এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ১৮ জুন ২০১৪ ২১:২৩241348
  • :-)))))))))))))))))))))

    এমনি ঘটনা ঘটেছিলো আমাদের হোস্টেল লাইফে। "দাদু" বলে একটা ছেলেকে পুলিশ ধরেছে মাতলামির দায়ে।
    সারারাত ধরে রেখে পরদিন ছেড়ে দিয়েছে, নাম ক্লাস হোস্টেল নম্বর সমস্ত পুলিশ নোট করে রেখেছে।
    দাদু হাসি মুখে ঘুরছে। বললাম এখন তো তোকে হয় ওয়ার্নিং নয় তাড়িয়ে দেবে, কী করবি?
    দাদু হাসি মুখে বলল, আমারে নয়, কিরণ রে তাড়াবো।
    কেমন করে?
    আরে আমি পুলিশকে কৈসি নাম আবু তালেব সরকার। ওটাই কিরণের আসল নাম। পুলিশ ওটাই টুক্‌সে।

    কিরণ দাদুর চিরশত্রু।

    "দাদু"কে অবশ্য আর তাড়াতে হয় নি। এর কয়েকমাস পরেই ধরাধাম ছেড়ে দাদু আরো কড়ার নেশার জায়গায় পাড়ি দেয়।
  • সায়ন | ১৮ জুন ২০১৪ ২১:২৩241349
  • এই দ্যাখো, চূড়ান্ত জাজমেন্টাল হচ্ছ আমাকে নিয়ে। "শাহবাগ কি মালালা নিয়ে সোচ্চার হওয়াটাও নিশ্চয় হাস্যকর লাগে ? কিম্বা ইউক্রেন, ইরাক কি সিরিয়া নিয়ে আমাদের পাতার পর পাতা গুরুগম্ভীর আলোচনা বা পোবোন্ধো ?" -- এই প্রশ্নটা তো আমাকেই করেছিলে একটু আগে, নাকি? তো এখন কীকরে লেখো "পুরৈ ভুল বুঝেছ। তুমি প্রতিবাদ করনি এরকম কোন কথাই বলিনি। কিন্তু এই নিয়ে অনেকেই প্রতিবাদ করেছেন। কিন্তু সেই প্রতিবাদ হাস্যকর এমন কথা শুনিনি।" -- আমি প্রতিবাদ করেছি কি করিনি, সোচ্চার হয়েছি কি হইনি সেটা না জেনেই আমাকে জিজ্ঞেস করে ফেললে এই ইশ্যুগুলো আমার হাস্যকর লাগে কিনা! এগুলো কন্ট্রাডিক্টিং এবং জাজমেন্টাল। আমি নিজে হলে এরকম কমেন্ট করা থেকে রিফ্রেইনড থাকতাম। বাট, দ্যাটজ অ্যাবাউট মি।

    "কোলকাতা কি বাংলা কি ভারতের সাথে প্রত্যক্ষ সংযোগহীন কোন ইস্যু নিয়ে প্রতিবাদ হাস্যকর, এই যুক্তিতে কি ওগুলোও হাস্যকর হয়ে যায়না" -- না, অন্ততঃ এই ক্ষেত্রে কলকাতার এরকম প্রতিবাদ হাস্যকরই। টু মি। যেরকম এখানে আরও অনেকের কাছে। অনেকে সেটাই বলছেন। আমি নিজের চারপাশটা আগে ক্লিয়ার করবো, সেখানের প্রেসিং কনসার্নগুলোর বিরূদ্ধে আগে সোচ্চার হবো। এটা আমার নিজের প্রিয়রিটাইজেশন। কারণ এগুলোর সাথে আমার প্রত্যক্ষ সংযোগ। পরোক্ষ শব্দটাই প্রত্যক্ষের তুলনায় লেস-প্রিয়রিটাইজড।
  • | ১৮ জুন ২০১৪ ২১:২৩241350
  • কি চমৎকার মেঘ করেছে।ঠিক যেন আমাদের বর্ষাকালের আকাশ।এরকম দিনে মাঠেঘাটে ঘুরে বেড়াতে ইচ্ছে করে।
  • ঈশান | ১৮ জুন ২০১৪ ২১:১৯241347
  • হ্যাঁ হ্যাঁ শকারোলারা গোল্লায় যাক।
  • Atoz | ১৮ জুন ২০১৪ ২১:১৮241346
  • ভারতের জাতীয় ফুটবল দলের খবর কেউ জানেন? মানে, কারা খেলেন, কীভাবে তাদের দিন চলে-কাদের থেকে অ্যাফিলিয়েশন পান, এগুলো? ক্রিকেট নিয়ে এত শুনি তত শুনি, কিন্তু ফুটবল(সকার ) দল নিয়ে তো সেরকম কিছুই শুনি না!
  • Abhyu | ১৮ জুন ২০১৪ ২১:১৬241345
  • এইত্তো সায়ন্দা জাতে উঠে গেছে - হ্যাঁ রে, কোনো উকিলের চিঠি পেয়েছিস এই নিয়ে? বা কোর্টের সমন?

    বাই দ্য ওয়ে, তোর কাছে আইডেন্টিটি প্রুফ ছিলো? নইলে কল্লোলদার নাম ধাম মোবাইল দিয়ে দিস নি তো? বলতে মনে পড়ল, আমাদের নরেন্দ্রপুরের গবার গল্প।
    গেট কীপার - মহারাজ, থার্ড ইয়ারের ছেলেদের বাড়ি যেতে গেলে সেট পাস লাগে না?
    গবা - কে বলেছে? কে বলেছে?
    নেপালী দারোয়ান - মহারাজ তিনজন ছেলে বাড়ি চলে গেল। আমাকে বলল গেট পাস লাগবে না, তবু আমি বিশ্বাস করি নি, ওদের নাম লিখে রেখেছি।
    গবা - দে দে নামগুলো দে, আর কোনো দিন ঢুকতেই দেব না।
    (উত্তেজনায় আমাদের নিঃশ্বাস বন্ধ, কাকে কাকে তাড়ানো হবে?)
    একটা কাগজে নাম লেখা -
    সত্যজিৎ রায়
    ঋত্বিক ঘটক
    মৃণাল সেন
  • d | ১৮ জুন ২০১৪ ২১:১৫241344
  • তাহলে কি দাঁড়াল? ফিফার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদে যাওয়া হবে কি হবে না?
  • Atoz | ১৮ জুন ২০১৪ ২১:১৩241343
  • সেই মারাত্মক মারামারির আমলে তো দেয়াল লেখার সময় পিছনে পাহারা রাখতে হতো, নইলে বোম্মেরে দিতো!
  • সে | ১৮ জুন ২০১৪ ২১:১১241342
  • গ্রাফিটি করতে হলে সবচে ভালো যেটা জানতে হয়, সেটা হচ্ছে পোঁ পা দৌড়। অন্যথায় সাইকেলে বসে কাজ করো, বিপদ দেখলেই উদ্দাম প্যাডেল চালাও।
    পেইন্টিং স্কীল ইঃ এর পরে।
  • Atoz | ১৮ জুন ২০১৪ ২১:১০241341
  • হী রা র গাড়ী বেরিয়ে গেল, প্রতিবাদীরা কালো পতাকা ওড়ালেন তারপর! আবার কইলেন লোকের বাড়ীর সামনে কাঁসি বাজাবেন কীসের যেন প্রতিবাদে।
    হি হি হি ঃ-)
  • pi | ১৮ জুন ২০১৪ ২১:০৯241338
  • 'কী করে জানলে শাহবাগ বা মালালা নিয়ে আমি নিজে সোচ্চার হইনি? মানে, আমি তো জানাইনি তোমাকে! নাকি এমনিই হাওয়ায় তির ছুঁড়লে? '

    কী মুশকিল ! পুরৈ ভুল বুঝেছ। তুমি প্রতিবাদ করনি এরকম কোন কথাই বলিনি। কিন্তু এই নিয়ে অনেকেই প্রতিবাদ করেছেন। কিন্তু সেই প্রতিবাদ হাস্যকর এমন কথা শুনিনি।

    কোলকাতা কি বাংলা কি ভারতের সাথে প্রত্যক্ষ সংযোগহীন কোন ইস্যু নিয়ে প্রতিবাদ হাস্যকর, এই যুক্তিতে কি ওগুলোও হাস্যকর হয়ে যায়না, আর ওগুলো না হলে এইটা কেন, এটাই প্রশ্ন ছিল।

    আর এঁরা নানা প্রেসিং কনসার্ন নিয়ে কিছু করছেন কিনা সেটাও তুমি জানোনা, এটাও বলেছিলাম।
  • ঈশান | ১৮ জুন ২০১৪ ২১:০৯241339
  • পোবোন্ধো শেষ হয়নি, আরও আছে। আপনাদের এত সহজে রেহাই দিচ্ছি না। :-)
  • | ১৮ জুন ২০১৪ ২১:০৯241340
  • অভ্যু,
    না ঐ d আমি নই।
  • সায়ন | ১৮ জুন ২০১৪ ২১:০৮241336
  • সে, খুব ভালো লাগলো জেনে :)
    আর এখানেই, এই পোড়া লুরুতেই রাস্তায় নেমে পোস্টার লেখা হচ্ছিল, বেশ কয়েকজনই লিখছিল, কিন্তু পুলিশ এসে আমার নাম ধান ফোং নং সব নিয়ে গেল। তারপর এইসব কল্লোলদা ইত্যাদিদের সে কী খিল্লি তাই নিয়ে :)
  • Atoz | ১৮ জুন ২০১৪ ২১:০৮241337
  • আচ্ছা, এগুলো নিয়ে ফলো আপ হয়? সেই সুষমা অসুর এর কী হলো, কেউ জানেন?
  • | ১৮ জুন ২০১৪ ২১:০৬241334
  • ব্যাঙ,ব্যাঙ, ব্যাঙ ব্যাঙ ব্যাঙ ব্যাঙ ব্যাঙ
    বল।
  • Atoz | ১৮ জুন ২০১৪ ২১:০৬241335
  • ইন থিং, সবই ইন থিং এর খেলা! ঃ-)
  • সে | ১৮ জুন ২০১৪ ২১:০৫241332
  • অস্ট্রেলিয়া কটা গোল খাবে সেই অপেক্ষায়.. একটু তরমুজ খেয়ে আসি।
  • | ১৮ জুন ২০১৪ ২১:০৫241333
  • না না সেকি!!! ফিফা, সমস্ত দেশ, নানা চুলচেরা বিচারবিশ্লেষণ,লিং এইসব তো ফুটবলপ্রেমী জনতার 'ফুটবলসংক্রান্ত' জ্ঞানবৃদ্ধির জন্যেই আসছেঃ)
    কালকের আগে তেমন বন্যার জলের মত আসেনি বলে লোকে বিপন্ন বোধ করে নি। এমনিই খেলা দেখছিলো,এখন গলাজলে দাঁড়িয়ে দেখবেঃ(
  • সায়ন | ১৮ জুন ২০১৪ ২১:০৩241331
  • ওহ্‌ পরের অংশটা অমিট্‌ করে গেছিলাম, মাই হ্যাবিট, মানে, মাই ব্যাড :)

    পাই, "আচ্ছা, শাহবাগ কি মালালা নিয়ে সোচ্চার হওয়াটাও নিশ্চয় হাস্যকর লাগে ? কিম্বা ইউক্রেন, ইরাক কি সিরিয়া নিয়ে আমাদের পাতার পর পাতা গুরুগম্ভীর আলোচনা বা পোবোন্ধো ?" -- কী করে জানলে শাহবাগ বা মালালা নিয়ে আমি নিজে সোচ্চার হইনি? মানে, আমি তো জানাইনি তোমাকে! নাকি এমনিই হাওয়ায় তির ছুঁড়লে? শোনো আবার বলি, খুব নোন ইন্টারন্যাশন্যাল ক্রাইসিসগুলো ছাড়াও আরও হাজারটা ইশ্যু থাকে যেগুলো নিয়ে প্রটেস্ট তো অনেক দূরের কথা, কেউ সেভাবে জানতেও পারে না। এর থেকে আর এক ধাপ উঠলে থাকে আরও অনেক প্রেসিং কনসার্ন, যেগুলো অজ্ঞাতে ডুবে যায়। হাস্যকর প্রচেষ্টাকে হাস্যকরই বলবো।

    আর শেষাংশটা, ইনজেন্যুইনিটির পার্টটা, এরকম প্রতিবাদে কে/কারা সোচ্চার হচ্ছে, তাদের সোচ্চার হওয়াটা অকেশনাল না ইনস্টিট্যুশনাল - সে বরং থাক। খেলা দেখতে হবে। আর আধ ঘন্টা। নেদারল্যান্ড বনাম অস্ট্রেলিয়া মিস কোরও না।
  • সে | ১৮ জুন ২০১৪ ২১:০১241330
  • প্রবন্ধ নেমে গ্যাছে।
  • Atoz | ১৮ জুন ২০১৪ ২১:০০241328
  • নাহে তুমি জানো না, পাঁচিলে বসা তো সেই চার্চিলের আমল থেকে ইন থিং, সে আর নতুন কী? ঃ-)
  • ঈশান | ১৮ জুন ২০১৪ ২১:০০241329
  • প্রথমে ফিফা।

    ১। ফিফা, আমি যদ্দুর জানি, একটি নন-প্রফিট কিন্তু বড়লোক সংগঠন। ওই আইসিসি বা আইওসি গোত্রের। তাদের ইন্টারনাল পলিটিক্স আছে ইশ্চয়ই, থাকাই স্বাভাবিক। কিন্তু ফিফা ঠিক "শোষক" গোষ্ঠীর কেউ কি? হতেই পারে। কিন্তু এখনও পর্যন্ত কোনো জায়গা থেকে সেটা পরিষ্কার নয়। ফিফা তার কর্মচারীদের প্রচুর মাইনে দেয়, তাদের কর্মচারীদের ইনকামে ট্যাক্সকাট আদায় করে, এসব পড়লাম। কিন্তু এতদ্বারা সে ঠিক প্রফিট-মেকিং অর্গানাইজেশন হয়ে যায়না। এটা মেনে নেব, যদি দেখানো হয়, ফিফা সত্যিই "প্রফিট" করছে। কোনো লেখা থেকেই সেটা পাইনি।

    ২। আরেকটা জিনিস কিছুতেই পাচ্ছি না। এই মূহুর্তে এই ধরণের যেকোনো ইভেন্টের মূল আয়টা আসে এনডোর্সমেন্ট, স্পনসরশিপ, অ্যাড, এবং অতি অবশ্যই ব্রডকাস্টিং রাইটস থেকে। আইসিসির গপ্পো জানি, তারা এর একটা বৃহদাংশ দেয় আয়োজক দেশগুলোতে। টিকিট বেচে কী আর প্রফিট, এই ব্রডকাস্টিং রাইটেই আয়োজক বোর্ডগুলো লাল হয়ে যায়। ফিফা এই রাইটস ইত্যাদি বেচে কত টাকা করে? তার কত পার্সেন্ট আয়োজক দেশকে দেয়? এই হিসেবটা কোথাও পাইনি। সর্বত্র শুধু টুরিজম নিয়ে কথা চলছে। কিন্তু এই হিসেব না পেলে লাভ-ক্ষতির আলোচনা অসম্পূর্ণ।

    এবার, ফিফা/বিশ্বকাপ আয়োজন এবং তার টাকার ভাগাভাগি নিয়ে আমি কিছুই জানিনা। জানার কথাও না। কিন্তু যাঁরা আওয়াজ তুলছেন, তাঁদের এগুলো জানা উচিত, এবং পরিষ্কার করে বলা উচিত। তার পরে তো আন্দোলন ইত্যাদি। ইস্যুটার উপর স্পষ্ট করে হোমওয়ার্কের অভাব চোখে পড়ছে। মানে সোজা কথায়, আন্দোলন ইত্যাদিতে নামার আগে, একটা রিয়েল ব্যালান্স শিট চাই।

    ব্রাজিলের লোকজনের হিসেব অবশ্য আলাদা। সেটা এখানে আনছি না।
  • pi | ১৮ জুন ২০১৪ ২০:৫৯241327
  • উঁহু, লেটেস্ট ইন থিং হল পাঁচিলে বসে তেঁতুল খাওয়া। ঃ)
  • pi | ১৮ জুন ২০১৪ ২০:৫৮241324
  • আমার সমস্যা এই কথা, এই অভিযোগগুলো চাপিয়ে দেওয়ায়। যেগুলো কেউই আদৌ বলেনি, সেগুলো বলা হয়েছে বা সেই ভাবনা এসেছে, এই জাতীয় মন্তব্য করায়।

    তুমি হাসি পেলে হাসতেই পারো, সে তো অনেক আগেই বলে দিয়েছি !
  • Atoz | ১৮ জুন ২০১৪ ২০:৫৮241325
  • সেই সুষমা অসুর এর অসুর ইন থিং আমলের মত এখন বুঝি এই প্রতিবাদই বেশ ইন থিং? ঃ-)
    যত দেখি তত মজা। ঃ-))))
  • aka | ১৮ জুন ২০১৪ ২০:৫৮241326
  • আমাদের বাড়িতে টাটার নুন নেই, যাস্ট ফর দা রেকর্ড জানিয়ে দিলাম।
  • | ১৮ জুন ২০১৪ ২০:৫৭241322
  • এতো মহা মুশকিল! গোল কোথায়?
    আমার হাসি পেয়েছে, হাসবো- তাতে তোমার কিসের সমস্যাঃ(
    তুমি যৌক্তিকতা খুঁজে পেয়েছো আমি হাসির উপাদান।মিটে গেলো।
  • pi | ১৮ জুন ২০১৪ ২০:৫৭241323
  • সেদি, হ্যাঁ। আমারো তাই মনে হয়।
  • pi | ১৮ জুন ২০১৪ ২০:৫৫241321
  • বরং যাঁরা প্রতিবাদ করছেন, তাঁরা খেলা দেখলে যেন দ্বিচারিতা জনিত অপরাধবোধে মাথা নত করে সকল খিল্লি, তিরস্কার গ্রহণ করে নেন, সেই বক্তব্য এসেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত