঁচু গাছটা আছে সেটা পড়ে যায়। তখন ঐ মাঠটায় কোনো এক ক্লাসের পিটি ক্লাস চলছিল। পাঁচটি ছেলের চোট তেমন গুরুতর নয়। আরেকজনের পায়ের উপর কিছুটা পড়ায় পায়ে খুব বড় চোট লেগেছে। আর দুজনের মাথায় খুব গুরুতর আঘাত। সবাই হাসপাতালে। গাছটার সাইজ দেখে চমকে উঠলাম। ব্যাঙাচি বলল এত জোরে আওয়াজ করে গাছটা পড়েছে যে ওদের মিডল স্কুল ব্লকটা পুরো কেঁপে উঠেছিল।
    এখনও ভয়ে বুক কাঁপছে। এখানে লিখলাম বলে একটু হাল্কা হতে।
  • kc | ০৪ জুলাই ২০১৪ ১৭:৪০246163
  • হুঁ
  • aka | ০৪ জুলাই ২০১৪ ১৭:৩৮246162
  • হাই এন্ড মানে কোটির ওপরে হলে অন্য কথা। অন্য গল্প।
  • kc | ০৪ জুলাই ২০১৪ ১৭:৩৬246161
  • না না। হাই এন্ডে ডাবল হওয়া অত সোজা না। ছোট দামের গুলো ডাবল হচ্ছে।
  • aka | ০৪ জুলাই ২০১৪ ১৭:৩০246160
  • চার বছরে কি ডাবল হয়েছে?
  • kc | ০৪ জুলাই ২০১৪ ১৭:২১246159
  • ওমনাথকে এত এত থেঙ্কু। বেঙিও চেষ্টা করেছিল। বেঙিকেও থেঙ্কু।
  • kc | ০৪ জুলাই ২০১৪ ১৭:১৩246158
  • চার বছর আগে কেনা।
  • সিকি | ০৪ জুলাই ২০১৪ ১৭:১২246156
  • এই খেয়েচে - এইচডিএফসি ফেল মারবে কেন?
  • kc | ০৪ জুলাই ২০১৪ ১৭:১২246157
  • এক থেকে দেড় বছর টাইম লাগছে। তাও ভাগ্য ভাল হলে। আর দাম মোটামুটি এক্সপেক্ডেড দামের থেকে ২৫% মত কম পাচ্ছে। এক্সপেক্টেশন হল সেসব এরিয়ায় পার স্কোফি যেরকম দাম যাচ্ছে বলে খবরের কাগজ টাগজে যা লেখা হচ্ছে।
  • aka | ০৪ জুলাই ২০১৪ ১৭:১০246155
  • আর কদিন আগে কিনেছিল?
  • aka | ০৪ জুলাই ২০১৪ ১৭:০৫246154
  • কেসি কদ্দিনে বিক্রি হচ্ছে? আর কতটা বেশি দামে বিক্রি হচ্ছে?
  • aka | ০৪ জুলাই ২০১৪ ১৭:০৪246153
  • ব্যাংক ফেল মারবে তো। এইচ্ডিএফসি প্রথম।
  • kc | ০৪ জুলাই ২০১৪ ১৬:৫৮246152
  • আর বাবল ফাটতে গেলে ব্যাঙ্ক ফেল মারতে হবে। সেটা আপাতত হবেনা। বাবল চুপসে যাবে।
  • kc | ০৪ জুলাই ২০১৪ ১৬:৫৬246151
  • আরে বাবল আর নাই বিশেষ। যে কোনও সেকেন্ড হ্যান্ড হাই এন্ড প্রপার্টির অ্যাড ফলো কর, সেই প্রপার্টিটা যদি এই নিউটাউন রাজাড়হাট এরিয়ায় হয় আরও ভালো। কতদিনে সেই প্রপার্টি বিক্রি হচ্ছে দ্যাখ। আমার এরকম ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা হয়েছে একটা রিসেন্টলি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত