এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১৪ জুন ২০১৪ ১৪:০৮240509
  • মুলতানি চাট? মনে পড়ছে না। মেন কোর্সের স্প্রেডে থাকে না স্টার্টারে সার্ভ করে?
  • রোবু | ১৪ জুন ২০১৪ ১৪:০৭240508
  • সিগ্রিতে এই জিনিসটা খেয়েছি। বছর পাঁচেক আগে।
    বাই দা ওয়ে, সিগ্রিতে মুলতানি চাট খেয়েছ?
  • Arpan | ১৪ জুন ২০১৪ ১৪:০১240507
  • এই যে নেট খুঁজে পেলাম।

  • Arpan | ১৪ জুন ২০১৪ ১৩:৫৮240506
  • নেক্স্ট টাইম সিগ্রিতে খাস। রেকো করলুম।
  • রোবু | ১৪ জুন ২০১৪ ১৩:৫৫240505
  • আম্মো খেয়েছি কালকে। ভমাতে।
  • jhiki | ১৪ জুন ২০১৪ ১৩:৫৪240504
  • যা তা বোর হচ্ছি, গতকাল ছেলের এক বন্ধুর মা ফোন করে বলেছিল যে তার ছেলে আমাদের বাড়ী আসবে। সময় বলেনি। ঠিক খেতে বসার মুখে সেই ছেলেটি, তার বছরদুয়েক বড় দিদি, দুই ন্যানি সব হাজির হল। সেও একঘন্টার ওপর হয়ে গেল, শনিবারের সব প্ল্যান মাটি। এদিকে ছেলে-মেয়েকে আমাদের বাড়ী পাঠিয়ে তাদের বাবা-মা (আমি তাদের মুখও চিনিনা এবং বাড়ীও বহুদুরে) হয়ত অ্যায়েস করছে ঃ((((

    ভ্যাঁ ভ্যাঁ ......
  • sosen | ১৪ জুন ২০১৪ ১৩:৫১240503
  • দুধে ভেজানো ব্লটিং পেপারগুলো খান তো খান, এখানে লেকেন ক্যানো? এখন আবার রাবড়ি কিনতে যেতে হবে!
  • Arpan | ১৪ জুন ২০১৪ ১৩:৪১240502
  • কাল ঘন রাবড়ি দিয়ে খান চারেক মালপো সাঁটালাম। আহ!
  • pinaki | ১৪ জুন ২০১৪ ১২:৪৯240501
  • গতকালের ম্যাচ নিয়েও দাদুর গান আছে -

    তুমি রবে(ন) নীরবে
  • Abhyu | ১৪ জুন ২০১৪ ১২:৩৭240500
  • প্রথমে আম, পরে রাবড়ি
  • kiki | ১৪ জুন ২০১৪ ১২:২৮240499
  • খিদে পাচ্ছে। এদিকে রাবড়ি না আম এই দোটানায় ভুগছি।
  • Abhyu | ১৪ জুন ২০১৪ ১২:০৪240498
  • আচ্ছা হীরক রাণী টইতে কারিয়া পিরেত কি সেই কারিয়া পিরেত (দমুদির মর্কট বৌদি)?
  • Abhyu | ১৪ জুন ২০১৪ ১১:৫৯240497
  • এটা সত্যি ঘটনা, একটু সময় করে দেখবেন, কেমন?
  • Abhyu | ১৪ জুন ২০১৪ ১১:৪৭240496
  • এটা দেখে খুব ভালো লাগল

  • লরিস | ১৪ জুন ২০১৪ ১১:২১240495
  • রাস্তা দেখতে গেলে বা ছবি তুলতে গেলে সবচে ভাল উপায় হল লরির মাথা। কাঠের গুঁড়ির লরি বা চাপাতার লরি বা রাইনো আঁকা অসম অয়েলের লরিতে চাইলেই লিফ্ট দেয়। ডিব্রুগড় থেকে বেরোবার পর চোদ্দো কিলোমিটার উজিয়ে দিনজান এয়ারবেস। ওখানটায় একটু সাবধান। লরির মাথা থেকে ছবি তুলতে দেখলে একটু হ্যারাস করতে পারে। দিনজানটা পার হয়ে গেলেই আর চিন্তা নেই। দিনজানের আশপাশটাই অবশ্য সবচে সুন্দর, বাড়িঘর বানানোয় রেস্ট্রিকশন আছে কিনা।
  • SC | ১৪ জুন ২০১৪ ১১:১৯240493
  • * না নিলে
  • SC | ১৪ জুন ২০১৪ ১১:১৯240494
  • যুক্ত মুখীও এরকম কেস এনেছিল সম্ভবত। আইনের অপব্যবহার নিয়ে যে কমপ্লেন গুলো হচ্ছে, সেগুলোকেও সিরিউসলি নিতে হবে।
    নিলে ফেমিনিস্ট দের অবস্থা অনেকটা লেফট লিবারাল দের মত হবে, যে এত আলফাল কথা বলেছেন, যে শেষে যখন নরেন মোদী দাঙ্গাবাজ বলার সময় এলো, কেউ শুনলো না।
    তই তে আলোচনা করা উচিত।
  • pi | ১৪ জুন ২০১৪ ১১:১০240492
  • থ্যাম্কু।যাঅবার রাস্তাটাই তো বেশ সুন্দর লাগছে।মাইলের পর মাইল মখমলি চা বাগিচা।আমি অবশ্য চা বাগানের পাশেই থাকি।
  • লরিস | ১৪ জুন ২০১৪ ১১:০৫240491
  • লরির পেছনে ভিড়িয়ে ভিড়িয়ে স্টীকার তোলার চে কেরোসিন বেটার। সস্তাও। :)
  • এমেম | ১৪ জুন ২০১৪ ১০:৫৮240490
  • আসলে, সেকেন্ড হাফ ভালো ছিল।
  • | ১৪ জুন ২০১৪ ১০:৫৬240489
  • আর কেরোসিনটা খুবই কার্য্যকরী উপায় ছিল। সেজন্যও বড়সড় থ্যাঙ্কুস
  • গিবন | ১৪ জুন ২০১৪ ১০:৫৫240487
  • হ্যাঁ হ্যাঁ রংঘর। ঠিক ঠিক।
    তবে অসমের সংস্কৃতি বড় প্রবল। একটা ছোট্ট গ্রামও এমন পাওয়া যাবে না যেখানে একটা এরকম মিলনক্ষেত্র নেই। আমাদের তো বটতলাই সার।
  • | ১৪ জুন ২০১৪ ১০:৫৫240488
  • না না বি, প্রথম লাইনেই বলেছেন তো।গিবন চাদ্দিকে পুকুর, হাতে কাটা পুকুর।

    গিবন/বি/এমেম,
    সব্বাইকে থ্যাঙ্কুস
  • b | ১৪ জুন ২০১৪ ১০:৪৮240485
  • শিবসাগর বহুদিন ধরে অহোম রাজাদের রাজধানী ছিলো। এর খুব কাছে আছে চড়াইদেও, অসমীয়া উচ্চারণে sরাইদেও, যা অহোম রাজাদের সমাধিক্ষেত্র। আর রয়েছে রং ঘরঃ রাজকীয় অ্যাম্পিথিয়েটার; তলাতল ঘরঃ যার মাটির নিচে দুই তলা বাঙ্কার। পুকুর বা পুখুরিগুলির কথা তো গিবন বললেন-ই।
  • এমেম | ১৪ জুন ২০১৪ ১০:৪৮240486
  • খুবই সুন্দর খেলা হয়েছে দমু।
  • গিবন | ১৪ জুন ২০১৪ ১০:৪৫240483
  • শিবসাগরে শুধুই মন্দির। সাউথের মত কারুকাজ্জো নেইকো, শুধুই ভক্তি। আর চাদ্দিকে পুকুর। হাতে কাটা পুকুর। কিলোমিটারের পর কিলোমিটার। অহোম রাজারা কিছু পুকুর কাটাতে জান্তো বটে। খেয়ে না খেয়ে পুকুর কেটে গেছেন। তবে ইতিহাস টিতিহাস জানতে চাইলে এর বেশী গিবনরা কিছু জানে না। শিবসাগর ঘিঞ্জি মনুষ্যপ্রধান অঞ্চল।
    মরিয়ানি/হলঙ্গাপার কিন্তু তা নয়। মানুষের চে সেথায় গিবনের লোকসংখ্যা বেশী। আর তাদের ভায়রাভাই স্লো লরিসও প্রচুর। শুয়েবসে কাটানোর আদর্শ জায়গা। বর্ষাকালে তো অপূর্ব। (ছবি তোলার জন্য শরত্কাল) ফেরার পরেও একটা লরিস লরিস ভাব থেকেই যায়।
  • | ১৪ জুন ২০১৪ ১০:৪৫240484
  • হুমম আমি প্রথমটা দেখেই আর পারি নি।
  • Arpan | ১৪ জুন ২০১৪ ১০:৩৯240482
  • চিলে দু গোল দেবার পরে ঘুমুতে চলে যাই। একপেশে খেলা হচ্ছিল।
  • এমেম | ১৪ জুন ২০১৪ ১০:৩৮240481
  • শিবসাগর আমাদের বাড়ি। বাড়ি মানে বাবার জন্মস্থান। ছোট থেকে শুনেছি। কিন্তু সেসব শোনা থেকে বর্ণনা দেওয়া যায় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত