এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nina | ২৭ জুন ২০১৪ ২১:৫৭244172
  • :-))))))))
  • Arpan | ২৭ জুন ২০১৪ ২১:৫৪244169
  • (আছি)
  • kiki | ২৭ জুন ২০১৪ ২১:৫৩244168
  • অ! আলুর রেসিপি চাই?

    ছোট নতুন আলু নিন। নুন দিয়ে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে হাত দিয়ে চাপ দিয়ে চেপ্টে দিন।

    ধনেপাতা, রসুন, লঙ্কা বেটে নিন, নুন,লেবু/তেঁতুল কাই দিয়ে চাটনি বানিয়ে নিন।

    আলু মেশান।

    আলু চ্যাপ্টা রেডি।

    (প্পন ধারে কাছে নেই আশা করি)
  • Atoz | ২৭ জুন ২০১৪ ২১:৫২244167
  • এই সেদিন ফেবুতে দেখলাম একজন তার নিজের সমাধিতে এপিটাফ লিখেটিখে সব সেরে রেখেছেন, কোন বছর টু কোন বছর সব দিয়েছেন। হিসেব করে দেখা গেল সেই ব্যক্তি একশোদশ বছর বাঁচবেন।
  • Abhyu | ২৭ জুন ২০১৪ ২১:৫১244166
  • আর টইগুলো কে কে খুলেছে সেটাও দেখা যাক

    পারমিতা
    ম্যাগপাই
    আর
    ঈশান
    পারমিতা
    অভ্যুদয়
    অভ্যুদয়

    তো, পারমিতার কানটাই বা বাকি থাকে কেন?
  • sosen | ২৭ জুন ২০১৪ ২১:৫০244165
  • এবার আরেকটা টই খুলে অভ্যুদা তাতে এই লিং গুলো রেখে দিন। নাম দিন
    "সর্ষেবাটা, মোচা কাটা, চিতলের মুইঠ্যা বানানো ইত্যাদি ইত্যাদির লিংসকল "

    তাহলেই ব্যাংদি খুঁজে পাবে
  • kiki | ২৭ জুন ২০১৪ ২১:৪৯244164
  • অ! তালে মিথ্যে রটনা। যাগ্গে রাত বারোটায় ঋভুকে ঘেঁটি ধরে নিয়ে জেমসলঙে উঠতে হবে না তবে।

    যাই, রাত দশটায় জি বাঙলায় আর ডি কে নিয়ে কিসব হবে, আশা খুব কান্নাকাটি করে একটা কাগজের আরডির গলা জড়িয়ে, মেরা কুছ সামান গাইছিলেন।

    এতে মনে পরে গেলো, মানকে টা কোন কালা যাদু জানা চিনা মহিলার কাছে নাকি গেসলো(বুড়ো বয়সে কিসব ভীমরতি হয়) তো সে নাকি অনেক কিছু বলে দিয়েছে যা নাকি সত্যি। এমনকি এই অ্যাক্সিডেন্টের কথাও বলে দেছিলো। আর আমার নাকি বিরাট আয়ু, হতচ্ছাড়ার হাত দেখে আমার আয়ু কিভাবে কয়? অ্যাঁ? যাহোক, সে তো ছোট থেকে শুনেই আসছি, কোন মানে হয়! মানকেটা ষাটে নাকি ফুটে যাবে আর আমি নব্বই টেনে দেবো। কত আশা করেছিলাম মরে হাড় জ্বালাবো, হতচ্ছাড়া সিকনি মুছতে মুছতে কেঁদে ভাসাবে। যত্তসব!
  • Atoz | ২৭ জুন ২০১৪ ২১:৪৮244163
  • আহা তখন আর রান্নার নাম দিয়ে টই খুলবে না, স্ট্যাটিসটিক্সের বা ম্যাথামেটিক্সের বা ইকোনোমিক্সের বা অন্য কোনো ইক্সের টইতে রান্না দেবে। ঃ-)
  • kc | ২৭ জুন ২০১৪ ২১:৪৭244162
  • মামী, হ্যাঁ হ্যাঁ ওটাই মাঠালু। এখনও পাওয়া যায়? বাহ, ভালো খবর তো। এবার গিয়ে খুঁজতে হবে। থেঙ্কু সোসেন আর দমদিকে।
  • byaang | ২৭ জুন ২০১৪ ২১:৪৫244160
  • আমি তো আজকাল কোনো রান্নার টইই খুঁজে পাই না। কীরকম যন্ত্রণা! সব ঐ হতচ্ছাড়াটার জন্য। ঈশান যে কেন অভ্যুর টই খোলার অ্যাকসেস বন্ধ করে দেয় না! আপনারা এত সব টেকিরা আছেন, গুছিয়ে এমন একটা কোড লিখুন যাতে অভ্যু আর জীবনে কোনো রান্নার টই খুলতে না পারে! ইচ্ছে করে ব্যাটার কানদুটো....................
  • | ২৭ জুন ২০১৪ ২১:৪৩244159
  • ইন্ডো কিছুদিন আগে বলেছিল তো মেটে আলুর কথা। ওদের সোদপুরের বাড়ীর সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল নাকি বিক্রী করতে এসেছিল এমনি কিছু একটা।
  • Abhyu | ২৭ জুন ২০১৪ ২১:৪২244158
  • "তুমি আমি যে এখুনি আলুর ঝোল" - কি ব্যক্তিগত সম্পর্ক!

    আর কত লোক যে এক একটা কবিতার জন্যে এক একটা টই খোলে, তার বেলা কিছু হয় না?
  • sosen | ২৭ জুন ২০১৪ ২১:৪০244156
  • মাঠালু এখনো পাওয়া যায়, কেসিদা।
  • | ২৭ জুন ২০১৪ ২১:৪০244157
  • ঐটা কি মেটে আলু কেসি?ছোট বেলায় একটা আলু গাছ দেখেছি, লতানো, বেশ ঝোপের মত। মাটির তলায় একটা ওলের মত আলু- বেশ কালোমত।খেতে কেমন কিসুই মনে নেই।
  • sosen | ২৭ জুন ২০১৪ ২১:৩৯244154
  • তুমি আমি যে এখুনি আলুর ঝোল দিলাম, ভাজা মশলা দিয়ে ঐটে করে ফ্যালো। ওতে একটু ভাজা ড্রাই ফ্রুট দে' দিও। ব্যাপক খেতে হয়।
  • | ২৭ জুন ২০১৪ ২১:৩৯244155
  • আর ওটা কোন একটা টইতেও তোলা ছিল। এই হতচ্ছাড়া অভ্যু বদমাইশটা আরো একটা টই খুলে পুরো সমস্ত ঘেঁটে দিয়েছে।

    আকা, অভ্যুর কান দুটো ছিঁড়ে দিতে পারবে?
  • Abhyu | ২৭ জুন ২০১৪ ২১:৩৮244151
  • আপনাদের আগেই আমি পেছি ও দিছি, টাইমস্ট্যাম্প দেখে নেবেন
  • kc | ২৭ জুন ২০১৪ ২১:৩৮244152
  • মাঠালু প্রায় আধ হাত লম্বা হত। খুব মোটা খোসা। আলু আর মানের মাঝামাঝি খেতে হত। টেক্সচার হত ওলের মত। নবান্নর সময় মাঠালু ভাজা হত।
  • | ২৭ জুন ২০১৪ ২১:৩৮244153
  • দেখেছি।
  • Abhyu | ২৭ জুন ২০১৪ ২১:৩৭244150
  • টই দ্যাখেন মাসিমা
  • sosen | ২৭ জুন ২০১৪ ২১:৩৬244147
  • পেইচি --
    name: sosen mail: country:

    IP Address : 125.242.249.220 (*) Date:25 Jun 2014 -- 09:25 PM

    ও, তাইলে অক্ষদার জন্য পেসাদের রেসিপি

    মথুরার ডুবকি আলু
    (কৃষ্ণ খেতে ভালবাসতেন)

    আলু ছাড়িয়ে থেঁতলে নিন। কড়াই-এ ঘি গরম করুন। তাতে দিন এক খাবলা হিং আর জিরে। চিরবির করে উঠলে ওই আলু, হলুদ, আদার রস, আমচুর,লঙ্কা গুড়ো চিনি আর নুন দিয়ে বেশ করে নাড়ুন। একটু দুধ আর একটু জল দিয়ে দিন। বেশ থকথকে জিনিসের মধ্যে ভাঙ্গা আলু ভাসবে। নামিয়ে নিন। দশ মিনিট ঠান্ডা করুন। আবার এক চামচ ঘি গরম করুন। আলুর উপরে ধনেপাতাকুচি, কাজুকুচি আর গরম ঘি ঢেলে দিন। গরম গরম নিবেদন করুন।

    ঠাকুরের খাওয়া হয়ে যাওয়ার পর ফুলকা দিয়ে খেয়ে নেবেন।
  • | ২৭ জুন ২০১৪ ২১:৩৬244148
  • সেই ঘী চপচপে ডুবকি আলু মনে হয় ২৪৩০৫ পাতায় ছিল। একটু দেখসে।
  • | ২৭ জুন ২০১৪ ২১:৩৬244149
  • ঘরে হিং, আমচুর নেইঃ(
  • Abhyu | ২৭ জুন ২০১৪ ২১:৩৫244145
  • পেইছি
  • sosen | ২৭ জুন ২০১৪ ২১:৩৫244146
  • আলু চার টুকরো করে কেটে, অল্প ভেজে সর্ষে হিং পেঁয়াজ ফোড়ন দিয়ে আদা টমেটো দিয়ে কষিয়ে উপ্রে ভাজা মশলা ছড়িয়ে/না ছড়িয়ে একটা চমত্কার ঝোল হয়। চাট্টি চিংড়ি ফেলে দিলে তো কথাই নাই, আহা।
  • | ২৭ জুন ২০১৪ ২১:৩৩244143
  • মাঠালু কি?
  • Abhyu | ২৭ জুন ২০১৪ ২১:৩৩244144
  • মথুরার ডুবকি আলু কোন টইতে আছে? অন্য একটা পুরোনো রেসিপি তরমুজ-স্ট্রবেরীর টইতে দিলাম।
  • kc | ২৭ জুন ২০১৪ ২১:৩২244140
  • আমাদের ছোটবেলায় মাঠালু বলে একটা সব্জি পাওয়া যেত। এখন বিলুপ্ত হয়ে গেছে।
  • a x | ২৭ জুন ২০১৪ ২১:৩২244141
  • না না সোসেনেরটা এগুলোর থেকে অনেক ভালো ছিল, এখন খুঁজে পাচ্ছিনা, এইজন্য ভাটে এসব দিতে নাই! সেই এক দমু এলে যদি খুঁজে পায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত