এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • omnath | ০৩ জুলাই ২০১৪ ১৬:১০245910
  • আচ্ছা অনেকে (প্রথম ৪ জনের পর) বিডির মেম্বার শিপ চেয়ে রিকোয়েস্ট জানিয়েছিলেন। আমি সবগুলোই বিডির অ্যাডমিন কে পাঠিয়েছিলাম, কিন্তু সে আর রিপ্লাই দেয় নাই। হতেই পারে আমা হেন এক সাধারণ মেম্বারের একবারের আবদারে ৪ টি মেম্বারশিপ দেওয়ার পরেও একই সাথে বা একই মাসে আরো বাড়তি ৭ টা মেম্বারশিপ সে দিতে চায় নি। হতেই পারে প্রথমবারের টাও অনুরোধে ঢেকি গিলে দিয়েছিল। যাই হোক, সেই সাত জনের মধ্যে ব্যাং দি ফেসবুক বন্ধুর মাধ্যমে মেম্বারশিপ পেয়েছে দেখলাম। বলার কথা এই যে বাকিরাও তেমনি নিজ নিজ উপায় খুঁজুন, ফেসবুক গ্রুপে জয়েন করে সেখানে রিকোয়েস্ট করে বা অ্যাডমিন কে মেল করে (সাইটে রেজিস্ট্রেশনের জন্য গেলে এই অপশন টা পাবেন) দেখুন।

    আমি অ্যাডমিনের তরফ থেকে ইতিবাচক কোনো উত্তর না পাওয়ায় আমার তরফ থেকে অক্ষমতা জানিয়ে গেলাম।
  • Kaju | ০৩ জুলাই ২০১৪ ১৬:০৯245909
  • আমি বানাই নি কিন্তু, ফেবুতে পেয়েছি।
  • রোবু | ০৩ জুলাই ২০১৪ ১৬:০৭245908
  • কী বোকা বোকা!
  • Kaju | ০৩ জুলাই ২০১৪ ১৬:০৩245907
  • এই দ্যাহেন।

  • jhiki | ০৩ জুলাই ২০১৪ ১৫:৫৪245906
  • আমি সিংহ, আমাকেও পঃবঃ র ভূগোলে ঠিকঠাক ফিট করা যায় না ঃ)
  • তাপস | ০৩ জুলাই ২০১৪ ১৫:৫২245905
  • থেঙ্কু ঝিকি। আমি আসলে বুঝতে চাইছি, যে ধরুন - মাহাত বা এই যে আমার নন গুপ্ত যুক্ত কিন্তু তালব্য শ ওয়ালা দাশ - এদের একটা ভূগোলগত অবস্থান টের পাওয়া যায়। 'পাঠক' দের এরকম কোনো একটা পরিমাপযোগ্য ভূগোলে ফেলা যায় কিনা - সেটা নিয়েই কৌতূহল
  • jhiki | ০৩ জুলাই ২০১৪ ১৫:৪৪245904
  • যদি তাপসের আরো ডিটেলে ইন্ফো প্রয়োজন তো আমি মাসখানেক পরে দিতে পারি। কালকে দেশে যাচ্ছি, ওদের সাথে দেখা করাই যায়, বর্ধমানে আমাদের প্রতিবেশী।
  • jhiki | ০৩ জুলাই ২০১৪ ১৫:৩৮245903
  • আমি একটা পরিবারকে চিনতাম। তারা বর্ধমানের বামুন, কাটোয়ার কাছে এক গ্রামে দেশের বাড়ী। সেই গ্রামে বহুপুরুষের বাসিন্দা। আত্মীয়রা চ্যাটার্জি, মুখার্জি ইঃ।
  • তাপস | ০৩ জুলাই ২০১৪ ১৫:৩৪245902
  • বাঙালি 'পাঠক' পদবীর মানুষরা সাধারণ ভাবে কোন জায়গার বাসিন্দা হন - কেউ বলতে পারবেন? মেদিনীপুর কি?
  • তাপস | ০৩ জুলাই ২০১৪ ১৫:৩১245901
  • স্যান, আমি কারোর পোস্টে রাগিনি। মানে আমার সম্পর্কে করা পোস্টে। সেটা তো লিখলামও। বরং এনজয় করেছি, খিল্লিতে যোগও দিয়েছি।

    আমি একটা হাইপোথেটিক্যাল পরিস্থিতির কথা বলেছি, যেটা একেবারেই অসম্ভব নয়। সেই নিয়েই কথা বলেছি।

    আবার বলে যাই, কল্লোলদা বা আমি উদাহরণ মাত্র।
  • san | ০৩ জুলাই ২০১৪ ১৪:৪২245900
  • আর তাপসবাবু যদি আমার কোনো পোস্ট মিন করে থাকেন, আমি খুবই দুঃখিত। কি বললে যে কে রেগে যাবেন সবসময় বুঝতে পারিনা।

    আর N/A হলে প্লিজ ইগনোর।
  • san | ০৩ জুলাই ২০১৪ ১৪:৩৮245899
  • আমি বেড়াতে যেতে চাই। বর্ষা এসে গেল।
  • san | ০৩ জুলাই ২০১৪ ১৪:৩৪245898
  • ভাল্লাগেনা।
  • নেতাই | ০৩ জুলাই ২০১৪ ১৪:২৫245897
  • গ্রহরত্নে কাজ হয়না। ওসব সেকেলে হয়ে গেছে।

    লেটেস্ট এসেছে হনুমান চালিশা লকেট। সাফল্য গ্যারান্টিড। কাজ না হলে পয়সা ফেরত নেয়।
  • dd | ০৩ জুলাই ২০১৪ ১৪:২৩245896
  • ই য়ে স

    আমাদের সিংগল ডি য্যামন লক্ষীমন্তো গৈইন্দা তেমনি হাড়ে হাড়ে কমপুটারবাজ। ঐ পেসকিপশন ফলো কত্তেই ছ্যাড় ছ্যার করে সব ল্যাখা ফুটে উঠলো। ভেরী গুড।
  • dd | ০৩ জুলাই ২০১৪ ১৪:১৯245895
  • ল্যাপীতে লিখতে গ্যালেই লাইন গুলো জাম্প করে। আগের লেখা লাইনের পেটে সেঁদিয়ে যায়। এ তো ভালো কথা নয়। খুব ধীরে ধীরে লিখলে তবেই ঠিক ঠাক লেখা হয়।

    এর সল্যুশন কি?

    কোনো গ্রহরত্ন ধারন কত্তে বলবেন না। নো এয়ার্কি।
  • | ০৩ জুলাই ২০১৪ ১৪:১৫245894
  • আপনার কি বৃন্দা ফন্ট? ঐটে বড় বাজে। বদলে সোলাইমানলিপি করে নিন। সুন্দর ঝকঝকে বাংলা আসবে।
  • kumu | ০৩ জুলাই ২০১৪ ১৪:১৪245893
  • ডিডিদা একটি ফোন কেনেন যা দিয়ে গুরু দেখতে/লিখতে পারবেন যখন খুশি।
  • Kaju | ০৩ জুলাই ২০১৪ ১৪:১২245892
  • আসলে না জানলে ভুল উত্তর দেয়া ঠিক না। আবার জানি নে বলতেও পেস্টিজে লাগে।
    কী কোশ্নো ছেলো তাই আমি জানি না অবিশ্যি।
  • dd | ০৩ জুলাই ২০১৪ ১৪:০৬245891
  • কতো করে লিখলাম যে আমার ল্যাপীতে ভুত বসেছে। দয়া করে ঠাট্টা এয়ার্কি ফাজলামি না মেরে একটি সরোল সমাধান দিন। কেউ দিলো না, খালি অভ্যু এসে ফুক্কুরি মেরে গ্যালো। অথচো ভাটের পাতায় হাঁটা যায় না অ্যাতো কম্পিউটারোয়ালার ভীড়। দেশ থেকে সিনসিয়ারিটি ডিসিপ্লিন শ্রদ্ধা - এ সবই উঠে যাচ্ছে। একা লরেন বাবু আর কতোটা করবেন?

    প্লাস কোনো বাংলায় লেখা, সেটা এই ল্যাপীতে পড়তে গ্যালেই কিরম একটা অদ্ভুতুরে স্ক্রিপ্ট এসে যাছে। এরও কোনো প্রতিকার নেই? মানে আমার ভার্শন না জেনেই?
  • | ০৩ জুলাই ২০১৪ ১৩:৪৩245890
  • আরো একটা ফ্যাক্টর হল কতটা খিদে পেয়েছে। এইটে বেশ বড় ফ্যাক্টর। প্রিন্সিপাল না হলেও ভাইস প্রিন্সিপাল তো বটেই।
  • Abhyu | ০৩ জুলাই ২০১৪ ১২:২৪245889
  • রিগ্রেশন আর প্রিন্সিপাল কম্পোনেন্টের মধ্যে তফাত, খুব গোদা বাংলায়, হল এই যে, রিগ্রেশনে ভেরিয়েবল গুলো তুমি জানো (চর্বি, আলু, তেল, জায়ফল) আর প্রিন্সিপাল কম্পোনেন্টে ভেরিয়বলগুলো হবে pc1, pc2 ইত্যাদি যখন pc1 = 0.75 চর্বি - 3.25আলু + 2.1 তেল - 1.1 জায়ফল, pc2 = 4 চর্বি + 3 আলু - 5.1 তেল + 3.1 জায়ফল ইত্যাদি। এখন ঐ pc1, pc2 বার করতে আইগেন ভ্যালুর ডাক পড়ে।
  • sosen | ০৩ জুলাই ২০১৪ ১২:২৩245888
  • আচ্ছা। বুঝিছি
  • dc | ০৩ জুলাই ২০১৪ ১২:২২245886
  • ও হ্যাঁ, কষা ঝোলের ফ্যাক্টর কিন্তু পরোটা!
  • dc | ০৩ জুলাই ২০১৪ ১২:২০245885
  • পাঁঠাটা কচি হলে তার ঝোলের যা সোয়াদ হয় না! কাজেই বয়সও একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হলো গরম ভাত, যা দিয়ে ঝোলটা মেখে খেতে হবে। ফ্যাক্টরের কি শেষ আছে?
  • Abhyu | ০৩ জুলাই ২০১৪ ১২:১৯245884
  • মানে তিনটে আলাদা আলাদা ডেটা সেটের প্রিন্সিপাল কম্পোনেন্ট এক হবার কোনো কারণ নেই। বোঝার সুবিধের জন্যে একে রিগ্রেশন হিসেবে ধরো। মুরগীর ঝোলের রিগ্রেশন ইকোয়েশন হল 0.75 চর্বি - 3.25আলু + 2.1 তেল - 1.1 জায়ফল আর পাঁঠার হল 4.75 চর্বি + 3 আলু - 2.4 তেল - 0.7 জায়ফল - সেটা হতেই পারে। এদের মিশিয়ে দিলে আবার অন্য ইকোয়েশন ফিট করবে।
  • sosen | ০৩ জুলাই ২০১৪ ১২:১৭245883
  • :(
  • Abhyu | ০৩ জুলাই ২০১৪ ১২:১৬245882
  • ভৌত পরিবর্তন করতে হবে। পাঁঠার ঝোলে ব্রয়লার আর দেশী মুর্গীর ঝোল মিশিয়ে আকায়ে খাইয়ে দেখতে হবে কি দাঁড়ায়। হয়ত দেখা গেল 0.75 চর্বি - 3.25আলু + 2.1 তেল - 1.1 জায়ফল হয়েছে প্রথম কম্পোনেন্টটা।
  • sosen | ০৩ জুলাই ২০১৪ ১২:১১245881
  • এবার যদি দেশী মুরগির ঝোলের ডেটা নিতে গিয়ে ৮০% বলল মাংস ভালো তাই, অন্যদিকে ব্রয়লারের ঝোলে ৭৫% বলল মশলা ভালো তাই, তাহলে ওভার অল মাংসের ঝোল (মুরগি + ব্রয়লার+ মাটন ) এর ভালো স্বাদের জন্য কোন কম্পোনেন্ট দায়ী সেটা কি বলতে পারব? বলতে গেলে কি করতে হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত