এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ২৬ জুন ২০১৪ ১৪:২১243510
  • আমার ছেলে কাল এটা বলেছে -- মা, আর্জেন্টিনা ডাজ নট হ্যাভ সুপ্রিমেসি ওভার নাইজেরিয়া, বাট দে হ্যাভ সুপের্মেসিনঃ)
  • de | ২৬ জুন ২০১৪ ১৪:১৬243509
  • রিমি - ঈশান বা আকা-ঈশান - এসবও খুবই উপভোগ্য মিনিময়!
  • byaang | ২৬ জুন ২০১৪ ১৪:১৪243508
  • সিকি ঃ))
  • সিকি | ২৬ জুন ২০১৪ ১৪:১৩243507
  • ব্যাং তো গোলপোস্ট বগলে নিয়ে হুদো হুদো লাফ মারছে যাতে মিনিময় হয়। :-)
  • cm | ২৬ জুন ২০১৪ ১৪:১২243506
  • ছ্যা ছ্যা একটা দুধের ছানার মতামত তাই নিয়ে আপনারা মিনিময় কচ্ছেন! জওহর পসন্দ খেয়েছেন? খালি হিমসাগর আর ল্যাঙড়া খেলেই হবে, আরো কত ভাল ভাল আম বাকি রয়েগেল খবর রাখেন?
  • san | ২৬ জুন ২০১৪ ১৪:০৫243505
  • আঃ, সে মিনিময় হত অক্ষদি আর বোধিদার, আর ঈশান আর দ্রি এর। যেন মালপো দিয়ে রাবড়ি, যেন তবলা ও সেতারের যুগলবন্দী ! সেসব আর হয়না :-(
  • kc | ২৬ জুন ২০১৪ ১৩:৫৯243504
  • মিনিময় কোথায় হচ্ছে? হব হব কচ্ছে। তা কত্তে কত্তেই লোকে মশলা খেয়ে নিচ্ছে। ঃ-((
  • san | ২৬ জুন ২০১৪ ১৩:৫৮243503
  • যা বলেছ :-)
  • jhiki | ২৬ জুন ২০১৪ ১৩:৫৭243502
  • কাল রাত থেকে পোচ্চুর মিনিময় হচ্ছে, স্যানের তো পোয়াবারো ঃ)
  • byaang | ২৬ জুন ২০১৪ ১৩:৫২243500
  • কাজু ঃ))))))
  • Kaju | ২৬ জুন ২০১৪ ১৩:৫২243501
  • কিন্তু ওই কুমীরমুখো অর্চির জন্যে এত কিছু...
  • kabya | ২৬ জুন ২০১৪ ১৩:৫০243497
  • ব্যাঙ এর ১।২৫ এর পোস্ট কে ক্ক।
  • kumu | ২৬ জুন ২০১৪ ১৩:৫০243498
  • টাস্কা থেকে ভিডিওকন করা হল তো।এতেও হবে বোধহয়।
  • সিকি | ২৬ জুন ২০১৪ ১৩:৪৪243496
  • পম্যা, ঘরে টাস্কা প্লাস নিয়ে আসুন। সিরিজ ধরে রেকর্ডিং করে রাখুন। রাতে ডিনার খেতে খেতে দেখে নেবেন।
  • byaang | ২৬ জুন ২০১৪ ১৩:৪২243495
  • আমার আবার ছেলেটিকে রোবোট বলে ট্যাগিয়ে ভাটানোটা ছেলেটির প্রতি আক্রমণ বলে মনে হয়েছে।
  • kumu | ২৬ জুন ২০১৪ ১৩:৪১243494
  • আচ্ছা ব্যাং, অবশ্যই ফোনিও।
  • byaang | ২৬ জুন ২০১৪ ১৩:৪০243493
  • কেসি, ঃ)))
  • byaang | ২৬ জুন ২০১৪ ১৩:৩৯243492
  • কুমুদি, তোমার সঙ্গে একটা গোপন পরামর্শ আছে। পরের হপ্তায় ফোনাব।
  • kc | ২৬ জুন ২০১৪ ১৩:৩৮243491
  • "আক্রমণাত্মক ভাট"?
    কার আবার বেঙির।

    আজকের নয়। বেঙির জেনেরেল ভাটের স্টাইল।
  • Kaju | ২৬ জুন ২০১৪ ১৩:৩৭243488
  • দন্ফ্হে-টা সন্ধ্যে ! এতো পুরো একুবাউ-মার্কা হল। লিখে দিলেন কেন এখুনি, একটু পাজল ক্র্যাক করছিলাম।
  • সে | ২৬ জুন ২০১৪ ১৩:৩৭243489
  • http://www.anandabazar.com/calcutta/obscenity-in-facebook-teenage-commits-suicide-1.44608

    পঞ্জাবের পরে এ বার পর্ণশ্রী!
    রাস্তায় বেরোলে কিশোরী বা তরুণীদের নিগ্রহের ঘটনা নতুন নয়। সেই নিগ্রহ বাড়ছে সাইবার জগতেও। ফেসবুকে দুই পুরুষ বন্ধুর ক্রমাগত অশালীন মন্তব্যের জেরে ২০১২ সালে হস্টেলে আত্মহত্যা করেছিলেন পঞ্জাবের জালন্ধরের এক পলিটেকনিক ছাত্রী। ফেসবুকে এক বন্ধুর ক্রমাগত অশালীন মন্তব্য ও কুরুচিকর তথ্য-ছবি দেওয়ার জেরে এ বার আত্মঘাতী হলেন বেহালা পর্ণশ্রীর সদ্য মাধ্যমিক পাশ করা এক কিশোরীও।
    পুলিশ জানিয়েছে, মৃতার ঘর থেকে ইংরেজিতে লেখা পাঁচ পাতার একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে নিজের মৃত্যুর জন্য ফয়জল ইমাম খান নামে একটি ছেলেকে দায়ী করেছে ওই কিশোরী। অভিযুক্ত হিসেবে নাম রয়েছে ফয়জলের দুই বন্ধুরও। বুধবার ফয়জল এবং তার ওই দুই বন্ধু সতীশ সাউ ও দীপককুমার গুপ্তকে গ্রেফতার করা হয়েছে।
    সাইবার বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুকে ঘনিষ্ঠতা এবং শত্রুতার জেরে এমন ঘটনা ক্রমাগত বাড়ছে। একটি কম্পিউটার অ্যান্টিভাইরাস প্রস্তুতকারী সংস্থার সাম্প্রতিক সমীক্ষায় ধরা পড়েছে, এ দেশে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে নাবালক ছেলে-মেয়েরা অনলাইন অভব্যতার শিকার হচ্ছে। কখনও কখনও তার মাত্রা এমন পর্যায়ে পৌঁছচ্ছে যে, নিগৃহীতারা আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতেও পিছপা হচ্ছেন না।
    কলকাতা ও লাগোয়া এলাকাতেও এমন সাইবার অশালীনতা বা হেনস্থার ঘটনা বিরল নয়। প্রায়ই এমন নানা অভিযোগ পান কলকাতা পুলিশের সাইবার থানার অফিসারেরা। বছর দুয়েক আগে ফেসবুকে বারাসতের এক তরুণীর ভুয়ো প্রোফাইল তৈরি করে নানা অশালীন ছবি-মন্তব্য ছড়িয়েছিল এক তরুণ। কিন্তু সাইবার হেনস্থার জেরে আত্মহত্যার ঘটনা এ শহরে এই প্রথম বলেই লালবাজার সূত্রের দাবি।
    ঠিক কী হয়েছিল পর্ণশ্রীতে?
    প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, বেশ কিছু দিন আগে ফেসবুকেই ফয়জলের সঙ্গে আলাপ হয় পর্ণশ্রীর ওই কিশোরীর। বন্ধুত্বও তৈরি হয় দু’জনের মধ্যে। কিন্তু সম্প্রতি ফয়জল ফেসবুকে মেয়েটির ভুয়ো প্রোফাইল তৈরি করে তাতে অশালীন ও কুরুচিকর কথা লিখেছিল। মেয়েটির মোবাইল ফোন নম্বরও দিয়েছিল সে। পুলিশ সূত্রের খবর, সেই প্রোফাইল দেখে নানা উটকো লোক মেয়েটিকে ফোনে উত্ত্যক্ত করত বলে সুইসাইড নোটে অভিযোগ করেছে কিশোরী। মেয়েটির সঙ্গে ফয়জলের আলাপ করিয়ে দিয়েছিল সতীশ ও দীপক। তাদের বিরুদ্ধে পাড়ায় এসে ওই কিশোরীর সম্পর্কে নানা নোংরা কথা ছড়ানোরও অভিযোগ রয়েছে।
    বুধবার ওই কিশোরীর প্রতিবেশীরা জানান, কলেজপড়ুয়া দিদি, মা-বাবার সঙ্গে মেয়েটি বছর চারেক ধরে ওই পাড়ায় একটি বাড়িতে ভাড়া থাকত। এলাকায় দুই বোনেরই ভদ্র ও শান্ত মেয়ে বলেই পরিচিতি রয়েছে। বাসিন্দারা জানান, মঙ্গলবার বিকেল চারটে নাগাদ ওই কিশোরীর মা ও দিদি বেরিয়েছিলেন। মেয়েটি বাড়িতে একাই ছিল। রাত সাড়ে আটটা নাগাদ মা ও দিদি ফিরে দেখেন, ঘর ভিতর থেকে বন্ধ। ডাকাডাকি করেও সাড়া না মেলায় প্রতিবেশীদের ডেকে দরজা ভাঙেন তাঁরা। ভিতরে ঢুকে দেখা যায়, কড়িবরগা থেকে ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলছে ওই কিশোরী। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে।
    কিন্তু কেন এমন করল অভিযুক্তেরা? পুলিশ অবশ্য এ নিয়ে এখনই মুখ খুলতে নারাজ। তবে ঘটনাটিকে কড়া ভাবেই দেখছে লালবাজার। পুলিশ সূত্রের খবর, কিশোরীর আত্মহত্যার খবর পাওয়ার পরে এ দিন লালবাজারের সাইবার থানার একটি দল পর্ণশ্রী থানায় যায়॥
    শুধু অল্পবয়সীরাই নয়, ছেলেমেয়েদের অনলাইনে নিগ্রহ হওয়া নিয়ে কার্যত তটস্থ মা-বাবাও। অভিভাবকদের একাংশের বক্তব্য, উঠতি বয়সে ইন্টারনেটে অনেকেই বন্ধুত্ব পাতায়। সেই বন্ধুত্বের ফাঁদে পড়ে কখন কী বিপদ ঘটবে, তা ছেলেমেয়েরা বুঝতে চায় না। বরং বকাঝকা করলে বিপত্তি বাড়বে, এই ভয়ে অনেকে কিছু বলতেও চান না। শহরেরই এক পরিবারে কিশোরী মেয়েকে নিয়ে তটস্থ এক মায়ের উক্তি, “মেয়ের বিপদ নিয়ে চিন্তায় আমাকেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল!’’
  • byaang | ২৬ জুন ২০১৪ ১৩:৩৭243490
  • এইটে একটা দুঃখের কথা হোলো কুমুদি? তুমি কাব্লিদাকে জিগাও, উনি বলে দেবেন, কোন সময়ে রিপিট টেলিকাস্ট হয়, নয়তো কোন ওয়েবসাইটে দেখা যাবে, আর লিংক দিয়ে দেবেন।
  • kumu | ২৬ জুন ২০১৪ ১৩:৩৫243487
  • সন্ধে ছটার সময়।
  • kumu | ২৬ জুন ২০১৪ ১৩:৩৪243484
  • বাহ।ছবি দিও।
    বলছিলাম এখানে আকাশ নীল আবার দেখাচ্চে কিন্তু দন্ফ্হে ছাতার সময়।ভাবা যায়?
  • san | ২৬ জুন ২০১৪ ১৩:৩৪243485
  • বাই দ্য ওয়ে, আমরা তো অনেকে লিখেছি, কেসি কার আক্রমণাত্মক ভাটের স্টাইলের সঙ্গে মিল পেলেন ? ঃ-) পড়ে দেখব !
  • Kaju | ২৬ জুন ২০১৪ ১৩:৩৪243486
  • গন্ডারের চামড়া দিয়ে শাড়ি? পরে সেটা কাচা-টাচা যাবে?
  • byaang | ২৬ জুন ২০১৪ ১৩:৩১243483
  • আমার কুমুদি, দমু আর মিঠুকে বলার ছিল সেই গন্ডার শাড়িটা মায়ের জন্য অর্ডার করে দিয়েছি, জুলাইয়ের প্রথম হপ্তাতেই এসে যাবে।
  • byaang | ২৬ জুন ২০১৪ ১৩:২৮243481
  • কী কথা কুমুদি? খুব দুঃখের হলে বোলো না কিন্তু, মনখারাপ করিয়ে দিও না কিন্তু!
  • san | ২৬ জুন ২০১৪ ১৩:২৮243482
  • নাকটাকে বুঝিয়ে বলুন :-) ভুল গন্ধ !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত