এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ২৬ জুন ২০১৪ ১৩:২৭243480
  • ব্যাংকে একটা দুক্ষের কথা বলার ছিল।সে একটু পরে বলছি।
  • byaang | ২৬ জুন ২০১৪ ১৩:২৬243479
  • কেসি, আমার ছেলে কর্নাটকে বসে কন্নড়হীন ভাবে বড় হচ্ছে। বন্ধুদের সঙ্গে একটু আধটু কন্নড় বলা ছাড়া আর কোনো প্রয়োজনই নেই তার এ ভাষাটার। এদিকে তার ইদানিং সত্যজিত রায়ের ছোটো গল্প বাংলাতেই পড়তে ভালো লাগছে। এইসব জানলে না জানি কোন কন্নড় সাইটে তাকে কতবার রোবোট বলা হবে!
  • kc | ২৬ জুন ২০১৪ ১৩:২৩243478
  • ওহ, স্যান, ডুবে যাওয়ার কথাটাতো বেঙি বলেছে। আর বোঝাইতো যাচ্ছে যে কিছু লোকের ব্যাপারটাতে অস্বাভাবিক লাগছেনা।

    আর এই "বাংলায় বসে বাংলাহীন ভাবে বড় হয়ে ওঠা " ক্থাটায় রাজ থ্যাকারে মার্কা গন্ধ আছে। ওটাকে রিফ্রেজ কর।
  • byaang | ২৬ জুন ২০১৪ ১৩:২১243477
  • কেসির পোস্ট থেকেই কোট করি।
    "সেই মহিলার আলাপের স্টাইল আর তো এই আক্রমণাত্মক ভাটের স্টাইল একদম একরকম।"
    তো আমরাও কেউ কেউ বলেছি "এই আক্রমণাত্মক ভাটের স্টাইল" দেখতে আমাদের ভালো লাগে না। সমস্যা কী? সবার তো সব ভালো নাও লাগতে পারে।
  • সে | ২৬ জুন ২০১৪ ১৩:২০243476
  • ছেলেটি সততার সঙ্গে সোজা সাপটা উত্তর দিয়েছে। ইনিয়ে বিনিয়ে মন রেখে পোলিটিক্যালি কারেক্ট হবার চেষ্টা করেনি। ভালো লাগল।
  • san | ২৬ জুন ২০১৪ ১৩:১৬243474
  • আমরাও কেউ কেউ সোজা সাপটা বলেছি এই রকম ভাবে বাংলায় বসে বাংলাহীন ভাবে বড় হয়ে ওঠা ( বা বড়ো করে তোলা, যেমন কুমুদি বলেছেন ) ট্রেন্ডটা দেখতে আমাদের ভালো লাগে না। সমস্যা কি ? :-) সবার তো সব ভাল না-ই লাগতে পারে :-D
  • byaang | ২৬ জুন ২০১৪ ১৩:১৬243475
  • ইন ফ্যাক্ট হুতোকে দেব বলে উজানি খাল আর বিষাদবৃক্ষ দুইই কিনে রেখেছি। চোট লেগে যাওয়ায় আর লামাকে দিয়ে আসা হল না।
  • সে | ২৬ জুন ২০১৪ ১৩:১২243472
  • ছেলেটির ইন্টারভিউ কোথায় আছে? কোন পাতায়?
  • khilli | ২৬ জুন ২০১৪ ১৩:০৮243470
  • ছেলেটি রোবট তো মনে হলো না। কোনান ডয়েল পড়ে, রবীন্দ্র সঙ্গীত শোনে, থ্রি ইডিয়টস দেখে বলেছে। এবার সে যদি সুনীল শক্তি না পড়ে বা প্রতুল না শোনে, অযান্ত্রিক না দেখে তাতে গেল গেল রব কেন ? সে ক্রিকেট খেলে এবং আইপিএল পছন্দ করে। ফেসবুক করে তো করে। সোজা সাপটা বলেছে যা ভালবাসে। আমাদের ভালবাসার সাথে মিলতে নাই পারে। পসন্দ আপনা আপনা।
  • byaang | ২৬ জুন ২০১৪ ১৩:০৮243471
  • ছেলেটি বলেছে তার শার্লক হোমস পড়লে বোরডম কাটে। এটার মধ্যে কোথায় লেখা আছে সে শার্লক হোমস ছাড়া আর কিছু পড়ে নি? আর শার্লক হোমস ভালো লাগা আর উডহাউস ভালো না লাগা মানেই সে রোবোট, এমনটাও মনে করি না। আর সব্বার সাহিত্য-শিল্পকলাপ্রীতি থাকতে হবেই বা কেন? না থাকলেই সে রোবোট, এমনটাই বা কেন?
  • san | ২৬ জুন ২০১৪ ১৩:০৬243469
  • কেসি মনে হয় পোস্ট গুলো পড়েন নি ঠিক।তাচ্ছিল্য কেন লেগেছে শোনার পরেও মনে হচ্ছে, বাংলাভাষা ডুবে যাচ্ছে বলে চিন্তা ? যাক কি আর করা :-) আন্দাজ আপনা আপনা !
  • byaang | ২৬ জুন ২০১৪ ১৩:০৪243468
  • উজানি খালের সোঁতা নিয়ে আমি কয়েক বছর আগেই ভাটের পাতায় লিখেছিলাম, পিপি-ও তখন লিখেছিল "ওটাতেই বুঁদ হয়ে থাকবে এখন কয়েক দিন"।
    কিছুদিন আগে কিনলাম বিষাদবৃক্ষ। তোকে রেকো দিলাম। উজানি খাল পড়লে বিষাদবৃক্ষও পড়ে নে। আমার কী আসপদ্দা! কেসিকে বই রেকো দিচ্ছি।
  • san | ২৬ জুন ২০১৪ ১৩:০২243467
  • ফেলুদাকে কারা মহৎ সাহিত্য পদবাচ্য বলে জানিনা। তবে আঠেরো বছরের ছেলের সাহিত্য বলতে শুধু ফেলুদা ভালোলাগে বললে তার সাহিত্যপ্রীতি নিয়ে ভালো কিছু বলার থাকত না।
  • byaang | ২৬ জুন ২০১৪ ১৩:০১243466
  • আর হ্যাঁ যিনি এই ছেলেটিকে ইন্টারভিউ করেছেন, তাঁর করা শেষ প্রশ্নটির মতন এরকম বোকা বোকা প্রশ্ন খুব বেশি দেখি নি। এই ছেলেটি তার ইচ্ছেমতন বিষয় নিয়ে পড়তে চায় এবং পড়ার সুযোগ নিজেই তৈরি করে নিয়েছে, তাকে জিগানো - কেন গান লিখলে না, কেন আবৃত্তিকে কেরিয়ার করলে না! কেন রে বাপু? যা না, গিয়ে শঙ্খ ঘোষকে জিগা না, কেন কোডিং শিখলেন না? কেন অন্য কোনো পেশা বাছলেন না?
  • kc | ২৬ জুন ২০১৪ ১২:৫৫243464
  • *তোর
  • kc | ২৬ জুন ২০১৪ ১২:৫৫243465
  • হ্যাঁ, একদম তাই। তা ভাল হয়েছে তুই আসায়। এইসব হাহাকার করা জনগণকে ভালো করে বুঝিয়ে দে তো।

    ভালো কথা, রিসেন্টলি মিহির সেনগুপ্তর ভাটিপুত্রে বাখোয়াজি আর তার সঙ্গে আরও তিনটে লেখা পড়লাম। সেখানে ছুডু বলে এক বাংলাদেশের বুড়ির সঙ্গে পরিচয় হল। সেই মহিলার আলাপের স্টাইল আর তো এই আক্রমণাত্মক ভাটের স্টাইল একদম একরকম।

    বইটার নাম উজানি খালের সোঁতা। কিনে ফ্যাল। রিয়েল ভাল বই।

    @ব্যাঙ
  • jhiki | ২৬ জুন ২০১৪ ১২:৫১243463
  • আমিও ব্যাঙ আর lcmদাকে ক্ক।
  • byaang | ২৬ জুন ২০১৪ ১২:৪৯243462
  • না কেসি, একেবারেই মনে করি না, আমাদের জেনারেশন বিশাল কিছু করেছে বাংলাকে ভাসিয়ে রাখতে। তবে ভাটপাতার হাহাকার দেখে ওটাই মনে হল যে বাংলাভাষার ভবিষ্যত নিয়ে চিন্তিত।
    আর এলসিএমের প্রতিটা পোস্টে কয়ে ক্ক।
  • byaang | ২৬ জুন ২০১৪ ১২:৪৬243461
  • আর এই ছেলেটির মধ্যে রোবোট হওয়ার মতন কিচ্ছুটি খুঁজে পেলাম না। তার যা ভালো লাগে আর যা খারাপ লাগে তাকে খোঁচানোয় সে বলেছে। এর মধ্যে রোবোটের কী আছে রে বাপু? থ্রী ইডিয়টস ভালো না লেগে জলসাঘর ভালো লেগেছে বললেই কি সে রোবোট হত না? আর শার্লক হোমস পড়ে বোরডম কাটাতে, তাতেই বা কি মহাসর্বনাশ হল? শার্লক হোমস না পড়ে ফেলুদা পড়ে বললেই কি সে মনুষ্যপদবাচ্য হয়ে উঠত রোবট থেকে? মানে ফেলুদা পড়ে মহৎ সাহিত্যপাঠ করার অনুভূতি আমার কখনো হয় নি। আমরাও কি আমাদের মুড অনুযায়ী বই বাছি না? নাকি সেরা সাহিত্য পড়ার অভিপ্রায় নিয়ে সবসময় বই পড়ি?
  • jhiki | ২৬ জুন ২০১৪ ১২:৪৪243460
  • রোবট হলে কর্পো দুনিয়াতে সফল হবে, সত্য নদেল্লা হয়েও যেতে পারে ঃ)

    জোকস অ্যাপার্ট, ইন্টারভিউ পড়ে মনে হল ছেলেটা জানে জীবনের কী লক্ষ্য, আর সেটা নিয়ে কোন হিপোক্রেসি নেই। আমার ছেলে এরকম হলে আমার ভালো-ই লাগবে। জ্যাক অফ অল ট্রেডস হওয়াটা খুব গৌরবের বিষয় মনে করিনা।
  • kc | ২৬ জুন ২০১৪ ১২:৪২243459
  • এই "ডুববে" কথাটা আসে ক্ষী করে? আমাদের জেনেরেশন কি খুব ভাসিয়ে রেখেছি মনে হয়?
  • byaang | ২৬ জুন ২০১৪ ১২:৪০243458
  • আর হ্যাঁ, ছেলেপুলেরা বাংলা পড়ে না বলে বাঙালীরা তাদের দোষ দেওয়ার আগে জেনে রাখুক, ভারতবর্ষের ইং মিডিয়ামে পড়া ছেলেপুলেদের বৃহৎ অংশই নিজেদের মাতৃভাষা এবং/অথবা ইস্কুলে নেওয়া দ্বিতীয় ভাষাটি ঠিক করে পড়ে না, শেখে না, ভালো-ও বাসে না। তারা দিব্যি জানে ক্লাস টেনের পরে এই দ্বিতীয় ভাষাটি আর পড়তে হবে না। আর নম্বর তোলার দায় না থাকলে আমিই কি আর ঈশ্বর গুপ্তর কবিতা পড়তাম? সে আমাকে দুর্ভাগাই বলুন অথবা বদমাইস বা আর যাই বলুন।
    লুরুতে তো দেখি বাড়িতে কন্নড় বলা বাচ্চাই হোক অথবা বাড়িতে মালয়ালম, বা তেলেগু বা তামিল বলা বাচ্চা, তাদের ইস্কুলে দ্বিতীয় ভাষা হিন্দি বা ফ্রেঞ্চ বা স্প্যানিশ।
    এখানে এমনকি হিন্দিভাষী বাচ্চাদের মাদেরও দেখি ছেলেপুলেরা হিন্দিতে সবচেয়ে কম নম্বর পায় বলে আলোচনা করতে।

    ডুবলে একা বাংলা ডুববে না।
  • সিকি | ২৬ জুন ২০১৪ ১২:৩৬243457
  • ঝিকিকে বলার ছিল ছেলেটিকে সত্যজিৎ মধুকবি কিসুই হতে বলি নি। :-) সত্য নাদেল্লাও হতে বলি নি। আইকন যদি সব পরীক্ষায় স্ট্যান্ড করা ছেলেমেয়েই হয়ে যেত তা হলে দুনিয়াটা আইকনে ছেয়ে যেত। ছেলেটাকে আমার রোবোট ইন দা মেকিং মনে হয়েছে। রোবোট জনতা আমার পছন্দ নয়। এই আর কি।
  • kumu | ২৬ জুন ২০১৪ ১২:৩০243456
  • ঈস এই মেয়েগুলোকে দেখতে আদর করতে কী ইচ্ছে করে।
    বন্ধুদের মেয়েদের টেনে টেনে আদর করলে আমার ছেলেরা কটমট করে দেখত।যখন ছোট ছিল দৌড়ে এসে ঠেলে ফেলে দিতে চাইত।
  • byaang | ২৬ জুন ২০১৪ ১২:২৯243455
  • এলসিএম এর মেয়ের লেখাটা পড়ে খুব ভাল্লাগলো। অনেক অনেক অভিনন্দন এলসিএমের কন্যাকে।
  • jhiki | ২৬ জুন ২০১৪ ১২:২৭243454
  • আমার প্রথম রোজগার কলেজে অন্তাক্ষরী, ১৫০ টাকা বোধহয়। সেই টাকা ক্যান্টীনেই শেষ হয়ে গেছিল, হোস্টেল অবধি পৌঁছয়নি। ইনফ্যাক্ট পুরো চারবছরে অন্তাক্ষরী থেকে অনেক রোজগার করেছিলাম, কিস্যুই হোস্টেলে পৌঁছয়নি, উল্টে পকেট থেকে আরো টাকা বেরিয়ে গেছিল ঃ)

    সিকিকে বলার ছিল যে জয়েন্টে থার্ড হওয়া ছেলেটিকে সত্যজিত, মধুকবি এসব হতে হবে কেন? সত্য নদেল্লা হতে বললে তাও বুঝতাম ঃ)
  • de | ২৬ জুন ২০১৪ ১২:২৪243453
  • ভারী সুন্দর লিখেছে এলসিয়েম - কত স্বপ্ন ওদের চোখে - কন্যেরা বড় হয়ে গেলো আমাদের!

    আমার কন্যাকেও পাঠিয়ে দিলাম লিং।
  • kumu | ২৬ জুন ২০১৪ ১২:২০243452
  • এলসিএমের কন্যাকে অনেক শুভেচ্ছা।বাড়ী গিয়ে ওর লেখা পড়ব।
    আমারো প্রথম রোজগার এক প্রবন্ধ প্রতিযোগিতা থেকে,১০ টাকা।।অনেকদিন নোটটা ছিল।
    ,
  • সিকি | ২৬ জুন ২০১৪ ১২:০৯243451
  • এটা কি হত্যাপুরীর কভার?

    এদিকে দিল্লির পাওয়ার ইনস্টিট্যুটের দুটো ছেলে খারাপ হয়ে যাওয়া সিএফেল ল্যাম্প সারিয়ে ফেলার টেকনোলজি আয়ত্ত্ব করেছে, সেই সিএফেল নাকি আবার নতুনের মত সার্ভিস দেবে। খরচা পার সিএফেল মাত্র এক টাকা। আইএনআর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত