এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৫ জুন ২০১৪ ২২:০৩243091
  • নিন আপনাগো সাধের ইরান গোল খেয়ে গেল।

    (এখনো অব্দি একটা গোলও দিয়ে উঠতে পারেনি)
  • Arpan | ২৫ জুন ২০১৪ ২২:০১243089
  • যা বাজার, টি-কেও উনি নিজের দলে টেনে নিলেন। ফাইনালি কাপ জিতে গেলেই ডেকে ফিস ফ্রাই খাইয়ে দেবেন। ঃ)
  • সায়ন | ২৫ জুন ২০১৪ ২১:৫৯243088
  • ঈশান্দা আজকের খেলাটা দেখে নাও মন ভালো হয়ে যাবে।
  • Arpan | ২৫ জুন ২০১৪ ২১:৫৬243087
  • আর্জেন্তিনার খেলা দেখে মন ভরে যাচ্ছে।
  • ঈশান | ২৫ জুন ২০১৪ ২১:৫২243086
  • আমি আছি। কিন্তু বেঁচে নেই। এই শকার আমার শব্বোনাশ করল।
  • pi | ২৫ জুন ২০১৪ ২১:৪৭243084
  • গ্রাউণ্ড রিয়েলিটি ভয়াবহ, অরণ্যদা। অন্ততঃ স্বাস্থ্যক্ষেত্রে। এখনো যতটুকু যা দেখছি, শুনছি। সরকারি লোকজনের হাত পা বাঁধা, সেই রিয়েলিটির অভিজ্ঞতা হাড়ে হাড়ে হলেও তা অনেকসময়ই প্রকাশ করতে পারেন না। খাতায় কলমে অন্য কিছু রিপোর্টেড হয়ে যায়। সেই রিপোর্টও খুব কিছু ভালো দেখায় এমন না, তবে বাস্তব আরো খারাপ।
  • anandaB | ২৫ জুন ২০১৪ ২১:৪৭243085
  • আজকে আর্জেন্টিনা দারুন পসিটিভ খেলছে, লাস্ট দুটো ম্যাচ এর তুলনায় তো বটেই
  • Atoz | ২৫ জুন ২০১৪ ২১:৪২243083
  • অক্ষদা, ভারতে যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে তো মনে হয় ঐ কপিলের কসমোলজি কণাদের কোয়ান্টাম ৬০০০ বিসির এরোপ্লেন শিবাজী প্রতাপ লক্ষ্মীবাঈ--এইসবই ক্রমে বেড়ে উঠছে!
  • সায়ন | ২৫ জুন ২০১৪ ২১:৩৮243081
  • ইকি! চালাতে না হয় পাঁচ মিনিট দেরি হয়েছে তা বলে দুটো গোল হয়ে যাবে!! ধুস :-/
  • quark | ২৫ জুন ২০১৪ ২১:৩৮243082
  • এই টুর্নামেন্টের সেরা গোলগুলোর মধ্যে একটা, না মেসিরটা নয়, মুসারটা।
  • aranya | ২৫ জুন ২০১৪ ২১:৩৬243079
  • 'আন্ডাররিপোর্টেড' আমারও মনে হচ্ছিল।
    ১০০ গুণ বেশিও হয় !!! :-((
  • T | ২৫ জুন ২০১৪ ২১:৩৬243080
  • :(
  • Arpan | ২৫ জুন ২০১৪ ২১:৩৫243075
  • কাম অন, সুপার ঈগলস।
  • kc | ২৫ জুন ২০১৪ ২১:৩৫243076
  • খেলা জমে গেছে।
  • Arpan | ২৫ জুন ২০১৪ ২১:৩৫243077
  • গো-ও-ও-ও-ও-ও-ল!

    ১-১
  • T | ২৫ জুন ২০১৪ ২১:৩৫243078
  • :)
  • Arpan | ২৫ জুন ২০১৪ ২১:৩৪243074
  • অসা গোল।
  • a x | ২৫ জুন ২০১৪ ২১:৩৩243073
  • কে জানি দমু, আমি তেমন আশা দেখিনা। হয়ত একদম তলানিতে এসে ঠেকলে কিছু হবে।
  • pi | ২৫ জুন ২০১৪ ২১:৩১243072
  • অরণ্যদা, অনেকের আশঙ্কা ঐ সংখ্যাটা নেহাতই আন্ডাররিপোর্টেড। দেশে সরকারি ভাবে ম্যালেরিয়ার যত মৃত্যু আর অসুস্থতা রিপোর্ট করা হয়, অন্যান্য স্টাডি তার চেয়ে ১০০ গুণ বেশিও রিপোর্ট করেছে।
  • sosen | ২৫ জুন ২০১৪ ২১:৩০243071
  • এক্কেরে ঠিক, তাঁর কৃপা না থাকলে এমন সহজে ধরতেই পার্তেন্না!
  • kumu | ২৫ জুন ২০১৪ ২১:২৯243070
  • পাই,তোমার অনিচ্ছার কারণ জানি না।তবেক্ষত যত ক্ষতি যত তাদের সংহত করে নিতে পারলেই ভাল এতো তুমি জানই।
  • a x | ২৫ জুন ২০১৪ ২১:২৮243069
  • বাহ বাহ এটা বেশ ভালো হবে মনে হয়! ডুবকি মানে কি ভগবানের মত আলুর দর্শনও এই ভেসে ওঠে এই ডুবে যায়, এরকম হবে বলে?
  • b | ২৫ জুন ২০১৪ ২১:২৭243067
  • কন্ডোমের কথায় মনে পড়ল। আসাম রাইফেলের জওয়ানদের কনডোম ক্যারি করা বাধ্যতামূলক করা হয়, কারণ তেনারা বিজয়োল্লাসে রেপ করার ফলে এইডস এ আক্রান্ত হতেন (নর্থ ইস্ট, বিশেষতঃ নাগাল্যান্ড ও মণিপুরে এইড্স এর প্রাদুর্ভাব খুব বেশি)। তা গোবর্ধনের দাদা তেনাদের কি বলেন, সেটা দেখার বিষয়।
  • sosen | ২৫ জুন ২০১৪ ২১:২৭243068
  • আর কারা কারা ধর্মীয় রান্না বান্না চান জানিয়ে দেবেন। অভ্যুদা টইও খুলতে পারেন।
  • sosen | ২৫ জুন ২০১৪ ২১:২৫243066
  • ও, তাইলে অক্ষদার জন্য পেসাদের রেসিপি

    মথুরার ডুবকি আলু
    (কৃষ্ণ খেতে ভালবাসতেন)

    আলু ছাড়িয়ে থেঁতলে নিন। কড়াই-এ ঘি গরম করুন। তাতে দিন এক খাবলা হিং আর জিরে। চিরবির করে উঠলে ওই আলু, হলুদ, আদার রস, আমচুর,লঙ্কা গুড়ো চিনি আর নুন দিয়ে বেশ করে নাড়ুন। একটু দুধ আর একটু জল দিয়ে দিন। বেশ থকথকে জিনিসের মধ্যে ভাঙ্গা আলু ভাসবে। নামিয়ে নিন। দশ মিনিট ঠান্ডা করুন। আবার এক চামচ ঘি গরম করুন। আলুর উপরে ধনেপাতাকুচি, কাজুকুচি আর গরম ঘি ঢেলে দিন। গরম গরম নিবেদন করুন।

    ঠাকুরের খাওয়া হয়ে যাওয়ার পর ফুলকা দিয়ে খেয়ে নেবেন।
  • | ২৫ জুন ২০১৪ ২১:২৪243065
  • প্যাশন প্রসঙ্গে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের লোকজনের একটা অংশ যেভাবে লড়ে যাচ্ছেন সেইটাই হয়ত ভারতেও শুরু হবে আরো কিছুদিন পরে। বাংলাদেশেও মাঝে অনেকদিন তেমন কোনও প্রতিরোধের মুখে না পড়ে ছাগুর দল পালে পালে বেড়েছে আর যথেচ্ছ ছাগলামি প্রচার করে গেছে। তারপর একসময় লোকে ঘুরে দাঁড়িয়েছে।

    আমার আশা ভারতেও হবে।
  • kumu | ২৫ জুন ২০১৪ ২১:২৩243064
  • অভ্যু একটু বোধহয় বুঝতে ভুল হচ্ছে।যাদের দেখিনা তাদের সকলেরি খবর নিয়ে থাকি যথাসম্ভব।তবে মিস তো হয়ই।
    আর তুমি যাঁর কথা বললে তাঁর বিষয়ে আমার বক্তব্য লিখেইছি।এক কাসুন্দি আর ঘেঁটে লাভ নেই বলে মনে করি।নির্বন্ধুর তালিকায় আমিও আছি,কমেন্টের কথা নাই বা বল্লাম।
    কারো প্রতিই আমার বিন্দুমাত্র বিরাগ নেই।সকলে মিলে আড্ডা দিলে আনন্দ করলে ভালো লাগে।
  • a x | ২৫ জুন ২০১৪ ২১:২১243062
  • মনে হয় ধর্ম, দেশপ্রেম, জাতিপ্রেম এগুলো দিয়ে অনেক সহজে মানুষকে ইনভলভ করা যায়। উদ্বেলিত করা যায়। সহজে পৌঁছনো যায়। মাত্র কয়েকশো বছর আগে অবধিও তো ধর্মই সমাজের প্রধান পরিচালক শক্তি ছিল।
  • | ২৫ জুন ২০১৪ ২১:২১243063
  • ভাল কথা পাই। বলেছিলাম না ওরা এগোয়, দিব্বি লোকজন।
  • aranya | ২৫ জুন ২০১৪ ২১:১৯243060
  • গঙ্গার ধারে হানাবাড়ির আইডিয়া-টা পছন্দ হয়েছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত