এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২৬ জুন ২০১৪ ১০:২৪243390
  • ওরে বাপরে, স্যান কইসে কি - ফাইনাল ফিলিং, তারে আবার প্রতিপালন।
  • Arpan | ২৬ জুন ২০১৪ ১০:২৩243388
  • আরে প্যাঁক কেন হবা!?

    রীতিমত ব্যবহারিক কোশ্ন। মেয়ে ভরতনাট্যম না ক্যারাটে কোনটা শিখবে সেই নিয়ে রীতিমত গৃহবিবাদ হয়েছিল এক সময়। দেখা গেল আমি বাদে সবাই সানিপ্রাপ্ত।
  • san | ২৬ জুন ২০১৪ ১০:২০243387
  • সানি হবে কেন। সংস্কৃতি মানুষের ফাইনার ফীলিং কে নার্চার করে। যে কোনো আর্ট ফর্ম। যাগ্গে।

    অপ্পনের প্যাঁক এর উত্তর হল - ভালোবেসে ভলিবল খেললেও নিশ্চিন্ত হব সে রোবোট নয় :-)
  • Abhyu | ২৬ জুন ২০১৪ ১০:১৯243386
  • আমি তাই চি শিখব ভাবছি।
  • Abhyu | ২৬ জুন ২০১৪ ১০:১৮243385
  • ফোজ্জির কি খবর? মিস তাই কুণ্ডু?
  • kc | ২৬ জুন ২০১৪ ১০:১৭243383
  • সানি মানে সুপার সানি। কোনও সন্দেহ নাই। কিন্তু আমার ছেলেই যদি এরকম হয়ে যায় আমার খারাপ লাগবে। এটাও কি সানি?
  • Abhyu | ২৬ জুন ২০১৪ ১০:১৭243384
  • অরিজিনাল ছবি আছে, শুরুতে সত্যজিৎ রায়ের ভূমিকা। আমি দু কপি কিনেছিলাম। একটা দিয়ে দিয়েছি।
  • lcm | ২৬ জুন ২০১৪ ১০:১৬243382
  • বাঙালীর ঐ কালচার নিয়া একটু ইয়ে আসে। মানে গব্বো আর কি।
  • Arpan | ২৬ জুন ২০১৪ ১০:১৪243380
  • কেন কম্পিউটার ইঞ্জিনিয়ার আর ধরো মন দিয়ে তায়কন্ড শেখে - এমন হলে ধিক্কার কীসের? ঃ)

    মানে সংস্কৃতি লেজুড় হিসেবে বংসন্তানদের সিভিতে থাকতেই হবে, এইটা কি সানি না?
  • kumu | ২৬ জুন ২০১৪ ১০:১৪243381
  • স্যান বড় হয়ে ওঠা বা বড় করে তোলা।এই রোবটদেরি দিন আসছে।
  • lcm | ২৬ জুন ২০১৪ ১০:১৩243378
  • আমাদের বাপ-ঠাকুদ্দার জমানায় তো ইংরাজির কদর ছিল আরো অনেক বেশী, বাংলার প্রতি হতছেদ্দা কিসু কম ছিল না - ইংরাজি ভালো লিখতে বা বলতে না পারলে শিক্ষিত বলে কেউ মানতেই চাইত না
  • san | ২৬ জুন ২০১৪ ১০:১৩243379
  • *পড়তাম নয় বলতাম। আমি এত টাইপো করছি ক্যানো ? ঃ-(
  • সিকি | ২৬ জুন ২০১৪ ১০:১২243376
  • আমার মেয়ে বাংলা পড়তে পারে। সব যুক্তাক্ষর শেখে নি, তবে মোটামুটি পড়ে নেয়। লেখার চেষ্টা করে নি কখনও।

    একটা সময়ে জোর করেছিলাম। অবুঝের মত। মেয়ে পছন্দ করত না, মাঝে মাঝে কেঁদেও ফেলত। তারপরে ছেড়ে দিয়েছিলাম। আর জোর করি নি। ঘর ভর্তি বাংলা বই, আমি বা সিকিনী ছাড়া কেউ পড়ার নেই। মেয়ের পড়ার অভ্যেস হয়েছে, খুব ফাস্ট রিডার, গোগ্রাসে গেলে ইংরেজি হিন্দি বই, আশায় আছি, একটু বড় হলে নিজেই চাইবে বাংলা শিখতে। দেখি কী হয়।
  • Arpan | ২৬ জুন ২০১৪ ১০:১২243377
  • হুম, দেখি পুজোর সময় কিনে দেব। আশা করি অরিজিনল ছবিগুলো রেখেছে। নইলে সব মজা মাটি!
  • san | ২৬ জুন ২০১৪ ১০:১০243373
  • এইটা তো ভালো ব্যাপার, অপ্পন। শুনে ভাল লাগল। তবে বাংলা ক্লাসিকস না পড়ে যদি হিন্দি/ইংরিজি/কন্নডিগা ক্লাসিকস পড়েও বড় হত, তাতেও ভাল পড়তাম। বই না পড়ে গিটার বাজালে/ছবি আঁকলেও ভাল বলতাম। স্নব বলুন, পুরনোপন্থী বলুন, যা গাল দেবেন দিন, এই 'কেবলমাত্র' অ্যাচিভমেন্ট/কেরিয়ার ওরিয়েন্টেড বড়ো হয়ে ওঠা দেখলে কেমন হতাশ লাগে।
  • Arpan | ২৬ জুন ২০১৪ ১০:১০243375
  • বি যেইটা বলল সেইটাই হয়ত ঠিক। ছেলেটি কেভিতে পড়ত।

    আমার কেভির বন্ধুরা ওরকম দলছুট হয়ে থাকত। সে অবশ্য দ্বাপর যুগের কথা। এখন দলছুটেরাই সংখ্যাগুরু হয়ত।
  • lcm | ২৬ জুন ২০১৪ ১০:০৯243371
  • কি মুশকিল, অনেকেই ইংরাজি, ফারসি শিখত - তারা সকলে এক্কেবারে পন্ডিতও নয়।
    অনেকেই ইংরাজি গান শুনত, সিনেমা দ্যাখত -তারা হগ্গলে সত্যজিত নয়।
    ওতে কিসু হয় না।
  • Arpan | ২৬ জুন ২০১৪ ১০:০৯243372
  • না। ফ্লিপকার্ট/আমাজনে দেখছি পাওয়া যায় কিনা।
  • সিকি | ২৬ জুন ২০১৪ ১০:০৭243367
  • জানিনা এলসিএমদা, বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে। কলকাতায় বড় হওয়া ছেলের কোনও বন্ধুর কাছে বাংলা বই নেই? কখনও পড়ে নি? থ্রি ইডিয়টস আমার খুব খারাপ সিনেমা লাগে না, এন্টারটেনমেন্ট মুভি হিসেবে আমার বেএশ ভালো লেগেছে, কিন্তু ভূতের ভবিষ্যতও তো আরও বেএএশ ভালো। দুটো দুরকমের জঁর অবশ্য। এই রকমেরই জেনারেশন তৈরি হচ্ছে এখন? আমি বোধ হয় সত্যিই ডিসকানেক্টেড।

    তাপস যা বলল, আমারও তাই মত। ছেলেটি মেজরিটির।

    এলসিএমদার উদাহরণে রোবিন্দোনাথ আর সত্যজিৎ রায়ের সঙ্গে মধুকবিকেও জুড়ে দিলাম। ছেলেটির ইন্টারভিউ পড়ে, সামহাউ মনে হল না সে এর কাছাকাছি পর্যায়েও উঠতে পারবে। ভুল মনে হতেই পারে, ভবিষ্যৎ তো দেখে রাখি নি, তবে কেন জানি না, মনে হল।
  • Abhyu | ২৬ জুন ২০১৪ ১০:০৭243368
  • প্পন, সুকান্ত চৌধুরীর আবোলতাবোল কিনেছ?
  • তাপস | ২৬ জুন ২০১৪ ১০:০৭243369
  • সিরিয়াসলি, আমাদের হুস্কুল জীবনে কতজন সহপাঠীই বা সাহিত্যচর্চা করত? রাত জেগে, অঙ্ক খাতার তলায়, দুপুরে চৌকির নিচে, লাস্ট বেঞ্চে ক্লাস চলাকালীন? আর যারা করেছে, তাদের মোটেও হাতিশালে হাতি আর ঘোড়াশালে ঘোড়া নেই। নেই, দায়িত্ব নিয়ে বলছি।

    এমনকী, আরও প্যাথেটিক, তারা যুগলপ্রসাদও হলো না, শেষ পর্যন্ত !!!
  • kumu | ২৬ জুন ২০১৪ ১০:০৭243370
  • সংক্ষেপে -পথের পাঁচালী আমি বেশ কিছু ১০ ১২ বা তার চেয়ে বড় ছেলেমেয়েদের পড়ে শোনাতে গিয়ে ২ পাতার বেশী এগোতে পারি নি।এরা একদম রিলেট করতে পারে না।কিন্তু হ য ব র ল ফেলুদা ইত্যাদি পছন্দ করেখুব।
  • kc | ২৬ জুন ২০১৪ ১০:০৬243366
  • আরে বি বাবু যাস্ট কথাটা মনে এল। বাঙালি ছেলেপুলের মাঝে উনি ইংরেজিতেই পড়িয়ে গেছেন। একবার ওনার ছুটির সময় ওনার কিছু ক্লাস সুকুমার সেন নেন। সেই ক্লাসে ছাত্ররা অনুরোধ করলে সুকুমার সেন বাংলাতেই পড়িয়েছিলেন। পরে সুনীতি চাটুজ্জে ক্লাসে এলে ছাত্ররা সুকুমার সেনের মত বাংলায় পড়াতে অনুরোধ করলে উনি রাজি হননি।

    যাস্ট ঘটনা। তাতে বাংলা ভাষার বা সুনীতি বাবুর বাংলার উপর দরদ কিছুই কমেনি। যাস্ট এটুকুই।
  • Abhyu | ২৬ জুন ২০১৪ ১০:০৫243363
  • প্রবাসী বাচ্চাদের বাংলা নিয়ে জোর করা অনুচিত। বরং পিনাকীর মেয়ের কথা ভাবো :)
    তবে এই ছেলেটার সাপোর্টে ল্যাদোশদার 10:01 AM পোস্ট কোনোমতেই কনভিন্সিং নয় আমার কাছে। রবীন্দ্রনাথ বা সত্যজিত রায়ের যা পড়াশুনো ছিল, যে ভাষাতেই হোক, তার সাথে একে তুলনা করাটা ঐ আকার বিল গেটস হতে হলে হার্ভার্ড ড্রপ আউট হলেই হবে গোছের হয়ে গেল না?
  • Arpan | ২৬ জুন ২০১৪ ১০:০৫243364
  • * অনুবাদিত

    ঃক্ষ ঃক্ষ
  • Arpan | ২৬ জুন ২০১৪ ১০:০৫243365
  • স্যান - আমাদের মেয়েদের প্রজন্ম একটা ব্যপারে লাকি যে প্রচুর ছোটদের ক্লাসিক এখন ইংরেজিতে অনূদিতে হচ্ছে এবং সেগুলো প্রবাসে বসে পাওয়াও সহজলভ্য। যেই ভাবে মেয়ে চাঁদের পাহাড়, ফেলুদা ও উপেন্দ্রকিশোর ভালোবাসতে শিখেছে। সেই অপশনটা সত্যি বছর দশেক আগেও ছিল না।
  • b | ২৬ জুন ২০১৪ ১০:০২243361
  • ছেলেটি কি জানে তাকে নিয়ে এতো ধুন্ধুমার মিনিময় চলছে? উদিকে বাছা-র যে বিষম খেতে খেতে মুখ লাল হয়ে গেলো।
  • san | ২৬ জুন ২০১৪ ১০:০২243362
  • *বাচ্চাটার জন্য মায়া লাগে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত