এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৯ জুন ২০১৪ ০০:১১241470
  • ধুর সেতো আলমাটি থেকে দিল্লি যাওয়ার সময় এমনিই দেখা যায়। পিকনিক করতে চাইলে নাহয় প্যারাশুতে করে নেমে যাবা। রোপওয়ে খুব রিস্কি, টুকটাক গোলাগুলি চললেই খসে টপাং।
    অভ্যু, হ্যাঁ ঘাস আমার বড়ো প্রিয়। তবে খাইনা, পরিবেশের কথা ভেবেই মেইনলি।
  • aka | ১৯ জুন ২০১৪ ০০:১০241469
  • প্লেন হলে কি আমার প্লেনেই যেতাম না। থিন এয়ারে প্লেন চলে না। গিয়ে মরি আর কি।
  • Abhyu | ১৯ জুন ২০১৪ ০০:০৮241468
  • আরে রোপওয়ে না হলে বোলো, আমার প্লেনে করেই উড়িয়ে আনব একবার। তুমি চাইলে আমি কি আর না করতে পারি?
  • aka | ১৯ জুন ২০১৪ ০০:০৬241466
  • টিম কে২ র দিকে গেলে একটা রোপওয়ের বন্দোবস্ত করো তো। যাস্ট একবারের জন্য ওপরে উঠে দেখব। তারপরে নেমে এসে দড়ি টড়ি কেটে দিলেই হবে। আমাদের শখের জন্য অ্যাডভেঞ্চার স্পোর্টসের ক্ষতি তো হতে দেওয়া যায় না। কি বলো।
  • Abhyu | ১৯ জুন ২০১৪ ০০:০৬241467
  • তোর এতো ঘাস নিয়ে মাথাব্যথা কেন? খাবি?
  • Tim | ১৯ জুন ২০১৪ ০০:০৫241464
  • বার্সা সাপোর্টারেরা মনে কইরেন না কিসু। এমনি ফাজলামি হচ্চে। ঃ)
  • Abhyu | ১৯ জুন ২০১৪ ০০:০৫241465
  • স্পেন জিতবে, ঘাবড়াইয়েন না।

    হ্যাঁ মিশন টিশন সাধারণভাবে তাদের ডোনেশনের হিসেব দাখিল করে। অডিট বলেও একটা জিনিস হয়।
  • Tim | ১৯ জুন ২০১৪ ০০:০৩241463
  • হ্যাঁ আমাদের নামের মোহ নাই। নইলে তো বার্সা নিয়ে সাধাসাধি করছিলো। রোনাল্ডিনহোর সময় হলে ভেবে দেখতাম। এখন এইসব মেসিফেসিদের নিয়ে কি হবে ভেবে কাটিয়ে দিলাম। ঐ টাকা দিয়ে কেটুর কাছে একটা কিত্তিম গল্ফ কোর্স বানানো হবে। আহা, ওদিকে সমতল ঘাসের বড়ো অভাব।
  • Atoz | ১৯ জুন ২০১৪ ০০:০১241461
  • আচ্ছা এই যে এতসব মিশন টিশন, এদের প্রাপ্ত ডোনেশনের হিসেব পাওয়া যায় ?
  • aka | ১৯ জুন ২০১৪ ০০:০১241462
  • ল অফ অ্যাভারেজে স্পেন আজ জিতবে।
  • T | ১৮ জুন ২০১৪ ২৩:৫৭241460
  • স্পেনের জন্য স্ট্যাটিসটিশিয়ানদের কোনো প্রেডিকশন আছে?
  • aka | ১৮ জুন ২০১৪ ২৩:৫৫241459
  • সেসব ভাবা আছে সবই বেনামে, আমার নামে খুঁজলে কিছুই পাবেন না। খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়াটাই উদ্দেশ্য। মায়া মায়া সবই মায়া।
  • Tim | ১৮ জুন ২০১৪ ২৩:৫১241458
  • না না একবারে এত দিলে লোকে সন্দেহ করে। এইতো সেদিন এক পাট্টিতে একজন এক্স সিআইএ মাথা আকাদা সম্পর্কে খোঁজ নিচ্চিলো। তড়িঘড়ি কয়েকটা টেকিলা শট নিইয়ে সামলাতে হলো। তবে মনে পড়লেই আবার হানা দেবে। এর ভায়রা আবার মোসাদের মশারি সাপ্লায়ার। আকাদার জন্য চিন্তা হচ্চে!
  • aka | ১৮ জুন ২০১৪ ২৩:৫০241457
  • এক চড়ে দশ মারির মতন।
  • Abhyu | ১৮ জুন ২০১৪ ২৩:৪৯241456
  • আকা কতো দিয়েছে? পঞ্চাশ ইউরো?
  • সায়ন | ১৮ জুন ২০১৪ ২৩:৪৭241455
  • ব্যাটা পুরো খনি হয়ে গেছিস তো রে!
  • aka | ১৮ জুন ২০১৪ ২৩:৪৬241454
  • টিম সেই চিরকালের কিপটেই রয়ে গেল। আমি তো পঞ্চাশ মতন দিয়েছি।
  • Tim | ১৮ জুন ২০১৪ ২৩:৪৫241453
  • ওর বেশিটাই তো ডোনেশন। আমি পনেরো মতন দিলাম, সোনা আর হীরে বিক্রির টাকাগুলো সাদা হলো। বড়ো টানাটানি চলছে, মাসকাবারের মার্সিডিজটা ফিরিয়ে দিলাম।
  • সায়ন | ১৮ জুন ২০১৪ ২৩:৪২241452
  • আজই কোথায় যেন দেখলাম মনে হল ফিফা ২১ না ২১০ বিলিয়ন আয় করেছে! সেটার কী হবা?
  • Tim | ১৮ জুন ২০১৪ ২৩:৪১241451
  • আজকের ভালো খেলাটা মিস করলাম। দুপুরে তো সেই তিকিতাকা চলবে। ঃ-(
  • Arpan | ১৮ জুন ২০১৪ ২৩:৩২241450
  • জ্জিও ঈশান!
  • ঈশান | ১৮ জুন ২০১৪ ২৩:২৮241449
  • আপনারা অখাদ্য খেলা দেখুন, এদিকে আমি সব গাঁতিয়ে নিয়েছি।

    এক ঝলকে ফিফার স্টেটমেন্টঃ

    ১। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপঃ

    ফিফার উপার্জন (মিডিয়া রাইট টাইট ধরে): $3.7 বিলিয়ান।
    ফিফার খরচ (সাউথ আফ্রিকাকে দেওয়া হয়েছে): $1.3 বিলিয়ান।

    ২। ২০০৭-১০ এই সময়কালের সমস্ত হিসেবঃ
    ফিফার সম্পূর্ণ উপার্জনঃ $4.2 বিলিয়ান।
    ফিফার সম্পূর্ণ খরচাঃ $3.6 বিলিয়ান।

    রিজার্ভঃ $0.6 বিলিয়ান

    ফিফা জানিয়েছে, খরচের ৭০% এরও বেশি সরাসরি ফুটবলের উন্নয়নের জন্য খরচা হয়। (তারও ব্রেক আপ আছে)

    ৩। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ সাংগঠনিক কমিটির আয়-ব্যয়ঃ
    আয়ঃ $৫২৬ মিলিয়ান
    ব্যয়ঃ $৫১৬ মিলিয়ান
    হাতে রইলঃ $১০ মিলিয়ান।

    *সূত্রঃ ফিফার ২০১০ এর ফিনানশিয়াল স্টেটমেন্ট।
    --------

    এবার দক্ষিণ আফ্রিকা সরকারের হিসেব।এগুলো ফিফার হিসেবের বাইরে।
    রাস্তাঘাট পরিবহনঃ $1.3 বিলিয়ান।
    স্টেডিয়াম বানানোর খরচঃ $1.1 বিলিয়ান।
    বিবিধঃ $0.6 বিলিয়ান।
    সর্বমোটঃ $3 বিলিয়ান

    দক্ষিণ আফ্রিকা সরকার জানিয়েছে, রাস্তাঘাট পরিকাঠামোর উন্নয়ন দেশে দীর্ঘমেয়াদে কাজে লেগেছে। স্টেডিয়ামও তাই। সে নিয়ে মতভেদ আছে বলাবাহুল্য।

    *সূত্রঃ দক্ষিণ আফ্রিকা সরকারের বিশ্বকাপ রিপোর্ট। ২০১২ সালে প্রকাশিত।
    -------

    সর্বশেষে ফিফার ২০১৫-১৮ বাজেট।
    প্রত্যাশিত আয়ঃ $5.0 বিলিয়ান।
    ব্যয়ঃ $4.9 বিলিয়ান।
    এর মধ্যে
    ১। সরাসরি ফুটবল খাতে ব্যয় $3.8 (78%) বিলিয়ান
    ২। বিশ্বকাপ খাতে রাশিয়াকে দেওয়া $2.1 বিলিয়ান

    সূত্রঃ ২০১৩ ফিনানশিয়াল রিপোর্ট, ফিফা।

    ব্রাজিল দিলাম না। কারণ ব্রাজিল সরকারের কোনো ফাইনাল রিপোর্ট নাই। এবার যার যা খুশি ইনটারপ্রেট করুন।
  • | ১৮ জুন ২০১৪ ২৩:২২241448
  • ফিলিং ব্যাড ফর অস্ট্রেলিয়াঃ(
  • সে | ১৮ জুন ২০১৪ ২৩:২১241446
  • জিতে গ্যালো নেদারল্যান্ড্‌স্‌!
    জয় বাবা হাইনিকেন!
  • সে | ১৮ জুন ২০১৪ ২৩:২১241447
  • আরেকটা গোল মিস করল
  • cb | ১৮ জুন ২০১৪ ২৩:১৯241445
  • হুমম, চিলি এদেরকেই ৩ - ১ য়ে হারিয়ে ছিল না? দেখা যাক আজ স্পেন কি করে, ওন্ট বি ইজি
  • সে | ১৮ জুন ২০১৪ ২৩:১৮241444
  • এক্স্‌ট্রা দিয়েছে ৩ মিনিট
  • সে | ১৮ জুন ২০১৪ ২৩:১৭241443
  • অসি ফাঁকা মাঠে আছাড় খায়।
  • সে | ১৮ জুন ২০১৪ ২৩:১৬241442
  • তিন মিনিট ... মানে পাঁচ
  • সে | ১৮ জুন ২০১৪ ২৩:১৩241441
  • আর সাত মিনিট!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত