এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৮ জুন ২০১৪ ০০:২৯244260
  • কল্পবিজ্ঞান আমার খুবই প্রিয় জিনিস ছিল। অদ্রীশ বর্ধণের অনুবাদ। টিরা গ্রহের ভয়ঙ্কর। নরবানরের গ্রহে। তাছাড়া উভচর মানব।
  • Atoz | ২৮ জুন ২০১৪ ০০:২০244259
  • কেকে, জীও। এটা কোথা থেকে তুলেছিল ওরা? তখন আসলে কিছুই খুঁজে দেখতে পারিনি, আমাদের তখন টেক্স্ট বই আর এদিক সেদিক নোট ছাড়া কোনো সুবিধাই হাতে ছিল না। কম্পিউটার আর নেট তখন কল্পবিজ্ঞান আমাদের কাছে। ঃ-)
  • kk | ২৮ জুন ২০১৪ ০০:১৬244258
  • হ্যাঁ, এটাও মনে আছে। ব্যাঙের ছাতার টোপ দিয়ে সাতরঙা ইঁদুর ধরেছিলো।
  • Abhyu | ২৮ জুন ২০১৪ ০০:১৫244257
  • হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে।
  • Atoz | ২৮ জুন ২০১৪ ০০:১৪244256
  • একটা অদ্ভুত গল্প ছিল। ভিনগ্রহে গিয়ে সেখানকার খুব উন্নত লোকেদের খাঁচায় আটকে পড়া মেরী হার্ট আর ক্যাপেটেন পাইক রা নিজেরা ছোটো খাঁচা বানিয়ে ইঁদুর ধরে ফেললো, সেই না দেখে ভিনগ্রহীরা বুঝলো আরে এর তো ইন্টেলিজেন্ট! ওদের ছেড়ে দিল। - এই গল্পটা যে আসলে কোথা থেকে তুলে দিয়েছিল আমি আজো খুঁজে পাইনি। দ্য কেজ ইত্যাদি কীওয়ার্ড দিয়ে খুঁজলাম অনেক, কিন্তু পাই না।
  • kk | ২৮ জুন ২০১৪ ০০:১৩244254
  • হ্যাঁ হ্যাঁ, ভেবেছিলো একশো ডিগ্রী সেলসিয়াস টেম্পারেচারে তো আর মানুষ বাঁচেনা!
  • Abhyu | ২৮ জুন ২০১৪ ০০:১৩244255
  • ঐ সেই বাচ্চাটা ভাবছিল মরে যাবে? এইটা পড়েছি, ভারি সুন্দর গল্প।
  • kk | ২৮ জুন ২০১৪ ০০:১২244253
  • এই সেলসিয়াস ফারেনহাইট গুলিয়ে যাবার গল্পটা মনে হয় ক্লাস নাইনে ছিলো। বাচ্চাটার নাম ছিলো সারৎজ। ওদের একটা আইরিশ সেটার কুকুর ছিলো।
  • Atoz | ২৮ জুন ২০১৪ ০০:১০244252
  • সেখানে আরো ছিল ভারী চমৎকার একটা সেলসিয়াস আর ফারেনহাইটে গুলিয়ে যাবার সিরিয়াস গল্প, এ ডে'জ ওয়েট।
  • Atoz | ২৮ জুন ২০১৪ ০০:০৭244251
  • থ্যাংকু কেকে, রকিং হর্স উইনার। মনে পড়েছে। খুব সম্ভব আমাদের এগারো বারোর ইংরেজীর কোনো সহায়ক কিছুতে গল্পটা ছিল।
    ঃ-)
  • Atoz | ২৮ জুন ২০১৪ ০০:০৪244250
  • যাক, তাহলে সত্যি নাটকটা রেডিওতে হতো। গল্পটাও কোথাও একটা ছিল, এই দুটোতে খুব গুলিয়ে গেছিল আমার।
    এখন থ্যাংকু। ঃ-)
  • kk | ২৮ জুন ২০১৪ ০০:০২244249
  • 'রকিং হর্স উইনার' মনে হয় নাম ছিলো গল্পটার। লরেন্সের কি?
  • byaang | ২৮ জুন ২০১৪ ০০:০১244248
  • এটুজি আমি শুনেছি নাটকটা। বিদেশি গল্প অবলম্বনে।
  • kk | ২৭ জুন ২০১৪ ২৩:৫৯244247
  • মনে হচ্ছে আলু আগে সেদ্ধ করে চটকে মেখে নিতে হতো। তারপর তেলে পেয়াঁজকুচি, কাঁচালঙ্কা, টমেটো, ধনেপাতা এইসব নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যেই আলুসেদ্ধ মাখাটা দিয়ে একটু ভাজাভাজা করে নামাতে হতো। ধনেগুঁড়ো দিতাম কিনা মনে নেই।
  • Abhyu | ২৭ জুন ২০১৪ ২৩:৫৮244245
  • আমি তো শুনি নি নাটকটা। গল্পটাও জানি না।
  • Abhyu | ২৭ জুন ২০১৪ ২৩:৫৮244246
  • খোসাসুদ্ধ আলু সেদ্ধ বা বেক করে নিয়ে মেখে নাও। তেলে কালোজিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ ভেজে মাখা আলু দিয়ে নুন দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নাও।
  • kk | ২৭ জুন ২০১৪ ২৩:৫৭244244
  • এই গল্পটা তো পড়েছিলাম। ইংরিজি গল্পই। নাম মনে নেই। নাটকটা শুনিনি।
  • aka | ২৭ জুন ২০১৪ ২৩:৫৬244241
  • চোখা চোখা আলুর তরকারী হল আলুচোখা। তাই প্রিপারেশনে নয় কাটার ওপর নির্ভর করছে আলুচোখা না আলু অন্যকিছু।
  • Atoz | ২৭ জুন ২০১৪ ২৩:৫৬244242
  • অভ্যু তুমি তো রেডিও শুনতে, তাই তোমাকেই জিগাই, অনেক আগে একটা এরকম নাটক হতো কি একটা বাচ্চা ছেলে জ্বরের ঘোরে ঘোড়ার নাম বলে দিতো, সেই ঘোড়াতে বাজী ধরে জিততো ওর আত্মীয়? এটা কি কোনো ইংরেজী গল্প থেকে অনুপ্রাণিত ছিল?
  • kk | ২৭ জুন ২০১৪ ২৩:৫৬244243
  • আলুর চোখা আমি আগে বানাতম। খুব ভালো খেতে হয়। কিন্তু এখন অনেকদিন বানাইনি। ভুলে গেছি কী করে যেন করে!
  • Atoz | ২৭ জুন ২০১৪ ২৩:৫২244240
  • তিমি তো এই সেদিনও এসে বলে গেল মাসকাবারের মার্সিডিজটা কিনতে যাবে, তারপরে হাওয়া। হয়তো কিনে ফিরলো।
  • Abhyu | ২৭ জুন ২০১৪ ২৩:৫১244239
  • আচ্ছা হুচি তিমির কি খবর? ফোজ্জির কি খবর?
  • Atoz | ২৭ জুন ২০১৪ ২৩:৫০244238
  • টইয়ের নামগুলো মডিফাই করে দিন তত্ত্বাবধায়কেরা, নাগাল্যান্ডের নম্র আপ্যায়ণ, বিহারের বিমলানন্দভোজ, ঝাড়খন্ডের ঝরঝরে নাস্তা---এরকম সব নাম দিক। ঃ-)
  • Abhyu | ২৭ জুন ২০১৪ ২৩:৪৮244237
  • এই যে পেয়েছি - পুরোনো পোস্ট - কুমুদির জন্যে হিস্ট্রি

    Name: Abhyu Mail: Country:

    IP Address : 97.81.105.204 Date:06 Feb 2010 -- 09:34 AM

    আরে পিপি, ওটা অভ্যু, অভ্যূ না। অবশ্য সেই নরেন্দ্রপুরের বন্ধুদের মতো আদর করে ডাকতে হলে অভ্যূ, অভ্যূঊঊঊঊঊ সবই চলে :)

    এবার সর্ষেবাটা ৩ এর গল্পটা বলি। জানোই তো আমি নিয়মিতভাবে অনিয়মিত। সুতরাং আমি জানতামই না যে সর্ষেবাটা ৩ আছে। খুঁজে পেতে সর্ষেবাটা ২ বার করে লিখতে গেলাম। ওমা, দেখি বলে ম্যাক্সিমাম পোস্টের লিমিট পার হয়ে গেছে। আমি তো খুবই ইম্প্রেস্‌ড। কি কলই বানিয়েছে ঈশান। (দিনে দিনে হয় তো এমন কলও আসবে, পোস্ট করতে গেলে বলবে, আপনার এখন মেজাজ খারাপ আছে, দয়া করে এই পোস্টটা করবেন না।) তো সে যাই হোক, জ্জিও ঈশান বলে সর্ষেবাটা ৩ খুলতে গেলাম। ও মা, যতবারই খুলি, দেখি টইটা সর্ষেবাটা, মোচাকাটা, চিতলের মুইঠ & - ১ হয়ে যায় (দেখো খেয়াল করে, ঐ নামে ২টো টই আছে)। মুখ্যু মানুষ, বুঝি নি যে ওটাও ঈশানের কল - আমাকে বোঝাতে চাইছে যে "সর্ষেবাটা ... ৩" টইটা অলরেডি এগজিস্ট করে। তিনবারের চেষ্টায় সফল হয়ে ইউরেকা বলে পোস্ট করতে আরম্ভ করলাম - তখনো বুঝি নি মোচাকাটার জায়গায় মোচাবাটা হয়েছে বলে টইটা খোলা গেছে :)

    কিছুক্ষণ পরে একজন মেল করে অন্ধজনে আলো দান করলেন। কিন্তু ততক্ষণে যা মাখাবার মেখে গেছে !
  • Atoz | ২৭ জুন ২০১৪ ২৩:৪৭244236
  • রেসিপির টই ভালো জিনিস। যেগুলো খালি পড়ে আছে, সেগুলোতে বিহারী, ভোজপুরী, ঝাড়খন্ডী, নাগাল্যান্ডী--এরকম সব আঞ্চলিক ডেলিকেসির রেসিপি দেওয়া হোক।

    তারাপদ রয় যেমন একবার সায়েব মেমদের র‌্যাডিশ উইথ মোলাসেস খাইয়ে দিয়েছিলেন বেঙ্গলি ডেলিকেসি বলে। সবাই ওঁরা খুবই আনন্দে খেয়েছিলেন, দেখে তারাপদর চোখ ছানাবড়া। ঃ-)
  • Abhyu | ২৭ জুন ২০১৪ ২৩:৪৫244234
  • থাক আর লিখো না, ঐ &-ওলা টই খুঁজে পাওয়া যায় না।
  • T | ২৭ জুন ২০১৪ ২৩:৪৫244235
  • আর্ধুর, শুক্রবারের রাতে পদ্য কই? ও হুতোদা...
  • Abhyu | ২৭ জুন ২০১৪ ২৩:৪৪244233
  • হ্যাঁ এই টাইপোগুলো মারাত্মক হয়। কালকে ল্যাদোষদার পোস্ট দেখেই মনে হয়েছিল - ভয়ালু যে ভ্যালু সেটা বুঝতে পারে নি :)
  • Atoz | ২৭ জুন ২০১৪ ২৩:৪৩244232
  • একা মিছিল করলে অভ্যু? বাহ। কোনো অসুবিধা নেই। তুমি একাই একশো। ঃ-)
  • Atoz | ২৭ জুন ২০১৪ ২৩:৪২244230
  • অভ্যু, এখন লিখেছে, ঐ টইগুলোর একটায়। বৃথা যেতে দেয় নি। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত