এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | ১৩ জুন ২০১৪ ১৫:০২240240
  • উদিকে মেরিন ড্রাইভ নাকি জলে থই থই! জানতাম এইরকম হবে!
  • T | ১৩ জুন ২০১৪ ১৪:৫৯240239
  • ফ্লেক্সিবল ফিনফিনে স্ক্রীন দিয়ে শাড়ি বানান। যেমন ই ইংক ডিসপ্লে। আঁচলের কাছে ছোট্ট একটা পিসিবি থাকবে, ইউ এস বি পোর্ট সমেত। ল্যাপটপে লাগিয়ে যত ইচ্ছে শাড়ি ডাউনলোড করে নিন। সেজে উঠুন। মাত্র ৯৯ সেন্ট, শাড়ি পিছু। :P
  • এমেম | ১৩ জুন ২০১৪ ১৪:৪৮240238
  • সোনালি পাড়, চওড়া নয়, মনে হয় জরিরই পাড়।
  • এমেম | ১৩ জুন ২০১৪ ১৪:৩৯240237
  • হ্যাঁ বলছি যে, ভালো খোলের তাঁতের শাড়ী, কোরা বা সাদা বডিতে ব্রাউন প্রিন্ট, এইটা আমার বন্ধুরা পরছে দেখছি।
  • kumu | ১৩ জুন ২০১৪ ১৪:২৯240236
  • ঝিকি পাওয়া যাবে।বছর খানেক আগে একজনকে কিনিয়ে দিলাম।
  • kumu | ১৩ জুন ২০১৪ ১৪:২৮240235
  • সোসেন থাংকু।দেখব এতা।
    এমেম হ্যাঁ তো।এই আমার মত সিনিয়র মহিলাদের উপযুক্ত শাড়ী খুঁজছি।
  • এমেম | ১৩ জুন ২০১৪ ১৪:১০240234
  • শাড়ি নিয়ে আমার কোনো মতামত লাগবে?
  • sosen | ১৩ জুন ২০১৪ ১৩:৪৪240233
  • কুমুদি, ভাগলপুরী সিল্ক ও দেখ্তে পারো, আমার রিসেন্ট একটি প্রাপ্তি হয়েছে, কোরা রং, মেটে পাড়, খুবি সুন্দর। আর গাঢ় রং চাইলে মারাঠি শাড়ি একটা অপশন।
  • jhiki | ১৩ জুন ২০১৪ ১৩:২৬240232
  • ঐ যে রাস্তায় গুর্জরী আছে সেখানে তো?

    হ্যাঁ আমি জুলাই-এর শুরুতেই যাচ্ছি। সপ্তাহতিনেক দিল্লীতে থাকব।
  • সিকি | ১৩ জুন ২০১৪ ১৩:২২240231
  • বারাখাম্বাতে নেই। খড়ক সিং মার্গে আছে।
  • jhiki | ১৩ জুন ২০১৪ ১৩:১৩240230
  • কুমুদি, বারাখাম্বা রোডে কেরালা এম্পোরিয়াম আছে? ওখানে হালকা ফুলকা কাসাভু শাড়ী পাওয়া যাবে? আমার একটা আছে, সেটা খুবই ভারী।
  • jhiki | ১৩ জুন ২০১৪ ১৩:১০240229
  • বাহা শাড়ী জানি, কটন হ্যান্ডলুম শাড়ী, সাধারণতঃ মোটা মোটা (১ফুট বা আরো বেশীও হতে পারে) বিভিন্ন রং-এর ডুরে থাকে। প্রায় দুবছর আগে আমার শ্বাশুড়ী মারা গেছিলেন। ঘাটে ওঠার কাপড় হিসেবে চারটে বাহা শাড়ী পেয়েছিলাম, তখনই জেনেছিলাম।
  • kumu | ১৩ জুন ২০১৪ ১২:৫৬240228
  • ভাগীদার, শাড়ী
    সোসেন ইক্কত ভালো।সম্বলপুরী অতটানা।
  • Abhyu | ১৩ জুন ২০১৪ ১২:৫৪240226
  • সিরিয়ালের শাড়ি?
  • kumu | ১৩ জুন ২০১৪ ১২:৫৪240227
  • জানি ভাগের্দার।বেশ লাউড শাঢ়ী তো।
  • Bhagidaar | ১৩ জুন ২০১৪ ১২:৫১240225
  • আপনারা বাহা শাড়ি জানেন?
  • sosen | ১৩ জুন ২০১৪ ১২:৫০240224
  • ইক্কত, সম্বলপুরি
  • kd | ১৩ জুন ২০১৪ ১২:১৮240223
  • কুমুদিদি, সে'বার ছেলের পৈতে দিতে এসেছিলুম। তার মানে বৌ তখন সদ্য জীবন শুরু করছে (মানে ঐ যে, লাইফ বিগিনস অ্যাট কতো যেন)।
  • kumu | ১৩ জুন ২০১৪ ১২:১৭240222
  • মিঠির (এই নামই রইল।আমি মামুর অ্যাপ্রুর তোয়াক্কা করি না) ৩ নংটি দিব্য লাগল।
  • kumu | ১৩ জুন ২০১৪ ১২:১০240221
  • কেডিদা,আমি তো বয়ষ্কাই।বৌদির হয়তো তখনো আমার মত বয়েস হয় নি।
    কিন্তু আমি এইসব গামছা লুঙ্গী চাই না।আমি চাই এক রং শাড়ী,খুব অল্প প্রিন্ট বা টেম্পল পাড়।কিন্তু দেখতে গ্রেসফুল হবে।মাহেশ্বরীতে হয় এমন?
  • নেতাই | ১৩ জুন ২০১৪ ১২:০৯240220
  • ঃ)
  • san | ১৩ জুন ২০১৪ ১১:৫০240219
  • কেডিদা :-D :-D
  • san | ১৩ জুন ২০১৪ ১১:৪৯240218
  • কুমুদি একটা লেহেঙ্গা পরতে পারে। শাড়ি পরার কি দরকার।
  • kd | ১৩ জুন ২০১৪ ১১:৪৮240217
  • কুমুদিদির পোস্ট পড়ে একটা পুরোনো ঘটনা মনে পড়লো।

    একবার বৌএর জন্যে একটা সিল্ক মুগার শাড়ি কিনে এনেছিলুম দক্ষিণাপন থেকে, বেশ দাম দিয়েই। আমি নিজে থেকে শাড়ি কিনেছি দেখে বৌ এবং বাড়ির অন্যান্যরা খুবই, যাকে বলে শক্ড। নিজের পজিশন ক্লিয়ার করতে আমি বৌকে জানালুম, চয়েস আমার নয়, দোকানদারই বললো, এই শাড়িটা বয়স্ক মহিলাদের খুব ভালো মানায়, তাই তোমার জন্যে...।

    পরের কয়েকদিন আমার অবস্থার কথা নাই বা বল্লুম।
  • kd | ১৩ জুন ২০১৪ ১১:৩৫240216
  • এবারের সিইএসসির বিলের সঙ্গে ফিফার পুরো শেডিউল (ইন্ডিয়ান টাইম) দিয়েছে - বেশ রংচঙে ফোল্ডিং পকেট-কার্ড। সুমেরু এসেছিলো, ও বললো, ওর বিলের সঙ্গে আসেনি (ওর মতে ও'সব বোধহয় ১০০০০ টাকার বেশী বিলের সঙ্গে দেয় ঃ))। তা যাইহোক, ও'কেই দিয়ে দিলুম, আমি রেখে কী করবো।
  • sosen | ১৩ জুন ২০১৪ ১১:৩৪240215
  • ঠাট্টা ইয়ার্কি করে বিয়ে? :-O
  • ++ | ১৩ জুন ২০১৪ ১০:৫৮240214
  • ফুটবল নিয়ে ভাট গুলো বিশ্বকাপের টই তে করলে ভালো হয় না? সব এক জায়গায় থাকে?
  • | ১৩ জুন ২০১৪ ১০:৫৬240213
  • উঁহুঃ গামছা চেক কুমুর জন্য বেটার হবে। বেশী গ্রেসফুল।
  • | ১৩ জুন ২০১৪ ১০:৫৩240212
  • ৩ নং শাড়ি থেকে দেখুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত