এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ১৮ জুন ২০১৪ ২২:২৯241380
  • আয়োজক দেশের ক্রিকেট বোর্ড আর আইসিসির মধ্যে ভাগ বাঁটোয়ারা থাকে।
  • ঈশান | ১৮ জুন ২০১৪ ২২:২৬241379
  • প্পনকে। খবরের কাগজে পড়েছি মনে হচ্ছে। করেনা?
  • jhiki | ১৮ জুন ২০১৪ ২২:১৮241378
  • এতজ, আমাদের স্কিল, শারীরিক ক্ষমতা, অর্থনৈতিক অবস্থা সবই চীনের সঙ্গে তুলনীয়, কাজেই বেশী সাফল্য চাইলে চীনের পথই নিতে হবে। নইলে এখন তো ব্যক্তিগত উদ্যোগে বিন্দ্রা, সাইনা, সিন্ধু, বিজেন্দ্র এরা বেশ সফল, আর একবার সাফল্য পাওয়ার পর স্পন্সর পেতেও এদের অসুবিধা হয়না। আমি এতেই খুশী। আশা করি ভবিষ্যতে এরকম আরো কিছু খেলোয়ার উঠে আসবে।
  • Arpan | ১৮ জুন ২০১৪ ২২:১৩241377
  • এক স্ট্যাটিশটিয়ান যব যব প্রেডিকশন করতা হ্যায়, বাকি দুনিয়া উসপে ...

    থাক, বাকিটা ব্রেকের পর বলব।
  • Abhyu | ১৮ জুন ২০১৪ ২২:১২241376
  • হাফ টাইমের পরেই নেদারল্যান্ড গোল দেবে।
  • Arpan | ১৮ জুন ২০১৪ ২২:০৮241375
  • আইসিসি অর্গানাজিং কান্ট্রিকে রেভিনু শেয়ার করে - ঈশান কি এইটা লিখল? এই তথ্য কোথায় পেল?
  • T | ১৮ জুন ২০১৪ ২২:০৭241374
  • ওরে, অস্ট্রেলিয়াকে হারা, না হলে স্পেনের কোনো চান্স নেই...ও রবেন, কিছু একটা কর বাপ।
  • সায়ন | ১৮ জুন ২০১৪ ২২:০২241373
  • অজিরা আজ আরও গোল দিলে অবাক হবো না।
    একটা ইজি চান্স মিস করল।
  • Abhyu | ১৮ জুন ২০১৪ ২২:০০241371
  • নেদারল্যাণ্ডের কমলা জার্সি পরে খেলা উচিত, ইউরো কাপে গুলিট যেমন খেলতো।
  • Atoz | ১৮ জুন ২০১৪ ২২:০০241372
  • ঝিকি,
    চীন এর কথা কেন?(মনে শুধু চীন এর উদাই কেন, সেটা বলছিলাম ) আমেরিকা, রাশিয়া, জাপান ইউরোপের বিভিন্ন দেশ, আফ্রিকার বিভিন্ন দেশ, আরো কত দেশ---অনেকেই তো অলিম্পিক থেকে মেডেল আনে। ওসব দেশেও কি রোবোট বানানোর মতন অলিম্পিক খেলোয়াড় বানায়?
  • jhiki | ১৮ জুন ২০১৪ ২১:৫৭241369
  • মিঠু অসিদের সাপোর্ট করে????

    অসিরা চরম সাপোর্ট অযোগ্য টীম, সব খেলাতেই ঃ)
  • Arpan | ১৮ জুন ২০১৪ ২১:৫৭241370
  • যা শালা! ঃ)

    যাই, পিজ্জা অর্ডার করি।
  • Abhyu | ১৮ জুন ২০১৪ ২১:৫৫241368
  • আবার! কি খেলা হচ্ছে
  • | ১৮ জুন ২০১৪ ২১:৫২241366
  • গো ও ওল। ভাবা যায় না। জ্জিও অস্ট্রেলিয়াঃ)
  • সায়ন | ১৮ জুন ২০১৪ ২১:৫২241367
  • বলটা কী রিসিভ করলো!
    এদিকে ১-১ :) :)
  • Arpan | ১৮ জুন ২০১৪ ২১:৫১241365
  • গো-ও-ও-ও-ও-ও-ও-ও-ও-ও-ল।
  • jhiki | ১৮ জুন ২০১৪ ২১:৪৯241364
  • বেজিং এ সামার প্যালেসের ঝিলটার একদিকে জেলখানার মত একটা বিশাল স্কুল আছে। অলিম্পিক অ্যাকাডেমি ধরণের কিছু একটা নাম। সারা দেশ থেকে বাছাই করে আন্ডার টেন ছেলেমেয়ে এনে ওখানে ট্রেন করা হয়, সাথে লেখাপড়াও। ওরাই বড় হয়ে অলিম্পিকে গাদা গাদা মেডেল আনে। আমি আমাদের দেশে এইরকম রোবট তৈরীর কারখানার প্রয়োজনীয়তা অনুভব করিনা ঃ(
  • Atoz | ১৮ জুন ২০১৪ ২১:৪৩241363
  • আবার অলিম্পিকের সময় এলেই আবারো বোঝা যাবে। এতবড়ো দেশ ভারত, মাত্র কয়েকটা ইভেন্টে মাত্র হাতেগোনা কিছু অংশগ্রহণ !
  • সায়ন | ১৮ জুন ২০১৪ ২১:৪১241362
  • অক্ষদা, আমার কথা এক্সটেন্ড করে অনেক কিছুই বলা যায়। খেলাটা দেখে নিই আগে।
  • jhiki | ১৮ জুন ২০১৪ ২১:৪০241361
  • প্রচার কি এমনি আসে, সাফল্যের জন্য আসে!

    তিরাশির আগে ক্রিকেট নিয়েও বিশেষ প্রচার ছিলনা, পি টি উষার পর আর অ্যাথলেটিক্স নিয়ে তেমন প্রচার দেখিনি।

    আর আমাদের ফুটবল বড্ড স্লো, এইসব আন্তর্জাতিক ম্যাচ দেখার পর দেশী ফুটবলে মন ভরে না। এ আমার নয়, সেই কোচ ভদ্রলোকেরই কথা!!
  • Atoz | ১৮ জুন ২০১৪ ২১:৩৪241360
  • সেটাই খবরের ও প্রচারের স্বল্পতা দেখে মনে হয়। শুধু ক্রিকেট ছাড়া ভারতের অন্য কোনো খেলাকে নিয়েই তো তেমন কিছু হেলদোল দেখি না।
  • a x | ১৮ জুন ২০১৪ ২১:৩৩241359
  • সায়নের এই কথাটাকে এক্সটেন্ড করে তো এও বলা যায় ঘরের কাছে কাবাডি খেলা না দেখে কোন ব্রাজিল আর উরুগুয়ের খেলা দেখা কেন? তাই নিয়ে এত উন্মাদনাও তো খুবই হাস্যকর হওয়া উচিত ঃ-)
  • jhiki | ১৮ জুন ২০১৪ ২১:৩২241357
  • এতজ, অল্পবিস্তর জানি, ভারত এক প্রাক্তন (?) গোলকিপার সন্দীপ নন্দী আমাদের পাড়ার ছেলে। বছর সাত-আট আগে ও মাহিন্দ্রাতে বেশ ভালো প্যাকেজে খেলত, তারপর চার্চিলে। চার্চিলে তো ও ওর ছোটবেলার কোচকে গোলকিপার কোচ হিসেবে রাখার ব্যাপারে মুখ্য ভূমিকা নিয়েছিল। এই কোচ ভদ্রলোক আমাদের রো-এর কোয়ার্টারেই থাকতেন আর আমার বিশেষ পরিচিত। গত আগস্টে দেশে গিয়েও ঐ ভদ্রলোকের সাথে দেখা হয়েছিল, তখন তিনি বাংলা টীমের গোলকিপার কোচ।

    মোদ্দা কথা হল, দেশেও ভালো খেললে পয়সাকড়ি ভালো-ই পাওয়া যায়। তবে ক্রিকেটের তুলনায় সেটা কিছুই নয়।
  • Atoz | ১৮ জুন ২০১৪ ২১:৩২241358
  • সেইটাই বলতে চাইছিলাম, ক্রিকেট নিয়ে যে পরিমাণ প্রচার, ভালো খেলোয়াড়দের নায়ক হিসাবে দেখানো, একেবারে ফ্রেম বাই ফ্রেম কাগজে খবর, তিনি ডাইনে ঘুরলেন নাকি হাসলেন নাকি চোখ মারলেন-একেবারে সব, সেই তুলনায় ভারতীয় ফুটবলের খবর কোথায়?
  • pi | ১৮ জুন ২০১৪ ২১:৩১241356
  • আর সায়নকে। পরে ঠাণ্ডা মাথায় আরেকবার পড়ে দেখো। তাহলে হয়তো বুঝবে। তোমাকে কোনোরকম খোঁচাই দিয়নি, তুমি কীসে প্রতিবাদ করেছো, না করেছো, তা জানতে চাইওনি, তাই নিয়ে মন্তব্যও করিনি।

    'শাহবাগ কি মালালা নিয়ে সোচ্চার হওয়াটাও নিশ্চয় হাস্যকর লাগে ? কিম্বা ইউক্রেন, ইরাক কি সিরিয়া নিয়ে আমাদের পাতার পর পাতা গুরুগম্ভীর আলোচনা বা পোবোন্ধো ?" '

    হাস্যকর লাগার যুক্তিতে ঐ প্রতিবাদ বা লেখাগুলোও হাস্যকর লাগার কথা, সেটা লেগেছে কিনা সেইটা জানতে চেয়েছি, আর ওঁরা প্রত্যক্ষ কোন ইস্যু নিয়ে প্রতিবাদ করেন কিনা সেট জানো কিনা জানতে চেয়েছি।
  • aranya | ১৮ জুন ২০১৪ ২১:৩০241355
  • ফিফা একটা মাফিয়া টাইপের অর্গ- এমনই ধারণা, লিং নাই যদিও
  • সায়ন | ১৮ জুন ২০১৪ ২১:২৭241354
  • সে, সো আই এগ্রী টূ :)
    না দেখা থাকলে এই সিনেমাটা দেখবেন ও/বা দেখাবেন -

    http://www.imdb.com/title/tt1587707/

  • pi | ১৮ জুন ২০১৪ ২১:২৬241353
  • 'যিনি প্রতিবাদ করে দেখছেন তিনি 'অধিক' মহান বা 'দারুন হনু'- এমন কোনো বিশ্বাসও আমার নেই।কেউ সেই বিশ্বাস চাপিয়ে দিতে চাইলে আমি অবশ্যই খিল্লি করবো।

    ওঃ ''যারা দেখেন তারা যেন অপরাধবোধে ন্যুব্জকুব্জ্য হয়ে থাকেন এই ভাবনাই বা কোত্থেকে আসে?'
    চূড়ান্ত অসম্মানজনক।

    'যিনি প্রতিবাদ জানান নি বা ফিফার চূড়ান্ত অসভ্যতা নিয়ে মুখ খোলেন নি তিনি ই বা কেন অপরাধী হতে যাবেন?
    চাবুক হাতে অন্যের বিবেক জাগানো ভার কেউ কারুর হাতে তুলে দিয়েছে নাকি?''

    -----

    উপরের এই কথাগুলো কোত্থেকে আসছে জানতে চেয়েছিলাম। ভেবেছিলাম, প্রতিবাদকারেরা এরকম কিছু মিন করছেন বলেছো।
    তারপরে এই পোস্টটা পড়লাম।

    'না না সেকি!!! ফিফা, সমস্ত দেশ, নানা চুলচেরা বিচারবিশ্লেষণ,লিং এইসব তো ফুটবলপ্রেমী জনতার 'ফুটবলসংক্রান্ত' জ্ঞানবৃদ্ধির জন্যেই আসছেঃ)
    কালকের আগে তেমন বন্যার জলের মত আসেনি বলে লোকে বিপন্ন বোধ করে নি। '

    ----

    এতক্ষণে বুঝলাম মিঠুদি। এগুলো এতক্ষণ ধরে আমাকে উদ্দেশ্য করে বলে যাচ্ছিলে।

    নাঃ, আমার কথা বিশ্বাস করতে হবে এমন কোন দাবেদাওয়া নেই। বললেই বুঝবে এমন কোন আশাও নেই। তবু বলে যাই। এরকম কোন উদ্দেশ্য নিয়ে আমি বলিনি। অনেক খবরাখবর এখানে দিয়ে থাকি, সেরকমই এগুলো ও দিয়েছিলাম। কথায় কথায় তর্ক হয়েছে। অনেক পোস্ট সেই তর্কের সুবাদে এসেছে।
    আমার জানা ছিল না, এখানে ফুটবল নিয়ে হৈ হল্লা চলছে বলে ফিফার বিরুদ্ধে কিছু বলা যাবেনা। বললে আমি মহান, আমি দারুণ হনু, আর যে বলছেনা তাকে অপরাধবোধে নত হয়ে থাকতে বলছি !!

    এবং যুক্তিটাও একেবারেই বুঝিনি। কারণ না তো আমি কাউকে খেলা দেখতে বারণ করেছি, না কারুর খেলা দেখা নিয়ে ব্যঙ্গ করেছি। বরং কিছু কিছু লোকের খেলা দেখা নিয়ে ব্যঙ্গ করায় তাই নিয়ে বলেছি।

    যাই হোক, আমাকে এভাবে এই অভিযোগ গুলো করায় আমার খুবই খারাপ লাগছে। আমি আর এনিয়ে কিছু লিখতে চাইনা।

    আর গুরুতেও এরপর থেকে আলোচনা, তর্ক করা নিয়ে দু'বার ভাববো।
  • সে | ১৮ জুন ২০১৪ ২১:২৫241352
  • ব্যাস এখন স্টেডিয়ামে পৌঁছে গেছি। জাতীয় সংগীত হচ্ছে। খেলা শুরু হলো ব'লে।
  • | ১৮ জুন ২০১৪ ২১:২৪241351
  • না জানার কী আছে? ফুটবল যারা ফলো করে মোটামুটি খবর তো থাকেই।
    তবে কার কেমন করে 'দিন চলে' সে খবর ঠিকঠাক থাকে কিনা জানি না।

    সে' মেয়ের অভিজ্ঞতা দেখে অনেক কিছু মনে হল। তবে আজকাল তো আবার ইল্লিগাল ইমিগ্রান্টদের প্রতি সহানুভুতি দেখালে লোকে অনেকরকম টন্ট করে, মাঝেসাঝে তেড়েও আসে। থাক পরে কখনও লিখবোখনে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত