এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ২৬ জুন ২০১৪ ১৬:১৩243540
  • পর্ণর্শ্রীর ঘটনা খুব দুঃখের মনে হয়েছে।ওটি নিয়ে আলোচনা হোক।
  • T | ২৬ জুন ২০১৪ ১৬:১১243539
  • :)
  • Arpan | ২৬ জুন ২০১৪ ১৬:০৬243537
  • টি, হাল্কা প্যাঁকের হাল্কা প্রত্যুত্তর দিয়ে এসেছি।,ঃ)
  • byaang | ২৬ জুন ২০১৪ ১৬:০৬243538
  • আমার ৪ঃ০৩এর পোস্ট সিকিকে।
  • san | ২৬ জুন ২০১৪ ১৬:০৫243536
  • আমিও একটু খ্যা খ্যা খ্যা করে নেব ? না থাক। গম্ভীরভাবে আম খাই।
  • byaang | ২৬ জুন ২০১৪ ১৬:০৩243533
  • আ মোলো যা! ভাটপাতার মিনিময়তেষ্টা মেটানোর আমার এই ক্ষুদ্র প্রয়াসকে এইভাবে খিল্লি!!!
    ঃ)))))
  • byaang | ২৬ জুন ২০১৪ ১৬:০৩243534
  • আ মোলো যা! ভাটপাতার মিনিময়তেষ্টা মেটানোর আমার এই ক্ষুদ্র প্রয়াসকে এইভাবে খিল্লি!!!
    ঃ)))))
  • san | ২৬ জুন ২০১৪ ১৬:০৩243535
  • গবেষণা নিয়ে কোনো সমস্যা নেই। শার্লক হোমস নিয়ে আছে কারণ ঐটা আমারো প্রিয় :-) তবে আসল পয়েন যখন এত পোস্টে বোঝানো যায়নি, আর যাবেওনা। কাটি।
  • সিকি | ২৬ জুন ২০১৪ ১৬:০০243532
  • এইবারে আমি পেটে হাত চেপে খ্যাখ্যা করে হাসছি। আশেপাশের জনতা আমায় ভ্যাবলার মত দেখছে, আমি থামতে পারছি না ... ওরেবাবাগো ...
  • byaang | ২৬ জুন ২০১৪ ১৫:৫৮243531
  • শার্লক হোমস আর থ্রী ইডিয়টস ভালো লাগায় ছেলেটির কালচারাল ভ্যালুজ এবং রোবোট সংক্রান্ত পোস্টগুলিকে গবেষণা না বলে আর যা বললে ভালো শোনায়, ভালো লাগে, নাহয় তাইই বললাম।
  • byaang | ২৬ জুন ২০১৪ ১৫:৫৩243530
  • সিকি ঃ)))
    যাউগ্গিয়া
  • san | ২৬ জুন ২০১৪ ১৫:৫১243529
  • সিকি :-)

    হায় কেডিদা, আমার ওগুলান উইশফুল থিংকিং। পয়সা নাই :-(
  • সিকি | ২৬ জুন ২০১৪ ১৫:৪৫243528
  • ব্যাঙ আজকে মিনিময় বাধিয়েই ছাড়বে, আর স্যান সেই ফাঁদে পা দেবেই দেবে। :-)

    আর টি-কে, বাগানবাড়ি বলা যেতেই পারে, এককালে এলাকাটার নাম ছিল লিচুবাগান। আজ সেই লিচুও নেই, বাগানও নেই, ফতুয়ার পকেটে হিরের বদলে জিরে পাওয়া যায়, তা হোক, তাইই বা কম কীসে?
  • সে | ২৬ জুন ২০১৪ ১৫:৩৪243526
  • ও কাব্লিদা, রাজযোটক ৩৮ নং অবধি দেখে ফেলেছি।
  • san | ২৬ জুন ২০১৪ ১৫:৩৪243527
  • শার্লক হোমস ভালো লাগায় গবেষণা !!!! বাবাঃ কত কম বাংলা জানি যে আমার/আমাদের পোস্ট পড়ে মানে বোঝা যায় না।
  • kumu | ২৬ জুন ২০১৪ ১৫:২৭243525
  • কেডিদা, আচ্ছা দেখব।
  • T | ২৬ জুন ২০১৪ ১৫:২৫243524
  • বিশ্বকাপের টইতে প্পনদার উদ্দেশ্যে হাল্কা প্যাঁকমূলক পোস্ট করা হয়েছে। এইটে জানিয়ে চা খেতে চললুম।
  • Arpan | ২৬ জুন ২০১৪ ১৫:২১243523
  • আর অভ্যুর কান কাটা গেছে পড়লাম তো! ঃ)
  • Arpan | ২৬ জুন ২০১৪ ১৫:২০243522
  • না না, ব্যাঙের আজকের সব পোস্টে ক্ক। জলসাঘর আর থ্রি ইডিয়টস নিয়েও।
  • T | ২৬ জুন ২০১৪ ১৫:১৯243521
  • গঙ্গা থেকে এক কিমি? বাগানবাড়ি নাকি? রাত্তিরে একা গেলে জমিদারসূলভ পোশাক পরে নস্যির কৌটো চাওয়া চাওয়ি করে? তারপর পরদিন সকালে ফতুয়ার পকেটে হিরে পাওয়া যায়? সেরম হ'লে কিনতে রাজী আছি।
  • byaang | ২৬ জুন ২০১৪ ১৫:১৭243520
  • আমি অভ্যুকে কামড়াই নি তো! ইন ফ্যাক্ট কাউকেই কামড়াই নি, কামড়ানোর ইচ্ছেও নাই। শুধু ছেলেটির থ্রি ইডিয়টস আর শার্লক হোমস ভালো লাগায় তার সব কিছু নিয়ে যে গবেষণাটা হল ভাটপাতায়, সেটায় আপত্তি জানালাম।
  • Arpan | ২৬ জুন ২০১৪ ১৫:০৭243519
  • ব্যাং হল ভাটের লুই সুয়ারেজ।

    আর অভ্যু হল জর্জিও চিয়েলিনি।
  • সিকি | ২৬ জুন ২০১৪ ১৫:০৫243518
  • গঙ্গার থেকে এক কিমি দূরে। ব্যান্ডেলের বাড়ি বিকাও আছে। কেউ কিনলে জানাবেন।
  • kd | ২৬ জুন ২০১৪ ১৫:০২243517
  • কুমুদিদি,

    ওটা এখনও দেখা হয়ে ওঠেনি। খাওয়া, ঘুম, আড্ডা আর ২৪টা সিরিয়াল দেখেই দিন ফুরিয়ে যায়। অন্য কিছু দেখতে হ'লে সোমবার অবধি ওয়েট করতে হয় - রোব্বার সাধারণতঃ সিরিয়াল থাকে না।

    রিসেন্টলি Zeeবাংলায় "রাজযোটক" বলে একটা শুরু হয়েছে, দারুণ এন্টারটেনিং। ট্রাই করো, গ্যারান্টীড ভালো লাগবে (অবিস্যি যদি তুমি লাইট কমেডি পছন্দ করো, তবেই)।
    Episode1:
  • khilli | ২৬ জুন ২০১৪ ১৫:০১243516
  • kd কে ক। এরা "আঁতেল" হতে চায় না এবং সোজা বলে দেয় কি ভালো লাগে বা লাগে না। আমরা যারা আগের জেনারেশন তাদের সাথে মতের মিল হয় না। হয় না তো হয় না জোর করে তো ভালো লাগানো যায় না। আমাদের ও মা বাবার সাথে মতের মিল হত না অনেক কিছুতেই। এরাই আবার দেখবেন হ্যারি পটার গোগ্রাসে গেলে। ইন ফ্যাক্ট কোনান ডোয়েল পড়ে শুনে তো ভালো ই লাগলো।
  • kd | ২৬ জুন ২০১৪ ১৪:৪৫243515
  • কয়েক পাতা আগে কলকাতায় বাড়ি/ফ্ল্যাট কেনাবেচা নিয়ে লেখালেখি হচ্ছে পড়লুম। রিসেন্টলি যা শুনছি, টেক বাস্তু সিরিয়াসলি। ৫০-৬০ লাখের ওপর দাম হ'লে বাস্তু-কম্প্ল্যায়ান্ট মাস্ট। নাহ'লে রিসেল করতে ঝাড় হয়ে যাবে, দামও পাবে না। আমার এক বন্ধু সিলভার-স্প্রীংএর ফ্ল্যাট এককোটি মতন কম দাম পেয়েছে "বাস্তু" না হওয়ার জন্যে (শুনে এতোই ঘাবড়ে গিয়েছিলুম যে কত দামে বেচেছে জিগ্যেস করার সাহস পাইনি)। এখন নিউটাউনে বাড়ি করেছে (তিন বিঘে জমির ওপর - এটা অবিস্যি শংকর বলেছে) - এবার আর ভুল নয়, এটা পুরো বাস্তু মেনে টেনে, কনসাল্টান্ট ডেকে টেকে।

    ও হ্যাঁ, কে যেন আমার বাড়ি কিনতে চায়? ওয়েলকাম টু ইট। সঙ্গে বোনাস - গুরু হেডকোয়াটার্স।

    আর হ্যাঁ, একটা ফ্ল্যাট বিক্রির খবর পেয়েছি, উত্তরপাড়ায় মনে হয়। রাইট অন গঙ্গাপাড় - নদীর গর্জাস ভিউ (লোকমুখে শোনা)। ইন্টারেস্টেড থাকলে খবর নিতে পারি (এক্জাক্টলি কে যে বলেছিলো, মনে পড়লেই হ'লো)।
  • kumu | ২৬ জুন ২০১৪ ১৪:৩৫243514
  • কেডিদা আপনার ভালো লাগেনি?প্রথম দিকটা যতদিন কৌশিক পরিচালনায় ছিলেন?
  • Du | ২৬ জুন ২০১৪ ১৪:২৮243512
  • শেষে ন টা হবে না
  • byaang | ২৬ জুন ২০১৪ ১৪:২৮243513
  • কাবলিদা ঃ)))
  • kd | ২৬ জুন ২০১৪ ১৪:২৬243511
  • নেহাৎ ব্যাঙ বল্লো বলে -->
    এখানে আকাশ নীলঃ


    ছেলেটির ইন্টারভিউ বেশ ভালো লাগলো। সোজাসাপটা মনখোলা উত্তর, কোনো ছলনা নেই। এই কয়েক বছরে বেশ কিছু এইবয়সী (টিপিকালি লেখাপড়ায় ভালো, মধ্যবিত্ত পরিবারের) ছেলেমেয়েদের সঙ্গে মিশে দেখেছি, একই রকম চিন্তাধারা - নিজেকে আঁতেল প্রজেক্ট করার বিন্দুমাত্র চেষ্টা নেই।
    তবে এটা হ'তেই পারে, আমি নিজে অনেকটা এদের মতোই ভাবি, তাই হয়তো একটু রিলেট করতে পারি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত