এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৬ জুন ২০১৪ ২০:৪৫243599
  • হুতো, ভুল বুঝবেন না, মানুষের সম্মিলত শুভবুদ্ধিকে অস্বীকার করছি না, আবার এটাও অস্বীকার করছি না সম্মিলিত অশুভবুদ্ধিও বড় কম না।
    নেপথ্য থেকে এগুলোকেই কাজে লাগায় তেমন তেমন ট্রিকওয়ালারা, যখন যেটা সুবিধে। নইলে ভাবতে পারেন, হাজার বছর ধরে পাশাপাশি বাস করে আসা প্রতিবেশীরা হঠাৎ একদল দা কাটারি ছুরি বন্দুক নিয়ে লাফিয়ে পড়লো পাশের প্রতিবেশীর গলা কাটতে? প্রাণ নিয়ে পালালো কেউ কেউ, মরলো অনেক? এগুলো গল্পকথা না, এইসব লোকেরা সাধারণ চাষীবাসী গেরস্থ লোক ছিল, নন ক্রিমিনাল, এদের উসকে অপরাধী তো করে দিয়েছিল!
  • Blank | ২৬ জুন ২০১৪ ২০:৪৫243600
  • সিয়া বা এই সব অর্গানাইজেশান গুলো ইন্ডিভিডুয়াল লেভেলে টাকা খাওয়ায় না। এরা পুরো সিস্টেমে কোথায় হাল্কা কলকাঠি নেড়ে অজস্র লোকের সেন্টিতে শুড়শুড়ি দিয়ে তাদের কে কাজ করিয়ে নেওয়া যাবে - এইসব নিয়ে চিন্তা ভাবনা করে আর সেই ভাবেই চলে।
    হয়তো দেখা যাবে কোনো এক বড় সড় আন্দোলনের শুরু করার জন্য সোশাল নেটওয়ার্কের কল কাঠি অল্প করে নেড়ে দিয়েছিল সিয়া - তারপর বাকিটা জাড্য।
  • pi | ২৬ জুন ২০১৪ ২০:৪৪243598
  • ঠিক, ঠিক। ভুল হয়ে গেছিল ঃ(
  • rabaahuta | ২৬ জুন ২০১৪ ২০:৪৩243597
  • বিপ্লবীয়ানা না, শৌখিন বিপ্লবীয়ানা। বিশেষণ বাদ্দিলে চলবে কেন?
  • pi | ২৬ জুন ২০১৪ ২০:৪২243596
  • দাদা জিন্দাবাদ, ফোন ঠিক ঃ)

    এবার স্মার্টলি বিপ্লবীয়ানা করতে আর কোন বাধাই রইলো না ঃ)
  • rabaahuta | ২৬ জুন ২০১৪ ২০:৪১243594
  • এটুজি, আসলে আমার এখনো মানুষের সম্মিলিত শুভবুদ্ধির ওপর স্লাইট ভরসা আছে, তাই একটা শাহবাগ বা একটা নির্ভয়ার প্রতি সহমর্মিতা নিয়ে পথে নামা মানুষ সব সিয়া বা তৎসম কিছুর পয়সা খেয়েছে সেটা বিশ্বাস করে উঠতে পারি না।
    তবে এসব ব্যক্তিগত বিশাসের জায়গা, তর্কের কিছু নেই।
  • Atoz | ২৬ জুন ২০১৪ ২০:৪১243595
  • দাঙ্গা টাঙ্গা যেমন হয়, সাধারণ লোকে মারে ও মরে যাদের আর অন্য পন্থা নেই, নেপথ্য থেকে যারা এসব বাধায় তারা দিব্যি নিজের গুছিয়ে নিয়ে আঁচড়টি গায়ে না পড়তে দিয়ে উচ্চস্থানে চলে যায়।
  • rabaahuta | ২৬ জুন ২০১৪ ২০:৩৮243593
  • আবার অকুপাই ওয়াল স্ট্রীট টাইপের লোকজন, এমনকি শাহবাগও, এরা নিশ্চই স্মার্টফোন ব্যবহার করা কৌতুক জাগানো শখের বিপ্লবী। আর না হলে অর্থনীতির জটিল অঙ্ক না করে মাঠে নেমে ব্যর্থ বিপ্লব বিপ্লব খেলা করে কেউ? ধনতন্ত্রের নটে গাছ বা বাংলাদেশের মৌলবাদী কেউই তো মুড়লো না, লাভ টা কি হলো? ভন্ড দ্বিচারী না হলে হয় নাকি এমন? আমাদের হাতে গরম ফল চাই, না হলে মানবো কেন?
  • Atoz | ২৬ জুন ২০১৪ ২০:৩৭243592
  • আসল যা যা হয়েছে সবেতেই জানবেন সিয়া কি টিয়া কি জিয়া এইসবের পয়সা ছিল।
    আরে, এইগুলো কি এমনি এমনি হয় নাকি? এত লোক এত মোবিলাইজেশন এত কিছু অরগানাইজ করা-এসব কি বাতাস খেয়ে হবে?
  • - | ২৬ জুন ২০১৪ ২০:৩৬243591
  • হঠাৎ না, টি, যাস্ট উদাঃ, উনি একনিষ্ঠ ঢ্যাঁড়শ প্রেমী বলে ঢ্যাঁড়শ সংক্রান্ত ব্যাপারে উনার নাম মেনে এল। আবার খুচরো পোস্টের উৎপাত প্রসঙ্গেও কি একটা আপত্তি করছিলেন, তাইজন্য ঃ-) কুনো ব্যক্তিগত হিংসা রহস্য নাই!
    কেডি অন্য কিছুর উদাঃ দিলে সবাই যাকে চিনি, এমন কারও নাম বলতাম হয়ত। তাই কোনও মিনিময় নয়। পিলিজ।
  • T | ২৬ জুন ২০১৪ ২০:২৯243590
  • হঠাৎ 'শ্রীসদা'র নাম উঠছে কেন?
  • rabaahuta | ২৬ জুন ২০১৪ ২০:২৮243589
  • আবার এইসব শখের বিপ্লবীদের জন্যেই মনু শর্মার পুণর্বিচার হয়েছে, নির্ভয়া কান্ডের পর দিল্লী আর রিজোয়ানুরের পর কলকাতা তুলকালাম হয়ে গেছে, ব্লগে ব্লগে শাহবাগ হয়েছে, মিশর টিশরে অবশ্য সিয়ার পয়সা ছিল নাকি।

    অবশ্য ওরা অন্য খেলোয়াড়, গুরুর বিপ্লবীদের মত দ্বিচারী ভন্ড নয়।
  • rabaahuta | ২৬ জুন ২০১৪ ২০:২২243588
  • তবে গরীব বিশ্বকাপ খেলোয়াড়দের জন্যে আমাদের অবশ্যই কিছু করা উচিত। খেলা খেলা না কিন্তু, সিরিয়াস কিছু।
  • Atoz | ২৬ জুন ২০১৪ ২০:২০243587
  • ওঃ কেডি, কামাল করেছেন।
    এগুলো স্পোর্টস, অবশ্যই স্পোর্টস। ঃ-)
  • - | ২৬ জুন ২০১৪ ২০:১৭243586
  • কিন্তু কেডি ৮টা পাঁচ, পুরো ছবিটাই এক্কেরে কিলিয়ার করে লিখেছেন। সত্যি, মন থেকে বল্লাম। অপনারই উদাঃতে, ঢ্যাঁড়শ চাষীর বিরুদ্ধে অবশ্যই নারীবাদীদের পাবেন। কোনও অ্যাঙ্গেলের জন্য চেষ্টাই করতে হবে না, লেডিস ফিঙ্গারই যথেষ্ট ঃ-) সেই সঙ্গে শ্রীসদার মত লোকজনের খুচরো পোস্টও পাবেন গুরুর পাতায়।
    এইরকম সব্ক্ষেত্রেই ... কোনওটারই দাম নেই, কালের কাছে!
  • | ২৬ জুন ২০১৪ ২০:১৫243585
  • আচ্ছা আজ একদিকে আমি গানা অন্যদিকে ইউএস কে সাপোর্ট করে দুদিকেই ব্যালেন্স বজায় রাখছিঃ)
  • jhiki | ২৬ জুন ২০১৪ ২০:১৩243584
  • সুপারলাইক ঃ))
  • kd | ২৬ জুন ২০১৪ ২০:০৫243583
  • হুজিবিজি, আপনার প্রবলেমটা কোথায় ঠিক বুঝতে পারছি না। টেন কমান্ডমেন্ট্স (বা তার দিশি একুইভ্যালেন্ট) আমরা তো সকলেই বিশ্বাস করি, ছেলেপুলেদের শেখাই কিন্তু আমরা নিজেরা কি সবসময় তা মেনে চলি? সাম্রাজ্যবাদীদের দেশে বছরের পর বছর থেকে তার সুখসুবিধে ভোগ করে সাম্রাজ্যবাদের নিন্দে করতে কি আমরা পেছপা হই? তাহ'লে ফুটবলের (বা ওয়ার্ল্ড কাপের) বিরোধীতা করে সেই খেলা দেখতে অসুবিধে কোথায়?

    দেখুন, আমি যা বুঝেছি, এই প্রতিবাদ, মিছিল এক ধরণের স্পোর্ট। এর একটা এন্টারটেনমেন্ট ভ্যালু আছে। ধরুন, এই গুরুর কয়েকজন মিলে ঠিক করা হ'লো ঢ্যাঁড়স চাষের বিরুদ্ধে প্রতিবাদে নামবো। একটা আর্টিকল লিখে ফেলা হ'লো এক প্রবীন ঢ্যাঁড়স ভাগচাষীর বয়ানে। গার্ডিয়ান জাতীয় কাগাজে পাবলিশও হয়ে গ্যালো (ওরা এইসব ছাপাতে খুব ভালোবাসে - যতই হোক ঢ্যাঁড়স চাষীরা তো মুনাফাখোর)। ব্যাস্‌, এবার নেমে পড়ুন মেট্রো চ্যানেলে পোস্টার হাঁকিয়ে। বলা যায় না, ঠিকমতো অ্যাঙ্গেলে প্লেস করতে পারলে নারীবাদীদের সাপোর্টও পেয়ে যেতে পারাবো। এইবার কোনমতে যদি সুমন দেকে দিয়ে কিছু আলফাল বলিয়ে নেওয়া যায়, কেল্লা ফতে! দেশে বিদেশেও ছড়িয়ে পড়তে পারে।
    দুঃখের কথা, এত সুন্দর আইডিয়ার ক্রেডিট গুরু পাবে না। ঃ(

    উপরিউক্ত প্যারাগ্রাফটি নিছক ছ্যাবলামি।
    এমন মনিমুক্তো থেকে রক্ষা পেতে হ'লে প্রার্থনা করুন টিভি যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়।
  • a x | ২৬ জুন ২০১৪ ১৯:৫৬243581
  • থেংকু অর্পণ ফেলুদা সিরিজের খোঁজের জন্য। লী-ম'র অনুবাদ কেমন? লী মর নিজের লেখাগুলো তো অন্য লোকে অনুবাদ করেছে।
  • pi | ২৬ জুন ২০১৪ ১৯:৫২243580
  • অ্যাপ টা অনেকদিন রিফ্রেশ হচ্চে না, বলছে সিংকিং প্রবলেম। তাই ব্রাউজার থেকে দেখছিলাম। সেটা এখন লোড হচ্ছে না।
  • T | ২৬ জুন ২০১৪ ১৯:৪৬243579
  • kk, তাইই হবে, ঠিক মনে ছিল না। থ্যাঙ্কু।
  • Arpan | ২৬ জুন ২০১৪ ১৯:৪৫243578
  • পাই কি ব্রাউজারে জিমেল ইউজ কর না জিমেল অ্যাপ?
  • kk | ২৬ জুন ২০১৪ ১৯:৪৩243577
  • এলসিয়েম দা'র মেয়ের গল্পটা শুনে খুব ভালো লাগলো। অভিনন্দন।

    T,৩-১৯ এর পোস্টঃ নস্যির কৌটো নয়, গোলাপি বিড়ি। শুধু হীরে নয়, হীরের আংটি :-)
  • jhiki | ২৬ জুন ২০১৪ ১৯:৩৮243576
  • আর কী ডিলিট হবে, আমি তো একটু আগেই ট্যাব থেকে লগ আউট করলাম।

    আইডি ফোন নং এর ব্যাক আপ নিয়ে রেখে দাও।
  • kd | ২৬ জুন ২০১৪ ১৯:৩৬243575
  • কাঙাল --> বাঙাল ঃ)))

    শব্দের প্রথম অক্ষরটা ভুল হ'লে কোন সার্চ কাজ করে না দেখছি। স্পেল চেকারও না।

    আজ হেব্বি জোরে বাজ পড়লো। পাশাপাশি চারটে বাড়ির টিভি ফুস্‌স্‌স্‌! কি করে গ্যালো কে জানে। কেবল লাইন তো খোলাই ছিলো।
    শার্পের সার্ভিস সেন্টার ভালোই - দুপুরে ১-৮০০তে ফোন করলুম, সন্ধের মধ্যে মিস্ত্রি আসবে। ভাগ্যিস আমার তিন বছরের ওয়ারান্টি (কেনার পরে বিল পে করতে গিয়ে আনএক্সপেক্টেডলি জানলুম ওই উইকে এইটা ফ্রি দিচ্ছে)।
  • hzbz | ২৬ জুন ২০১৪ ১৯:৩৪243574
  • বুদ্ধিমান দিচারিতা করলে দোষ নেই। গরিবদের ফুটবল খেলায় আপত্তি নিজেদের ইন্টার্নেট টিভি সেলফোন সব চাই। প্রশ্ন কলে বলবে চোপ।
  • pi | ২৬ জুন ২০১৪ ১৯:২২243573
  • অ্যাকাউণ্ট রিমুভ করতে গেলে বলছে যে আরো অনেক কিছু ডিলিট হয়ে যাবে।
  • b | ২৬ জুন ২০১৪ ১৯:১১243572
  • গীতবিতান ডট নেটে কঠিন একটি অনুবাদ পেলাম
    O BEGGAR, you have made me a beggar.
    What more do you want?
    O beggar, my beggar,
    ইত্যাদি।
  • b | ২৬ জুন ২০১৪ ১৯:০৬243571
  • কাবলিদা, আপনি বরম রবীন্দ্রসঙ্গীত শুনুনঃ

    ১। ওগো কাঙাল আমারে বাঙাল করেছো
    কিম্বা
    ২। ওগো বাঙাল আমারে কাঙাল করেছো

    যে ভার্শান পছন্দ হয়। রাগ ভৈরবী, একতাল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত