এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kiki | ১৮ জুলাই ২০১২ ১৭:০২24181
  • আর কঙ্কনা। আমিও শেষ কথা বলে দিলুম। ব্যাস!
  • de | ১৮ জুলাই ২০১২ ১৭:০১24178
  • হেসে হেসে চোখে জল চলে এলো -- আমার চাগ্রী গেলে গুরু দায়ী ঃ))

    আমার বাড়িতে উত্তম-কুমারকে অব্দি এট্টু দেখার উপায় নেই ঃ((, ট্যারা, লিপস্টিক-কাজল টানা নায়ক বলে আবাজ শুরু হয় --

    আমি পুরনো দিনের সিনেমা প্রায় দেখিইনি, ছোট থাকতে বাবা আর বড়/বুড়ো হয়ে মেয়ের উপদ্রবে!
  • kiki | ১৮ জুলাই ২০১২ ১৭:০১24179
  • ওরে বাবারে! ওডোমস কোত্থেকে এলো?
  • ডিডি | ১৮ জুলাই ২০১২ ১৬:৫৯24177
  • অ্যান ইভিনিং... ইত্যাদিতে অ্যাক্টো করবার চান্স কই ছিলো ? সেই সময়ে কোন নায়িকা অ্যাক্টো করতেন? ক্কেউনা।

    এখনকার বাংলা সিনেমায় ভালো অ্যাক্টো করেছেন শর্মিলা। সাইড রোলে। মেমরেবল নয় বাট গুড।

    ব্যাস। আমি জাজমেন্ট দিয়ে দিলাম। আর কেউ তক্কো কোরো না।
  • pi | ১৮ জুলাই ২০১২ ১৬:৫৭24175
  • যাঃ !
  • Toba Tek Singh | ১৮ জুলাই ২০১২ ১৬:৫৭24176
  • অভিনয়ক্ষমতা নিয়ে কে আবার কী বল্ল? বল্লাম ভালো লাগেনা। শর্মিলার মুখটা বড্ড বেশি শার্প।
  • | ১৮ জুলাই ২০১২ ১৬:৫৫24174
  • শর্মিলার ভালো অভিনয়ের।
  • ডিডি | ১৮ জুলাই ২০১২ ১৬:৫৩24173
  • সীমাবদ্ধ, ইস্কাপনের বিবি, ওডোমস ২০০২।

    কিন্তু লিস্টিটা কিসের ?
  • প্পন | ১৮ জুলাই ২০১২ ১৬:৪৯24172
  • * সীমাবদ্ধ

    কাশ্মীর কি কলি।
  • প্পন | ১৮ জুলাই ২০১২ ১৬:৪৮24171
  • দেবী। সীমাবব্ধ। অরণ্যের দিনরাত্রি।
  • kc | ১৮ জুলাই ২০১২ ১৬:৪৭24170
  • অ্যান ইভনিং ইন প্যারিস, সীমাবদ্ধ, সত্যকাম।
  • | ১৮ জুলাই ২০১২ ১৬:৪০24169
  • ইয়েস ছায়াসূর্য্য। জাস্ট কথা হবে না। আশাপূর্ণা দেবীর গল্প।
  • parthapratim | ১৮ জুলাই ২০১২ ১৬:৩৮24168
  • ছায়াসূর্য? নির্জন সৈকতে? নায়ক?
  • | ১৮ জুলাই ২০১২ ১৬:৩৬24167
  • আমি বিগ বি র অন্ধ ভক্ত, তবু ও রাজেশ খান্না র জন্যে মনে একটা জায়গা থেকে যাবে।
  • প্পন | ১৮ জুলাই ২০১২ ১৬:৩০24166
  • যাহ, কাকা চলে গেলো।

    হিন্দি সিনেমায় অত ভালো স্ক্রিন প্রেজেন্স আর আসেনি। রাজেশ খান্নার ফ্যান না হয়েও বলছি।
  • কুমু | ১৮ জুলাই ২০১২ ১৬:২৯24162
  • কিন্তু,ইং মিডিয়ামের মহিমা দেকেন-
    আমরা দুজন লজ্জায় প্রায় সামনের রো-র চেয়ারের তলায় ঢুকে পড়েচি(সে সময় ক্লাশ কেটে ফিলিম দেখা আর মানুষ খুন করা প্রায় সমগোত্রীয় অপরাধ ছিল),মানে, একজন ঢুকলে আরেকজনকেও ঢুকতে হয়,নইলে ভাল দেখায় না।সে দুঃসময়ে এটাও মাথায় এল না যে স্যার যদি এখেনে,তবে ক্লাশ হচ্ছে না।

    কিন্তু ইং স্মার্টলি টপ করে দাঁড়িয়ে পেছন ফিরে হেঁকে কইল,গুড ইভনিং স্যার,ম্যাডাম।

    আর বসে পড়ে ফিসফিস করল,পিকেজির বৌএর কোন টেস্ট নেই,বিচ্ছিরি সবুজ একটা শাড়ী পরেছে।
  • | ১৮ জুলাই ২০১২ ১৬:২৯24163
  • দেবী?
  • cb | ১৮ জুলাই ২০১২ ১৬:২৯24164
  • এস জি তে কবি কি কোন ফোন নাম্বার ব্যবহার করছেন?
  • Toba Tek Singh | ১৮ জুলাই ২০১২ ১৬:২৯24165
  • কিন্তুক আরাধনা ফিলিমটা সত্যিই ঝাঁটের (গানগুলো বাদ্দিয়ে)। বিশেষ করে শর্মিলা তো পুরো ইয়্যাক্ক্ক্ক্ক্ক (অপুর সংসার ছাড়া শর্মিলা সবেতেই তাই)।
  • | ১৮ জুলাই ২০১২ ১৬:১৯24159
  • /কুমু দি
  • কুমু | ১৮ জুলাই ২০১২ ১৬:১৯24160
  • খুবি আশ্চর্য,পিকেজির সত্যিই একটি সযত্নচর্চিত গোঁফ ছিল।
  • | ১৮ জুলাই ২০১২ ১৬:১৯24161
  • কিন্তু কুমু তাবলে স্যার কে নিয়ে সিনেমা দেখতে যাবে, তাও সবাই মিলে ঃ))
  • kumu | ১৮ জুলাই ২০১২ ১৬:১৭24158
  • মাস্টাররা ক্লাশে পড়ায়,নিজেরা পড়াশোনা করে না-আমার এমতি ধারণা ছিল।
  • ডিকেজি | ১৮ জুলাই ২০১২ ১৬:১৪24157
  • আপনেরা কি আমার যমজ ভাইএর কথা কইছেন? সেই কেমিস্ট্রির মাস্টার ? সে অবশ্যই ক্লাসে বসে পড়াশুনা করছিলো।

    সে থোড়ি আমার মতোন ফ্যা ফ্যা পার্টী যে মেটিনি শোয়ে অখাদ্য হিন্দি সিনেমা দেখবে?

    গোঁপ দেখে চিনুন মশাই,গোঁপ দেখে চিনুন।
  • ঐশিক | ১৮ জুলাই ২০১২ ১৬:১৩24156
  • আনন্দ মরা নেহি, আনন্দ মরতে নেহি
  • | ১৮ জুলাই ২০১২ ১৬:০৯24155
  • কুমু দির এই সরল স্বীকারক্তি খুব ভালো লাগলো ঃ))
  • | ১৮ জুলাই ২০১২ ১৬:০০24154
  • বোঝো!!! ঃ)))))))))
  • de | ১৮ জুলাই ২০১২ ১৫:৫৮24153
  • ঃ)))))))))))
  • kumu | ১৮ জুলাই ২০১২ ১৫:৫৪24152
  • আরাধনা তখন তিন/চার বছরের পুরনো ফিলিম,খান্নাতে এলো।
    (খান্না হোলো শেয়ালদার কাছে একটি সিনিমা হল)।
    এখনকার বাচ্চারা বললে পেত্যয় যাবেনা,কিন্তু সেই আমাদের প্রথম স্বাধীনভাবে ফিলিম দেখা।পিকেজির প্র্যাকটিকাল ক্লাশ বাংক করে আমরা তিনবন্ধু(একজন বাং মিডিয়াম,আরেকজন ইং,লন্ডন ফেরত,তৃতীয়জন এই কেবলী) গেলুম আরাধনা দেখতে।
    সপনো কী রাণী,রূপ তেরা হয়ে গেল,দুটি নবীনার হৃদয় টলোমলো,ইং অতটা বিচলিত নয়,সে নাকি এরম অনেক দেখেছে।
    দুম করে রাজেশ মরে গেল বিনা নোটিশে,আর বাং মিডিয়াম ফুঁপিয়ে টুপিয়ে একাকার। ইং ততক্ষণে ধৈজ্জ হারিয়েছে,এ আবার কেমন ফিলিমে এনেছিস,এর চেয়ে ক্লাশ করলে ভাল হত,তোদের সঙ্গে আর যদি কোথাও যাই-এইসব বলে আর খিমচে টিমচে কেবলীর হাতের নুনছাল তুলে দিল।
    বেচারা শর্মিলা কী কষ্টই না কচ্চে ছেলে মানুষ কর্তে, কিন্তু একটু ভাল করে দেখার উপায় নাই এই দুজনের জন্য।ইদিকে বাদামের ঠোঙাও ওরাই খালি করে দিল।এইসবের মধ্যে রাজেশ ছেলের পার্টে আবার ফিরে এলো,বাং তাই দেখে একটু শান্ত হল,কিন্তু ইং আরো চটে গজগজ করতে লাগল।
    এম্নি সময় হ্ঠাৎ দুটো রো পেছন থেকে কে গম্ভীর গলায় বল্ল"মেয়েরা,তোমরা কী সর্বদাই এত বকবক করো? আমি ভাবতাম শুধু ক্লাশেই------"
    পিকেজি।
  • | ১৮ জুলাই ২০১২ ১৫:৫৩24151
  • বাহ কেসি। তো তুমি করবে কী? পথাহার যুবক দের পথ দেখবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত