এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ২১ জুন ২০১৪ ১২:০৯242070
  • ঃ))
  • kd | ২১ জুন ২০১৪ ১২:০৮242069
  • অরণ্য,

    এতো বয়স হ'লো, এখন আর জন্মদিনের কেক কাটা ঠিক শোভা পায় না। তুমি বরং ঐদিন ক্লাইভের যুদ্ধু জেতা সেলিব্রেট করতে কেক কাটো। (২৩শে জুন আমার দাদারও জন্মদিন - ১৮ বছর ধরে, মানে ৬০ পেরোনর পর থেকে দাদা এইটে বলেই ও'দিন কেক কাটে)।

    দিনে জাগা, রাতে ঘুমোনো কোন ব্যাদে লেখা আছে, হ্যাঁ? বিজলিবাতির আগে মানুষ অপারগ হ'য়ে এই সিস্টেম ফলো করতো। এখন ২৪ ঘন্টায় যে কোন সময়ে ৬-৮ ঘন্টা ঘুমিয়ে নিলেই তো হ'লো, তাই না? তাছাড়া আমার কিবা দিন, কিবা রাত - এসি চলে বলে সব জানলা বন্ধ থাকে - আলো না জ্বালালে ঘরে তো সব সময়ই রাত।
  • Abhyu | ২১ জুন ২০১৪ ১১:৫৮242068
  • গ্র্যাভিটি সেন্সর কাকে বলে? মাধ্যাকর্ষণ আছে কি না জানা যায়?
  • | ২১ জুন ২০১৪ ১১:৫৬242067
  • আচ্ছা মোবাইলে গ্র্যাভিটি সেন্সর থাকলে গরীবের কী উপকার হয়?
    (ডিডি ছাড়া মনে হয় না কেউ এই প্রশ্নের উত্তর জানে ..... )
  • kd | ২১ জুন ২০১৪ ১১:৫১242066
  • এসেম,
    ঠিক ঠিক, আমার ছেলেও একই কথা বলেছিলো। অ্যাকচুয়ালি ও আমায় একটা অস্কার দিয়েওছিলো - গ্রাউচ ভার্শন। আসলে কেউ ঠিক বুঝতে পারছে না - কোনরকমে আই-কিউটা ৫০এর নীচে নামিয়ে আনলে এ'গুলো মোটামুটি শরতবাবুর লেখা বলে মনে হওয়া খুব কঠিন না।

    আমি শুধু বাংলা দেখি - ১১টা স্টার জল্সা, ৬টা Zবাংলা, ৭ টা ইটিভিবাংলা। ২০-২২ মিনিট করে এক একটা - টোটাল ৯ ঘন্টা থেকেও১৬ কম - মানে ১৫ ঘন্টার বেশী কিছু না করার জন্যে পড়ে থাকে।
    না, আমি ডাঙ্গুলি দেখি না - ব্যবস্থা করেছি যাতে আমার টিভিতে ও'জিনিস ইচ্ছে থাকলেও দেখা না যায়। তবে সীজনে প্রীমিয়র লীগ, এনেফেল, এমেল্বি দেখি।

    ঝিকি, শাড়ি, গয়্না, ডেকো ছাড়া আর কিছুই কি দেখার নেই? লোকে কি এফটিভি দ্যাখে জামাকাপড়ের ফ্যাশন ট্রেন্ড দেখতে? আরে বাবা, বুড়ো হ'লেও পুরুষমানুষ তো বটে! ঃ)
  • kumu | ২১ জুন ২০১৪ ১১:৪৫242065
  • দমু ঃ-)))
  • | ২১ জুন ২০১৪ ১১:৪১242064
  • টইতে ট্রেনের পিছনে দৌড়ে যাওয়া দেখে মনে পড়ল, ছোটবেলায় আমার বছরখানেক বয়স থেকে ৫ বছর পর্যন্ত আমরা কটকে থাকতাম। বছরে একবার কি দুইবার কলকাতা-কোন্নগর ঘুরে যেতাম। তো, সেই পর্যায়ে আমি বোধহয় তখন তিন কি সোয়া তিন হব, কোন্নগরে এসে দেখি গরুর বাছুর হয়েছে আর সেই সাদা ধবধবে বাছুর তার ঘন কাজলকালো চোখ নিয়ে জন্মানোর অল্প পর থেকেই সারা উঠোন জুড়ে দৌড়ে বেড়ায়, মাঝে মাঝে দাঁড়িয়ে অবাক বিস্ময়ে চারিদিকে তাকিয়ে দেখে আর উম্ব্যা-অ্যা-অ্যা করে হাঁক ছাড়ে। এইসময় তার খাড়া কানগুলো মাথার দুইপাশে পেতে রাখে। আবার দৌড় দেয়। তা আমার বাছুরটাকে এতই পছন্দ হল যে কি বলব! আমি বায়না ধরলাম ওকে সঙ্গে করে কটক নিয়ে যাব। যাব তো যাবই, কেউ বকেঝকে, বুঝিয়ে, কৃষ্ণনগরের মাটির গরুবাছুর পুতুল দিয়ে কিছুতেই ভোলাতে পারে না। শেষে দাদু বলল 'নিবি কী করে? ট্রেনে তো বাছুর উঠতে পারবে না'। তা আমার মুখ রাখতেই, কিম্বা বাছুরটারও বোধহয় যাবার ইচ্ছে ছিল, হঠাৎ খটমটিয়ে চার সিঁড়ি টপকে দাদুদের বারান্দায় উঠে পড়ল। আমি তো মহাখুশী। ঐ দেখ অতগুলো সিঁড়ি টপকে বারান্দায় উঠেছে আর ট্রেনে উঠতে পারবে না!, দিব্বি পারবে। তখন দাদু বলল 'ও উঠতে পারলেও চেকারকাকু তো উঠতে দেবে না' আমি বললাম তাহলে বাবা বরং ৪ টে টিকিট কিনে নিক। না তাও নাকি উঠতে দেবে না।

    তখন .... তখন আমি সমাধান দিয়েছিলাম ওকে কটক এক্সপ্রেসের পেছনে বেঁধে দেওয়া হোক, তাতে নিশ্চয় চেকারকাকুর আপত্তি হবে না, ও ট্রেনের পেছনে দৌড়ে দৌড়ে পৌঁছে যাবে।

    কিন্তু বড়রা এমন ইড়িমিড়িকিড়ি যে এত সরেশ বুদ্ধিটা নিল তো না-ই উল্টে নিজেরা হেসে কুটিপাটি হয়েই ক্ষান্ত হল না, প্রথমে পাড়ার লোকজনকে গপ্পো করে শোনাল, তারপর বছরের পর বছর সেই গপ্পো লোককে শুনিয়েই চল।
    :-((((((
  • kiki | ২১ জুন ২০১৪ ১১:৩১242063
  • ঃ)
  • kumu | ২১ জুন ২০১৪ ১১:২৮242062
  • কী ভাল!!আমার বলে রাতটুকুই ঘুম হয় না।
  • kiki | ২১ জুন ২০১৪ ১১:১২242061
  • আমার ল্যাপীর তৃতীয় পা টাও খুলে গেলো, এখন একটাই রয়েছে। আর যথারীতি হেলিয়ে কাত করে প্রায় ১৮০ ডিগ্রী করে ফেললে কিছু দেখা যাচ্ছে।কি আশ্চর্য্য, এদিকে আরো দু বছর এই ল্যাপী চালাতে হবে বলে গেলো যে!!! ঃ(

    এদিকে রাতভোর ঘুমিয়ে নটায় ঘুম থেকে উঠলুম, আবার ঘুম্পাচ্ছে। যাই ঘুমিয়ে পরি।
  • kiki | ২১ জুন ২০১৪ ১১:০৮242060
  • বেঙী,
    কি সব্বোনাশ!

    ঃ)
  • সায়ন | ২১ জুন ২০১৪ ১০:৫২242059
  • ২৪"টা" টিভি সিরিয়াল নয়, "২৪" নামক একটা টিভি সিরীজ।
  • kk | ২১ জুন ২০১৪ ১০:৪৯242058
  • অরণ্য,
    বাঃ, খুব ভালো তো।
  • aranya | ২১ জুন ২০১৪ ১০:৪৭242057
  • কুমু, শুভেচ্ছার ব্যাপারে ভাইসি ভার্সা।
    কেকে, কফি থেকে মিষ্টি ফাইনালি কাটাতে পেরেছি মনে হয়, বেশ কিছুদিন হয়ে গেল। দুধের বদলে অল্প চিটিং করে হাফ&হাফ মেশাচ্ছি, কিছুদিন পর হোল মিল্ক ইউজ করব - স্টেপ বাই স্টেপ এগোনোর প্রয়াস
  • Arpan | ২১ জুন ২০১৪ ১০:৪৬242056
  • এদিকে আবার ১৬ তারিখ লোকে টাইমলাইনে উইশ করেছে। ক্ষী কেলো!

    এনিওয়ে, আগাম শুভেচ্ছা তালে। ঃ)
  • | ২১ জুন ২০১৪ ১০:৪০242055
  • ডুডল-৩ ৬ ইঞ্চি স্ক্রীনওয়ালা, মানে পুরো কিন্ডলের সাইজ।
  • | ২১ জুন ২০১৪ ১০:৩৯242054
  • হ্যাঁ যাঁরা ফোনে বই পড়ার কথা চিন্তাভাবনা করছিলেন তাঁরা মাইক্রোম্যাক্সের 1GB RAM ডুডল-৩ ফোনটা দেখতে পারেন, তবে খ্যাল করে ১ জিবি র‌্যাম দেখে কিনবেন। কারণ এর একটা 512 MB র‌্যামওয়ালা ভ্যারায়েন্ট আছে। সেইটা কিনলে মুশকিল।
  • san | ২১ জুন ২০১৪ ১০:৩৫242052
  • এ মাসের ঃ-)
  • kk | ২১ জুন ২০১৪ ১০:৩৫242053
  • কোন মাসের তেইশে? জেনে রাখি। আগে থেকে কেক এর জিনিষপত্র জোগাড় করতে হবে তো?
  • san | ২১ জুন ২০১৪ ১০:৩৪242051
  • ফেবু বলছে অরণ্যদার জন্মদিন তেইশে।
  • kumu | ২১ জুন ২০১৪ ১০:২৮242050
  • কুমুদি বলচে?তরমুজের ১০ ১৩ দেখো।
    জন্মদিন অর নো জন্মদিন,শুভেচ্ছা তো সর্বদাই আছে।
  • AG | ২১ জুন ২০১৪ ১০:২৭242049
  • লোকের মাথায় ভাঙ্গবো বলে
    কাঁঠাল রাখি যত্ন করে
    ওহে সান্ত্রী, একি হোলো?
    শেষে কি না নিয়ে গেলো
    বেয়াদব এক চোরে!
  • kumu | ২১ জুন ২০১৪ ১০:২৬242048
  • জন্মদিন কবে?
    অভ্যু কেউ গুঁতিয়ে দিলেই হোলো?তাকে পাল্টা দিতে হবে না?
  • Abhyu | ২১ জুন ২০১৪ ১০:২৩242047
  • কুমুদি আগের জন্মদিনের কথা বলছেন।
  • aranya | ২১ জুন ২০১৪ ১০:২১242045
  • থ্যাংকু প্পন, কুমু। জম্মোদিন এখনো আসে নাই, আর এই প্রৌড় বয়সে, কি আর যায় আসে
  • kumu | ২১ জুন ২০১৪ ১০:২১242046
  • কাবলিদা ঋষি কৌশিক কি আছে কোন সিরিয়ালে??
  • Abhyu | ২১ জুন ২০১৪ ১০:২০242044
  • কুমুদি অন্য লোক ব্যাঙদিকে গুঁতিয়ে গেলে বেচারী কী করে?
    আর দমুদি, কাঁঠাল খেয়ে নিলে পুলিশ উদ্ধার করবে কী করে?
  • kumu | ২১ জুন ২০১৪ ১০:১৯242043
  • অরণ্যর জন্মদিন!!অনেক অনেক শুভেচ্ছা,মোচাঘন্ট,লাউশুক্তো,চিংড়ীর মালাইকারী,পাবদার ঝাল,আর এই একটুস খানি পায়েস দিলাম।
  • kumu | ২১ জুন ২০১৪ ১০:১৫242042
  • ব্যাং শরীরের যত্ন নাও।উটি না চল্লে বড় মুষ্কিল।
  • Arpan | ২১ জুন ২০১৪ ১০:১৩242041
  • অরণ্যদাকে বিঃহ্যাঃবাঃ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত