এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৬ জুন ২০১৪ ০১:৩২243238
  • * অন্য কেউ পরলে তাকে খিল্লি করব না
  • ঈশান | ২৬ জুন ২০১৪ ০১:৩২243239
  • যাঃ কই গেল?



  • তাপস | ২৬ জুন ২০১৪ ০১:৩২243240
  • আর একটু সরল করে প্রশ্ন করি - বহুজাতিকের বিরুদ্ধে আওয়াজ তুলতে গেলে বহুজাতিক সব বয়কট করতে হবে?
  • Arpan | ২৬ জুন ২০১৪ ০১:৩১243237
  • আমি তো পরতাম না। বা পরলে অন্যকে খিল্লি করব না সেই দাবিও করতে পারি না।

    এনিওয়ে, ফ্রান্সের ম্যাচ শুরু হয়ে গেছে। সাইনিং অফ ফ্রম দিস ডিস্কাশন।
  • ঈশান | ২৬ জুন ২০১৪ ০১:৩০243235
  • ওরে বাবা জল কদ্দুর এগিয়েছে। এই যে পোস্টার।



    <
  • Arpan | ২৬ জুন ২০১৪ ০১:৩০243236
  • ওটা স্ববিরোধ বললে স্ববিরোধ, অথবা বাজে প্রোডাক্ট ছেড়ে ভালো প্রডাক্ট এনজয় করার স্বাভাবিক প্রবৃত্তি দুভাবেই দেখা যায়।
  • a x | ২৬ জুন ২০১৪ ০১:২৯243233
  • সোয়েট শপের মত কর্মক্ষেত্র বন্ধ হোক বললে তাহলে সোয়েট শপের জামা পরা উচিৎ না?
  • তাপস | ২৬ জুন ২০১৪ ০১:২৯243234
  • আর লিংক লাগবে? এ নিয়ে?
  • তাপস | ২৬ জুন ২০১৪ ০১:২৮243230
  • এই যে - পেশাদার বিপ্লবী

    professional revolutionary
    Web definitions
    In Marxist philosophy, Leninism is the body of political theory for the democratic organisation of a revolutionary vanguard party, and the achievement of a direct-democracy dictatorship of the proletariat, as political prelude to the establishment of socialism. ...
    http://en.wikipedia.org/wiki/Professional_revolutionary
  • a x | ২৬ জুন ২০১৪ ০১:২৮243231
  • বরং আমি তো দেখি ভারতের মত দেশ এই বিশ্বকাপ নিয়ে এত উদ্বেল, তারা নিজের দেশে ফুটবলের বেলায় ঢুঁ ঢুঁ, এটা বরং স্ববিরোধ। খেলাকে ভালোবাসা না হুজুগ এই প্রশ্ন ওঠে।
  • Arpan | ২৬ জুন ২০১৪ ০১:২৮243232
  • বিশ্বকাপের নামে অত্যাচারের প্রতিবাদ নয়, আমি লিখেছিলাম বিশ্বকাপ বন্ধ হোক এই দাবি এইটা বিশ্বকাপ এনজয় করার সাথে মিউচুয়ালি এক্সক্লুসিভ (বলে আমার মনে হয়)।

    সেদিনের প্রতিবাদের পোস্টারে ওরকম লেখাও দেখেছি বলে মনে পড়ে, ভুলও হতে পারি।
  • Atoz | ২৬ জুন ২০১৪ ০১:২৭243229
  • অক্ষ, তাইলে তো টুইশনি টাই প্রফেশন! ঃ-)
  • a x | ২৬ জুন ২০১৪ ০১:২৬243228
  • ফ্রি টাইমে টুইশনি করে বোধহয়।
  • a x | ২৬ জুন ২০১৪ ০১:২৫243226
  • পিসফুল প্রোটেস্টারদের বিরুদ্ধে স্টান গ্রেনেড ছুঁড়েছে রায়ট পুলিশ। শিক্ষকেরা যারা এই প্রোটেস্টে সামিল হয়েছেন তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। ব্রাজিলের সবচেয়ে শক্তিশালী ইন্ডাস্ট্রি হল কনস্ট্রাকশন ইনডাস্ট্রি। ফিফা/বিশ্বকাপের মারফৎ তারা আকাশচুম্বী লাভ করছে, ওদিকে লোকেদের স্কুল নেই, বাড়ি নেই, ব্রাজিলের ইকনমির ডিস্প্যারিটি ভয়ানক বেশি। গিনি কোএফিশিয়েন্ত ওয়ান অফ দ্য হায়েস্ট। এগুলো তো রিয়ালিটি? এগুলোর প্রতিবাদ যারা করছে, সেই তারাই পাগলের মত ফুটবল ভালোবাসে। এতে স্ববিরোধ কোথায়?
  • Atoz | ২৬ জুন ২০১৪ ০১:২৫243227
  • অক্ষ, প্রফেশনাল বিপ্লবীদের মাইনে কে দেয়? মানে প্রফেশন হতে গেলে তো স্যালারি থাকতে হবে! ঃ-)
  • a x | ২৬ জুন ২০১৪ ০১:২৪243224
  • আগেরটা আতসকে।

    বিশ্বকাপে আনন্দ পাওয়া আর বিশ্বকাপের নামে অত্যাচারের প্রতিবাদ মিউচুয়ালি এক্সক্লুসিভ কেন অর্পণ?
  • তাপস | ২৬ জুন ২০১৪ ০১:২৪243225
  • না-বুঝে সই না-করাই ভালো তো ! কাউকে এত বিশ্বাস করা ঠিক নয় ! সাধু সাবধান !!!
  • hzbz | ২৬ জুন ২০১৪ ০১:২৩243222
  • অগ্গ্যান আই কিউ কম, বলে এরা অন্যদের বলতে পারে। কিন্তু এদের কথা শুনে কেউ হাসতে পারবেনা। এরা সমাজ সচেতন দেশ উদ্ধার করে।
  • a x | ২৬ জুন ২০১৪ ০১:২৩243223
  • কি মুশকিল কেউ ফ্যাশন বিপ্লবী বলে গালি দেয়, কেউ প্রফেশনাল বিপ্লবী বলে গালি দেয় এদের। দুটোই তো হতে পারেনা! কোনটে আগে ঠিক কর!
  • Arpan | ২৬ জুন ২০১৪ ০১:২২243221
  • প্রতিবাদের লেজিটিমেসি নিয়ে একদমই আপত্তি নেই, বরং সেদিন যা লিখেছিলাম আজও লিখছি - বিশ্বকাপের সময়, বাইরের দুনিয়া থেকে আগত হাজার হাজার অতিথিরা যখন ব্রাজিলে - স্বতঃস্ফুর্ত ভাবে যদি প্রতিবাদের, বিক্ষোভের মাত্রা বাড়ে - স্বাভাবিক বুদ্ধিতে বলে গণতান্ত্রিক আন্দোলনের গতিপ্রকৃতি সেইটাই তো হওয়া উচিত।

    কিন্তু সেদিন একটা সময় আলোচনার অভিমুখ দাঁড়িয়েছিল যে এই বিশ্বকাপ (ও এরকম সমস্ত অর্থনাশকারী মেগা গেমস) হোস্ট করা থেকে সকলে বিরত থাকুক, তৃতীয় বিশ্ব তো বটেই, কারণ তা ফিফা বা আইওসির পকেট ভারি করে, অথচ প্রতিবাদকারীরা বিশ্বকাপের মজা বা থ্রিল বা এন্টারমেন্ট ভ্যালু যাই বলুন না কেন সেটা পুরোদমেই উপভোগ করছেন সেটা একধরণের স্ববিরোধিতা (খিল্লিযোগ্য?) হয়ে দাঁড়ায়।

    অক্ষদাকে এইটুকুই লেখার ছিল। এখন কে কী কারণে খিল্লি উড়িয়েছেন ও ওড়াবেন, সবেরই প্রেক্ষিত আলাদা ও কিছুটা ব্যক্তিগত তো বটেই, নিজের তরফে অবস্থান পরিষ্কার করে দিলাম।
  • Atoz | ২৬ জুন ২০১৪ ০১:১৯243220
  • আর এইসব ফ্যাশন-বিপ্লবীরা! উফ্ফ্ফ, সই করুন সই করুন, সচেতনতা বাড়ান হ্যানো করুন ত্যানো করুন করে করে কানের পোকা বার করে ফেল্লেন!
    তার পর? ফুড়ুৎ গুড়গুড়ি! সময় বদলে গিয়ে ওসব হেডলাইন থেকে ভ্যানিশ, ব্যস আন্দোলনও ভ্যানিশ। কাজের কাজ কিসুই হইলো না, মাঝ থেকে খানিক চেঁচামেচি!
    এরকম আন্দোলনে কী হয় কেজানে! হয়তো হয় কিছু, বুঝতে পারি না, এই যা!
  • pi | ২৬ জুন ২০১৪ ০১:১৬243219
  • কুমুদির পোস্টটা এই দেখলাম। এটা নিয়ে আর লিখবোনা ভেবেছিলাম, কিন্তু কয়েকটা কথা বোধহয় লেখা দরকার।
    কুমুদি, আমি ক'দিন আগে ফিফা বিশ্বকাপ নিয়ে প্রতিবাদ, আয়োজক দেশের ক্ষতি, ফিফার লাভ এসব নিয়ে কিছু পোস্ট করেছিলাম। তার ফলে আমাকে নিচের এই কথাগুলো শুনতে হয়। হ্যাঁ, কোটগুলো পুরো থাকাই ভালো।

    -----------
    'যিনি প্রতিবাদ করে দেখছেন তিনি 'অধিক' মহান বা 'দারুন হনু'- এমন কোনো বিশ্বাসও আমার নেই।কেউ সেই বিশ্বাস চাপিয়ে দিতে চাইলে আমি অবশ্যই খিল্লি করবো।
    --
    ওঃ ''যারা দেখেন তারা যেন অপরাধবোধে ন্যুব্জকুব্জ্য হয়ে থাকেন এই ভাবনাই বা কোত্থেকে আসে?'
    চূড়ান্ত অসম্মানজনক।
    --
    'যিনি প্রতিবাদ জানান নি বা ফিফার চূড়ান্ত অসভ্যতা নিয়ে মুখ খোলেন নি তিনি ই বা কেন অপরাধী হতে যাবেন?
    চাবুক হাতে অন্যের বিবেক জাগানো ভার কেউ কারুর হাতে তুলে দিয়েছে নাকি?''
    ---

    'না না সেকি!!! ফিফা, সমস্ত দেশ, নানা চুলচেরা বিচারবিশ্লেষণ,লিং এইসব তো ফুটবলপ্রেমী জনতার 'ফুটবলসংক্রান্ত' জ্ঞানবৃদ্ধির জন্যেই আসছেঃ)

    কালকের আগে তেমন বন্যার জলের মত আসেনি বলে লোকে বিপন্ন বোধ করে নি। এমনিই খেলা দেখছিলো,এখন গলাজলে দাঁড়িয়ে দেখবেঃ(- আমার বিপন্নতা আমাকে দিয়ে এই লাইনগুলো ''ব্রাজিলের মেহনতী জনতার সঙ্গে একাত্ম হয়ে এবং সরকারের সব অন্যায়াবিচারের প্রতিবাদ জানিয়ে( এখন সরবে জানালাম, মানে লিপিবদ্ধ করে রাখলাম আর কি) রোজ বিশ্বকাপের সব ম্যাচই দেখার চেষ্টা করবো।'' লিখিয়ে নিয়েছে তো!!!
    -------------------------------------------------------------------

    এই পোস্টগুলো আমার সম্পূর্ণ আমার মুখে কথা বসিয়ে ছায়ার সাথে যুদ্ধ মনে হয়েছে, আগেও লিখেছি। যদিও প্রতিবাদকারীরা বোধহয় নিজেদের হনু প্রমাণ করার উদ্দেশ্য নিয়ে প্রতিবাদ করেননা বা এখানে পোস্ট করে সেই বিশ্বাস কারুর উপর চাপিয়ে দেবার কোন চেষ্টাই করা হচ্ছে না বা অন্যকে অপরাধী প্রমাণ করার কোন মিশন নিয়েই যে আমার পোস্টগুলো লেখা নয়, সেটা প্রমাণ করার দায়ও আমার উপর বর্তায় না, তবু দু' একটা কথা মনে করিয়ে দেওয়া।
    প্রথম দিন যখন এই নিয়ে খবর এখানে পোস্ট করেছিলাম, যথেষ্ট কিন্তু কিন্ন্তু করেই করেছিলাম, 'স্পয়েলস্পোর্ট' হবার আশঙ্কা নিয়েই। এবং সেজন্য বিশ্বকাপের টই তেও পোস্ট করিনি। পরের পোস্টগুলো ও না।

    দ্বিতীয়তঃ, আমি তো ফুটবল খেলা নিয়ে, এখানকার বা কোথাওকার লোকেদের ফুটবল খেলা দেখা নিয়ে, তাই নিয়ে পোস্ট করা নিয়ে কোন আপত্তি, খিল্লি দূরে থাক, প্রতিবাদকারীরাও ফুটবল দেখলে তাই নিয়ে কোন আপত্তির কারণ দেখতে পাইনি।। কেউ কেউ পেয়েছেন, 'গঙ্গাজল ছিটিয়ে' দেখার বিদ্রূপ সেখান থেকেই এসেছিলো। আসতেই পারে, তাই নিয়েও আপত্তির কিছু নিয়ে, সেটা নিয়ে আমিও ব্যঙ্গ করেছি, সেটাও আশা করি করতে পারি। লোকজনের সাথে নানা তথ্য নিয়ে তর্ক হয়েছে, লোকে যেমন ভিন্নমত পোষণ করতে পারে, সেটা প্রকাশ করতে পারে, আমিও সেটা আশা করি আমি করতেই পারি।

    কিন্তু এসবের সাথে উপরের ঐ অভিযোগগুলোর, কোটেড বক্তব্যগুলোর কী সম্পর্ক ? ওগুলো কোদ্দিয়ে এল ? আমি আগেও বোঝানোর চেষ্টা করেছিলাম, আমি এরকম কিছু মিন করে বলিনি, হয়তো কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে। কিন্তু তার উত্তর আবার যে পোস্ট এলো, তাতে খারাপ লাগানো ছাড়া আর কিছুই করার থাকেনা।

    তবে সবকিছুর পরেও, একটা প্রশ্ন মনে আসায় ধন্দে পড়ে যাচ্ছি। কেউ যদি সত্যিই তা মনে ক'রে, মানে ফুটবল দেখা নিয়ে আপত্তি জানিয়ে পোস্ট করে থাকতো, তো, সেটা গুরুতে চলবে না নাকি ? ফুটবলপ্রেমের 'ভাবাবেগে' আঘাত লেগে যাবে বলে ? ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে বলে রামসীতাকে নিয়ে খিল্লি করে পোস্ট চলবে না, ভক্তদের ভাবাবেগে আঘাত লেগে যাবে বলে কাউকে নিয়ে নির্মোহ ব খোলা যাবে না ? কোন না কোন ভাবরসে ডুবুডুবু গুরুভাট ভেসে গেলে সেখানে আর সেই ভাববিরোধী কিছু পোস্ট করা মানা ? কোটেড বক্তব্য থেকে আমার কাছে সেরকম কিছু মানেই দাঁড়াচ্ছে।

    আর দ্বিতীয় কনসার্ন হল, এভাবে যেকোন পোস্ট নিয়েই তো চাইলে এরকম 'অভিযোগ' তোলা যায়। ( আগে অভিযোগ ওঠেনি এমনও নয় অবশ্য)
    নানা সোশ্যাল ইস্যু নিয়ে এখানে পোস্ট হয়ে থাকে। সেসব পোস্টদাতাই তাহলে এখানকার লোকজনের 'ঘুমন্ত বিবেকে ঘা' দিয়ে তাদের 'অপরাধবোধে ন্যুব্জ ক্যুব্জ' করে রাখার চক্রান্ত করেই পোস্টগুলো করেন ? ঃ)
    তবে এবার থেকে কিছু পড়লে, জানলে, তাতে যদি আমাদের জীবনের সাথে সরাসরি সম্পর্কবিহীন সোশ্যাল কনটেন্টের ছায়ামাত্রও থাকে, সেগুলো এখানে শেয়ার করার আগে বোধহয় ভাবতে হবে, বা বিতর্কিত বা বিতর্কযোগ্য বিষয়গুলো এড়িয়ে যাবো কিনা ভেবে দেখতে হবে। গুরুকে এসবের জন্য ভালো ফোরাম বলে মনে করতাম, হয়তো ভুল করতাম।
  • hzbz | ২৬ জুন ২০১৪ ০১:১৪243218
  • কে অগ্গ্যান কার কম আই কিউ প্রতিবাদীরা সব জানে। ফুটবল চাইনা বোলে বুদ্ধিমানের মোতো স্লোগান দিলে বোকারা হাসবে ধমক দিয়ে কি হবে।
  • a x | ২৬ জুন ২০১৪ ০১:১০243217
  • সায়ন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোনদিকে আছ তা দিয়ে ভাবলেই চলে। খেলা আমিও দেখি, এরকম প্যাশন নিয়ে দেখিনা, কিন্তু দেখি। ব্রাজিলের মানুষ যথেষ্ট খেলা পাগল। তারমধ্যে যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ যদি হয়, তাহলে আমি কি কোনোদিকেই নেই? নেই তো নয়, আছি, প্রতিবাদ করছিনা কিন্তু প্রতিবাদের খিল্লি করছি মানে আছি। কলকাতার বুকে যারা সলিডারিটি দেখাচ্ছে তাদের সেই রাজনীতির ধরণ নিয়ে প্রশ্ন থাকতে পারে, একমত না হতে পার, আমি নিজে বয়কটের রাজনীতিতে কতটা আস্থা রাখি তা নিয়ে সন্দেহ আছে কিন্তু প্রতিবাদটার লেজিটিমেসি কেড়ে নিলে আখেরে সেই ক্ষমতারই তো লাভ! কেউ যদি খেলা দেখা নিয়েই খিল্লি করে, বিরোধিতা করে, সেটা নিয়ে বলা যেতেই পারে, কিন্তু এই সরকারী জুলুমের প্রতিবাদে আপত্তি বা খিল্লির মানে আমি এখনও বুঝিনি।
  • তাপস | ২৬ জুন ২০১৪ ০১:০৭243216
  • তার চেয়ে আরাম কেদারায় বসে 'আরামকেদারায় বসে দুই পা নাচাই রে' শুনে লোকসঙ্গীত পারঙ্গম হওয়া যদি কেউ বেটার ঠাওরান, নিজের সীমাবদ্ধতা নিয়ে, এবং সে সম্পর্কে অজ্ঞানে থেকে, তো হোক না!! নিজের দিকে চেয়ে চেয়ে খুশি থাকা কি কম সুখের!!! কম লাভের? কম ভালবাসার?
  • Atoz | ২৬ জুন ২০১৪ ০১:০৫243215
  • "চোপ, আদালত চলছে"---এরকম একটা নাটক ছিল না?
  • hzbz | ২৬ জুন ২০১৪ ০১:০৩243214
  • প্রতিবাদের স্লোগানে আপত্তি থাকলে বলা যাবেন? একজন তো এমন বললেন চোপ প্রতিবাদ চলছে বোকারা চুপ কর। এরম প্রতিবাদের প্রতিবাদ করলাম।
  • Atoz | ২৬ জুন ২০১৪ ০০:৫৯243213
  • খবর বদলাতে থাকে, ঘটনা বদলাতে থাকে, ফ্যাশন বদলাতে থাকে, ইন থিং বদলাতে থাকে। আর্ম চেয়ার বিপ্লবীদের কম কাজ? এইগুলো সব ক্ষণে ক্ষণে নিজেদের খাতাপত্তরে আপডেট করে রাখা, সেই অনুযায়ী কাজ। নইলে লস, এক্কেবারে লস।
    ঃ-)
  • সায়ন | ২৬ জুন ২০১৪ ০০:৫৮243212
  • ধুর কী হবে লিখে, বেফালতু কথা বাড়ানো। এই অমানবিকতার, নির্দয়তার বিরূদ্ধে গর্জে ওঠা প্রতিবাদগুলির অলি-গলি করোলারিগুলিও বেশ মজার লাগে। এই নিয়ে আগেও ক'লাইন কপচেছিলাম, আর নয়। লেট ইট বি। সবরকমের দুর্নীতির বিরূদ্ধে রিয়্যাল প্রতিবাদের জয় হোক, এই প্রতিবাদ প্রচলিত চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ রয়ে লোক না হাসিয়ে সঠিক প্লাটফর্মে উঠে আসুক, অ্যান্ড বি হার্ড বাই দোজ হু ম্যাটার, এই উইশ করি। প্রতিবাদ করতে জানলে এগিয়ে যেতে হয়। খিল্লি, মুচকি হাসি, হইহই হাসির হর্‌রা ইত্যাদি সবকে পিছনে ফেলে। প্রতি পদক্ষেপে ঘুরে দাঁড়িয়ে কৈফিয়ৎ চাইলে আসল নিশানা দূরে সরে যায়, অস্পষ্ট হয়ে যায় - এইসব। তখন চিমটি, প্রতিচিমটি এগুলোই মুখ্য হয়ে ওঠে। দু'ঘার বদলে চার'ঘার বদলে ছ'ঘা - "Monotonous gray skies, With clouds, Scudding like buzzing flies, Attendant upon stagnant dregs of coffee, In unwashed cups, Dawn to dusk, dusk to dawn, dawn to... Mind trudges mile after mechanical mile, Weary thoughts trailing like ants in single file"... একটা অসহ্যতা যে জাঁকিয়ে বসছে ধীরে ধীরে সেটা টের পাই বেশ, তাকে লাই দিতে মন চায়। কত ক্যাটালিস্ট ছড়ানো চারধারে, সেই সবের আপাত-নীরিহ কিছু খন্ড তুলে নিয়ে বেশ কাজ চালানো গোছের অসহ্যতা ছড়িয়ে দেওয়া যায়, উৎপাত মেনে নেওয়া যায় সদর দরজায়। আসলে চোখের সামনে ঘটে চলা গোটাটাই যে মিথ্যার, অভিনয়ের পুনরাবৃত্তি সেটা মেনে নেওয়া যায় না। ক্লান্তি আসে তাই। ক্লান্তি সরে গেলে টেম্পোরারি রাশ মেনে ফের অসহ্যতা। আর মূক, বধির চোখ-কান-নাক-জিহ্বা-ত্বক। পাঁচিলের এক্সপোজার চাই না তো, আলোও অসহ্য - তার চাইতে এইসব জয়ের উচ্ছ্বাস দূর থেকে কানে আসুক। বিভিন্নরকমের, ভিন্ন-আউটকামবিশিষ্ট জিত। অন্ততঃ তাহলেও একটু শান্তি নামে।
  • তাপস | ২৬ জুন ২০১৪ ০০:৫৭243211
  • তাহলে প্রতিবাদীদের হাওয়া মোরগ/মুরগি হওয়াটাই ভবিতব্য বলে স্থির হল !!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত