এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২৫ জুন ২০১৪ ১০:৪৭242850
  • তাই, AIIMS হবে কল্যানীতে?
  • lcm | ২৫ জুন ২০১৪ ১০:৪৬242849
  • না, ঐ বিশু নয়। এই বিশু অন্য - এমটেক কম্পসায়েন্স।
  • Abhyu | ২৫ জুন ২০১৪ ১০:৪২242847
  • বিশুকেও চিনি খুব ভালো করেই। বিশ্বজিত দেব। কিন্তু রাণা কে?
  • lcm | ২৫ জুন ২০১৪ ১০:৩৭242845
  • তাই, তাই! সুয়ারেজ তো তার মানে স্টার প্লেয়ার।
  • lcm | ২৫ জুন ২০১৪ ১০:৩৭242846
  • তখন, মানে বছর তেরো/চোদ্দ আগে, ওরা সব এখানে সিলিকন ভ্যালিতে একসঙ্গেই থাকত -- (গুরুর) দুখে, আগুন্তুক - আর ছিল - শিশু, বিশু, রাণা।
  • Arpan | ২৫ জুন ২০১৪ ১০:৩৬242844
  • আর সুয়ারেজ এবার ইপিএলে এমভিপি পেয়েছে। একটা মধ্যমেধার টিমকে প্রায় নিজের চেষ্টায় (কিছুটা জেরাড আর স্টারিজ) চ্যাম্পিয়ন করে দিচ্ছিল। রিয়াল এই সিজনে ওর জন্য টাকার থলি উপুড় করে দিতে রাজি ছিল।

    উরুগুয়েকে সাপোর্ট করা ওর জন্যই। আর এবার থেকে হেট করাও ওর জন্যই। এর মধ্যে নন-অ্যালায়েন্স মুভমেন্ট, লাতিন সমাজবাদ কিছুরই গন্দো নাই!
  • lcm | ২৫ জুন ২০১৪ ১০:৩৪242843
  • ওরে বাবা, প্রভূত পরিমাণে ইউরোপিয়ান ফুটবল।
  • Arpan | ২৫ জুন ২০১৪ ১০:৩১242842
  • সব খেলাই দেখায় প্রায়। হাজার গণ্ডা স্পোর্টস চ্যানেল। কে দেখে অত!

    মোটামুটি ইপিএল (প্রায় পুরোটা), লা লিগাতে বার্সা-রিয়াল আর এ বছর থেকে অ্যাটলেটিকো, সিরি-এ তে মিলান ডার্বি আর চ্যাম্পিয়ন্স লিগের কোঃফাঃ স্টেজ থেকে পুরোটা - এই হল আমার খোরাক।
  • lcm | ২৫ জুন ২০১৪ ১০:৩০242841
  • হ্যাঁ, সেই শিশু।
  • Abhyu | ২৫ জুন ২০১৪ ১০:২৯242840
  • শিশু পাল? আই এস আই?
  • lcm | ২৫ জুন ২০১৪ ১০:২৮242838
  • অপ্পোন,
    বাবা! এ তো অনেক দেশের লিগ। কিন্তু সব খেলা কি দেখায়, না সিলেক্টেড গেম্‌স।
    আমাকে একজন বলেছিল, একমাত্র ব্রিটিশ লিগের সব খেলা দেখায়।
  • | ২৫ জুন ২০১৪ ১০:২৮242839
  • আমিও দেখছি। সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা আর নাম্বার দেখিয়ে যাচ্ছে।উফ্‌।
  • lcm | ২৫ জুন ২০১৪ ১০:২৭242836
  • হে হে, অভ্যু পেম জোতিষ অ্যাড দেখেছে।
    য্খন দুই পীর বাবার অ্যাড আসত, একজন লন্ডন থেকে, আর এক্জন কোথাও একটা। তখন শিশু (মানে শীর্ষ) বলেছিল, এরা নিজেদের মধ্যে P2P (পীর-2-পীর) কমুনিকেশন করতে পারে।
  • Arpan | ২৫ জুন ২০১৪ ১০:২৭242837
  • ডাচ লিগও দেখায় কোন একটা চ্যানেলে।
  • kc | ২৫ জুন ২০১৪ ১০:২৬242835
  • এইসব লোকগুলো রোজ আধ ঘন্টার প্রোগ্রাম পায়, পয়সা খরচ করে। এদের কী পরিমান গ্রাহক আছে তাইলে ভাবতে বসলেই হেঁচকি উঠতে লাগে।
  • Arpan | ২৫ জুন ২০১৪ ১০:২৫242833
  • ইপিএল, লা লিগা, সিরি এ, বুন্দেশলিগা, ফ্রান্স লিগ ওয়ান আর কন্টিনেন্টাল দুটো - চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপা।
  • | ২৫ জুন ২০১৪ ১০:২৫242834
  • এখানে ইটিভি,তারা আর সোনি পাই।
  • Abhyu | ২৫ জুন ২০১৪ ১০:২৪242831
  • হ্যাঁ এই প্রেম জ্যোতিষের অ্যাড আমিও দেখেছি। ওকে সত্যি সত্যি ঘ্যাঁক করে কামড়ে দিতে ইচ্ছে হয়।
  • lcm | ২৫ জুন ২০১৪ ১০:২৪242832
  • ইটিভিবাংলা আমার নাই, আমাদের ছিল জলসা, আর, জিবাংলা। আরো কয়েকটা কি যেন।
  • lcm | ২৫ জুন ২০১৪ ১০:২২242829
  • অপ্পোন,
    তোমরা কি স্প্যানিশ লিগের সব খেলা দেখতে পাও। ব্রিটিশ লিগের বোধহয় সব খেলাই পাও - নাকি?
  • | ২৫ জুন ২০১৪ ১০:২২242830
  • এইটা ইটিভি বাংলা।
    জয়ন্ত শাস্ত্রী ডট কমে যোগাযোগ করা যাবে। কালই করবো ভাবছি।
  • lcm | ২৫ জুন ২০১৪ ১০:২০242828
  • বাস্তু হল, পল্লবী চেলাভরা - জিটিভি (ইউএস) তে রেগুলার অ্যাড। একদিন তো দেখ্লাম ফেং শুই-কে প্রায় ঢপ বলল।
    আর আছেন, প্রেম জ্যোতিষ, তিনি আসেন বাসমতি চাল আর জয়া ট্রাভেলের অ্যাডের ঠিক মধ্যিখানে। কয়েক সেকেন্ডের মধ্যে বুঝিয়ে দেন জ্যোতিষ কেনো নিউমারিক্যাল অ্যানালিসিস।
  • b | ২৫ জুন ২০১৪ ১০:১৯242827
  • হয়ত চিলিয়েনি-কে চুমু খেতে গেছলো। একটু বেশি প্যাশনেট হয়ে পড়েছিলো।
  • | ২৫ জুন ২০১৪ ১০:১৮242825
  • সারা বিশ্বের মানুষের সার্বিক বিচার করছেন।
    (আইস ব্যাগ নিয়ে বসেছি)
  • | ২৫ জুন ২০১৪ ১০:১৮242826
  • হ্যাঁ অভ্যু। এখন দশা গার্ড দেওয়ার জন্যে কি কত্তে হবে শুনছি!
  • Arpan | ২৫ জুন ২০১৪ ১০:১৭242824
  • বুয়েছি। সেইজন্যই দ্রি কাল থার্ল্ড ওয়ার্ল্ড পার্স্পেক্টিভ ইত্যাদি নিয়ে এসেছিলেন। সুয়ারেজের বিহেভিয়ারাল হিস্ট্রি জানা থাকলে করতেন না।

    সে যাক, গুগল করলেই "Cannibal of Ajax" নিয়ে প্রচুর তথ্য দেবে!
  • Abhyu | ২৫ জুন ২০১৪ ১০:১৬242823
  • উনি কি গ্রহের সঙ্গে বাস্তুশাস্ত্রও আয়ত্ত করেছেন?
  • lcm | ২৫ জুন ২০১৪ ১০:১৪242822
  • আজ যেমন, উরুগুয়ে-ইতালি খানিকটা ট্রেনে যেতে যেতে ফোনে লাইভ দেখলাম, এই লেভেলে ফুটবল টেলিকাস্ট এখানে আগে দেখি নি।
  • | ২৫ জুন ২০১৪ ১০:১২242821
  • জীবন মানে দুটি পক্ষ,শুক্ল আর কৃষ্ণ।
    গোচর ফল হলে আপনার পাড়ায় দশফুট রাস্তায় লাইট বসবে।পরিবেশ শুভ হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত