এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৬ জুন ২০১৪ ০৯:৪৭243330
  • কাতারের দুর্নীতি নিয়ে তো ২০২২ সালে ওখানে বিশ্বকাপ হওয়া নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেছে। ব্লাটারও গেলেন বলে।

    কিন্তু সেইটা মূল বিষয় নয়। মূল বিষয় হল যেভাবে বিশ্বকাপ বা অন্য কোন মেগা গেমস আয়োজন করা হয় (অলিম্পিক/এশিয়াড/কমনওয়েলথ) তার বিকল্প মডেল কি?

    এইবার ভারতে ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার একেবারে দুদুভাতু কাজেই দেশের ফুটবলের উন্নতির জন্য দুটো জিনিস আমি চাইতেই পারিঃ

    ১। যে মডেলে ওয়ার্ল্ড কাপ আয়োজন করা হচ্ছে সেই মডেলেই হোক, কারণ তাতে ফিফা যে পরিমাণ অর্থ লাভ করে সেটা তারা বিভিন্ন দেশে ফুটবলের ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য ব্যয় করে। একই জিনিস আইসিসিও করে, শ্রীনিবাসন এই নিয়ে লড়তে গেছিল - ভারতে ক্রিকেট অর্গানাইজ করে আইসিসি যে এত পরিমাণ লাভ করে সেটা সব ফুল মেম্বার আর অ্যাসোসিয়েট দেশের মধ্যে সমান ভাবে ভাগ হবে কেন? কেন ক্রিকেট মার্কেটের সাইজ অনুযায়ী প্রফিট শেয়ার হবে না? কাজেই ব্রাজিল বা সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপের লভ্যাংশ যদি ভারত বা মঙ্গোলিয়ার ফুটবলের ডেভেল্পমেন্টে কিয়দংশও ব্যয় হয়, তালে আমি অন্য বিকল্প ও পুষ্টিকর মডেলের সন্ধান না পাওয়া অব্দি ফিফা ওয়ার্ল্ড কাপ চালিয়ে যাওয়ার পক্ষে।

    ২। ২০১৭-এর যুব বিশ্বকাপ ভারতে হোক। যাতে ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি উন্নত হয়। এইবার সেটা গেমস হোস্ট না করে করা যেত কিনা সে প্রশ্নের জবাব আমার কাছে নেই। সেইটা যোজনা কমিশনের সদস্যদের জিগ্যেস করুন। খালি চোখে রেজাল্ট যা দেখা যাচ্ছে তাতে (ফুটবলের মানের অবনতি নিয়ে) আতংকিত হবার অনেক কারণ আছে।

    আবারো বলছি দুর্নীতি এবং সরকারী বিক্ষোভ এই দুটো স্লাইটলি অন্য বিষয়। কলকাতায় প্রতিবাদকারীদের আন্দোলন সেখানেই সীমাবদ্ধ থাকলে এত কথা লিখতাম না।

    (গান্ধী কই?)
  • b | ২৬ জুন ২০১৪ ০৯:৪৬243328
  • স্যান, ছেলেটি একদম-ই শিশু, সদ্য হাঃ সেঃ পাশ করেছে, এখনই দেরিদা-ফুকো-টলস্টয়- আন্তোনিওনি আওড়ালে কি করে হবে?

    আর বাকি সব বাদ দিলে, এক্কেবারে গিক (ঠিক লিখলাম তো?)বা নার্ড-ও হতে পারে।
  • Abhyu | ২৬ জুন ২০১৪ ০৯:৪৬243329
  • বুঝলি স্যান থ্রি ইডিয়টস নিয়ে আমার এক বন্ধু খুব উচ্ছ্বসিত হয়েছিল - আরেকজন বলেছিল - হ্যাঁ স্বজাতির লোক দেখে কে না উচ্ছ্বসিত হয় :)
  • lcm | ২৬ জুন ২০১৪ ০৯:৪৪243327
  • আরে ভাই সব মিশে যাচ্ছে। আরো মিশবে। সারা পৃথিবী ফিউশনের জগৎ হয়ে উঠবে। অত চেপে রাখবে, তরুণ প্রজন্ম তত অন্য দিকে চাইবে। আগে ভালে করে দেখতে দাও, এই এরাই বাংলা পড়বে, বাংলা গান শুনবে, সিনেমা দেখবে - মধ্য যৌবনে। ফিরে আসবে।
  • b | ২৬ জুন ২০১৪ ০৯:৪৩243324
  • ছেলেটি কোথা থেকে পাশ করেছে জানি না, তবে কোন কেন্দ্রীয় বিদ্যালয়েই (কে ভি) রেজিওনাল ভাষা পড়ার সুযোগ নেই।
  • san | ২৬ জুন ২০১৪ ০৯:৪৩243325
  • গুপিবাঘার থেকে হ্যারি পটার অনেক ভাল, আমি নিজেই বলি। অন্য ভাষা/সংস্কৃতি বেশি ভাল লাগে বললেও বুঝতাম। বাকি সাক্ষাৎকার টা পড়ুন না। সাহিত্য পড়ার কারণ কি, না 'বোরডম কাটে'। থ্রি ইডিয়টস হল এযাবৎ দেখা বেস্ট সিনেমা ! কালচারাল ভ্যালুজের এই নমুনার বদলে অন্য ভাষা ভাল লাগার কোনো লক্ষণ দেখলে ভালই লাগত।
  • Abhyu | ২৬ জুন ২০১৪ ০৯:৪৩243326
  • মানে?? ল্যাদোশদার কি করে মনে হল যে বাংলা বই, গান, সিনেমা --- এ নিয়ে আমরা* লজ্জিত??

    *গৌরবে বহুবচন
  • - | ২৬ জুন ২০১৪ ০৯:৪১243321
  • তবে যাই বলুন, বিদেশী স্লোগান টুকলে কী অসুবিধার সঙ্গে বাংলা সমস্কিতি ভুললে কী সুবিধের মিক্স অ্যান্ড ম্যাচটা জাস্ট অসা! এই সমান্তরাল আলুচানার সামারি ডিডি লিখলে বড় খোলতাই হবে। ঃ-)
  • lcm | ২৬ জুন ২০১৪ ০৯:৪১243322
  • ছেলেটা যে কথাগুলো বলেছে সেগুলি আইটি/ভাইটি, জয়েন্ট/সেপারেটেড সব্বার ক্ষেত্রে প্রযোজ্য।
    ধুর, তোমরা ডিসকানেক্টেড, বা, খুব খারাপ লাগছে ভাবতে। এতো লজ্জা পেয়ো না। বাংলা বই, গান, সিনেমা --- এ নিয়ে এত লজ্জা পেয়ো না।
  • Abhyu | ২৬ জুন ২০১৪ ০৯:৪১243323
  • হনেস্টি আর অ্যারোগান্স মিলে গেছে।
  • Abhyu | ২৬ জুন ২০১৪ ০৯:৪০243320
  • ল্যাদোশদা, এই রত্নটি ব্লার্বের বাইরে কোনো কিছুই পড়েছেন কিনা আমার খুব সন্দেহ আছে।
  • ঈশান | ২৬ জুন ২০১৪ ০৯:৩৯243318
  • সব বিষয়েই মতামত দিচ্ছি যখন, শোবার আগে এইটাতেও দিয়ে দিই। মৌসম যা বলেছে খুব সোজা সৎ ভাবে বলেছে। প্রশংসনীয় এইটুকুই। তবে বাঙালির বাচ্চার দ্বিতীয় ভাষা হিন্দি আর বাংলা বই একেবারেই পড়েনা জেনে দুঃখ পেলাম। তবে হিন্দি টা খুব সম্ভবত বাবা মার চয়েস। কী আর বলব।

    ব্যস। আজকের মতো এই। আর মতামত চাইবেন না।
  • Abhyu | ২৬ জুন ২০১৪ ০৯:৩৯243319
  • অবশ্য এই তাচ্ছিল্য চলেও যায় যখন ফাংশান করতে দেওয়া হয়। একজন বলেছিল পর পর পাঁচ বছর চাঁদা দিয়েছি, পরের বার একটা কবিতা বলতে দিতেই হবে (কুমুদি রাগ কইরেন না, এঁনারা ভাবেন কথা বলতে পারলেই কবিতাও বলতে পারা যায়)।
  • lcm | ২৬ জুন ২০১৪ ০৯:৩৭243317
  • মানে এখন এমন বলা যাবে না, বিভূতিভূষণ পড়ো নি, আগেই পামুক খুলেছো কোন সাহসে। বা, গুপিবাঘা না দেখেই আগে হ্যারিপটার কেনো দেখলে।
    সে দিন গেছে।
  • Abhyu | ২৬ জুন ২০১৪ ০৯:৩৬243316
  • স্যানের সাথে খুবই একমত। আর এই তাচ্ছিল্য আটলান্টার আইটির ভাইটিদের মধ্যে খুবই দেখি। এক জন জীবনের প্রথম পঁচিশ বছর যাদবপুর এলাকায় কাটিয়ে তারপর এক বছর মার্কিন দেশে থেকে বলেছিল যে ওর বাঙলা বলতে একটু অসুবিধে হয় (আর অবশ্যই ইংরেজীটা ঠিক করে বলতে পারে না)।
  • lcm | ২৬ জুন ২০১৪ ০৯:৩৫243315
  • নোপ। তাচ্ছিল্য কেনো হবে।
    এমনও তো হতে পারে যে বাংলা বইয়ের থেকেও ইংরেজী বই বেশী ভালো লাগছে। হিন্দি সিনেমা বেশী ভালো লাগছে। ইংরেজি গান বেশী ভালো লাগছে।

    মনে রাখতে হবে, যখন আমাদের অ্যাকসেস সীমাবদ্ধ ছিল বাংলা গান, বই আর সিনেমার মধ্যে। এখন খোলা মাঠ। যা খুশী চেখে দেখতে পারে। ভালও লাগতে পারে।
  • ঈশান | ২৬ জুন ২০১৪ ০৯:৩৪243314
  • অক্ষকে। অনেক বিদেশী স্লোগান টুকলেই অসুবিধে আছে। যেমন, শাহবাগের নকল করে কলকাতার রাস্তায় "গোঁড়া ছাগু ও মোল্লারা দূর হটো" বলে স্লোগান তুললে খুবই বিপজ্জনক হবে। "চীনের চেয়ারম্যান আমাদের চেয়্যারম্যান" বললে অবশ্য এখন আর বিপজ্জনক হবেনা, জাস্ট গিয়ে জিগাব, একটা চেয়ারে কটা ম্যান ধরে কমরেড? :-)
  • Abhyu | ২৬ জুন ২০১৪ ০৯:৩৩243313
  • আমার সেটা মনে হয় না। জয়েন্টে প্রথম একশর মধ্যে র‌্যাঙ্ক করা বেশীর ভাগ ছেলেমেয়ের ক্ষেত্রেই সত্যি হতে পারে, কিন্তু জয়েন্টে বসার কথা কখনো ভাবেই না এমন বেশীর ভাগ বাঙালী ছেলেমেয়ের ক্ষেত্রে সত্যি নয় বলেই আমার ধারণা।
  • - | ২৬ জুন ২০১৪ ০৯:৩২243312
  • এইরে, না না এল্সিএম, হতাশা নাই ঃ-) অন্যরকম সময় মানেই কি নেগেটিভ নাকি? নেগেটিভ-পজিটিভ কিস্যুই না, জাস্ট অন্য রকম! আমার অচেনা বলতে পারি খুব জোর!
  • san | ২৬ জুন ২০১৪ ০৯:৩১243311
  • কেন বাংলা বই পড়ে না সিনেমা দেখে না, সেই কারণটা যে অনেক কিছু বলে দেয় এলসিএমদা। প্রবাসে মানুষ, এক্সপোজার পাইনি তাই পড়িনি দেখিনি - এতে আমি নিন্দনীয় কিছু দেখিনা। ওদিকে আছি পঃবঙ্গে, কিন্তু 'ওফিশিয়াল কাজ তো অন্য ভাষায় হয়, বাংলা পড়ে/দেখে/জেনে কি করব ' এই কালচারাল ওরিয়েন্টেশনকে (বা তার অভাবকে) তো তাচ্ছিল্যই বলে !
  • lcm | ২৬ জুন ২০১৪ ০৯:৩০243310
  • ফার্স্ট/সেকেন্ড ছাড়ো, ছেলেটা যা বলেছে এটাই তো সত্যি।
    বাংলা বই পড়ে না, বাংলা সিনেমা দেখে না, বাংলা গান শোনে না।
    বাংলায় কথা বলে।
    এগুলো তো বেশীর ভাগ ছেলেমেয়ের ক্ষেত্রেই সত্যি।
  • ঈশান | ২৬ জুন ২০১৪ ০৯:২৯243309
  • সব ইংরিজি কোটেশন পড়লাম। যা দেখলাম। ফিফার প্রচুর কর্তা ঘুষ, রিগিং ইত্যাদিতে জড়িত। সে হতেই পারে। সেগুলো তদন্তযোগ্য, ইত্যাদি।

    কিন্তু যে স্পেসিফিক অভিযোগটা শুনলাম, যে, ফিফার হিসেবে গলতা আছে, তার সঙ্গে সম্পর্কিত অভিযোগই মাত্র একটা। "The dossier alleged that the collapse of FIFA's marketing partner ISL had led to losses of up to $100m under Blatter's management. The allegations were backed by Johansson, (article) and the dossier was handed to the Swiss authorities, but they cleared Blatter of any wrong doing and FIFA had to pay all the costs. "

    অর্থাৎ, ফিফার ফিনানসিয়াল বদকম্মের জন্য আইএসএল এর একশ মিলিয়ন ডলার গচ্চা গেছে। সেটা নিয়ে আবার সুইস পুলিশ তদন্ত করেছে। এবং দোষ খুঁজে পায়নি।

    ফলে প্রশ্নটা আবার করি। টাকা নয়্ছয়ের অভিযোগ কোথায়? ভারতীয় পার্লামেন্টের প্রতিতুলনা দিয়ে বলি, ধরা যাক, শাসক দল ভোটে জেতার জন্য ঘোড়া কেনাবেচা করেছে। সেটা দুর্নীতি ঠিকই। কিন্তু সেটা তো ভারত সরকারের হিসেবে গরমিল বলা যায়না।

    এবং অবশ্যই, দুর্নীতিগ্রস্ত যদি হয়ও, নিও লিবারাল কিকরে হল, সেটা এখনও পেন্ডিং।
  • lcm | ২৬ জুন ২০১৪ ০৯:২৭243307
  • *১০০০ বছর আগে
  • lcm | ২৬ জুন ২০১৪ ০৯:২৭243308
  • মানে সেভাবে দেখলে তো, ১০০০০ বছর আগেও বাঙালী সমাজ ছিল না। তাতে কি হয়েছে?

    কেনো এত হতাশা।
    ৩০০০ সালে বাংলা যদি না থাকে তো না থাকবে।
    ২৫০০ সালেও যদি না থাকে তো না থাকবে।
    অন্য কিছু আসবে।
    বা সমস্ত পৃথিবীতে হয়ত একটা ভাষা হয়ে যাবে - হু নোজ।

    "আজকালকার ছেলেমেয়েদের কি অবস্থা। কোনো ভ্যালুজ নাই। কোনো প্রিন্সিপল নাই। আমাদের সময় কি ছিল, আর কি হল। এ এক অন্যরকম সময়" --- এরকম কথা আজ থেকে ৪০০০ বছর আগে মিশরে কেউ লিখেছিল। সবসময়ই কেউ না কেউ লেখে। চিরন্তন হতাশা।
  • Abhyu | ২৬ জুন ২০১৪ ০৯:২৪243306
  • হ্যাঁ এবং মনে হয় জয়েন্টের প্রথম বা দ্বিতীয় স্থানাধিকারী এতটা লাভলি নয়, সেই জন্যেই ওদের সাক্ষাৎকার ছাপে নি।
  • তাপস | ২৬ জুন ২০১৪ ০৯:২২243304
  • মৌসম ইজ আ লাভলি বয়। একদম ঠিক পথে যাচ্ছে ! পথও দেখাবে হয়ত কোনো এক দিন !!
  • Abhyu | ২৬ জুন ২০১৪ ০৯:২২243305
  • বাংলা ভাষা না থাকলে বাংলা (বাঙালী) সমাজ আসে কোথা থেকে? ভাষাটাই তো আইডেনটিটি।
    (অবশ্য এরকম কথাও লোকে বলে - আপনি বাঙালী না মুসলমান? সে প্রসঙ্গে যাচ্ছি না)
  • - | ২৬ জুন ২০১৪ ০৯:২১243303
  • ধন্যবাদ কেকে! ঃ-)
    ক্ষী আর বলব? বলতে যে হবেই এমন্না অবিশ্যি। এ এক অন্য সময়... অন্যরকম সময়
  • lcm | ২৬ জুন ২০১৪ ০৯:১৮243302
  • কিন্তু অভ্যু কি বলছে, বাংলা সমাজের কি ক্ষতি হবে। বাংলার আগে যখন মৈথিলি বা অন্য ভাষা ছিল তখনই বা কি ক্ষতি হয়েছিল। সে সব ভাষা মুছে গিয়েই বা কি ক্ষতি হয়েছে। ওসব কিছু না।
  • lcm | ২৬ জুন ২০১৪ ০৯:১৫243301
  • বোঝো! অশ্রদ্ধা কোথায়! বলেছে বাংলা বই খুব একটা পড়ে নি, আর বাংলা সিনেমা খুব একটা দেখে না, আর বাংলা গানও খুব একটা শোনে না। এতে অশ্রদ্ধার কি হল? ভক্তিতে গদগদ না হলেই কি অশ্রদ্ধা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত