এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০১ জুলাই ২০১৪ ২০:১২245518
  • সত্যি বলেছে বিশ্বাস হয় না।
  • | ০১ জুলাই ২০১৪ ২০:১২245519
  • পাপোষের বানী।
  • | ০১ জুলাই ২০১৪ ২০:১২245520
  • ?
  • Abhyu | ০১ জুলাই ২০১৪ ২০:১১245517
  • ??????
  • aka | ০১ জুলাই ২০১৪ ১৯:৪৩245515
  • এঃ একটা ছবি তুললে না? দ্যাখো কেমন লাইফ টাইম ইভেন্ট মিস করে গেলে।
  • pipi | ০১ জুলাই ২০১৪ ১৯:৩৭245514
  • টেনে*
    বেসমেন্টে**
    দু ধাপ***
  • pipi | ০১ জুলাই ২০১৪ ১৯:৩৫245513
  • দিব্যি ছিলুম শয়নে, নয়নে (দুঃ)স্বপ্নেরাও সবে রুমালচোর খেলতে শুরু করেছিল। এমনি সময় ধুমধাম! গোঁগাঁ! দমাস! দমাস! ভাবলুম ও কিছু না। কালবোশেখি এসেছি - অমন এট্টুআধটু হয়। এই না ভেবে যেই গায়ের কম্বলটা জম্পেশ করে চেপে পাল্টে শুয়েছি ওমা! চাদ্দিকে ট্যাঁট্যাঁ করে সাইরেন! আর সেই সাথে ইউনি থেকে একের পর এসেমেস টিংটিং! ঝুলন্ত ফুলের টবগুলো বারান্দায় আছড়ে পড়ল দুম ফটাস! তার সাথে জানলার সার্সিতে ঝড়ের ঠকাঠক। তার সাথে কানফাটানো বাজ আর বিদ্যুতের আলোয় ঘর সাদা! ঘুমোয় কার সাধ্যি! তার মধ্যে মহৎ কর্ত্তব্য পাশের ঘর থেকে ব্রাজিলিয়ান বম্বশেল রুমমেটটিকে ঘুম থেকে তোলা। সে আবার ইংরাজী একে কম বোঝে আর রাত দশটার পর তার ব্রেনের ইঞ্জিরি সেলগুলো একদম সুইচড অফ হয়ে যায়। অতশত বোঝানোর গুরুদায়িত্ব ছেড়ে খালি 'তর্নেডো' এইটুকু বলে আর বাঁইবাঁই করে নিজেই দুপাক খেয়ে ঝড়ের গুরুত্বটা বুঝিয়ে তার হাঁ হয়ে যাওয়া মুখটাকে পাত্তা না দিয়ে তার হাত ধরে হিড়হিড় করে তেনে তো বেসমেন্তের দিকে নিয়ে চললুম। সিঁড়ি দিয়ে দু ধাপ নেমেছি এমন সময় কারেন গেল! আরো দুশাপ - কারেন এল। ফের দুশাপ - ফের গেল। ধুত্তোর বলে তাকে ঐখানে দাঁড় করিয়ে হোৎকা ফ্লাশলাইটটাকে খুঁজেপেতে বগলদাবা করে সবাই মিলে বেসমেন্টে গেলুম। তারপর আর কি। সেই স্যাঁতসেঁতে ঠাণ্ডা বেসমেন্টের মধ্যিখানে একটা ফ্লাশলাইট জ্বালিয়ে তাকে ঘিরে আমরা তিনমূর্ত্তি বসে রইলুম আর ঝড়ের ঝনঝনানির মহাকীর্ত্তন শুনতে লাগলাম। মাঝখানে একবার উপরে উঠে দরজা খুলে বাইরে উঁকি মেরে দেখার চেষ্টা করেছিলাম কিন্তু ঝড় পুরো খ্যাপা জগাইয়ের মত ঠেলতে ঠেলতে ফের ঘরে ঢুকিয়ে দিল।
    স্লিপ সাইকেলটা অমন উলুতপ্লুত হয়ে যাওয়ায় মন মেজাজ আর মাথা তিনটেই কেমন যেন একটা খ্যাঁচা মতম হয়ে আছে তারপর থেকেঃ-(
  • pipi | ০১ জুলাই ২০১৪ ১৯:১০245512
  • গাড়ি তো কালই মেকানিকের কাছ থেকে নিয়ে এলুম। দুমাস পরে। আর কালই টর্নেডোর আক্রমণ! দুটোর মধ্যে কোনো কি যোগসূত্র আছে? ক্কি জানি।
  • sch | ০১ জুলাই ২০১৪ ১৯:০৯245511
  • প্যাথেটিক শব্দটাও যথেষ্ট না - ছেলেটি শুধু আউট অফ ডিপ্রেশান মারা গেছে - ভাবুন তো কি লেভেলের শক লেগেছিল। আর এখানে তো কেউ বলতে পারবে না মেয়েটি এইরকম পোষাক পরে বেড়িয়েছিল বলে প্রভোক করেছিল?

    কোনো ইম্প্যাকট না - আমার শুধু মনে হয় এই দুই পরিবারের মানসিক শান্তির জন্যেই এই লোকটির একটি ghastly ডেথ দরকার। ভয়াবহ মৃত্যু। ফাঁসি একদমই না
  • aka | ০১ জুলাই ২০১৪ ১৯:০১245510
  • তাপোস পালের বক্তব্যঃ

    বললাম আগরপাড়া
    শুনল বাপের **
  • Abhyu | ০১ জুলাই ২০১৪ ১৮:৫৫245509
  • টর্ণেডো হয়েছে? কোথায়? গাড়িটা হেলিকপ্টার হয়ে যায়নি তো?
  • pipi | ০১ জুলাই ২০১৪ ১৮:৫৪245508
  • পিপিই তো? কি জানি! কাল রেতের টর্নেডোর পরে সব বুঝ্ভুম্বুল হয়ে গেছে গিয়া। রেতে ঘুম অয় নাই তো, তাই।
  • Abhyu | ০১ জুলাই ২০১৪ ১৮:৫২245507
  • আইইইইই পিপি যে!
  • pipi | ০১ জুলাই ২০১৪ ১৮:৫১245506
  • কোঁক! কোঁক!
  • de | ০১ জুলাই ২০১৪ ১৮:২১245504
  • স্চ, এতো প্যাথেটিক ঘটনা - মনে পড়লেই খারাপ লাগছে। দুটো ফ্যামিলির কত স্বপ্ন!
  • sch | ০১ জুলাই ২০১৪ ১৭:৪২245503
  • @দে দি আপনার পোস্টটা পড়লাম

    "“Only death is the way to meet his (Pathan's) dastardly act. He has devastated two families and killed two tax-paying, educated citizens,“ said Pallavi's father Atanu."

    - এই পল্লবীর বাবাকে কাউন্সেলিং করা দরকার নিশ্চয়। তাই না?
  • Kaju | ০১ জুলাই ২০১৪ ১৬:১৫245502
  • উইশমাখা সিকিপাখা
  • সিকি | ০১ জুলাই ২০১৪ ১৬:০৩245500
  • ইন্দোদাদার কি আজ দেখা পাওয়া যায় না? দেখা পেলে একটু হেপ্পি ডাকতার ডে বলে দিতাম।
  • সিকি | ০১ জুলাই ২০১৪ ১৬:০৩245501
  • ইন্দোদাদার কি আজ দেখা পাওয়া যায় না? দেখা পেলে একটু হেপ্পি ডাকতার ডে বলে দিতাম।
  • de | ০১ জুলাই ২০১৪ ১৫:০৮245499
  • ডিডিদা একটু দুষ্পাচ্য টইতে দেখুন - মাইক্রো-ওয়েভ নিয়ে কিছু জুজু রয়েচে -
  • de | ০১ জুলাই ২০১৪ ১৪:৫৪245498
  • কাঁচা হলে তো তবুও খাওয়া যায় - আমি তো পাকা কলার বেগুনী খেয়েছি - সে যে ক্ষী অখাইদ্য!

    ব্যাং বোধহয় চলে গেলো - নাহলে আমাকে একবার পাঠাতে বলতাম - ফেসবুকের নোটিফিকেশন দেখাই সময় পাইনা উইকডেতে!
  • b | ০১ জুলাই ২০১৪ ১৪:৪০245497
  • কেন কেন? চেন্নাইয়ের সেই ছদমোবেশী তেলেভাজা খাননি ডিডি? যা আসলে দেখতে বেগুনি বলে মনে হলেও আদতে লম্বা করে কাটা জটিলে কুটিলে কাঁচকলা ভাজা?
  • san | ০১ জুলাই ২০১৪ ১৪:৩৩245496
  • কিন্তু কচু তো বেশ ভাল খেতে !
  • dd | ০১ জুলাই ২০১৪ ১৪:২৩245495
  • আলুর ছদ্মবেশে কচুর সন্ত্রাস। কামড় দিতেই বুঝলাম এ এক নিনজা কচু। সরোল গোলগাল আলুর ছদ্মবেশে রয়েছে। এক দ্বিচারী অ্যাসাসিন।

    কি ভীতিময় জীবন কাটাচ্ছি আপনেরা ভাবতেও পারেন্না।
  • Kaju | ০১ জুলাই ২০১৪ ১৪:০৭245494
  • অথচ 'শেষ'-টা 'সেশ' লিখতে ভোলেন নি ! ওটা মজ্জাগত হয়ে গেছে।
  • kumu | ০১ জুলাই ২০১৪ ১৩:৫৭245493
  • ভুলিনি নানা ঝামেলায় ও তাড়াহুড়োতে সেশটা জিমেল লিখতে ভুলে গেছি।
  • সিকি | ০১ জুলাই ২০১৪ ১৩:৪১245492
  • সেই ছোটবেলা থেকে পটাশম্যামকে শিখিয়ে যাচ্ছি এইভাবে সরাসরি নিজের ইমেল ঠিকানা টাইপ করে দেবেন না খোলা পাতায় ... সব ভুলে গেসেন গিয়া।
  • Kaju | ০১ জুলাই ২০১৪ ১৩:৩৭245491
  • এ বাবা, স্প্যাম এল বলে ঝুড়ি ঝুড়ি !
    দাঁড়ান আপনাকে একটা ভাইরাস পাঠাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত