এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • ভালো সিনেমা

    vikram
    সিনেমা | ০২ মার্চ ২০০৬ | ৭২২৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • vikram | ২০ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৪৮498709
  • Tuya de hun shi, Quanan Wang,মঙ্গোলিয়া, মান্দারিন ভাষা, চীন ৮৬ মিনিট, জার্মানী ৯৬ মিনিট, ২০০৬।
  • sinfaut | ২৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৬:৫৯498710
  • Werckmeister Harmonies - Bela Tarr - 2000 - Hungary

    বিক্রম, অক্ষ বা আর কেউ কি দেখেছো?
  • Sudipta | ০৭ মার্চ ২০০৮ ২০:৩৯498711
  • ১) লাইফ ইজ বিউটিফুল
    ২) পারসুইট অব হ্যাপিনেস
    ৩) মাচুকা (স্প্যানিশ ফিল্ম, ইংরাজী সাবটাইটেল আছে)

    এই তিনটে সিনেমা কেউ দেখেছেন? অনেকেই দেখেছেন আশা করি, বলুন না কেউ কেমন লেগেছে...
  • Somnath | ২৫ এপ্রিল ২০০৮ ০৮:৩৪498712
  • অক্ষ দেখেছে : ভন ট্রায়ারের - এলিমেন্টস অফ ক্রাইম, ম্যাণ্ডারলে, ব্রেকিং দ্য ওয়েভস।প্রথমটা শক্ত, দ্বিতীয়টা ভালো লেগেছে না খারাপ এখনো বোঝা যাচ্ছে না, তৃতীয়টা ফাটাফাটি।

    আর একটা ডকু, ন্যাফটার ওপর, মেহিকোতে কি এফেক্ট হয়েছে তাই নিয়ে।

    সিফোর চাই Dancers in the dark (অক্ষ র খুব ভালো লেগেছিলো, বিয়র্নকে এমনিতেই ভালো লাগে তার, ঈশান এই সিনেমাটা জীবনেও ভুলবে না) আর Sex and philosophy

    সেপ্টেম্বর ১১ কে থিম করে ১১ জন ডিরেক্টর, পৃথিবীর বিভিন্ন প্রান্তের, একটা কালেকশন আছে, ১১ মিনিটের প্রতিটি ফিল্ম। সমীরা মখমলবাফীরটা অক্ষ্র মতে stands alone from the rest আর সবচেয়ে ধুর মীরা নায়ারেরটা।

    এই স ভাটিয়া৯ থেকে টুকলাম, আর তাই জনতাকে দাবি, ভালো সিনেমার কথা বার্তা এখেনে। লেটেস্ট দেখা শোনার আপডেট এখেনে। প্লীজ, ইত্যাদি।
  • sinfaut | ২৫ এপ্রিল ২০০৮ ০৯:১৫498713
  • Breaking the waves ৯৩% নেমে গেল আজ রাতে। :-)

    আর নামাচ্ছি Mephisto.
    Kuzentsev এর হ্যামলেট পাওয়া যায় না?
  • sinfaut | ২৫ এপ্রিল ২০০৮ ০৯:২১498714
  • আর ঐটে Dancer, s নাই। অ ক্ষ বলে দিল। আর যেকটা নামাচ্ছি বা নামানোর তালে আছি:
    The dignity of nobodies - Solanas
    Goodbye Lenin, অ্যাতদিন বাদে!!
    Sweet dreams - Nanny Moretti, যদ্দুর মনে হয় ১৯৮৫ র।

    আর শালা, Larks on a string, Closely watched train এর কিছুতেই সীড পাওয়া যায় না।

    আর খুঁজছি, El Violin - Francisco Vargas
  • Blank | ২৫ এপ্রিল ২০০৮ ১০:৩৩498715
  • সিঁফো মেফিস্টো কোত্থেকে নামাচ্ছিস?
  • sinfaut | ২৫ এপ্রিল ২০০৮ ১১:১১498716
  • ঐ তো টরেন্টপন্ড সাইট থেকে পেলাম। টরেন্ট চাইলে দিতে পারি।
  • Blank | ২৫ এপ্রিল ২০০৮ ১১:১৪498717
  • টরেন্ট দে
  • stoic | ২৫ এপ্রিল ২০০৮ ১৩:৩৮498719
  • কয়েকটা অসাধারণ ভাল ইটালিয়ান সিনেমা:
    Nuovo cinema paradiso: Director: Giuseppe Tornatore
    Mediterraneo: Director: Gabriele Salvatores
    Il Postino: Director:Michael Radford
  • stoic | ২৫ এপ্রিল ২০০৮ ১৩:৫৯498720
  • যেহেতু এখানে প্রচুর খাদ্যরসিক জনতা আছেন, তাই কয়েকটা খাবার রিলেটেড চমৎকার সিনেমা।
    Delicatessen ফরাসী
    Like water for chocolate মেক্সিকান (Como agua para chocolate)
    Eat, drink, man, woman চাইনিস
  • vikram | ২৫ এপ্রিল ২০০৮ ১৭:৩৮498721
  • রিকোয়েস্ট। থ্রেডটার ফর্ম্যাটটা ফলো করলে বড়ো খুশি হই।

    ভদকা লেমন। hiner saleem। ২০০৩। কুর্দিশ/ আর্মেনিয়ান। ৮৪ মিনিট।
  • agantuk | ২৫ এপ্রিল ২০০৮ ২২:২৯498722
  • রকেট সায়েন্স, Jeffrey Blitz, ২০০৭, মার্কিন, ১০১ মিনিট।

    কালার মি কুব্রিক, Brian W. Cook, ২০০৫, ব্রিটেন/ফ্রান্স, ৮৬ মিনিট।
  • Ishan | ২৫ এপ্রিল ২০০৮ ২২:৪৫498723
  • সুতোটা উঠে যখন এয়েছে, দুটো কথা বলে নিই।

    এক। সিফোকে। গুডবাই লেনিন ভালো লাগেনি। নিকিতা মিখাইলকভ এর একটা ফিলিম আছে। দেখা যেতে পারে। burnt by the sun. যা-তা লেগেছিল।

    দুই। Three colors এর দুটো পার্ট কে যেন দিয়েছে। অ্যাকচুয়ালি এটা ট্রিলজি। নীল। সাদা। লাল। জাতীয় পতাকার তিনটি রং। দেখলে তিনটিই দেখা উচিত।
  • rimi | ২৯ এপ্রিল ২০০৮ ১৯:২০498724
  • Turtles can fly - ইরানিয়ান সিনেমা,২০০৫, ৯৮ মিনিট, পরিচালক Bahman Ghobadi
  • bozo | ০৫ মে ২০০৮ ০৯:১৩498725
  • Betrayed
    director: Costas-Gavras, 127 min
    USA
    Cast: Debra Winger, Tom Berenger

    এই পরিচালকের Z না দেখলে, দেখতে ভুলবেন না।
  • ranjan roy | ০৫ মে ২০০৮ ১৮:০৫498726
  • bozo কে,
    Z মানে সেই চিলিতে এক বাবার হারানো ছেলেকে খুঁজতে গিয়ে ধীরে ধীরে গোটা দেশের---। ঐটা কি? কোথা থেকে download করা যায় বলতে পারবেন?
  • Blank | ০৫ মে ২০০৮ ১৮:২৭498727
  • Z টা তো একটা নাম না জানা (গ্রীস) দেশে কমিনিউস্ট রিভোলিউশান কে পেছনে রেখে একটা পলিটিকাল থ্রিলার। তাই তো বোজো দা?
  • bozo | ০৫ মে ২০০৮ ২২:১৭498728
  • ব্ল্যান্‌ক, ঠিক।
  • vikram | ০৬ মে ২০০৮ ১৩:২০498730
  • পার্সিপোলিস। ২০০৭। Vincent Paronnaud, Marjane Satrapi ৯৫ মিনিট।

    বিক্রম
  • sinfaut | ০৭ মে ২০০৮ ২৩:০১498731
  • Strawberry and Chocolate(Fresa y chocolate)Tomás Gutiérrez Alea। ১৯৯৪। ১০৮ মিনিট।

    Homosexuality আর কিউবার সোসালিজ্‌ম। এইমাত্তর দেখলাম। হাতেগরম।
  • shyamal | ০৮ মে ২০০৮ ০৭:০১498732
  • কয়েকদিন আগে ডিভিডিতে আবার দেখলাম চোখের বালি। মনে হল ঋতুপর্নর সবচেয়ে ভাল বা অন্যতম ভাল ছবি। রবীন্দ্রনাথের গল্প নিয়ে ছবি করা সহজ নয়। তাঁর লেখার কারিকুরি, উইট ছবিতে দেখাতে ক্ষমতা লাগে। ঋতুপর্ন মনে হল উতরে গেছেন। ব্যাকগ্রাউন্ডে ঠিক সময়ে দুটি গানের সুর :
    এরা সুখের লাগি করে প্রেম, প্রেম মিলেনা, শুধু সুখ চলে যায় এবং
    একি লাবন্যে পুর্ণ প্রান প্রানেশ হে
    অসাধারণ আবহ সৃষ্টি করে। বাঙালি ছাড়া অন্যেদের এই পুরো রস পাওয়া অসম্ভব।
    রবীন্দ্রনাথের চরিত্ররা সর্বদাই খুব কমপ্লেক্স। অনেক পরত থাকে। সেই পরত খোলা সহজ নয়। এটা ঠিক যে অনেক সময়ে চরিত্ররা সাধারণ মানুষের ভাষায় কথা বলেনা। "শিক্ষা কমল হিরে আর কালচার তার দ্যুতি" (ভারবেটিম মনে নেই) এধরনের কথা আমরা বলিনা। কিন্তু রবীন্দ্রনাথ শুধু গল্প বলে ক্ষান্ত নন। তিনি কিছু বলতে চান উপন্যাসের মাধ্যমে। চোখের বালিও ব্যতিক্রম নয়। ছবিতে বিনোদিনীর অনুভুতির পরিবর্তন দেখানো দারুন হয়েছে।
  • sinfaut | ২৫ মে ২০০৮ ১৮:৪৩498733
  • My own private Idaho। ১৯৯১। Gus Van Sant

    ভদ্রলোক হলিউডের মধ্যে থেকে অবাক করেন।
  • bozo | ২৭ মে ২০০৮ ১১:৫৭498734
  • sophie, ডেনমার্ক, ১৪ মিনিট।
  • LCM | ২৭ মে ২০০৮ ২২:৫২498735
  • সিডনি পোলক মারা গেলেন।

    - আউট অফ আফ্রিকা, ১৯৮৫ (রবার্ট রেডফোর্ড-কে আমার বেশ লাগে)
  • su | ২৮ মে ২০০৮ ১০:২০498736
  • ipiano teacher
    iitous les matins du monde [all the mornings in the world]
    iiihouse of sands
    iv মহুলবনীর সেরেঞ
    v8 1/2
    vila dolce vita
  • Ishan | ২৮ মে ২০০৮ ১০:২৬498737
  • কয়েকদিন ধরে প্রবল সাহস দেখাচ্ছি। আরেকটু দেখিয়ে ফেলি।

    দুটো এপিকপ্রতিম সিনেমা আমার প্রচন্ড বাজে লেগেছে:

    ১। ৮ ১/২, ২। রুলস অফ দা গেম।

    কেন লেগেছে বলতে পারবনা কিন্তু। :)
  • r | ২৮ মে ২০০৮ ২১:৩৯498738
  • .৫ প্রচন্ড বাজে লাগে নি, তবে ফেলিনির অন্যান্য ফিল্মের পাশে এমন কিছু আহামরিও লাগে নি।

    নেমসেক দেখলাম। খারাপ না, ওকে টাইপ্‌স্‌।
  • arjo | ২৮ মে ২০০৮ ২২:১৮498739
  • ঈশান রুলস অফ দ্যা গেম ভালো লাগে নি এইডা যেন অজদারে বলো নি। আমারও খারাপ লাগে নি। কিঞ্চিৎ টলমল অবস্থায় দেখেছিলাম বলে বোধহয় কনসে¾ট্রশন বেশি ছিল। :-)

    বিশেষ একটা স্টাইল মেনে বানানো। নামটা জানি না। সিঁফো বা অক্ষ বা দ্রি জানে, অজদাও জানতে পারে। কিন্তু ঐ ফোরগ্রাউন্ডে যা হচ্ছে, আর ব্যাকগ্রাউন্ডে যা হচ্ছে দুটোই সমান ইম্পর্ট্যান্ট। ফলে খুব অ্যাটেন্টিভলি না দেখলে অনেক কিছু মিস করার চান্স আছে। তাই সিনেমার সাথে একটু মদ রেকমেন্ডেড। ;-)
  • sinfaut | ২৮ মে ২০০৮ ২২:২৪498741
  • কি আশ্চর্য! আমার আবার ৮.৫ ছাড়া ফেলিনির আর বাকি বেশ লুজ লেগেছে। লুজ মানে এডিটিং বা স্ক্রিপ্ট। আর ৮.৫ এ ফেলে দেবার মত কিচ্ছু পাইনি। সব সাবলাইম। সেই যে তোয়ালে মুড়ে বাচ্চা নিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাওয়া আর তার সাথে এক মহিলার গলার সুর ...। আমার সব থেকে প্রিয় সিনেমা।

    রুলস দেখিনি। তবে যে টেকনিক বলছ সেটা কি ডিপ ফোকাস?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন