এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ১৮ জুন ২০১৪ ০৯:৪৩241020
  • আমার শেষ কথাটি কয়ে দিয়ে আবার ঘুমোতে যাই।
    মানুষ অতি বদ জীব, জঘন্য টাইপের। সব কিছুতে সর্দারি করে। হাতেনাতে তার ফল ও পাচ্ছে। বেশ হচ্ছে। আমি খুব খুশি। সব মানুষ ধুয়েমুছে যাবে শিগ্গিরি। বেশ হবে।

    টা টা। গেলুম এবার।

    পুঃ কুমুদি তুমি আমার কথা লিখেছ কাল দেখে খুব ভাল্লেগেছে।
  • | ১৮ জুন ২০১৪ ০৯:৪১241019
  • ও মিঠুউউ চল যাই

  • dd | ১৮ জুন ২০১৪ ০৯:৪০241018
  • তবে সাঁইবাবার কথা আলাদা। উনি মহাশুণ্য থেকে সোনার হার(বাইশ কারেট) ছিনিয়ে আনতেন, মুঠো ভর্ত্তি করে। ওতে প্রকৃতির ভারসাম্য কি ক্ষুণ্য হতো? মনে হয় না।
  • byaang | ১৮ জুন ২০১৪ ০৯:৩৮241017
  • ওঃ ও কিছু না অরণ্যদা। ও তো ভালো ই হচ্ছে। শুয়েবসে আরো মোটা হয়ে ওঠা যাচ্ছে। ও নিয়ে মুখ গোমড়া করে নাকি কেউ?
  • aranya | ১৮ জুন ২০১৪ ০৯:৩৫241015
  • মানুষ যা যা বানিয়েছে, ইনক্লুডিং পরমাণু বোমা ইঃ, সব কিছুরই উপাদান প্রকৃতি-তেই ছিল, কোথায় লাইন টানা হবে জানি না
  • byaang | ১৮ জুন ২০১৪ ০৯:৩৫241016
  • আকরিক গলিয়ে বিম বানানোর সময়ে আর কিছু তৈরি হয় না? আকরিক তোলার সময়ে আর কিছু ঘটে না?
    যদিও আমাকে জিগানো হয় নি। তবুও লম্বা নাকটি গায়ে পড়ে গলিয়ে দিলাম আর পায়ে পাও দিলাম।
  • aranya | ১৮ জুন ২০১৪ ০৯:৩৩241014
  • ব্যাং, ঐ যে লিখলে ওষুধ খেতে হচ্ছে, তার সাইড এফেক্ট ইঃ
  • aranya | ১৮ জুন ২০১৪ ০৯:৩২241013
  • @ ঈশেন এবং -, আমার ভাঁড়ারে তুখোড় যুক্তি কিছু নাই মনে হচ্চে
  • byaang | ১৮ জুন ২০১৪ ০৯:৩১241012
  • কী হল অরণ্যদা?
  • aranya | ১৮ জুন ২০১৪ ০৯:৩০241011
  • ব্যাং :-((
  • byaang | ১৮ জুন ২০১৪ ০৯:২৯241010
  • মেলের উত্তর দিলাম তো সকালে। কাল দেওয়া হয় নি। বেশির ভাগ সময়েই ওষুধের ঘোরে আচ্ছন্ন হয়ে পড়ে থাকি। ঠিকঠাক সময়ে কোনোকিছুই করে উঠতে পারি না আজকাল। কিন্তু আজ সকালে মেলের উত্তর দিয়েছি।
  • ঈশান | ১৮ জুন ২০১৪ ০৯:২৭241009
  • মানুষের কোন টুলই বা অপ্রাকৃত? কাঠকুটো ভেঙে বা জুড়ে বাসা বানানো যদি প্রাকৃতিক হয়, তো লোহার আকরিক গলিয়ে বিম বানানো কেন প্রাকৃতিক নয়? কতটা জটিল হলে অপ্রাকৃতিক?

    এইটা অরণ্যদাকে।
  • byaang | ১৮ জুন ২০১৪ ০৯:২৬241008
  • মানুষের তৈরি বাসাগুলো বানাতে টুল এবং আনুষঙ্গিক আরো যা কিছু লাগে সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই পঞ্চভূতে বিলীন না হয়ে পৃথিবীর বাকি বাসিন্দাদের ভূত বানিয়ে দেয় কিনা সেই জন্য।
  • aranya | ১৮ জুন ২০১৪ ০৯:২৫241005
  • ডিনামাইট, বুলডোজার, ক্রেন - এসব যন্ত্র/টুল প্রকৃতির অংশ নয়, প্রকৃতি এদের সৃষ্টি করে নি।
    খড় কুটো, ঘাস, পাথর - এই টুল-গুলো প্রকৃতির সৃষ্টি
  • Abhyu | ১৮ জুন ২০১৪ ০৯:২৫241006
  • ব্যাঙদিকে একটা মেল করলাম - তার উত্তর নেই, এদিকে প্রকৃতির ভারসাম্য হচ্ছে!
  • ঈশান | ১৮ জুন ২০১৪ ০৯:২৫241007
  • কথা যখন উঠল, তখন লিখেই ফেলি। এর চেয়েও বড়ো প্রশ্ন আছে। সেটা প্রকৃতির নিয়ম বিষয়ক। প্রকৃতির নিয়ম বলার নানা বিপদ আছে।

    প্রথমতঃ প্রকৃতির নিয়ম বস্তুটা কি সেটা প্রকৃতির কাছ থেকে জানার কোনো উপায় নেই। প্রকৃতির নিয়ম বলে যা বলা হয়, সবই মানুষের আবিষ্কার। এবার সেটা গুল কিনা প্রকৃতির কাছ থেকে ভেরিফাই করার কোনো উপায় নেই।

    দ্বিতীয়তঃ যদি ধরেও নিই, প্রকৃতির নিজস্ব কিছু নিয়ম আছে, যার কিছু মানুষ বুদ্ধি করে বা কপালগুণে আবিষ্কার করে ফেলেছে, তাতেও ক্যাচাল। মানে প্রকৃতির একটি তথাকথিত নিয়ম হল অস্তিত্ব রক্ষার সংগ্রাম। তাতে একদল জেতে আরেকদল হারে। যারা হারে তারা উবে যায়। চিরকালই তাই হয়েছে। কত জীব উবে গেছে। মানুষ এখন জিতছে, বাকিদের কেটে খেয়ে ফেলবে। এমনকি চিড়িয়াখানাতেও রাখার দরকার নেই। সিম্পল। প্রকৃতির নিয়ম। অসুবিধে কি।

    তৃতীয়তঃ মাস এক্সটিংশন পৃথিবীর ইতিহাসে নতুন কিছু না। হিমযুগও না। উষ্ণায়নও বোধহয় না। ওসব মাঝে মাঝেই হয়। আরেকবার হবে। প্রকৃতির নিয়ম। যে টিকবে টিকবে, যে উবে যাবে যাবে। ক্ষতি কি?

    শয়তানের যুক্তি বলে উড়িয়ে দেবেন না। সিরিয়াস প্রশ্ন। তাত্ত্বিক স্তরেই ভেবে দেখার দরকার আছে।
  • aranya | ১৮ জুন ২০১৪ ০৯:২৩241003
  • খড়কুটো, যা পাখির বাসার র মেটিরিয়াল অথবা পাথর - এই টুলগুলো আগে থেকেই ছিল, টুলগুলো-ও প্রকৃতির অংশ
  • ঈশান | ১৮ জুন ২০১৪ ০৯:২৩241004
  • না না, মানুষ ছিনিয়ে নিয়েছে। দাঁড়ান লিখছি।
  • byaang | ১৮ জুন ২০১৪ ০৯:২২241002
  • "মানে সব মিলিয়ে, আমার মতে মানুষের স্বার্থেই একটা ভারসাম্য রক্ষার উপর জোর বেশি দেওয়া উচিত। প্রকৃতি রক্ষার দিকে নয়।"
    কেন রে বাপু? শুধুই মানুষের স্বার্থে কেন? পৃথিবীটা মানুষকে দানপত্র করে দেওয়া হয়েছে নাকি?
  • Abhyu | ১৮ জুন ২০১৪ ০৯:২০241001
  • বেশ শিং নেই তবু নাম তার সিংহ সুরে
  • lcm | ১৮ জুন ২০১৪ ০৯:১৯241000
  • আমার তো আরো কোচ্চেন আছে।
    এই যে ধরো, মনুষ্য জাত - বজ্জাতের ধার - পোকিতি ধংসো কচ্চে - নিজেদের ফিউচার কিস্যু বোঝে না - মার্কামারা উজবুক গবেট - গ্রোহো টাকে গিলে নিলো প্রায় - স্বার্থোপর, মহাপাপী প্রাণী।
    তাইলে ভাবো, ডাইনোসরেরা কি মহা পাপী ছিল, ইয়া ইয়া অট্টালিকা বানাই নি তো কি হয়েছে, পাপের ভাগ ওদের কম ছিল নাকি, ফলও পেয়েছে বেটারা, হাওয়া হয়ে গেছে - হু হু পোকোতি পোতিশোধ নিয়েছে।
  • ঈশান | ১৮ জুন ২০১৪ ০৯:১৪240999
  • কেন?
    পাখি বাসা বানালে প্রকৃতির অংশ।
    গুহামানব পাথর দিয়ে বাঁধ দিলে সেটা প্রকৃতির অংশ।
    মানুষ কিছু বানালে সেটা নয় কেন? ধরুন এই দুবাইয়ের বুর্জ খলিফা, এর সঙ্গে পাখির বাসার তফাত কি? টুল তো সবাই ব্যবহার করে, মানুষের টুলগুলো জটিল, এইটা ডিমার্কেশন হতে পারে। কিন্তু ডিমার্কেশন লাইনটা কোথায় টানব এবং কেন? এইটা হল কোচ্চেন।
  • - | ১৮ জুন ২০১৪ ০৯:১৩240998
  • অরন্য ৯টা সাত, কেন? এই লজিক দাঁড়ায় না কেন? মানুষ কি প্রকৃতির সৃষ্টি নয়?
  • byaang | ১৮ জুন ২০১৪ ০৯:১২240997
  • অরণ্যদা, অ্যালার্ম দিয়ে মাঝরাত্তিরে আমাকে উঠে তাকে ডেকে দিতে হয়। তিনি নিজে অ্যালার্ম দিয়ে শুলে নাকি অ্যালার্মের আওয়াজে তার ঘুম ভাঙে না। তারপরে খেলা দেখে ঘুমিয়ে নেন দুই তিন ঘন্টা। সকালে উঠে দরজার উপরে স্কোর লিখে রাখেন।
    কিন্তু তার কথা আর না।
  • lcm | ১৮ জুন ২০১৪ ০৯:১১240996
  • এই সব যন্তোরের গপ্পের অনেক আগে থেকেই প্রকৃতির কম লীলা হয়েছে নাকি। টাইফুন, ঝড়, ঝঞ্ঝা, সুনামি, বন্যা, খরা - এসব কি আকাশ থেকে এই পড়ল নাকি।
  • aranya | ১৮ জুন ২০১৪ ০৯:০৭240995
  • 'মানুষের বদলে দেওয়াও তো প্রকৃতিরই অংশ' - মানা গেল না, মানুষ যন্ত্রের সাহায্যে কিছু বদলালে (যেমন পাহাড় গুঁড়িয়ে দিলে, বা নদীতে বাঁধ দিলে), তা কিভাবে প্রকৃতির অংশ হয়?
    মানুষ নিজে প্রকৃতির সন্তান/প্রকৃতির অংশ, তাই তার তৈরী যন্ত্র-ও প্রকৃতির অংশ, অতএব সেই যন্ত্রের দ্বারা মানুষ যে বদল ঘটাচ্ছে তাও প্রকৃতির অংশ - এই লজিক দাঁড়ায় না
  • aranya | ১৮ জুন ২০১৪ ০৯:০১240993
  • আরে, জয়া মিত্রের এই আর্টিকল-টা আমি টই-তে দিলাম একটু আগেই

    ব্যাঙ, ছোট ফুটবলার কি বিশ্বকাপ দেখার স্কোপ পাচ্ছে - নাকি বড্ড বেশি রাত্তিরে খেলা, ওর জন্য?
  • ঈশান | ১৮ জুন ২০১৪ ০৯:০১240994
  • এই লেখাটার সঙ্গে মোটা দাগে একমত। কিন্তু মোটা দাগে। সরু দাগের সমস্যা হল দুটো জায়গায়।

    ১। এই নগর সভ্যতা টভ্যতা যাইই বলি সেসব তো প্রতিনিয়তই ব্যবহার করে চলেছি। মোবাইল, কম্পু তো আজকের গপ্পো। তার আগে গাড়ি, ট্রেন, বিদ্যুৎ সবই তো প্রকৃতিকে এক রকম বদলে দিয়েই। (সে বদলানোর শুরু আরও অনেক আগে। সেখানে আর ঢুকলাম না। ) এবার আমার মতে, টোনটা হওয়া উচিত বদলাচ্ছো বদলাও, কিন্তু একটু দেখেশুনে ভাইটি, নইলে নিজেরই বাঁশ হবে। তার জায়গায় কিরকম "দাও ফিরে সে অরণ্য" টোন এসে গেছে।

    ২। এটা আরেকটু সূক্ষ্ম। প্রকৃতির কি সত্যিই কোনো "নিয়ম" আছে? থাকলেও তার পুরোটা বুঝে তারপর কাজ করা কি সম্ভব? খানিক অ্যাপ্রক্সিপেশন, খানিক এদিক-সেদিক তো থাকবেই। বদলে যাওয়াও থাকবে। মানুষের বদলে দেওয়াও তো প্রকৃতিরই অংশ।

    মানে সব মিলিয়ে, আমার মতে মানুষের স্বার্থেই একটা ভারসাম্য রক্ষার উপর জোর বেশি দেওয়া উচিত। প্রকৃতি রক্ষার দিকে নয়।
  • সিংগল k | ১৮ জুন ২০১৪ ০৮:৫৯240992
  • মেঘালয়ের পাহাড়েরা সিমেন্ট হয়ে যাচ্ছে আর কোঙ্কন উপকূলের (গোয়া কর্নাটক) পাহাড়েরা লৌহ আকরিক হয়ে যাচ্ছে।
    এসব অবশ্য নিতান্তই ছোটখাটো ঢিবিমতো পাহাড়।
  • byaang | ১৮ জুন ২০১৪ ০৮:৫১240991
  • চীন অব্দি যেতে হবে না। মহারাষ্ট্র বা কর্ণাটকেও অসংখ্য পাহাড় গুঁড়িয়ে দেওয়া হয়েছে ও হয়ে চলেছে। লুরুর আশপাশে বহু পাহাড় উড়িয়ে সেখানে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স তৈরি হয়েছে গত দশ পনেরো বছরে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত