এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২১ জুন ২০১৪ ০০:৩৭241980
  • কাবলিদাঃ)))
    তোমার এই অভিজ্ঞতা কবার হয়েছে?
  • | ২১ জুন ২০১৪ ০০:৩৬241979
  • বাবা অপ্পন, চোখে জল দিয়া আইস।
  • kd | ২১ জুন ২০১৪ ০০:৩০241977
  • এ বাবা! কালে কালে কতই দেখবো! এরা পাস্তা রান্নার রেসিপিও চায়! এই যে আমি, মাত্র দু'টি রান্না জানি, প্রথমটি চা (মাইক্রোওয়েভ ভ্যারাইটি) আর দ্বিতীয়টি পাস্তা।

    পাস্স্তা রান্নার রেসিপি (ওনলি ফর মেন) --

    একটি সাইজমতো ডেচকিতে (sic) পরিমানমতো জল নিন। তাতে আন্দাজমতো একটো নুন (বাঙালরা যাকে লবণ বলে) দিন। ডেচকিটির মানানসই রেন্জটপে ডেচকিটি বসান। রেন্জটি অন করুন 'হাই'তে। জল ফুটলে তাতে আপনার পছন্দমতো পাস্তা পরিমানমতো ঢেলে দিন। স্প্যগেটি, ভার্মাচেল্লি, এন্জেলহেয়ার ইত্যাদি পাস্তা মাঝখান থেকে মড়মড় করে ভেঙে দিলে ভালো (এ'গুলো ভেঙে বেশ আনন্দ পাবেন, বউ বকবেও না)। প্যাকেটের গায়ে লেখা সময় হ'লে পুরো মালটা একটা কোল্যন্ডারে ঢেলে দিন।

    বউকে ডেকে জিগান পাস করলেন কিনা - ফেল করলে শুরু থেকে রিপিট করুন। এ'বারেও না হ'লে বৌ আপনাকে রান্নাঘর থেকে বার করে দেবে - আপনি খুসিমনে (প্রকাশ্যে না, মনে মনে) লিভিং রুমে গিয়ে ওয়ার্ল্ড কাপ শকার দেখুন।

    বৌ গন্ঞ্জনা দেবে। কিন্তু সে তো এমনিতেও দেবে, ওমনিতেও দেবে; পাত্তা না দিলেই হ'লো।

    ও হ্যাঁ, বৌএর বানানো সসটার খুব প্রশংসা করুন, সে যেমনই হোক। জানেনই তো, মেয়েরা ক্রিটিসিজম একদম নিতে পারে না)।

    উপরিউক্ত পোস্টটি কোনমতেই ফাজলামি নয়। নিজস্ব অভিজ্ঞতালব্ধ জ্ঞান (শুধু আমার কেসে শকারের জায়গায় ওয়ার্ল্ড সিরিজ))।
  • Atoz | ২১ জুন ২০১৪ ০০:৩০241978
  • ঘাউরা, ঘাড়ত্যারা, চোখেমুখে কথা কয়---এরকম সব শব্দ আর ফ্রেজও শোনা যেত।
    ঘাউরা হলো ঠ্যাঁটা গোঁয়ার টাইপ।
    আর ঘাড়-ত্যারা চরম গোঁয়ার।
    আর "চোখেমুখে কথা কয়" হলো খুব চালাক্চতুর প্রত্যুৎপন্নমতি।
  • Arpan | ২১ জুন ২০১৪ ০০:২৩241976
  • ট্যালটেলে মানে বিস্বাদ অধিক জলযুক্ত ঝোল।

    ট্যালা মানে টিউবলাইট না। ট্যালা মানে হাবা। মানে যারা সর্বদা হাবা। বুদ্ধিমান মানুষও সময়বিশেষে টিউবলাইট হতে পারে।
  • Atoz | ২১ জুন ২০১৪ ০০:২১241975
  • রেগে গেলে বাঙাল বাড়ীতে বলতো, "এইসব কি ফ্যাসকারা ঘাউস্যা তরকারি আর ট্যালট্যালা ঝোল আইন্যা হাজির করসো? এই ঝোলে কি সাঁতার দিমু?"
  • | ২১ জুন ২০১৪ ০০:২০241974
  • 'ট্যালা' মানে নিরেট। হাবা টাইপ। পরে আমরা যাকে টিউবলাইট দিয়ে 'রিপ্লেস' করেছি

    আর 'ট্যালট্যাল' মানে কমস্বাদ ঝোলের বন্যাঃ)
    সুস্বাদু ঝোল বোঝাতে 'পাতলা'।
  • Atoz | ২১ জুন ২০১৪ ০০:১৭241973
  • শুকনো লংকা, হলুদ ইত্যাদির অভাবে যদি তরকারি বিবর্ণ হতো, তাহলে বলতো "ফ্যাসকারা"। ঃ-)
  • Atoz | ২১ জুন ২০১৪ ০০:১৫241972
  • আমাদের সময়ে আরেকটু জোর দিয়ে পাতলা ঝোল বোঝাতে বলতো "ট্যালট্যালা" ঃ-)
  • | ২১ জুন ২০১৪ ০০:১৪241971
  • ''ট্যালা'' আজকাল পাওয়া যায়। কি আনন্দ!! আমাদের সময় বাঙালবাড়িতে ট্যালার খুব চল ছিলোঃ))
  • kiki | ২১ জুন ২০১৪ ০০:১০241970
  • আমার অবশ্য পাঁঠার ট্যালা ঝোল আর আম খেয়ে বেজায় ঘুম্পেয়েছে।
  • kiki | ২১ জুন ২০১৪ ০০:০৯241968
  • বেঙী কি কালকের ব্রেকফাস্টো আজ রেঁধে রাখলো!

    আর অভ্যু বেঙীকে কোলা ব্যাঙ কইলো! বেঙীকি সেটা খ্যাল করেছে?
  • | ২১ জুন ২০১৪ ০০:০৯241969
  • পাত্র নিন।
    পাস্তা ঢালুন। ব্রকোলি আর কড়াইশুঁটি ঢালুন। হাড়ছাড়া চিকেন মেশান। পাস্তা সস(সাদা) মেশান। গোলমরিচ আর ওরেগ্যানো দিন। একখাবলা মাখন কি একমুঠো চিজ দিন। ভালো করে মিশিয়ে খেয়ে ফেলুন।
    ঝাল চাইলে চিলি ফ্লেক্স দিন।

    পুঃ সব কিছু নুন জলে সেদ্ধ করে নেবেন।

    এরচে নাতিদীর্ঘ রেসিপি আমার জানা নেইঃ)
  • kk | ২১ জুন ২০১৪ ০০:০০241967
  • এই নিন,

    Name: ন্যাড়া

    IP Address : 172.233.205.42 (*) Date:28 Jan 2014 -- 11:31 AM

    খানদান সম্বন্ধে নিঃসন্দেহ না হয়েও দিয়ে দিচ্ছি। এটা ইটালিয়ান গন্ডোলাচালকদের প্রিয় ডিশ। পুরো নাম "প্রন দু পাস্তা ইল তেম্পো পালা, প্রান গেলা", মানে খেয়ে প্রাণ গেল। এই ক্লিপের দুমিনিটের মাথায় শুনবেন ওটার রেফারেন্স আছে -



    প্রথমে পাস্তা সেদ্ধ করে নিন। পেনে, কর্কস্ক্রু, বো-টাই যেকোন পাস্তা। জানেন তো কী করে করতে হয়? জলে অল্প নুন আর চামচ দুয়েক অলিভ অয়েল দিয়ে সেদ্দ করুন। হয়ে গেলে স্ট্রেনারে দিয়ে জল ঝরিয়ে ফেলুন। পাস্তা আবার স্ট্রেনারেই ফেলে রাখবেন না যেন। সঙ্গে সঙ্গে স্ট্রেনার থেকে পাত্রে তুলে ফেলুন। ফেলেছেন?

    এবার পাত্রে অলিভ অয়েল নিন। গরম করুন। বেশি করবেন না যেন। এবার তাতে চিংড়িগুলো ঝপঝপ হাল্কা লাল করে ভেজে তুলে ফেলুন। চিংড়ি খুব তাড়াতাড়ি ওভারকুক হয়ে যায় আর শক্ত হয়ে যায়। কত আর শেখাব? এরপর চাকা-চাকা করে কাটা প্রি-কুকড সসেজ ভেজে নিন অল্প। সসেজ না দিলেও চলে। ভেজেছেন? তুলেছেন? আমি আগের তেলটা ফেলে নতুন তেল নিয়ে গরম করি। এবার তেলে এক খাবলা রসুন কুচি ফেলে দিন। দিয়ে নাড়াচাড়া করে দিন ঢেলে পাস্তা। অল্প নাড়াচাড়া করুন। দিন পাস্তা সস। দিন নুন। নাড়তে থাকুন আর চাখুন। নিজের মুখের মতন চড়া স্বাদ করুন। এবার ভাজা চিংড়ি আর ভাজা সসেজ ফেলে মিশিয়ে ওপরে ফ্রেশলি গ্রাউন্ড মরিচ ঢেলে দিন।

    অমিতাভ বচ্চনের নাম করে খেয়ে ফেলুন।
  • বিপন্ন রাঁধুনি | ২০ জুন ২০১৪ ২৩:৫১241966
  • টই খুঁজে দিলে তবে উত্তর পাওয়া যাবে।
  • Abhyu | ২০ জুন ২০১৪ ২৩:৪৩241964
  • এই বিপন্ন রাঁধুনি কি বিউফো মেলানোস্টিকটাস? তাহলে কাল যে প্রশ্ন করেছিলাম তার উত্তর কই?
  • বিপন্ন রাঁধুনি | ২০ জুন ২০১৪ ২৩:৩৮241963
  • ম-মশাই আপনার রেসিপি বড় সুদীর্ঘ হয়ে থাকে। এই রাঁধুনি বেশি ক্ষণ দাঁড়িয়ে খুন্তি নাড়তে পারবে না এই কথাটি মাথায় রেখে একটা কিউটমতন রেসিপি দিতে পারেন তো দিন। ভগবান আপনার ভালো করবেন।
  • aka | ২০ জুন ২০১৪ ২৩:৩৬241962
  • কোস্টারিকা ব্যপক খেলল।
  • | ২০ জুন ২০১৪ ২৩:৩০241960
  • রাঁধুনি কালই পাস্তা বানিয়েছিলাম। আপনার সেই রেসিপি লাগলে জানাবেন।
  • T | ২০ জুন ২০১৪ ২৩:৩০241961
  • ইনফ্যাক্ট ছোটো টিম গুলো অনেক জান লড়িয়ে খেলছে। ধেড়ে গুলোকে দেখে মনে হচ্ছে নাক মুখ সিঁটকে বলে পা ছোঁয়াচ্ছে।
  • | ২০ জুন ২০১৪ ২৩:২৯241959
  • বুঝেছি অভ্যুবাবু, রিটার্নগিফট ও উপহারই হোলোঃ)
    শাড়িগয়না সবেতেই আপনার সমান ব্যুত্পত্তি।
  • বিপন্ন রাঁধুনি | ২০ জুন ২০১৪ ২৩:২৫241958
  • আগেই জানি এই অভ্যুবাবুকে যে কাজেই হাত দিতে দেওয়া যাবে, সেই কাজই গুবলেট হয়ে যাবে। অত অত বাটা কাটা কোটা টইয়ের মধ্যে কোন টইয়ে যে সহৃদয় ন্যাড়াবাবুর দেওয়া সেই জলবৎ তরলম পাস্তার রেসিপি আছে কে জানে!!! কেউ একটু দয়া করে খুঁজে দেবেন?
  • Arpan | ২০ জুন ২০১৪ ২৩:২৪241957
  • ইতালি-উরুগুয়ে ম্যাচটা জমে গেল।

    জ্জিও কোস্তা রিকা।
  • T | ২০ জুন ২০১৪ ২৩:২১241956
  • ইতালিও ফুটে যাবে মনে হচ্ছে। লাভলি।
  • Arpan | ২০ জুন ২০১৪ ২৩:১৯241955
  • ইতালি প্যাথেটিক খেলছে।
  • Arpan | ২০ জুন ২০১৪ ২৩:১৮241954
  • কোস্তা রিকা হয়ত আইভরি কোস্টের সাথে খেলবে। শেষ আটে যাচ্ছেই।
  • cb | ২০ জুন ২০১৪ ২৩:১৪241952
  • ইটালি প্যাথেটিক খেলছে, জাস্ট চেষ্টাই করছে না, সেকেন্ড হাফে একটাও চান্স নেই
  • Abhyu | ২০ জুন ২০১৪ ২৩:১৪241953
  • কুমুদি, ভাবেন কি, একা সিংহ মশাইই শাড়ি কেনেন? আমি তো বস্ত্র বলে দোকানটা খুব পছন্দ করতাম, নেহাত উঠে গেল তাই।
  • T | ২০ জুন ২০১৪ ২৩:০৯241950
  • ইতালি উরুগুয়ের সাথে জিতে সেকেন্ড রাউন্ডে যাবে ভেবেছে বোধহয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত