এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৯ জুন ২০১৪ ২০:৩৩244861
  • বোষ্টম বিয়ে করে হাঁসের ডিমের পাঠ চুকেছে:X
  • সিকি | ২৯ জুন ২০১৪ ২০:৩৩244862
  • বাজার গেছিলাম। জিলিপি কিনে ফিরলাম। হেপ্পি রথযাত্রা।
  • a x | ২৯ জুন ২০১৪ ২০:৩১244857
  • আমরা কালই হাঁসের ডিমের ঝোল খেলাম!
  • | ২৯ জুন ২০১৪ ২০:৩১244858
  • কেসি, আপনাদের ওখানে মাছগুলো কি শক্ত বরফের মতই আসে?
  • Abhyu | ২৯ জুন ২০১৪ ২০:৩০244856
  • এখানে গ্রেন ফেড মুরগীর ডিম (এক্সট্রা লার্জ সাইজ) এক ডজন পাওয়া যাচ্ছে তিন ডলারে। হাঁসের ডিমের মতো অতো ভালো না হলেও অন্তত দেশী মুরগীর মতো টেস্টি তো বটেই।
  • kc | ২৯ জুন ২০১৪ ২০:২৯244854
  • আমাদের কালোজিরে দিয়ে ডিমভরা ট্যাংরা, বেগুনভাজা ভাত।
  • | ২৯ জুন ২০১৪ ২০:২৯244855
  • ঝিকি, যাহা মল্লিকা তাহাই মালতী;) দেশে সাদা হলুদ, গোলাপি সাদা আর গাঢ় গোলাপি প্রায় আলতার মত এই তিনটে দেখেছি। অন্য রং দেখিনি।
  • | ২৯ জুন ২০১৪ ২০:২৬244852
  • অভ্যু, এখানে ভিয়েতনামি দোকান থেকে নানা বিকল্প কিনতাম কিন্তু যেভাবে মাছ স্টোর করে-ভক্তি হয় নাঃ(
    এইবার ভাবছি আটলান্টাই চলে যাবোঃ)
  • jhiki | ২৯ জুন ২০১৪ ২০:২৬244853
  • কাঠমালতী কী জানিনা, আমি তো কাঠমল্লিকা লিখেছিলাম, যাকে গুলঞ্চও বলে।

    দেশে শুধু সাদার ভেতর হলুদ ফুলের গাছই দেখেছি, এখানে রং-এর বাহার।
  • a x | ২৯ জুন ২০১৪ ২০:২৫244850
  • ফ্রোজেন মাছে কি সত্যি ফর্মালিন থাকে? এখানে FDA'র নজরে পড়তনা তাইলে? তবে আমরাও ঐ ভয়ে খাইনা। মুড়িঘন্ট, মাথা দিয়ে ডাল ঐ জন্য কতদিন খাইনা। আমাদের এখানে পাড়ার মেক্সিকান দোকানেও ফ্রোজেন রুই, কাতলা, ট্যাংরা আর ইলিশ পাওয়া যায়।
  • সায়ন | ২৯ জুন ২০১৪ ২০:২৫244851
  • ফর্ম্যালিনে তো সেই কোনকালে দেখেছিলাম লিভার কিডনি ইত্যাদি চুবোনো রয়েছে। ঢাকনা খুলতেই ঝাঁঝে মূর্চ্ছা যাওয়ার উপক্রম। তাইতে এখন মাছ চুবিয়ে রাখে! তাকে সোডা দিয়ে ধুলেও ওই গন্ধ যাবে??
  • Abhyu | ২৯ জুন ২০১৪ ২০:২৪244848
  • মিঠুদি ছোটো (স্ট্রিক্টলি নট মোরে দ্যান ফাইভ ইন্চ) মালেট (mullet) মাছ কিনো, ফ্রোজেন পাওয়া যায় - পুরো বাটার মত খেতে।
  • | ২৯ জুন ২০১৪ ২০:২৪244849
  • কেসি, আজ বেশিকিছু না। গাছের লালশাক(মাছ দিয়ে ও মাছ ছাড়া),টক ডাল,বেগুন ভাজা, ক্যাটফিসের ঝোল(ঘটির পো র জন্যে পোস্তর বড়া) আর হয়তো একটা পাঁচমেশালি সব্জি রাঁধবো।
    আপনাদের মেনু কি?
  • Abhyu | ২৯ জুন ২০১৪ ২০:২২244847
  • তবে আর কি, কোরীয়ান সুপারমার্কেটে খোঁজ করো। ওরা প্রায় সব রকম দেশি মাছ রাখে।
  • | ২৯ জুন ২০১৪ ২০:২০244846
  • না অভ্যু, কেমন একটা ঘেন্নামত লাগছেঃ(
  • | ২৯ জুন ২০১৪ ২০:১৯244845
  • কি সুন্দর করবী! খুব প্রিয় ফুল। আর ছোটবেলায় বালি সর্ষে সহযোগে পাতা দিয়ে খুব ভালো পার্শে মাছের ঝোল হতোঃ(
  • Abhyu | ২৯ জুন ২০১৪ ২০:১৮244844
  • মিঠুদি ফর্ম্যালিন নিয়ে ভেবো না, জলে খাবার সোডা গুলে তাই দিয়ে মাছ ধুয়ে রেঁধো।
  • সায়ন | ২৯ জুন ২০১৪ ২০:১৭244841
  • কিউট না হাতি। মিটমিটে বদের ধাড়ি। একটা চোখ ট্যারা করে খুলেই আবার ঘুম গেল। হাত নিশপিশ করছিল ব্যাটাকে দেখে। তার চেয়ে নেড়ি কুকুরগুলো ভালো ছিল।
  • Abhyu | ২৯ জুন ২০১৪ ২০:১৭244842
  • বাব্বা কুমুদি তো পুরো বিবাহবার্ষিকীর রান্না রেঁধেছে। ঐ জন্যে উভচর মানব পড়ার সময় হয় না :)
  • | ২৯ জুন ২০১৪ ২০:১৭244843
  • বাব্বাঃ কুমু,আমাকে একটু রুইকালিয়া পাঠাও। সেই রুই যা রান্না হয়েছে শুনলেই রাগ হতো,তখন নির্ঘাত ব্যাটারা আমাকে অভিশাপ দিয়েছিলো, একদিন কাঁদবি।ফার্মালিন জনিত কারণে দেশি মাছ খাওয়া বন্ধঃ(
  • Abhyu | ২৯ জুন ২০১৪ ২০:১৪244840
  • সায়নের প্রথমটা তো বিড়ালছানা। কি কিউট!
  • kumu | ২৯ জুন ২০১৪ ২০:১২244839
  • মুগডাল,পেয়াজপোস্ত,সর্ষেঢেঁড়স,রুইকালিয়া,চিংড়ী ভাপা,কালকের চিকেন,রায়্তা।ছেলের জন্য কাঁচাগোল্লা।
  • kc | ২৯ জুন ২০১৪ ২০:১০244838
  • মামী আজ কী রাঁধলেন?
  • সায়ন | ২৯ জুন ২০১৪ ২০:০৯244837
  • বিকেলে এটাকে দেখলাম। কী নির্ঝঞ্ঝাট ঘুম লাগিয়েছিল ফুলগাছের তলায় -


    তারপর এই দু'জন-


    তারপর তেড়েফুঁড়ে বৃষ্টি এল -
  • | ২৯ জুন ২০১৪ ২০:০০244836
  • কুমু আজ কি রাঁধলে?
  • kumu | ২৯ জুন ২০১৪ ১৯:৪৯244835
  • ডিডিদা আজ কী রাঁধলেন ?
  • | ২৯ জুন ২০১৪ ১৯:৪৬244834
  • দীপ্তেন্দা,ঐ ডিম একগোছা সামনে রেখে রোজ ইডলিশ্রী খেয়ো। কষ্ট কম হবেঃ)
  • a x | ২৯ জুন ২০১৪ ১৯:৩৮244832
  • কী*
  • a x | ২৯ জুন ২০১৪ ১৯:৩৮244833
  • পামিতে, মেয়েরা কি নাচ শিখছে?
  • kumu | ২৯ জুন ২০১৪ ১৯:২৬244830
  • আপনারা তো সব ছেলেমানুষ।রথের মেলায় যান না?পাঁপড় ভাজা বুড়ীর চুল খান্না?
    রথের মেলা রথের মেলা বসেছে রথতলায়----
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত