এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৪ জুন ২০১৪ ০২:৩৪240420
  • আজ একটাও ডাইভ দেয়নি

    তবে একথা তো পরিষ্কার, কমলার দিন আসিয়াছে ফের। ;-)
  • T | ১৪ জুন ২০১৪ ০২:৩৪240421
  • রামোস আগে স্পেনের হয়ে রাইট উইং দিয়ে উঠত না! আজ দেখলাম বাঁদিকে।
  • pinaki | ১৪ জুন ২০১৪ ০২:৩২240416
  • রবেনদাদু কী খেলল, বল্লে হবে! ওর সেকেন্ড গোলে তো রামোসকে জাস্ট স্প্রিন্ট এ হারিয়ে দিল।
  • এমেম | ১৪ জুন ২০১৪ ০২:৩২240417
  • লিখেছি নরম ভাবে, কিন্তু প্যাশন ছিল জোরদার।
  • Tim | ১৪ জুন ২০১৪ ০২:৩২240418
  • বার্সা যখন বেয়ার্নের কাছে পাঁচ না ছটা খেয়েছিলো তখনো এইরকম উৎসবের বাতাবরণ হয়েছিলো, মনে পড়লো।
    বাড়ি যাই। ঃ-)
  • T | ১৪ জুন ২০১৪ ০২:৩১240415
  • চিলি র কাছে না হেরে যায়। কী অবস্থা মাইরি। কিন্তু এসব থাক, কাল রাত সাড়ে তিনটেয় পৃথিবীর সেরা দল খেলতে নামছে। :P
  • robu | ১৪ জুন ২০১৪ ০২:৩০240412
  • ২ঃ১৪, অর্পণ দা সার কথা ঃ-)
  • Tim | ১৪ জুন ২০১৪ ০২:৩০240413
  • ও আগের দিন হাল্ককে নিয়ে এত চর্চা হলো। আসলে ওর নাম হাল্কা রাখতে চেয়েছিলো। শেষ মুহূর্তের অসাবধানতায় বেচারা এমন হয়ে গেছে।
  • এমেম | ১৪ জুন ২০১৪ ০২:৩০240414
  • আমি কি অদৃশ্য কালিতে লিখলাম? আনন্দের দিনে উদার হোন মশায়রা।
  • T | ১৪ জুন ২০১৪ ০২:২৭240411
  • ওকে দেখে ঐ আগের দিনের হাল্ক/হাক এর মতো মনে হচ্ছিল। গাম্বাট একটা।
  • Tim | ১৪ জুন ২০১৪ ০২:২৬240410
  • কোস্তা তো ম্যাচ উইনার। অপোনেন্টের জন্য ;-)

    ওটাকে আচ্ছা করে কেউ ক্যালালে আমি খুশি হই। আজকেও খামোখা একজনকে ঢুঁ মেরেছে।
  • Tim | ১৪ জুন ২০১৪ ০২:২৪240408
  • এবার ইনিয়েস্তা বলবে আমাদের আরো একটু সম্মান প্রাপ্য ছিলো ;-)
  • T | ১৪ জুন ২০১৪ ০২:২৪240409
  • শিওর স্পেন পরের ম্যাচ থেকেই তিকি তাকায় ফিরবে। মাঝমাঠে খেলা তৈরী না করতে পারলে এরকমই হবে। ৪-৩-৩ স্রেফ স্পেনের জন্য নয়। আর ঐ কোস্তা! ছ্যা ছ্যা।
  • aka | ১৪ জুন ২০১৪ ০২:২৩240407
  • স্পেন কি পারবে এখান থেকে ঘুরে দাঁড়াতে?

    কাসিয়াস কি জীবনের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলল?

    এই ম্যাচ আমাদের এইসব প্রশ্নেরই মুখোমুখি দাঁড় করিয়ে দিল।
  • সায়ন | ১৪ জুন ২০১৪ ০২:২১240406
  • ওদিকে সাত আর এদিকে দুই
    কী বলেছিলেন নিস্তেলরুই?

    এঃ। হায় স্পেন!
  • T | ১৪ জুন ২০১৪ ০২:২০240405
  • নাহ্‌ আজকে এদের দিন খারাপ যাচ্ছে।
  • anandaB | ১৪ জুন ২০১৪ ০২:১৯240402
  • শালা স্টপেজ টাইম ও শত্রুতা করছে, এখনো চার মিনিট বাকি :)
  • Arpan | ১৪ জুন ২০১৪ ০২:১৯240403
  • হার্মাদেরা পড়ে পড়ে হারছে। ঃ D

    ৭ নংটা হতে হতে হল না।
  • Tim | ১৪ জুন ২০১৪ ০২:১৯240404
  • যা তা মিস করছে
  • lcm | ১৪ জুন ২০১৪ ০২:১৬240397
  • একি রে ভাই, ৫-১ বলেছি বলে ৫-১ --- নইলে এমন ৬-১ মিস! ভাবা যায়!
  • aka | ১৪ জুন ২০১৪ ০২:১৬240398
  • উরে রুবেনের শটটা কি সাংঘাতিক।
  • সায়ন | ১৪ জুন ২০১৪ ০২:১৬240399
  • 2:09 AM, ক্ক, ক্ক, ক্ক!
    ছ' নম্বরটা ক্যাসিয়াস কী করে যেন আটকে দিল। ক্ষী অবোস্তা স্প্যানিশ আর্মাডার! ডিফেন্সে ইয়া ইয়া ছ্যাঁদা!
  • Tim | ১৪ জুন ২০১৪ ০২:১৬240400
  • যাহ! হলোনা
  • Arpan | ১৪ জুন ২০১৪ ০২:১৬240401
  • উফ্ফ্ফ্ফ!
  • T | ১৪ জুন ২০১৪ ০২:১৪240394
  • কোস্তা বল ধরলেই গ্যালারী আবাজ দিচ্ছিল। :). এই স্পেন গ্রুপ থেকে উঠবে তো? সেকেন্ড পজিশনে থাকলে সামনে ব্রাজিল পড়তে চলেছে।
  • Arpan | ১৪ জুন ২০১৪ ০২:১৪240395
  • তিকিতাকা তো অরিজিনালি চালু করেছিল ছেঁড়াখোঁড়া ডিফেন্সকে ঢাকতে!

    বুড়ো প্লেয়ার দিয়ে দল সাজালে এই হয়! কিবা সিপিয়েম কিবা স্পেন।
  • lcm | ১৪ জুন ২০১৪ ০২:১৪240396
  • সেই দ্বাপর যুগে যখন স্পেনে বুত্রাগুয়েনো খেলত তখন স্পেন হয় পাঁচ গোলে জিতত নয় পাঁচ গোলে হারত।
  • | ১৪ জুন ২০১৪ ০২:১৩240393
  • ১৯৫০ এর পর এই প্রথম স্পেন এতগুলো খোল খেলো।
  • | ১৪ জুন ২০১৪ ০২:১২240390
  • টিনটিন মুষড়ে পড়েছে। বলছে ৫-২ হয়ে যেতে পারেঃ)
  • lcm | ১৪ জুন ২০১৪ ০২:১২240391
  • প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কি এর চেয়ে বেশী হিউমিলিয়েটেড হয়েছে আগে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত